ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

সাদাপাথরে গোসল করতে নেমে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার


সাদাপাথরে গোসল করতে নেমে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা সেটি উদ্ধার করে কূলে নিয়ে আসেন। এরপর পুলিশকে জানালে, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

আরও পড়ুন: পূর্ণিমা রাতে ব্রহ্মপুত্রের তীরে লালনের সুরে মুখরিত ময়মনসিংহ

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে সাদাপাথরের জিরোপয়েন্ট এলাকায় ধলাই নদীর উৎসমুখে গোসল করতে নেমে পানির স্রোতে তিনি তলিয়ে নিখোঁজ হন সুব্রত সাহা বিকাশ।

তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা এবং মিহির লাল সাহার ছেলে। তিন বন্ধুর সঙ্গে ঢাকা থেকে সিলেট ভ্রমণে এসে এই দুর্ঘটনার শিকার হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬০ বছরের পর বিয়ে করেছেন যেসব তারকা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


৬০ বছরের পর বিয়ে করেছেন যেসব তারকা

বিয়ে বা ভালোবাসায় বয়স কখনোই কোনো বাধা নয়। সঠিক মানুষের জন্য অপেক্ষা করাটা মাঝে মাঝে সার্থক হয়ে উঠে।

এই কথাকে প্রমাণ করেছেন পৃথিবীর বহু জনপ্রিয় তারকা। তাদের মধ্যে কেউ ৬০, কেউ ৭০, আবার কেউ ৮০ বছর পেরিয়ে নতুন করে সংসার শুরু করেছেন। তাদের কয়েকজনের গল্প এখানে তুলে ধরা হলো।

হ্যারিসন ফোর্ড, 'স্টার ওয়ার্স' ও 'ইন্ডিয়ানা জোন্স'খ্যাত অভিনেতা, ২০১০ সালে অভিনেত্রী ক্যালিস্টা ফ্লকহার্টকে বিয়ে করেন। বিয়ের সময় তার বয়স ছিল ৬৭ বছর। ২০০২ সালের গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানে তাদের প্রথম পরিচয় হয়। বয়সের ব্যবধান ২২ বছর থাকলেও তাদের সম্পর্ক সফলতার দিকে আগায়।

সুহাসিনী মুলে, জাতীয় পুরস্কারজয়ী বলিউড অভিনেত্রী, ২০১১ সালে ৬০ বছর বয়সে প্রথমবারের মতো বিয়ে করেন। ফেসবুকে পরিচয়ের মাধ্যমে পদার্থবিজ্ঞানী অতুল গুর্তুর সাথে তার পরিচয় ঘটে। এই পরিচয় পরে প্রেমের সম্পর্ক রূপ নেয় এবং তারা বিয়ের পিঁড়িতে বসেন। বয়স ও বিয়ে নিয়ে প্রচলিত সামাজিক ধারণাকে তিনি কখনো গুরুত্ব দেননি।

প্যাট্রিক স্টুয়ার্ট, 'স্টার ট্রেক' ও 'এক্স-মেন'খ্যাত অভিনেতা, ২০১৩ সালে ৭৩ বছর বয়সে গায়িকা ও গীতিকার সানি ওজেলকে বিয়ে করেন। ২০০৮ সালে 'ম্যাকবেথ' নাটকে তাদের পরিচয় হয়েছিল।

কবীর বেদী, ভারতের প্রবীণ অভিনেতা, ২০১৬ সালে নিজের ৭০তম জন্মদিনে দীর্ঘদিনের সঙ্গী পারভীন দুসাঞ্জকে বিয়ে করেন। এটি ছিল তার চতুর্থ বিয়ে এবং তিনি মনে করেন, ভালোবাসা ও সঙ্গ পাওয়ার ক্ষেত্রে বয়স কখনো বাধা হতে পারে না।

রিচার্ড গিয়ার, 'প্রিটি ওম্যান'খ্যাত হলিউড অভিনেতা, ২০১৮ সালে ৬৮ বছর বয়সে স্প্যানিশ সমাজকর্মী আলেহান্দ্রা সিলভাকে বিয়ে করেন। পরে তাদের সংসারে দুটি সন্তান জন্ম নেয়।

জেফ গোল্ডব্লাম, 'জুরাসিক পার্ক'খ্যাত অভিনেতা, ২০১৪ সালে ৬২ বছর বয়সে কানাডিয়ান অলিম্পিক রিদমিক জিমন্যাস্ট এমিলি লিভিংস্টোনকে বিয়ে করেন। বর্তমানে তাদের দুই সন্তান রয়েছে।

ডিক ভ্যান ডাইক, 'মেরি পপিন্স'খ্যাত কিংবদন্তি অভিনেতা, ২০১২ সালে ৮৬ বছর বয়সে মেকআপ শিল্পী আরলিন সিলভারকে বিয়ে করেন। বয়সের পার্থক্য ৪৬ বছর হলেও সুখে সংসার করছেন এই দম্পতি।

দদ

জর্জ তাকেই, 'স্টার ট্রেক'খ্যাত অভিনেতা, ২০০৮ সালে ৭১ বছর বয়সে দীর্ঘদিনের সঙ্গী ব্র্যাড অল্টম্যানকে বিয়ে করেন। সমকামী বিয়ের স্বীকৃতির পর ওয়েস্ট হলিউডে বিয়ের লাইসেন্সের জন্য আবেদনকারী প্রথম দম্পতিদের মধ্যে তারা ছিলেন।

রবার্ট ডি নিরো, অস্কারজয়ী অভিনেতা, ৫৪ বছর বয়সে গ্রেস হাইটাওয়ারকে বিয়ে করলেও ৬১ বছর বয়সে তারা আবারও বিয়ের শপথ নবায়ন করেন। নিজেদের সম্পর্কের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে এই আয়োজন করেছিলেন তারা।

অ্যালান রিকম্যান, 'হ্যারি পটার'খ্যাত অভিনেতা, ২০১৫ সালে ৬৯ বছর বয়সে দীর্ঘদিনের প্রেমিকা রিমা হর্টনকে গোপনে বিয়ে করেন। প্রায় ৪০ বছর একসঙ্গে থাকার পর আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

এই তালিকার সাথে শিগগিরই যুক্ত হতে যাচ্ছেন বলিউড সুপারস্টার আমির খানও। আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করার পরিকল্পনা করেছেন তিনি। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে একটি ঘরোয়া আয়োজনের মাধ্যমে নিবন্ধনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। ৬১ বছর বয়সে এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে গায়ে আগুন, আন্দোলনকর্মীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


জাতিসংঘ সদর দপ্তরের বাইরে গায়ে আগুন, আন্দোলনকর্মীর মৃত্যু

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাছে গুরুতর দগ্ধ হয়ে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নির্বাসিত তিব্বতিদের কর্মী এবং একটি গণমাধ্যম তাকে তিব্বতি কর্মী লোবগা রাংজেন হিসেবে চিহ্নিত করেছে।

তাদের দাবি, তিনি তিব্বতের স্বাধীনতার দাবিতে নিজের গায়ে আগুন দিয়েছিলেন। নিউইয়র্ক সিটি পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জরুরি কল পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান তারা। সেখানে ওই ব্যক্তিকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে, তাকে বেলভিউ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে।

পুলিশ নিহত ব্যক্তির নাম বা ঘটনার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। নির্বাসিত তিব্বতিদের গণমাধ্যম ‘ভয়েস অব তিব্বত’ জানিয়েছে, তিব্বতি কর্মী লোবগা রাংজেন তিব্বতের স্বাধীনতা ও ঐক্যের দাবিতে সরাসরি বক্তব্য দেওয়ার পর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে আত্মাহুতি দেন।

স্থানীয় সংবাদমাধ্যম এএম নিউয়র্কের প্রতিবেদনে বলা হয়েছে, রাংজেন একজন উবার চালক ছিলেন। তিনি একটি তিব্বতি পতাকা নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। রাংজেনের পরিচিত ও সহকর্মী উবার চালক লোবসাং পালজর বলেন, তিনি তিব্বতিদের ওপর চীনা সরকারের আরোপিত বিভিন্ন বিধিনিষেধে ক্ষুব্ধ ছিলেন।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন চীনের নতুন জাতিগত ঐক্য আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। চলতি সপ্তাহে কার্যকর হওয়া এই আইন, বেইজিংকে দেশের সীমানার বাইরেও কিছু ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার আইনি ভিত্তি দেয় বলে সমালোচকরা দাবি করেছেন।

আইনটির উদ্দেশ্য হলো চীনের ৫৫টি সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মধ্যে একটি অভিন্ন জাতীয় পরিচয় তৈরি করা। এই গোষ্ঠীগুলোর মধ্যে তিব্বতি এবং উইঘুররাও রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী অনেক তিব্বতি এই আইনের বিরোধিতা করেছেন। এবারও তারা তিব্বত ও আশপাশের তিব্বতি অধ্যুষিত এলাকায় চীনের নীতির বিরুদ্ধে আত্মাহুতি গ্রহণের মতো চরম পদক্ষেপ নিয়েছে।

চীন ১৯৫০ সালে তিব্বতের ওপর নিয়ন্ত্রণ গ্রহণ করে। বেইজিং এই ঘটনার বর্ণনা শান্তিপূর্ণ মুক্তির বলে করলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং নির্বাসিত তিব্বতিরা দীর্ঘদিন ধরে তিব্বতে চীনের নীতির সমালোচনা করে আসছে। তবে চীন এসব অভিযোগ প্রত্যাখ্যান করে। চীনে জাতিগত সংখ্যালঘুদের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হিসেবে গণ্য করা হয়।

তিব্বতি ও অন্যান্য সংখ্যালঘুদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমের আশঙ্কায় সেখানে কঠোর নজরদারি রাখা হয়। ২০১২ সালে শি চিনপিং ক্ষমতায় আসার পর থেকে তিব্বতে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ আরো জোরদার হয়েছে। ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর তিব্বতের সভাপতি তেনচো গিয়াতসো লোবগা রাংজেনকে তিব্বতের একজন অক্লান্ত সমর্থক হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০২২ সালের মধ্যে ১৫০টির বেশি তিব্বতি আত্মাহুতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১০টি ঘটনা নির্বাসনে থাকা তিব্বতিদের দ্বারা সংঘটিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে সরকারি খাল ভরাটের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


কালকিনিতে সরকারি খাল ভরাটের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা

 জেলার কালকিনি উপজেলায় শহরের ঠেংগামারা এলাকায় অবৈধভাবে সরকারি খাল বালু দিয়ে ভরাট করার জন্য খলিল নামে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে খাল ভরাটের কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের নির্দেশে।

আজ শুক্রবার সকালে, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ উল আরেফীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্র অনুযায়ী, কালকিনি উপজেলার ঠেংগামারা এলাকার একটি সরকারি খাল দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ফেলে ভরাট করা হচ্ছিল। যখন বিষয়টি প্রশাসনের নজরে আসে, তখন উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযানে নামে।

অভিযানে সরকারি খাল ভরাটের সত্যতা পাওয়া গেলে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত খলিলকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে এবং সেইসঙ্গে খাল ভরাটের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন জানান, সরকারি সম্পত্তি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে নদী, খাল ও জলাশয় ভরাটের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তাঁর দাবি, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানের পর স্থানীয় বাসিন্দারা প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে জানান, সরকারি খালটি দ্রুত পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবি তোলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি সাদা দলের নাম ব্যবহার করে তদবিরের চেষ্টা, সতর্ক থাকার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


ঢাবি সাদা দলের নাম ব্যবহার করে তদবিরের চেষ্টা, সতর্ক থাকার আহ্বান

 বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর শিক্ষকদের সংগঠন সাদা দল তাদের নাম ব্যবহার করে কিছু ব্যক্তি ব্যক্তিগত তদবির, সুপারিশ এবং বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা আদায়ের অপচেষ্টার বিরুদ্ধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

সংগঠনটি একই সময়ে সাদা দল স্পষ্ট করে জানিয়েছে, এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা বিশ্বাস করে যে, প্রশাসনিক সিদ্ধান্ত মেধা, যোগ্যতা, সততা ও প্রচলিত বিধিবিধানের ভিত্তিতেই হওয়া উচিত।

আজ শুক্রবার ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তারা এই তথ্য তুলে ধরেছেন।

এতে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি দেখা গেছে যে, কয়েকজন ব্যক্তি সাদা দল এবং সাদা দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের নাম ব্যবহার করে ঢাবির প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের বাইরের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ব্যক্তিগত তদবির, সুপারিশ, এবং বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা আদায়ের চেষ্টা করছেন।

এ ধরনের কর্মকাণ্ডের প্রেক্ষিতে ঢাবি সাদা দলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এসবের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সাদা দল কখনোই অনৈতিক আবদার বা সুপারিশ করেনি এবং ভবিষ্যতেও করবে না। সাদা দল এ বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

তারা বলেন, ঢাবি সাদা দল প্রতিষ্ঠাকাল থেকেই নিয়োগ, পদায়ন, পদোন্নতি, গবেষণা-সুযোগ, বৃত্তি এবং অন্যান্য প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে মেধা, যোগ্যতা, সততা, স্বচ্ছতা ও প্রচলিত বিধিবিধানকে মানদণ্ড হিসেবে বিবেচনা করার পক্ষে অবিচল রয়েছে।

যদি কোনো ব্যক্তি যোগ্যতা ও প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো সুযোগ পাওয়ার অধিকারী হন, তবে তিনি অবশ্যই তা পাবেন। সাদা দলের স্পষ্ট অবস্থান হলো যে, দলীয় পরিচয়, ব্যক্তিগত সম্পর্ক বা রাজনৈতিক প্রভাব ব্যবহার করে কারও জন্য বিশেষ সুবিধা আদায়ের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তাদের অবস্থান সুস্পষ্ট।

তারা আরও বলেন, সাদা দলের পক্ষ থেকে ঢাবি প্রশাসন এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে ভবিষ্যতে সাদা দল বা সাদা দলের কোনো নেতার নাম ব্যবহার করে কোনো সুপারিশ, তদবির বা ব্যক্তিগত দাবি উপস্থাপিত হলে তা না গ্রহণ করার আহ্বান জানানো হচ্ছে। সাদা দলের নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি বা ব্যক্তিগত স্বার্থ হাসিলের কোনো প্রচেষ্টা প্রতিহত করার জন্য সবার সতর্ক ও সহযোগিতামূলক ভূমিকা আশা করছে সাদা দল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%