ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

তরুণ বিজ্ঞানীদের গবেষণায় ২৪ কোটি ৭২ লাখ টাকার বরাদ্দ: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী


তরুণ বিজ্ঞানীদের গবেষণায় ২৪ কোটি ৭২ লাখ টাকার বরাদ্দ: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

 বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, তরুণ বিজ্ঞানীদের গবেষণায় সহায়তার লক্ষ্যে ২০২৬-২৭ অর্থ-বছরে ২৪ কোটি ৭২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

তিনি জানান, দেশে বিজ্ঞানচর্চা এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে নতুন নতুন গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন কাজে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানের লক্ষ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক, গবেষক, তরুণ বিজ্ঞানীরা এবং বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার গবেষক তরুণ বিজ্ঞানীদের বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচির আওতায় বিশেষ গবেষণা অনুদান প্রদান করা হচ্ছে।

আজ সংসদে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সরকারি দলের সদস্য এম, এ, হান্নানের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

আরও পড়ুন: আজ বিসর্জনে শেষ হবে দুর্গাপূজা

মন্ত্রী আরও জানান, দেশের তরুণ বিজ্ঞানীদের নতুন নতুন গবেষণায় উৎসাহ প্রদানের লক্ষ্যে তাহাদের উদ্ভাবিত প্রকল্পের উন্নয়ন কল্পে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কার্যক্রম গ্রহণ করে থাকে।

তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জন এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠনের লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্টডক্টোরাল পর্যায়ের ছাত্র-ছাত্রী বা গবেষককে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান করা হয়ে থাকে।

২০২৫-২৬ অর্থ-বছরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ কর্মসূচি খাত থেকে ৪,২৮২ জন গবেষককে ২৫ কোটি ৪৫ লাখ ২৭ হাজার ২০০ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

বিজ্ঞানভিত্তিক উচ্চ শিক্ষা ও গবেষণাকে অব্যাহতভাবে উৎসাহ প্রদানের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং বিজ্ঞান সংক্রান্ত গবেষণার মান বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞানী ও গবেষকদের গবেষণা ও উন্নয়ন প্রকল্পে চলতি ২০২৫-২৬ অর্থ-বছরে গবেষণা ও উন্নয়ন প্রকল্প খাতে ৩৫৮ জন বিজ্ঞানী বা গবেষককে ৩ কোটি ৯৭ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: মিসরে বাস-ট্রাক সংঘর্ষে ১৩ জন নিহত, ৩৪ জন আহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতারের সাবেক আমিরকে শ্রদ্ধা, সংসদে শোক প্রস্তাব; বুধবার রাষ্ট্রীয় শোক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


কাতারের সাবেক আমিরকে শ্রদ্ধা, সংসদে শোক প্রস্তাব; বুধবার রাষ্ট্রীয় শোক

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। একই সঙ্গে তার স্মরণে আগামীকাল বুধবার দেশব্যাপী অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করা হবে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি শোক প্রস্তাবটি উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। সংসদে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, শোক প্রস্তাবটি কাতার সরকার এবং ঢাকাস্থ কাতার দূতাবাসে পাঠানো হবে। শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর মরহুম শেখ হামাদ বিন খলিফা আল-থানির আত্মার মাগফিরাত কামনা করে একটি বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য শামীম কায়সার মোনাজাত পরিচালনা করেন। উল্লেখ্য, গত ১২ জুলাই ৭৪ বছর বয়সে মারা যান কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানি। ১৯৯৫ সালে ক্ষমতায় এসে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেন তিনি। তার নেতৃত্বে জ্বালানিসমৃদ্ধ দেশটি ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এ কারণে তাকে আধুনিক কাতারের অন্যতম স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। শেখ হামাদ বর্তমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির বাবা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রী স্বতঃস্ফূর্ত নয়: নাহিদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রী স্বতঃস্ফূর্ত নয়: নাহিদ

সংবিধান সংশোধন নিয়ে ব্যস্ত থাকলেও দেশের আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত জুলাই নারী সমাবেশে তিনি এই অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচিত সরকার এলে আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নতি হবে ভেবেছিল সবাই। কিন্তু অবস্থা আরও খারাপ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অনেক কাজে ব্যস্ত এবং সংবিধান সংশোধনে ব্যস্ত। তবে আইনশৃঙ্খলার উন্নতিতে তার কোনো তৎপরতা নেই।’

তিনি বলেন, ‘চব্বিশের ১৪ জুলাই ঐতিহাসিক দিন। তখন ঐ দিন যেই রাষ্ট্রপতির কাছে স্বারকলিপি দিয়েছিলাম, সেই রাষ্ট্রপতি এখনো বহাল আছেন। ১৪ জুলাই নারীদের অবদানের কারণে ১৫ জুলাই নারীদের ওপর টার্গেট করা হয়েছিল। নারীদের ওপর হামলার দৃশ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।’

বিরোধীদলীয় হুইপ আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ এবং অবদানের কথা আমরা সবসময় বলি। নারী কোটার বিরুদ্ধে গিয়ে যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে নারী পুরুষ সবাই রাস্তায় নেমেছিল। নারীরা আন্দোলনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় তাদের ওপর নানাভাবে টার্গেট করা হয়। তবে আন্দোলন পরবর্তী সময়ে নারীদের আমরা সেই স্পেসটা করে দিতে পারিনি। তবে নারীরা আমাদের সঙ্গে রয়েছে। নারীর শক্তির প্রতি আমাদের প্রত্যাশা থাকবে। নারীদের রাজনৈতিক সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

প্রান্তিক নারীদের খোঁজখবর রাখতে না পারার কথা জানিয়ে তিনি বলেন, ‘নারী শক্তির প্রতি আহ্বান থাকবে এবং নারীদের দাবিগুলো বাস্তবায়নে কাজ করতে হবে।’

জুলাই গণহত্যার বিচার দাবি জানিয়ে নাহিদ বলেন, ‘এ সরকার এসে আইসিটি ট্রাইব্যুনাল সরিয়ে দিয়েছে, কেন দিয়েছে জানি না। ইনুর ১০ বছরের সাজা দিয়েছে, সেটা কোনোভাবেই কাম্য নয়।’

নারী সমাবেশে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আকতার বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না। শেখ হাসিনা একজন নারী নয়, তিনি ফ্যাসিস্ট, হত্যাকারী, খুনি। হাসিনা চলে গেলেও তার ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে। রাষ্ট্রকে বিনির্মাণ করার সুযোগ হয়নি।’

তিনি আরও বলেন, ‘জুলাইয়ের প্রেরণা যেন আমরা ভুলে না যাই। নারীদের সামনে আনার মতো কাজ আমাদের করতে হবে। পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোতে নারীরা এখনও পিছিয়ে রয়েছেন, তাদের সামনে এগিয়ে আনতে হবে। আন্তর্জাতিক শক্তিগুলো আমাদের অধিকার হরণ করতে চায়। দিল্লির সঙ্গে যুক্তরাষ্ট্রও রয়েছে। যুক্তরাষ্ট্র আমাদের অধিকারের ওপর হস্তক্ষেপ করছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৮ জুলাই নওগাঁ সফরে শিক্ষামন্ত্রীকে বাধা দেওয়ার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


১৮ জুলাই নওগাঁ সফরে শিক্ষামন্ত্রীকে বাধা দেওয়ার ঘোষণা

 

আগামী ১৮ জুলাই নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জেলা শিক্ষা ভবনের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে তারা এই হুঁশিয়ারি প্রকাশ করেন।

মানববন্ধনে দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার পাশাপাশি বৈরী আবহাওয়ায় পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়। এ ছাড়া, তাদের সকল দাবির প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দাবি না মানলে আগামী দিনগুলোতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্লুমবার্গকে ক্ষতিপূরণ হিসেবে সাড়ে ৩ লাখ ডলার পরিশোধের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


ব্লুমবার্গকে ক্ষতিপূরণ হিসেবে সাড়ে ৩ লাখ ডলার পরিশোধের নির্দেশ

সিঙ্গাপুরের দুই মন্ত্রীর সম্পত্তি লেনদেন সংক্রান্ত একটি প্রতিবেদনের কারণে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। মানহানির অভিযোগে উত্থাপিত এই মামলার রায়ের ফলে আদালত প্রতিবেদক ও সংবাদমাধ্যমটিকে ৪ লাখ ৬০ হাজার সিঙ্গাপুর ডলার (প্রায় সাড়ে ৩ লাখ মার্কিন ডলার) ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন।

মামলাটি দায়ের করেছেন সিঙ্গাপুরের জাতীয় নিরাপত্তাবিষয়ক সমন্বয়মন্ত্রী কে শানমুগাম এবং জনশক্তিমন্ত্রী ট্যান সি লেং। ২০২৪ সালে প্রকাশিত ব্লুমবার্গের একটি প্রতিবেদনে তাদের সম্পত্তি লেনদেনের উল্লেখ থাকার কারণে তারা মানহানির অভিযোগ আনেন।

ব্লুমবার্গের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, প্রতিবেদনে দুই মন্ত্রীর বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ করা হয়নি। বরং সিঙ্গাপুরে বিলাসবহুল বাড়ি কেনাবেচার একটি বৃহত্তর প্রবণতার উদাহরণ হিসেবে তাদের লেনদেনের তথ্য তুলে ধরা হয়েছিল। তবে রায়ের পর এই বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

প্রতিবেদনে একটি বিশেষ শিরোনাম ছিল ‘ এই প্রতিবেদনে সিঙ্গাপুরের বহুমূল্যের ‘গুড ক্লাস বাংলো’ কেনাবেচায় গোপনীয়তা বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়েছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অনেক ধনী ক্রেতা নিজেদের পরিচয় আড়াল করতে শেল কম্পানি বা ট্রাস্টের মতো ব্যবস্থার মাধ্যমে এসব সম্পত্তি কিনছেন।

এতে বলা হয়, কে শানমুগাম একটি বাংলো ৮ কোটি ৮০ লাখ সিঙ্গাপুর ডলারে ট্রাস্টের মাধ্যমে এক অজ্ঞাত ক্রেতার কাছে বিক্রি করেছেন। এই প্রতিবেদনে আরো জানানো হয়, ট্যান সি লেং প্রায় ২ কোটি ৭০ লাখ সিঙ্গাপুর ডলারে একটি গুড ক্লাস বাংলো কিনেছেন।

প্রতিবেদনে আরো বলা হয়, তিনি এমন একটি ‘শর্তহীন চুক্তি’ পদ্ধতিতে সম্পত্তি কিনেছেন, যা লেনদেনে কারা জড়িত তা অনুসরণ করা তুলনামূলক কঠিন করে তোলে।

কেন মামলা করেছিলেন দুই মন্ত্রী? প্রতিবেদন প্রকাশের কয়েক দিনের মধ্যেই দুই মন্ত্রী মানহানির মামলা করার ঘোষণা দেন। গত এপ্রিলে শুনানিতে তাদের আইনজীবীরা যুক্তি দেন, প্রতিবেদনে সম্পত্তি লেনদেনের গোপনীয়তা ও অর্থপাচারের ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়েছে এবং দুই মন্ত্রীর লেনদেনের উল্লেখ করায় সাধারণ পাঠকের কাছে তাদের বিরুদ্ধে অনিয়মের ইঙ্গিত তৈরি হয়েছে।

শানমুগামের দাবি ছিল, তার সম্পত্তি বিক্রির বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিবেদনটি লেখা হয়েছে। অন্যদিকে ব্লুমবার্গ ও প্রতিবেদক লো ডে ওয়ে আদালতে বলেন, প্রতিবেদনে দুই মন্ত্রীর বিরুদ্ধে কোনো অসদাচরণের অভিযোগ করা হয়নি। কেবল তাদের ‘সংবাদযোগ্য’ উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তাদের আইনজীবীদের দাবি ছিল, বাদীপক্ষ প্রতিবেদনের সবচেয়ে নেতিবাচক ব্যাখ্যা দাঁড় করিয়েছে, যা সাধারণ পাঠকের দৃষ্টিভঙ্গি নয়।

আদালতের রায়ের বিষয়টি হলো হাইকোর্টের বিচারপতি অড্রি লিম রায়ে বলেন, যদি পুরো প্রতিবেদন একসঙ্গে পড়া হয় তবে স্বাভাবিকভাবেই এমন একটি ধারণা তৈরি হয় যে দুই মন্ত্রী বিদ্যমান নিয়মের সুযোগ নিয়ে অস্বচ্ছ উপায়ে সম্পত্তি লেনদেন করেছেন এবং অর্থপাচারের সম্ভাবনা নিয়ে যে তদন্ত হতে পারত তা এড়ানোর চেষ্টা করেছেন। বিচারপতির ভাষায়, এমন ধরনের ইঙ্গিত দুই মন্ত্রীর ব্যক্তিগত সততা, চরিত্র ও পেশাগত সুনামকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এই কারণেই আদালত তাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%