ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

কোভিড প্রকল্পে জালিয়াতির অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা


কোভিড প্রকল্পে জালিয়াতির অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন কোভিড-১৯ মোকাবিলায় পরিচালিত প্রকল্পে চিকিৎসা সামগ্রী ও সেবা ক্রয়ে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ মোট ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ছয়টি পৃথক মামলা দায়ের করেছে।

আজ দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এই তথ্য প্রকাশ করেন।

দুদকের অনুসন্ধানের ফলাফল অনুযায়ী, কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস (ইআরপিপি) প্রকল্পের ছয়টি প্যাকেজে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনায় মোট ১২ কোটি ৩ লাখ ২৭ হাজার ৯৮৫ টাকা আত্মসাতের অভিযোগে ছয়টি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডিএমপি’তে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১১১টি মামলা

দুদক জানায়, প্রকল্পের আওতায় কেএন৯৫ (কঘ৯৫) ও এন৯৫ (ঘ৯৫) মাস্ক, হ্যান্ড গ্লাভস, হাসপাতাল বেড, চিকিৎসা ও সার্জিক্যাল সামগ্রী, টিভিসি প্রচার, মোবাইল অ্যাপ ও ওয়েব অ্যাপ্লিকেশনসহ বিভিন্ন পণ্য ও সেবা ক্রয় করা হয়েছিল। এসব ক্রয়ে পরস্পর যোগসাজশ, ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

প্রথম মামলায় ৩ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ১৫০ টাকা, দ্বিতীয় মামলায় ১ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার টাকা, তৃতীয় মামলায় ৯৩ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা, চতুর্থ মামলায় ৬২ লাখ ৭৩ হাজার ৪৭০ টাকা, পঞ্চম মামলায় ২ কোটি ১৬ লাখ ৯৭ হাজার ৬১৫ টাকা ৫০ পয়সা এবং ষষ্ঠ মামলায় ৩ কোটি ৩২ লাখ ৬৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মামলাগুলোর মধ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ছাড়াও কোভিড-১৯ ইআরপিপি প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মো. ইকবাল কবির, সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা. সানিয়া তাহমিনা ঝোরা ও অধ্যাপক ডা. নাসিমা সুলতানাসহ স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

এছাড়া, সংশ্লিষ্ট প্যাকেজের পণ্য ও সেবা সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তাদেরও মামলাগুলোতে আসামি করা হয়েছে।

আরও পড়ুন: ভূমি খাতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

দুদকের অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে এসব মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১২০(বি) ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধ ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন শি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


যুদ্ধ ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন শি

চলমান ইরান যুদ্ধ এবং ক্রমবর্ধমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি উচ্চমাত্রার বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি। বেইজিংয়ের পক্ষ থেকে এই সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হবে।

আজ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইরান যুদ্ধের তীব্রতার মধ্যে উভয় দেশের শীর্ষ নেতা চীন-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশ্বশান্তি এবং বৈশ্বিক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও মতামত বিনিময় করবেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যবহৃত বিমান 'এয়ার ফোর্স ওয়ান'-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, "আমি তাঁর (শি জিনপিং) সাথে প্রায় সব বিষয়েই আলোচনা করব।"

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধ, বৈশ্বিক অর্থনীতি, বাণিজ্য শুল্ক এবং প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতা নিয়ে উভয় দেশের সম্পর্কের মধ্যে বিদ্যমান বরফ গলানোর উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়তুল মোকাররমে জমে উঠেছে মাসব্যাপী ইসলামি বইমেলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


বায়তুল মোকাররমে জমে উঠেছে মাসব্যাপী ইসলামি বইমেলা

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে (পূর্ব চত্বরে) মাসব্যাপী ইসলামি বইমেলা চলছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এই মেলা ইতোমধ্যে বইপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

প্রতিদিন বিকেলের পর মেলা প্রাঙ্গণে পাঠক ও দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে। এ সম্পর্কে মেলার একটি স্টলের বিক্রয়কর্মী মো. শরিফুল ইসলাম জানান, ‘সকালের দিকে দর্শনার্থী কিছুটা কম থাকলেও আছরের নামাজের পর থেকে মেলায় ক্রেতা বাড়ছে। পাঠকরা পছন্দমতো বই কিনছেন, বিক্রিও ভালো হচ্ছে।’

মেলায় আসা পাঠকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান আহমেদ বাসসকে বলেন, ‘এবারের মেলায় বৈচিত্র্য অনেক বেশি। বিশেষ করে বিদেশি প্রকাশনীর বইগুলো এবং সীরাত এক্সিবিশন আমাকে মুগ্ধ করেছে। এমন আয়োজন নিয়মিত হওয়া উচিত।’

অন্যদিকে, স্কুল শিক্ষিকা নওরীন সুলতানা তার সন্তানকে নিয়ে মেলায় এসেছেন। তিনি মন্তব্য করেন, ‘বাচ্চাদের জন্য আলাদা শিশু চত্বর থাকায় খুব সুবিধা হয়েছে। ওদের উপযোগী সুন্দর ইসলামিক গল্পের বই কিনলাম। মেলার এই পরিবেশে একটা ভালোলাগা কাজ করছে।’

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন স্টলে বইয়ে ১০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এর ফলে পাঠকরা সাধারণ সময়ের তুলনায় কম দামে বই কিনতে পারছেন।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব স্টলে তাদের প্রকাশিত বই বিশেষ কমিশনে পাওয়া যাচ্ছে। ১ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত মুদ্রিত মূল্যের ওপর ৩৫ শতাংশ এবং ১০ হাজার ১ টাকার বেশি মূল্যের ক্ষেত্রে ৪০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ফাউন্ডেশনের এই স্টলটি বায়তুল মোকাররমের দক্ষিণ ও পূর্ব গেটে অবস্থিত।

মেলা পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, এবারের আয়োজনে মোট ১৪৪টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এসব স্টলে দেশি-বিদেশি মিলিয়ে ২০৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এখানে বাংলাদেশের পাশাপাশি মিসর, লেবানন, পাকিস্তান ও ভারতের সাতটি আন্তর্জাতিক প্রকাশনাসহ শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠানের বই পাওয়া যাচ্ছে। স্টলগুলোতে পবিত্র কুরআন, হাদিস, সীরাত, ইসলামি সাহিত্য, গবেষণা, ইতিহাস, সংস্কৃতি এবং শিশু-কিশোরদের উপযোগী ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক গ্রন্থসহ বিভিন্ন ধরনের বই রয়েছে।

মেলায় প্রতিদিন লেখক, পাঠক ও প্রকাশকদের অংশগ্রহণে আলোচনা সভা এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হচ্ছে। দর্শনার্থীদের সুবিধার্থে এখানে নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থা এবং শিশুদের জন্য ‘শিশু চত্বর’ রাখা হয়েছে। এছাড়া রয়েছে তথ্যকেন্দ্র, ম্যাগাজিন ও লেখক কর্নার এবং গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া কর্নার।

মেলার অন্যতম আকর্ষণ ওয়াফা হিফজ ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত ‘সীরাত এক্সিবিশন’। ১৩টি প্রজেক্টের এই প্রদর্শনীর মাধ্যমে নবী কারীম (সা.)-এর জীবন ও শিক্ষাকে নতুন প্রজন্মের সামনে জীবন্তভাবে তুলে ধরার অনন্য প্রয়াস নেওয়া হয়েছে।

এবারের মেলায় বিশেষ সংযোজন হিসেবে প্রথমবারের মতো স্থান পেয়েছে ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা স্মরণে ‘শাপলা কর্নার’।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন জানান, সাধারণ মানুষের মধ্যে ইসলামি জ্ঞান ও নৈতিক মূল্যবোধের প্রসারে এই মেলা বিশেষ ভূমিকা রাখবে। তিনি উল্লেখ করেন, ইসলামিক ফাউন্ডেশনকে অতীতের রাজনৈতিক প্রভাবমুক্ত করে পবিত্র কোরআন ও হাদিস প্রচারের প্রকৃত কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

উল্লেখ্য, আগামী ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিতাস উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নাজমুল, সম্পাদক তাসীন নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


তিতাস উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নাজমুল, সম্পাদক তাসীন নির্বাচিত

কুমিল্লার তিতাস উপজেলা প্রেস ক্লাবের ২৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। প্রেস ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত ত্রিবার্ষিক কাউন্সিলে সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক ইত্তেফাকের তিতাস সংবাদদাতা নাজমুল করিম ফারুককে সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের তিতাস-হোমনা প্রতিনিধি তাসীন তিহামীকে সাধারণ সম্পাদক হিসেবে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি পদে দৈনিক খবরের সামসুদ্দিন আহমেদ সাগর নির্বাচিত হয়েছেন। সহসভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দৈনিক দিন প্রতিদিনের মো. জহিরুল ইসলাম পাশা এবং দৈনিক আলোকিত সকালের মো. মাহবুবুর রহমান।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক যায়যায়দিনের তোফাজ্জল হোসেন শাকিল ও দি বিজনেস টাইমসের মো. শরিফুল ইসলাম শিকদার। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার মো. বিল্লাল মোল্লা এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক আলোকিত বাংলাদেশের মো. তাজুল ইসলাম মুন্সী।

কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশ সমাচারের আব্দুর রহিম, দপ্তর সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করেছেন দৈনিক প্রতিদিনের সংবাদের আহনাফ তিহামী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক গড়ব বাংলাদেশের মো. রমিজ মিয়া, শিক্ষা ও সাহিত্যবিষয়ক সম্পাদক পদে রয়েছেন শিক্ষা বার্তার মো. শাহজামান শুভ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক তরুণ কণ্ঠের সাইফুল ইসলাম নাজমুল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন দৈনিক প্রথম বাংলার সঞ্জয় চন্দ্র দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক আজকের খবরের মো. হানিফ মিয়া এবং তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক পদে রয়েছেন দৈনিক আমার শহরের খন্দকার ফরমুজ আহমেদ।

