ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের গ্রহণে রাজি গায়ানা


যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের গ্রহণে রাজি গায়ানা

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত কিছু অভিবাসীকে গ্রহণ করার জন্য সম্মতি প্রদান করেছে। শনিবার, গায়ানার সরকার এ বিষয়ে একটি চুক্তির কথা ঘোষণা করেছে।

হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনঃপ্রবেশের পর, তার প্রশাসন অভিবাসনবিরোধী কঠোর পদক্ষেপ গ্রহণ শুরু করে। এই পদক্ষেপের অংশ হিসেবে, অভিবাসীদের নিজ দেশে ফেরানোর পরিবর্তে ‘তৃতীয় কোনো দেশে’ পাঠানোর উদ্যোগও নেয়া হয়েছে।

এতে খবর প্রকাশ করে বার্তা সংস্থা এএফপি।

আরও পড়ুন: গণধর্ষণের অভিযোগে কিশোরী মিথিলা আক্তারের মৃত্যু, অভিযুক্তদের নাম ভিডিওতে

গায়ানা জানায়, যেসব বহিষ্কৃত অভিবাসীর অপরাধের কোনো রেকর্ড নেই, তাদের মধ্যে সীমিতসংখ্যককে তারা গ্রহণ করবে।

গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট ইরফান আলীর সরকার এই ব্যবস্থাকে মানবাধিকার ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে গায়ানার দীর্ঘদিনের অঙ্গীকারের সম্প্রসারণ হিসেবে দেখছে।’

মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের আরও কয়েকটি দেশও যুক্তরাষ্ট্রের এই বহিষ্কার কার্যক্রমে সহযোগিতার জন্য সম্মত হয়েছে। এর মধ্যে ২৫০ জন ভেনেজুয়েলানকে এল সালভাদরের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার কারাগার সেকোটে পাঠানো হয়েছে।

তবে গায়ানা তাদের বিবৃতিতে স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ব্যবস্থা ‘সাময়িক এবং এর মাধ্যমে স্থায়ীভাবে পুনর্বাসনের সুযোগ তৈরি হচ্ছে না।’

আরও পড়ুন: বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগে সাইবার নিরাপত্তা সেমিনার অনুষ্ঠিত

কর্মকর্তারা আরও জানিয়েছেন, অভিবাসীদের ‘স্বেচ্ছায় গায়ানায় স্থানান্তর করা হবে’ এবং সেখানে অবস্থান করেই তারা নিজেদের অভিবাসন-সংক্রান্ত অবস্থার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবেন।

সিদ্ধান্তের ফলাফলের ওপর নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তিরা হয় নিজ দেশে ফিরে যাবেন অথবা নিজেদের পছন্দ অনুযায়ী অন্য কোনো দেশে চলে যাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্ব জার্মানির রাজ্য নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে এএফডি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


পূর্ব জার্মানির রাজ্য নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে এএফডি

রোববার, সাবেক কমিউনিস্ট পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রাজ্যের নির্বাচনে ভোট দিচ্ছেন জার্মানির ভোটাররা। সেখানে অভিবাসনবিরোধী, মস্কোপন্থী ও উগ্র ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) বড় ব্যবধানে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

এটি খবর বার্তা সংস্থা এএফপি’র।

স্যাক্সনি-আনহাল্টে, এএফডি কয়েক মাস ধরে ৪০ শতাংশের বেশি জনসমর্থন নিয়ে এগিয়ে রয়েছে এবং এবার তারা প্রথমবারের মতো রাজ্য সরকার গঠনের লক্ষ্য নির্ধারণ করেছে। তবে, সেই সম্ভাবনা এখনো নিশ্চিত নয়।

ছোট এই রাজ্যটি বর্তমানে চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের মধ্য-ডানপন্থী দল সিডিইউ ও আরও দুটি ছোট দলের জোট সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সভেন শুলৎস আবারও একাধিক দলের জোট গড়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছেন।

এএফডির সঙ্গে সহযোগিতা না করার নীতি বজায় রেখেছে জার্মানির অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলো। তারা এটিকে একটি ‘ফায়ারওয়াল’ বা রাজনৈতিক প্রতিরোধব্যবস্থা হিসেবে দেখছেন। জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা স্যাক্সনি-আনহাল্ট শাখা এএফডিকে ‘উগ্র ডানপন্থী’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।

এএফডির প্রধান প্রার্থী উলরিশ জিগমুন্ড। ৩৫ বছর বয়সী এই জনপ্রিয় প্রার্থী নির্বাচনী প্রচারে রকস্টারের মতো উচ্ছ্বাস পাচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বিশাল অনুসারী রয়েছে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পূর্বাভাস দিয়েছেন।

দৈনিক বিল্ডকে তিনি বলেছেন, ‘ফায়ারওয়াল বা রাজনৈতিক প্রতিরোধব্যবস্থা অন্যরাই তৈরি করেছে। কেউ যদি আমাদের সঙ্গে কাজ করতে না চায়, তাহলে আমাদের একাই এগিয়ে যেতে হবে।’

এমন পরিস্থিতি বা ফলাফল জার্মানির রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হলোকাস্টের ভয়াবহ অতীতের জন্য দীর্ঘদিন ধরে অনুশোচনা ও দায় স্বীকার করে আসা জার্মানি এখন পর্যন্ত উগ্রপন্থী দলগুলোকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।

