০২:৫৫ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের গভীরতা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনার প্রেক্ষিতে ২ দেশের মধ্যে যোগাযোগে কিছু ঘাটতি বিদ্যমান রয়েছে। তিনি বলেছেন, "ঘাটতিটা কী জন্য হয়েছে, খতিয়ে দেখার জন্য সৌদি রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত জানতে চেয়েছি।"
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদমাধ্যমের সামনে এ বিষয়ে কথা বলেন তিনি।
হুমায়ুন কবির আরও বলেন, "প্রসেসে একটা ফাঁক আছে। এ ঘটনা অত্যন্ত দুঃখজনক-অগ্রহণযোগ্য।" একইসঙ্গে, তিনি উল্লেখ করেন যে, যে অভিযোগে এ দণ্ড কার্যকর হয়েছে, তা হতাশাজনক এবং "কোনোভাবেই গ্রহণযোগ্য না।"
আরও পড়ুন: মিষ্টির আসনে উপনির্বাচনের জন্য এমপিদের স্বাক্ষরের তালিকা চায় ইসি
তিনি বলেন, বাংলাদেশ এবং সৌদি আরব উভয় দেশই জেনেভা কনভেনশনে সই করেছে। তিনি উল্লেখ করেন, "আমাদের নাগরিককে অপরাধী হিসেবে গ্রেফতার করলে, জানাতে হবে।"
দুবাইয়ে সাবেক বিমানবাহিনীপ্রধানের গ্রেফতারের প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের আমলে যত চোর, সন্ত্রাসী, মানি লন্ডারিং এবং দুনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনা সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন