ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

জাতীয় পদক অর্জনকারী ফজলে রাব্বীকে সংবর্ধনা


জাতীয় পদক অর্জনকারী ফজলে রাব্বীকে সংবর্ধনা

জাতীয় পদক অর্জনকারী ফজলে রাব্বীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে নাটোরের নলডাঙ্গা বাজারে স্বেচ্ছাসেবী সংগঠন পজেটিভ নলডাঙ্গার আয়োজনে এই আয়োজনটি সম্পন্ন হয়।

আয়োজকেরা জানান, দেশের বিভিন্ন প্রান্তে বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে বিভিন্ন সংগঠন ও তাদের স্বেচ্ছাসেবীরা কাজ করে চলেছেন। আয়োজকদের ভাষায়, এটি শুধুমাত্র একটি সংবর্ধনা নয়, বরং দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা স্বেচ্ছাসেবীদের আনন্দ ভাগাভাগির একটি উপলক্ষ্যও।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পজেটিভ নলডাঙ্গার প্রধান উপদেষ্টা জিয়াউল হক জিয়া, উপদেষ্টা মামুনুরর রশিদ, আব্দু বারিক, পজেটিভ নলডাঙ্গার সভাপতি আফতাব আলী, সেক্রেটারি তারেক হোসেন, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম, সাংবাদিক মনিরুল ইসলাম ডাবলু, বিবিসিএফ এর নাটোর কমিটির সদস্য ও সবুজ বাংলার পরিবেশ বিষয়ক সম্পাদক, সাংবাদিক হুমায়ুন রশিদ, রাশেদ আলম, আলমগীর কবির, সান্টু ইসলাম, সিরাজুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন: মদনে বাছুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল বৃদ্ধার

জাতীয় পদক অর্জনকারী ফজলে রাব্বী মন্তব্য করেন, এই স্বীকৃতি তাঁর একার অর্জন নয়। দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী সংরক্ষণে মাঠপর্যায়ে কাজ করা অসংখ্য স্বেচ্ছাসেবী, সহকর্মী ও সংগঠনের অবদানের ফলস্বরূপ এই পুরস্কার এসেছে। তিনি উল্লেখ করেন, বন্যপ্রাণী উদ্ধার করার পাশাপাশি মানুষের মধ্যে বন্যপ্রাণী সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করা অত্যন্ত জরুরি। বিভিন্ন বন্যপ্রাণী নিয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, শুধু প্রাণী উদ্ধার করলেই সংরক্ষণ হয় না; প্রাণী ও মানুষের সহাবস্থান নিশ্চিত করতে মানুষের আচরণ ও দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আনতে হবে। ফজলে রাব্বী এই আয়োজনের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তবে কি আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন দেব-জিৎ?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


তবে কি আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন দেব-জিৎ?

 

দর্শকরা দীর্ঘ সময় ধরে ওপার বাংলার জনপ্রিয় দুই তারকা দেব ও জিৎকে আবার বড় পর্দায় একসঙ্গে দেখার জন্য অপেক্ষা করছেন। এই অপেক্ষায় নতুন করে উসকানি দিলেন দুই সুপারস্টার।

জিতের সিনেমার বিশেষ প্রদর্শনীতে দেব উপস্থিত হয়ে তাঁর পাশে বসে সিনেমাটি উপভোগ করেন। সেখানে দুজনকে আবার একসঙ্গে সিনেমায় দেখার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে শোনা যায়।

২০০৬ সালে ‘দুই পৃথিবী’ সিনেমায় দেব ও জিৎ একসঙ্গে অভিনয় করেছিলেন। দীর্ঘ সময় কেটে গেলেও তাঁদের যুগল উপস্থিতি নিয়ে দর্শকদের আগ্রহ কমেনি।

সম্প্রতি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর বিশেষ প্রদর্শনীতে দেবের উপস্থিতি সেই পুরোনো নস্টালজিয়াকে যেন ফিরিয়ে এনেছে।

শুক্রবার সন্ধ্যায় প্রেক্ষাগৃহে পাশাপাশি বসে সিনেমাটি উপভোগ করেন দুই তারকা। এ সময় তাঁদের আড্ডা, হাসি ও প্রাণখোলা মুহূর্ত উপস্থিত সবার নজর কাড়ে। দুই সুপারস্টারকে একসঙ্গে দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—কবে আবার বড় পর্দায় দেব-জিতের যুগলবন্দি দেখা যাবে?

দর্শকদের আগ্রহে নতুন মাত্রা যোগ করেছেন দেব নিজেই। তিনি কোনো রাখঢাক না করে জানিয়েছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পূজার পর তাঁদের দুজনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন।

তবে দেবের মতে, একসঙ্গে কাজের আগ্রহ থাকলেই হবে না, প্রয়োজন একটি উপযুক্ত চিত্রনাট্যের। এমন একটি গল্প প্রয়োজন, যেখানে দর্শক আবারও নতুনভাবে অনুভব করতে পারবেন দেব-জিতের পুরনো রসায়ন।

দেবের এই বক্তব্যে স্বাভাবিকভাবেই তাঁদের ভক্তরা আশায় বুক বাঁধছেন। ‘দুই পৃথিবী’র পর নতুন কোনো গল্পে দুই তারকাকে আবার একসঙ্গে দেখা যাবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

 

এর আগে দেবের ক্যারিয়ারের ২০ বছর উদ্‌যাপনের আয়োজনে জিতের অনুপস্থিতি নিয়ে নানা আলোচনা হয়েছিল। ‘ধূমকেতু’র বিশেষ প্রদর্শনীতেও তাঁকে দেখা যায়নি। ফলে দুই তারকার সম্পর্ক নিয়ে বিভিন্ন জল্পনা তৈরি হয়েছিল।

তবে সেসব আলোচনা যে এখন অতীত, তা জিতের সিনেমার বিশেষ প্রদর্শনীতে দেবের উপস্থিতিতে আরো স্পষ্ট হয়েছে। জিতের সিনেমার বক্স অফিস আয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখেও ভক্তদের জবাব দিয়েছিলেন দেব। এবার সরাসরি জিতের সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে দুই তারকার পারস্পরিক সম্পর্ক নিয়ে নতুন বার্তা দিলেন তিনি।

অন্যদিকে দেবের সঙ্গে আবার সিনেমায় কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন জিৎও। সাংবাদিকদের সামনে দেবের আগামী সিনেমার জন্য শুভকামনা জানান তিনি। সেই সঙ্গে দেবের ছবির বিশেষ প্রদর্শনীতে আমন্ত্রণ পেলে হাজির হওয়ার কথাও বলেন।

দেবকে আলিঙ্গন করে জিৎ বলেন, ‘দেশু ৭-এর জন্য অনেক শুভেচ্ছা। আমাকে ডাকবে, আমি আবার আসব।’

দুই তারকার এমন উষ্ণতায় ভক্তদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিনের তুলনা, প্রতিদ্বন্দ্বিতা আর ভক্তদের পৃথক শিবিরের বাইরে দেব-জিৎ যে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল, সাম্প্রতিক এই মুহূর্ত যেন সেটিই আরো স্পষ্ট করে দিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহবাজপুর বায়তুল কুরআন মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে অমানবিক আচরণ ও বেতন আটকে রাখার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


শাহবাজপুর বায়তুল কুরআন মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে অমানবিক আচরণ ও বেতন আটকে রাখার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিন পাড়া চাঁন্দা আলী বাড়ি মোড়ে অবস্থিত বায়তুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হাফেজ ক্বারী আব্দুর রহিমের বিরুদ্ধে সহকারী শিক্ষকদের প্রতি অমানবিক আচরণ এবং তাদের ন্যায্য বেতন আটকে রাখার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সাবেক শিক্ষকদের অভিযোগ, মাদ্রাসায় খেদমতে যোগদানের সময় তাদের সাথে সদয় ও মিষ্টি ভাষায় কথা বলে নিয়োগ দেওয়া হলেও, কিছুদিন পর প্রধান শিক্ষকের আচরণে পরিবর্তন আসে বলে তারা দাবি করেন। তাদের অভিযোগ, চাকরি করার সময় প্রধান শিক্ষক অশালীন ভাষা ব্যবহার করে এবং গালিগালাজের শিকার হতে হয় তাদের।