এএফডির বড় জয় হলে চ্যান্সেলর মের্ৎসের ওপর চাপ বাড়বে। স্থবির অর্থনীতিকে ঘুরে দাঁড় করানো এবং অনিয়মিত অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিলেও জাতীয় পর্যায়ের জনমত জরিপে তার দল এএফডির কাছে পিছিয়ে পড়েছে।

ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী উলফগ্যাং শ্রোডার মন্তব্য করেছেন, ‘স্যাক্সনি-আনহাল্টে এএফডি জিতলে মের্ৎসের সমালোচকেরা আরও সোচ্চার হবেন এবং আরও ভালো নেতৃত্বের দাবিও উপেক্ষা করা কঠিন হয়ে পড়বে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ী নিহত

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুর রাজ্জাক (৫৬) নামে এক মুরগির খামারি ও মৎস্য চাষির মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চুনকুড়ি এলাকায় নিজ বাড়ির মুরগির খামারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক চুনকুড়ি গ্রামের মৃত আরশাদ আলী গাজীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে আব্দুর রাজ্জাক নিজ বাড়ির মুরগির ফার্মের ভেতরে বৈদ্যুতিক লাইনে সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় আব্দুর রাজ্জাককে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শ্যামনগর থানার ওসি মোঃ শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুশ হাইব্রিড হামলা প্রতিরোধে নতুন সুরক্ষাব্যবস্থা চালু করছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


রুশ হাইব্রিড হামলা প্রতিরোধে নতুন সুরক্ষাব্যবস্থা চালু করছে জার্মানি

জার্মানির একটি বিমানবন্দরে ব্যর্থ ড্রোন হামলার পর রাশিয়ার সম্ভাব্য হামলার বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট জানিয়েছেন, রাশিয়ার হাইব্রিড হামলা এখন দৈনন্দিন বাস্তবতায় পরিণত হয়েছে এবং এসব হামলা আরো বাড়তে পারে।

 

রবিবার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত

 

এই তথ্য জানা গেছে।

নতুন এই প্রস্তাবিত পরিকল্পনার আওতায় বলা হয়েছে, জার্মান পুলিশ তাদের ড্রোন প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে। শহরগুলোতে তৈরি করা হবে বিশেষ ইউনিট, যা পরিবহন কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সরকারি ভবনের ওপর নিরাপত্তা প্রদান করবে। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র এবং প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে শুধু ড্রোন শনাক্ত করাই নয়, বরং সক্রিয়ভাবে সেগুলো ধ্বংস করার আইনি ক্ষমতা দেওয়ার নীতি গ্রহণ করা হয়েছে।

 

পাশাপাশি সাইবার হামলা ও গোপন তথ্য চুরি প্রতিরোধে ‘সাইবারডোম’ নামে একটি জাতীয় সুরক্ষাবলয় তৈরি করবে জার্মানি। রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন জনবহুল স্থানে সন্দেহভাজন হামলাকারীদের শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি, বায়োমেট্রিক ফেসিয়াল রেকগনিশন এবং উন্নত ভিডিও নজরদারিব্যবস্থার আওতা বাড়ানো হচ্ছে।

তবে রাশিয়া তাদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এ ধরনের অভিযোগকে রুশবিরোধী পদক্ষেপ অভিহিত করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব পদক্ষেপের বিপরীতে তারাও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান গেমসের আগে মিরপুরে ক্যাম্প করবে টাইগাররা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


এশিয়ান গেমসের আগে মিরপুরে ক্যাম্প করবে টাইগাররা

বাংলাদেশ শক্তিশালী একটি দল নিয়ে এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে। এর আগে, লাল-সবুজের প্রতিনিধিরা ঘরের মাঠে দীর্ঘ প্রস্তুতি নেবে। এই প্রস্তুতি ক্যাম্প শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং শেষ হবে ২৪ সেপ্টেম্বর।

২০১০ সালে অনুষ্ঠিত এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে বাংলাদেশ প্রথমবারের মতো অংশ নিয়ে স্বর্ণ পদক অর্জন করেছিল। পরবর্তীতে ২০১৪ ও ২০২২ সালে ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবার সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে সেরা ফলাফল পুনরুদ্ধার করতে চায়।

এশিয়ান গেমসকে সামনে রেখে বিসিবি সম্ভাব্য সেরা দল ঘোষণা করেছে। দীর্ঘ সময় পর নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দুই খেলোয়াড় সর্বশেষ ২০২৫ সালে টি-টোয়েন্টি খেলেছেন।

 

বাংলাদেশের পাশাপাশি টেস্ট খেলুড়ে দেশ হিসেবে ভারতও নিজেদের সম্ভাব্য সেরা দল পাঠাবে। পাকিস্তান ও আফগানিস্তান দলে জাতীয় দলের তারকা ক্রিকেটাররা থাকলেও, তারা গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রামে রেখেছে। শ্রীলঙ্কা এখনও তাদের দল ঘোষণা করেনি।

র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে এশিয়ান গেমসে সুযোগ পাওয়ায় বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে। ২৮ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়ন দল। ‘বি’ গ্রুপে নেপাল, মালয়েশিয়া ও ওমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%