ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষিকাকে মারধরের ঘটনায় শিক্ষার্থীর মায়ের গ্রেপ্তার


চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষিকাকে মারধরের ঘটনায় শিক্ষার্থীর মায়ের গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষিকাকে মারধরের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে মিতালী খাতুন নামে এক অভিভাবক।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার নিজ বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মিতালী খাতুন হলেন ওই পাড়ার সামসউর রহমান শুভর স্ত্রী।

আরও পড়ুন: বি আর বি ক্যাবল, ৪৮ বছর বিশ্বাসের পথে সমৃদ্ধির যাত্রা

জানা গেছে, বুধবার (৮ জুলাই) সকালে ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি সমাবেশ চলাকালে প্রধান শিক্ষিকা কাবেরী করিম কানে হাত দেওয়ার কারণে দ্বিতীয় শ্রেণির ছাত্রী বিসমাহ জান্নাত ঐশ্বর্যকে শাসন করেছিলেন। বিষয়টি জানার পর দুপুরে ওই ছাত্রীর অভিভাবক সামসউর রহমান শুভ ও তার স্ত্রী মিতালী খাতুন বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষিকার কক্ষে প্রবেশ করেন। এ সময় প্রধান শিক্ষিকার শাসনের কারণে ক্ষুব্ধ হয়ে ছাত্রীর বাবা শুভ প্রধান শিক্ষিকাকে মারধর করেন। ওই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে রাতে প্রধান শিক্ষিকা থানায় বাদী হয়ে মামলা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, মামলার দ্বিতীয় আসামি মিতালী খাতুনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে, তার স্বামী শুভ পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে আওয়ামীলীগ নেতার জামাতে যোগদান অনুষ্ঠান, কমলনগরে সমালোচনার ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

‎নিজস্ব প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে আওয়ামীলীগ নেতার জামাতে যোগদান অনুষ্ঠান, কমলনগরে সমালোচনার ঝড়

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট হামেদিয়া কামিল এমএ মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে রাজনৈতিক যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বুধবার (৮ জুলাই) আয়োজিত ওই অনুষ্ঠানে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৭ নং হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা আক্তার হোসেন মিলন মিয়া আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
‎
‎স্থানীয় সূত্র জানায়, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেনের উপস্থিতি তার সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা সেক্রেটারির এআর হাফিজ উল্লাহ, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন আল ফারুকী, মাতাব্বর দারুস সুন্নাত আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসাইন, হামেদিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক হুমায়ুন কবিরসহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠান শেষে নবাগত সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
‎
‎শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যালয় রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের অভিযোগে স্থানীয় অভিভাবক, শিক্ষানুরাগী ও সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের দাবি, সরকারি বা এমপিওভুক্ত প্রতিষ্ঠানের অবকাঠামো দলীয় কার্যক্রমে ব্যবহার করা বিধিবহির্ভূত এবং শিক্ষার পরিবেশের সঙ্গে অসংগতিপূর্ণ।
‎
‎স্থানীয় আইনজ্ঞরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
‎
কমলনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল খায়ের এই যোগদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ইসলামী দল। কেউ যদি এই সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসতে চায়, জামায়াতে ইসলামী তাকে অবশ্যই স্বাগত জানাবে।”

‎ তবে এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে, স্থানীয় এক শীর্ষ আওয়ামী লীগ নেতার দল পরিবর্তন এবং অনুষ্ঠানস্থল নির্বাচনকে কেন্দ্র করে কমলনগরের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে স্ত্রীর হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


জামালপুরে স্ত্রীর হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের কারণে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানার শাস্তি প্রদান করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় প্রদান করেন। আসামি আনোয়ার হোসেন এ সময় আদালতে উপস্থিত ছিলেন না।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানিয়েছেন, ২০১২ সালের ১১ ডিসেম্বর দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি লম্বা পাড়া গ্রামে স্বামী আনোয়ার হোসেনের বাড়ি থেকে স্ত্রীর মরদেহ, ইসমতারা বেগম, উদ্ধার করা হয়। যৌতুকের জন্য বিভিন্ন সময়ে ইসমতারা বেগমকে নির্যাতন করা হতো। যৌতুকের জন্যই তিনি স্বামী আনোয়ার হোসেনের দ্বারা হত্যার শিকার হন। নিহতের ভাই মজনু মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পর মামলায় ৬ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর ১৩ বছর ৭ মাস পর এই রায় ঘোষণা করা হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


কুড়িগ্রামে পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান

 

কুড়িগ্রামে পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে একটি সামাজিক আন্দোলনের আয়োজন করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : বাসস

 ‘জলবায়ুর পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।

আজ সকালে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, সাবেক অধ্যক্ষ অধ্যাপক মীর্জা মো. নাসির উদ্দীন এবং অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নূর বখ্ত, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক ফাহিদ হাসান এবং গ্রিন ভয়েসের চেয়ারম্যান রশিদ আলী।

সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষার ক্ষেত্রে শুধুমাত্র সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন। বক্তারা বৃক্ষরোপণ, নদী-খাল এবং জীববৈচিত্র্য সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে পরিবেশ রক্ষা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আলোচনাসভা শেষে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় পরিবেশ দিবসের আলোচনায় নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


বগুড়ায় পরিবেশ দিবসের আলোচনায় নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে শহরের শহীদ টিটু মিলনায়তনে পরিবেশ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয় ও বগুড়া জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। তিনি নাগরিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, ‘পরিবেশ সুরক্ষায় আমাদের নিজেদের ঘর ও আঙিনা পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। নিজের পাড়া এবং মহল্লা পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই সামগ্রিকভাবে শহর, জেলা এবং পুরো দেশকে দূষণমুক্ত রাখা সম্ভব।’

পরিবেশ দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে জেলা প্রশাসক উল্লেখ করেন, ১৯৬৮ সালে সুইডেন সরকারের উদ্যোগে জাতিসংঘে চিঠি প্রেরণের মাধ্যমে পরিবেশ দূষণের বিষয়টি বৈশ্বিক আলোচনায় আসে। পরবর্তীতে ১৯৭২ সালে স্টকহোম সম্মেলনের ধারাবাহিকতায় ১৯৭৩ সাল থেকে বিশ্বব্যাপী এই দিবসটি নিয়মিতভাবে উদযাপিত হয়ে আসছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে দূরদর্শী পরিকল্পনা নেয়া হয়েছে, তা পরিবেশের ভারসাম্য রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ। তবে কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রতিটি নাগরিককে নিজ নিজ আঙিনায় অন্ততপক্ষে একটি করে হলেও ফলদ, বনজ বা ঔষধি গাছের চারা রোপণের আহ্বান জানান তিনি। স্মরণ করিয়ে দেন যে একটি সবুজ গাছ আমাদের বেঁচে থাকার অপরিহার্য উপাদান অক্সিজেন সরবরাহ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বগুড়া সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, ‘মানুষের অনিয়ন্ত্রিত ও বিলাসী জীবনযাত্রার কারণে পাহাড় কাটা, নদী-সাগরের গতিপথ রুদ্ধ করা এবং যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলার ফলে প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে। ফলশ্রুতিতে ঝড়, বন্যা ও দুর্ভিক্ষের মতো প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে।’

পরিবেশ রক্ষায় তিনি প্রতিটি ঘরে ঘরে গাছ লাগানো, খাল খনন এবং ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) নিলুফা ইয়াছমিন এবং বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সকলের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%