কমিটির সাধারণ সদস্যদের মধ্যে রয়েছেন সাপ্তাহিক বাংলা বার্তার মো. কামরুল হাসান সরকার, দি বাংলা ইন্ডিপেনডেন্টের মোহাম্মদ শাহজাহান, দৈনিক গণমানুষের আওয়াজের বাবুল আহমেদ, এনটিভি অনলাইনের মো. হাবিবুর রহমান, কুমিল্লার পেপারের কাজী মো. নাহিদ, দৈনিক কুমিল্লার জমিনের সম্রাট শাহজাহান, কুমিল্লা প্রকাশের মো. এমরান হোসেন এবং সাফা নিউজের মো. আনিছুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিএসজিতে ফেরান তোরেসের ঝলক, ৩২৫ মিনিটে ৭ গোল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


পিএসজিতে ফেরান তোরেসের ঝলক, ৩২৫ মিনিটে ৭ গোল

স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস ছয় ম্যাচে ৩২৫ মিনিট মাঠে থেকে সাত গোল করেছেন; মার্শেইয়ের বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করে পিএসজিকে জয় এনে দিয়েছেন।

প্যারিস সাঁ জার্মাঁতে যোগ দেওয়ার পর থেকে গোলের ধারাবাহিকতা বজায় রেখেছেন ফেরান তোরেস। ২০২৬-২৭ মৌসুমে, তিনি ছয় ম্যাচে মাত্র ৩২৫ মিনিট খেলে সাত গোল করেছেন। এর মানে প্রতি ৪৬.৪ মিনিটে তিনি একটি করে গোল করেছেন।

তোরেসের সাত গোলের মধ্যে রেনের বিপক্ষে দুটি, স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে তিনটি, ব্রেস্টের বিপক্ষে একটি এবং সর্বশেষ মার্শেইয়ের বিপক্ষে একটি রয়েছে। স্লোভানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তিনি হ্যাটট্রিক করেছেন এবং ব্রেস্ট ও মার্শেইয়ের বিপক্ষে টানা গোল করেছেন।

একটি চমকপ্রদ বিষয় হলো, তোরেস ছয় ম্যাচের মধ্যে সবগুলোতে শুরু থেকে খেলেননি। তিনি তিনবার শুরু করে মোট ৩২৫ মিনিট মাঠে ছিলেন। এই সময়ের মধ্যে সাত গোল করার পরিসংখ্যান অনুযায়ী, প্রতি গোলের জন্য তার সময় লাগে মাত্র ৪৬.৪ মিনিট।

পিএসজির হয়ে তোরেসের বর্তমান পরিসংখ্যান হলো: ৬ ম্যাচ | ৩২৫ মিনিট | ৭ গোল | প্রতি গোলে ৪৬.৪ মিনিট।

মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে তোরেসের প্রভাব ছিল স্পষ্ট। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর, ম্যাচের ৫৯ মিনিটে খভিচা কাভারাত্সখেলিয়ার বদলি হিসেবে মাঠে নামেন তিনি। মাত্র সাত মিনিট পরেই গোল করে পিএসজিকে এগিয়ে দেন।

৬৬ মিনিটে দেজিরে দুএর বাঁ দিক থেকে ভেতরে কাটা ক্রস প্রথম পোস্টে পেয়ে যান তোরেস। ছয় গজের কাছ থেকে হেডে বল জালে পাঠান তিনি। পিএসজির হয়ে সেটিই ছিল তাঁর ম্যাচের একমাত্র শট, যা গোল হয়ে যায়।

তোরেসের গোলের পর ম্যাচের গতিপথ পরিবর্তিত হয়। ৭২ মিনিটে আনহেল গোমেস মার্শেইকে সমতা ফেরান। কিন্তু দুই মিনিট পর মারকিনিওস আবার পিএসজিকে এগিয়ে দেন। শেষ দিকে তিমোথি ওয়েয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে মার্শেই ১০ জনের দলে পরিণত হয়। শেষ পর্যন্ত পিএসজি ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

ম্যাচে তোরেস শুধু গোলই করেননি, বদলি হিসেবে নেমে অল্প সময়ের মধ্যে ম্যাচের গতিপথ বদলে দিয়েছেন। পিএসজির অফিসিয়াল ম্যাচ রিপোর্টে তাঁকে ম্যাচসেরা নির্বাচিত করা হয়েছে।

এটি কোনো একক ম্যাচের পারফরম্যান্স নয়, বরং ছয় ম্যাচের মধ্যে তাঁর পাঁচটি গোল এসেছে শেষ তিন ম্যাচে—স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে হ্যাটট্রিক, ব্রেস্টের বিপক্ষে একটি এবং মার্শেইয়ের বিপক্ষে একটি।

বার্সেলোনা থেকে পিএসজিতে আসার পর তোরেসকে নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তার শুরুতেই জবাব দিচ্ছেন তিনি। মাত্র ৩২৫ মিনিটে সাত গোলের পরিসংখ্যান বলছে, পিএসজির আক্রমণভাগে নিয়মিত শুরুর একাদশে জায়গা পাওয়ার দাবিটা ক্রমেই জোরালো করছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%