০৫:৪৭ পি.এম
মাদক ও মোবাইল ফোনে আসক্তিকে শিক্ষার্থীদের ‘লাল কার্ড’
মাদকদ্রব্যের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় শত শত শিক্ষার্থী মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের ক্ষতিকর ব্যবহারের বিরুদ্ধে ‘লাল কার্ড’ প্রদর্শন করেছে। একইসাথে তারা মাদক ও অপরাধ থেকে দূরে থাকার শপথ গ্রহণ করেছে।
আরও পড়ুন: বাকৃবিতে রেললাইনে টায়ার পোড়ানোর সময় ছাত্রলীগের দুই কর্মী আটক
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচিতে এই দৃশ্য দেখা যায়। এতে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। দিনব্যাপী উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও একই ধরনের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন।
আরও পড়ুন: রামগঞ্জে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ দুই কমিটি বিলুপ্ত, নতুন কমিটি শিগগিরই ঘোষণা হবে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মহিন উদ্দিন বলেন, "তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করা না গেলে দেশের উন্নয়নও একসময় অর্থহীন হয়ে পড়বে। মাদক প্রতিরোধে শুধু প্রশাসনিক অভিযান নয়, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা জরুরি। প্রতিটি পরিবার থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।"
ওসি জুনায়েত চৌধুরী বলেন, "মাদকের কারণে পরিবার ও সমাজে নানা ধরনের অপরাধ ও সহিংসতা সৃষ্টি হচ্ছে। পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের আইনের আওতায় আনছে। তবে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে অভিভাবক, শিক্ষক ও সাধারণ মানুষকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।"
আরও পড়ুন: রংপুরে ছাত্রদলের শোডাউনে ‘আপা আপা করিস না’ স্লোগান
আলোচনা সভা শেষে ইউএনও মো. মহিন উদ্দিন শিক্ষার্থীদের মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের ক্ষতিকর ব্যবহার থেকে দূরে থাকার শপথ পাঠ করান।
শপথ গ্রহণের পর শিক্ষার্থীরা হাতে থাকা প্রতীকী লাল কার্ড উঁচিয়ে মাদক ও সমাজবিরোধী কর্মকাণ্ডকে ‘না’ জানায়।
অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, চান্দিনা শাখার সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, কেন্দ্রীয় সদস্য সাইফুল ও আশিক বক্তব্য দেন।
আরও পড়ুন: সিলেটে পুলিশের গাড়ি আটকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
কাওসার আলম সোহেল জানান, "নিজেদের টিফিনের টাকা সঞ্চয় করে গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী ও নৈতিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার কাজ করছে সংগঠনটি। আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের কর্মসূচিটি ছিল সংগঠনটির ১ হাজার ৯৪২তম সচেতনতামূলক কার্যক্রম।"
এদিকে একই দিনে উপজেলার তৈলারদ্বীপ বারখাইন এরশাদ উচ্চ বিদ্যালয়েও শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা, লাল কার্ড প্রদর্শন ও শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন