ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

নেপাল থেকে ফিরলেন ২১ তীর্থযাত্রী, বর্ণনা দিলেন বিভীষিকাময় অভিজ্ঞতার কথা


নেপাল থেকে ফিরলেন ২১ তীর্থযাত্রী, বর্ণনা দিলেন বিভীষিকাময় অভিজ্ঞতার কথা

তামিলনাড়ুর ২১ তীর্থযাত্রী নেপালে তীর্থযাত্রায় গিয়ে ভয়াবহ আকস্মিক বন্যার শিকার হন। মৃত্যুর মুখ থেকে ফিরে শুক্রবার তারা দেশে ফিরেছেন। তাঁদের কাছে এই ফিরে আসা যেন ‘দ্বিতীয় জন্ম’ হিসেবে প্রতিভাত হয়েছে।

তাঁরা তিনটি বাসের বহরে নেপালে গিয়েছিলেন। আকস্মিক বন্যা হঠাৎ তুষারধসের কারণে সৃষ্টি হয় এবং পরিস্থিতি মুহূর্তেই পাল্টে যায়। পানির তীব্র স্রোতে ভেসে যায় বহরের দুটি বাস। প্রাণ বাঁচাতে অনেকে বাসের ছাদ ও আশপাশের উঁচু জায়গায় আশ্রয় নিতে বাধ্য হন।

শুক্রবার চেন্নাই বিমানবন্দরে পৌঁছানোর পর বেঁচে ফেরা তীর্থযাত্রীদের চোখেমুখে আতঙ্ক, আবেগ এবং স্বস্তির ছাপ ছিল।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

তীর্থযাত্রী বিজয়ভুবনেশ্বরী ভয়াবহ সেই মুহূর্তের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, "বন্যার পানি আছড়ে পড়ার সময় বোমা বিস্ফোরণের মতো বিকট শব্দ হয়েছিল।" তিনি আরও বলেন, "আমাদের সামনে ও পেছনের গাড়িগুলো বাসটিকে আটকে দিয়েছিল। নিজেদের বাঁচাতে আমরা সেগুলোর ওপর উঠে পড়ি। পরে একটি পাহাড়ে উঠে যাই, যেখানে সশস্ত্র পুলিশ ক্যাম্প ছিল। পুলিশ আমাদের সাহায্য করে এবং আশ্রয় দেয়।"

বাড়ি ফিরতে পারবেন—এমন আশা করেছিলেন কি না, জানতে চাইলে তিনি বলেন, "৯০ শতাংশই না। আমি শুধু আমার মেয়ের কথা ভেবেছিলাম।"

আরেক তীর্থযাত্রী কিরুবাথিরি জানান, এই অভিজ্ঞতা তাঁর কাছে নতুন জন্মের মতো। তিনি বলেন, "জলবায়ু পরিবর্তন এখন আর দূরের কোনো বিষয় নয়। এটা আমার জন্য এক নতুন জন্ম। আমার কোনো অভিযোগ নেই। জলবায়ু পরিবর্তন একটি বাস্তবতা। অন্যদের জলবায়ু সংক্রান্ত ভুলের জন্য গরিবদেরই সবসময় চড়া মূল্য দিতে হয়।"

প্রবীণ তীর্থযাত্রী ভল্লিনায়াকির কাছে ঘটনাটি ছিল প্রকৃতির ভয়ংকর শক্তির এক নির্মম প্রকাশ। তিনি বলেন, "এটা ছিল এক অলৌকিক মুক্তি। কংক্রিটের কোনো আগ্নেয়গিরি যেন অগ্ন্যুৎপাত করে আমাদের গ্রাস করছিল।"

আরও পড়ুন: বিএনপি সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার

এদিকে চেন্নাই বিমানবন্দরেও আবেগঘন পরিবেশ বিরাজমান ছিল। স্বজনদের ফিরে আসার অপেক্ষায় পরিবারগুলোর সদস্যরা অধীর হয়ে ছিলেন। দীর্ঘ অনিশ্চয়তার পর প্রিয়জনকে সামনে পেয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

উল্লেখ্য, গত বুধবার (২৬ আগস্ট) হিমালয়ের নেপাল-চীন সীমান্ত এলাকায় হিমবাহ ধসের পর ভয়াবহ পানির স্রোত নেমে আসে। এতে নদীর তীরবর্তী এলাকা, সড়ক, সেতু, ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শনিবার এ রিপোর্ট লেখা (বেলা ১১টা) পর্যন্ত ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬২৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু নেপালেই ৬১৬ জনের মরদেহ মিলেছে। আর চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম মতে, তিব্বতে এখন পর্যন্ত সাতজনের নিহতের খবর পাওয়া গেছে। দুই দেশ মিলিয়ে নিখোঁজ মানুষের সংখ্যা ২ হাজার ৪৮২ জন। তাদের উদ্ধারে অভিযান এখনো চলমান। সূত্র: এনডিটিভি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ইংল্যান্ডের বোলারদের একটুও চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে না’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


‘ইংল্যান্ডের বোলারদের একটুও চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে না’

পাকিস্তানের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে দুঃস্বপ্ন যেন শেষ হচ্ছে না। প্রথম টেস্টে ইনিংস ও বড় ব্যবধানে পরাজয়ের পর, লর্ডসে তারা ঘুরে দাঁড়ানোর আশা করেছিল। অধিনায়ক বাবর আজম দলে ফিরলেও, মাঠের পরিস্থিতি পরিবর্তিত হয়নি।

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান মাত্র ১১০ রানে গুটিয়ে যায়। এমন করুণ ব্যাটিংয়ের পর সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন সরাসরি দলের সমালোচনা করেছেন।

বিবিসির ‘টেস্ট ম্যাচ স্পেশাল’ অনুষ্ঠানে ভন পাকিস্তানকে দ্বিতীয় বিভাগ কাউন্টির দলের সঙ্গে তুলনা করেছেন। তিনি উল্লেখ করেন, পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ইংল্যান্ডের বোলারদের জন্য কোনো চ্যালেঞ্জ তৈরি করছে না। বরং, উইকেট পাওয়ার আশায় ইংল্যান্ডের বোলাররা একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন।

তিনি মন্তব্য করেন, “সত্যি বলতে, ইংল্যান্ডের বোলারদের একটুও চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে না। অনেক দিন পর এমন সহজ ব্যাটিং লাইনআপ দেখছি, যার বিপক্ষে বল করতে নামলেই উইকেট পাওয়ার নিশ্চয়তা থাকে।”

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন ওপেনার আজান আওয়াইস। কিন্তু দলের অন্যান্য ব্যাটসম্যানরা ছিলেন চরম ব্যর্থ। বাবর আজম করেছেন ৮ রান, আবদুল্লাহ শফিক ৫, শান মাসুদ ১ এবং মোহাম্মদ রিজওয়ান ফেরেন ৭ রানে। এই ব্যাটিং নিয়ে ভন আরও কঠোর মন্তব্য করেছেন।

“তারা জানে পাকিস্তান বড় স্কোর করতে পারবে না। ফলে ৪০-৫০ ওভারের মধ্যে ইনিংস শেষ হয়ে যাবে। তাই প্রতিটি স্পেলে নিজেদের উজাড় করে দিচ্ছে বোলাররা। এমনকি জো রুটের কাছেও গিয়ে বলছে, ‘আমি আরেক ওভার করব?’ কারণ তারা জানে সামনে অনেক উইকেট আছে।”

পাকিস্তানের ব্যাটিংয়ের মান নিয়ে ভনের মন্তব্য ছিল আরও কঠোর।

“এটা কি দ্বিতীয় বিভাগের কাউন্টি ক্রিকেট? কোনোভাবেই মনে হয় না, এটি কোনো মানসম্পন্ন টেস্ট ব্যাটিং লাইনআপ।”

তবে ইংল্যান্ডের বোলারদেরও কৃতিত্ব দিয়েছেন ভন। তার মতে, সহজ সুযোগ পেলেও ইংল্যান্ডের বোলিং আক্রমণ দারুণ ছন্দে রয়েছে। একইভাবে বল করতে পারলে শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধেও তারা বড় চ্যালেঞ্জ তৈরি করতে সক্ষম হবে।

লর্ডস টেস্টে পাকিস্তানের বিপর্যয়ের আরেকটি কারণ ছিল চোট। প্রথম ইনিংসে ওপেনার ইমাম-উল-হক ব্যাটিং করতে পারেননি। পায়ের চোটে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড ভালো অবস্থানে রয়েছে। দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান। তাদের লিড এখন ২৬১ রানে। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ স্বাগতিকদের হাতে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসনাত আব্দুল্লাহকে রফিকুল মাদনীর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০১:৩৪ পি.এম


হাসনাত আব্দুল্লাহকে রফিকুল মাদনীর হুঁশিয়ারি

শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী হুঁশিয়ারি দিয়েছেন যে, ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতা ও এমপি হাসনাত আবদুল্লাহ যদি ‘বিতর্কিত বক্তব্য’ প্রত্যাহার করে দ্রুত দুঃখপ্রকাশ না করেন, তাহলে তিনি কোনো ধরনের প্রোগ্রাম বা অনুষ্ঠান করতে পারবেন না। শনিবার (২৯ আগস্ট) ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি এই হুঁশিয়ারি প্রদান করেন।

 

কালের কণ্ঠ পাঠকের জন্য রফিকুল ইসলাম মাদানীর ফেসবুকে পোস্ট হুবহু তুলে দেওয়া হলো:

জামিয়া ইউনুসিয়া মাদ্রাসাকে বি-বাড়িয়ার মানুষ ভালোবেসে ‘আমাদের জামিয়া’ বলে ডাকে। এই জামিয়াকে তারা কতটা ভালোবাসে, তা বাহির থেকে কল্পনাও করা সম্ভব নয়।

বি-বাড়িয়ায় যদি কোনোভাবে খবর প্রচার হয় যে জামিয়ায় কোনো ঝামেলা হয়েছে বা জামিয়ার বিরুদ্ধে কিছু ঘটছে, তখন দোকানদার থেকে শুরু করে কর্মচারী, কৃষক, শ্রমিক, এমনকি মহিলারাও জামিয়াকে রক্ষার জন্য যার ঘরে যা আছে তা নিয়ে ছুটে আসে। হ্যাঁ, এটি তাদের প্রাণের জামিয়া! জামিয়া নিয়ে তাদের আবেগ ভিন্ন। এখানে যদি কোনো হাত দেওয়া হয়, তারা তা কোনোভাবেই সহ্য করে না!

এখন আসা যাক এনসিপি বা হাসনাত সাহেবের বিষয়ে।

হাসনাত ভাই, আপনি ঐ বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ না করলে বি-বাড়িয়ায় কোনো প্রোগ্রাম করতে পারবেন না—এটি নিশ্চিত করে লিখে রাখুন, ফাইনাল! আর যদি কেউ হাসিনা স্টাইলে বি-বাড়িয়ায় কিছু করতে চায়, তাহলে উপায় থাকবে না।

 

তখন শুধু বি-বাড়িয়া নয়, সারাদেশ উত্তাল হয়ে উঠবে! কিন্তু যদি তিনি কিছুক্ষণের মধ্যে এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন, তাহলে বিষয়টি স্বাভাবিক হয়ে যাবে।

বি-বাড়িয়ার মানুষ যখন আঘাত পায়, তখন তারা উত্তপ্ত হয়ে যায়, তবে তারা ক্ষমাও করতে জানে। এবং ক্ষমা করলে তাদের বুকে টেনে নিতেও জানে।

আমি বি-বাড়িয়ার সব জানি, বর্তমানে বি-বাড়িয়ার জামাই তো, সব কিছু বুঝে গেছি! তবে যারা হাসানাত ভাইয়ের শরীর নিয়ে উল্টাপাল্টা লিখেছেন এবং বলেছেন—যদি তিনি ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেন, তাহলে তারা আল্লাহর কাছে কী জবাব দেবেন?

আমি জানি উনার শরীর নিয়ে উল্টাপাল্টা কথাগুলো কোনো দায়িত্বশীল জায়গা থেকে নয়! তবে দেখুন, আমরা সুশীল সাজা দলের লোক নই।

 

আমরা সবসময় বি-বাড়িয়ার পাশে ছিলাম এবং আছি। অতএব উনার শরীর নিয়ে লিখালিখি করা লোকদের বলব, আপনারা কাজটি ঠিক করেননি। আশা করি, দুঃখ প্রকাশ করবেন আপনাদের স্ব স্ব আইডি থেকে। আমরা নায়েবে নবী, আমাদের প্রতিবাদও সুন্দর হওয়া উচিত! সর্বশেষ হাসানাত ভাইয়ের প্রতি আহ্বান থাকবে— আপনি দ্রুত সময়ের মধ্যে দুঃখ প্রকাশ করে বিষয়টি শেষ করে দিন।

এই মানুষগুলো আপনাকে ছোট করে কিছু পেতে চায় না। তারা আপনাকে মোহাব্বত করত। আপনি যদি ভুল বুঝতে পারেন, তাহলে শুদ্ধ হয়ে গেলে, এখনও করবে!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মন্তব্য করেছেন, ‘বাংলাদেশে গুমের দিন শেষ হয়ে গেছে। আমরা সেই ভয়াবহ, ভয়াবহ একটি কালো অধ্যায় অতিক্রম করেছি।

 

তিনি আরও উল্লেখ করেছেন, ‘আগামী দিনে একটি ন্যায়বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।’

এ সময় তিনি জানান, বিগত সময়ে গুম ও নির্যাতনের ঘটনার বিচার করা হবে।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপনের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সেখানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানও উপস্থিত ছিলেন।

 

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘বাংলাদেশে বিগত বছরগুলোতে বিরোধী দলে থাকা অবস্থায় বিএনপির বহু নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। এবার প্রথমবারের মতো সরকারি দল হিসেবে দিবসটি পালন করতে যাচ্ছে বিএনপি।’

তিনি জানান, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে গত দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি ও অন্যান্য ব্যক্তিদের মধ্যে যারা গুমের শিকার হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।

 

তিনি বলেন, ‘গুম, বলপূর্বক গুম, অন্তর্ধান-যে নামেই আমরা ডাকি না কেন, এ ধরনের ঘৃণ্য মানবতাবিরোধী অপরাধ আর কখনো বাংলাদেশে সংঘটিত হবে না। বিগত দিনে যেসব ঘটনা ঘটেছে, সেগুলোর বিচার আমরা করব। সে লক্ষ্যে সরকার কাজ করে চলেছে।’

আওয়ামী লীগ নেতাদের বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, প্রতিটি হত্যার ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলমান। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ডে অভিযুক্তদের বিচার করা হবে।

 

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের দাবি, তাদের সর্বোচ্চ বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং সেই শাস্তি কার্যকর করা। আমরা সেই উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছি।’

রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের আটক রাখা হয়েছে এমন অভিযোগ নাকচ করে তিনি বলেন, ‘তাদের রাজনৈতিক প্রতিহিংসার বশীভূত হয়ে রুদ্ধ করে রাখা হয়েছে এ কথা বলার কোনো সুযোগ নেই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজাদ কাশ্মীরের ক্ষমতায় পিএমএল-এন, নতুন প্রধানমন্ত্রী গিলানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


আজাদ কাশ্মীরের ক্ষমতায় পিএমএল-এন, নতুন প্রধানমন্ত্রী গিলানি

আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু হলো। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রার্থী ব্যারিস্টার ইফতিখার গিলানি নির্বাচনে বিজয়ী হয়ে পাকিস্তান-শাসিত এই অঞ্চলের ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

শুক্রবার (২৮ আগস্ট) মুজাফফরাবাদে আজাদ কাশ্মীর আইনসভার অধিবেশনে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হয়। সেখানে গিলানি ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন, অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী সরদার মুখতার খান ১৪ ভোট পান।

স্পিকার চৌধুরী তারিক ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ভোটের সময় উভয় প্রার্থী আইনসভায় উপস্থিত ছিলেন। ভোট শুরুর পূর্বে তারা একে অপরকে করমর্দন করেন। ফলে প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। অধিবেশনে পিএমএল-এনের আজাদ কাশ্মীর শাখার সভাপতি শাহ গুলাম কাদির উপস্থিত ছিলেন না, তবে দলের জ্যেষ্ঠ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার সেখানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গিলানি মন্তব্য করেন, তার সরকার দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে একটি এমন আজাদ কাশ্মীর গড়ে তুলতে চায়, যা বিশ্বের সামনে একটি উদাহরণ হয়ে উঠবে। তিনি বলেন, ‘আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাব।’

আজাদ কাশ্মীরে সুশাসনের অভাবের কথা উল্লেখ করে গিলানি জানান, তার সরকার এসব সমস্যা সমাধানে কাজ করবে। তিনি কর্মসংস্থান বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়নেও গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন। স্বাস্থ্য খাতের উন্নয়নের বিষয়টিও তিনি তুলে ধরেন, বিশেষ করে হাসপাতালগুলোর সেবার মান উন্নত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

গিলানি বলেন, তার সরকারের উন্নয়নমূলক উদ্যোগগুলো ভবিষ্যতে অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি তার সরকারকে ‘জনগণের সরকার’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। নতুন প্রধানমন্ত্রী আরও জানান, কাশ্মীরের জনগণের জন্য একটি নতুন যুগ শুরু হতে যাচ্ছে। তার সরকারের মেয়াদে সাধারণ মানুষ ও সরকারি কর্মচারীরা পরিবর্তনের সুফল দেখতে পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইফতিখার গিলানি আজাদ কাশ্মীরে পিএমএল-এনের গুরুত্বপূর্ণ নেতাদের একজন। তিনি মুজাফফরাবাদের একটি পরিচিত রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। আইন পেশা, শিক্ষা এবং সংসদীয় রাজনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ইসলামাবাদে প্রাথমিক শিক্ষা শেষ করার পর উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান গিলানি। সেখানে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন এবং পরে পাকিস্তানে ফিরে ইসলামাবাদে আইন পেশায় যুক্ত হন।

তথ্যসূত্র:

আরব নিউজ,

জিও নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%