এই পরিস্থিতি সহ্য করতে না পেরে একপর্যায়ে তারা খেদমত থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে অভিযোগ অনুযায়ী, চাকরি ছাড়ার সময় তাদের সম্পূর্ণ বেতন পরিশোধ করা হয়নি। প্রধান শিক্ষক তখন পরবর্তীতে বাকি টাকা পরিশোধের আশ্বাস দিলেও, বাড়ি ফিরে যোগাযোগ করার পর তিনি বিভিন্ন অজুহাতে টাকা প্রদান এড়িয়ে যান এবং একপর্যায়ে ফোন কেটে দেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীরা আরও জানান, পরবর্তীতে যোগাযোগের চেষ্টা করলে প্রথমে ভুল নম্বর বলে কল কেটে দেওয়া হয়। কয়েক দফা চেষ্টার পর প্রধান শিক্ষক সরাসরি জানিয়ে দেন যে, তিনি এ বিষয়ে কিছু বলতে চান না এবং বেতন পরিশোধ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক হাফেজ ক্বারী আব্দুর রহিমের বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এলাকাবাসী ও অভিভাবক মহলে এ ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভুক্তভোগীরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


দিনাজপুরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

 

দিনাজপুরের বোচাগঞ্জে বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু ঘটেছে, যার নাম পলাশ চন্দ্র রায় (৩২)। তিনি উপজেলার ইশানিয়া ইউনিয়নের পশ্চিম বর্ষা গ্রামের টেপরা ছেলে।

 

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলের দিকে উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের পশ্চিম বর্ষা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে পলাশ তার ধানক্ষেতে শ্যালো মেশিন দিয়ে পানি দিতে যান। বিকেলের দিকে বৃষ্টি শুরু হলে তিনি জমিতে সেচের কাজ করছিলেন।

 

হঠাৎ বজ্রপাতের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

বোচাগঞ্জ থানার এসআই মোহবার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ধানক্ষেতে মেশিন দিয়ে পানি দেওয়ার সময় বজ্রাঘাতে পলাশের মৃত্যু হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংকট উত্তরণে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে: সাইফুল হক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


সংকট উত্তরণে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারকে মানুষের জানমাল ও জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকার গঠনের ৬ মাস পর এখন জনজীবনের জরুরি সংকট উত্তরণে দৃশ্যমান ও কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, দ্রুত অসহনীয় বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে। এখন আর কোনোভাবেই বিশাল যুবশক্তির অমিত সম্ভাবনা নষ্ট হতে দেওয়া যাবে না।

শুক্রবার সকালে রাজধানীর ফার্মগেটের ফ্লেমিংকো কনভেনশন সেন্টার মিলনায়তনে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি ঢাকা মহানগর উত্তর আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, কেবল ভারতের ক্ষেত্রে নয়, সকল পরাশক্তির সাথেই জাতীয় মর্যাদা ও জাতীয় স্বার্থের এই পররাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে। ভারত বাংলাদেশের সঙ্গে সত্যিকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে বাংলাদেশবিরোধী সকল অপপ্রচার ও অপতৎপরতা অবশ্যই বন্ধ করতে হবে।

সভায় ঢাকা মহানগর উত্তর-এর বিভিন্ন থানা থেকে প্রায় তিন শতাধিক যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সাইফুল হক বলেন, তেল, গ্যাস ও জ্বালানির মতো অতি সংবেদনশীল খাতকে কোনোভাবেই বিদেশনির্ভর করে রাখা যাবে না।  জাতীয় স্বাবলম্বিতার নীতির ভিত্তিতে জাতীয় সক্ষমতা বাড়িয়ে পেট্রোবাংলাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে এবং সমুদ্র ও ভূখণ্ডে নিজেদের জ্বালানি সম্পদ অনুসন্ধান ও উত্তোলন নিশ্চিত করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%