ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

আজ বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী


আজ বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

আলামদুলিল্লাহ, আজ (১২ জুলাই) পাকিস্তান থেকে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, গবেষক ও বিশিষ্ট আলেম আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী ১১ দিনের এক গুরুত্বপূর্ণ সফরে বাংলাদেশে আসছেন। তাঁর এ সফর দেশের আলেম-উলামা, গবেষক, শিক্ষক-শিক্ষার্থী এবং ইসলামপ্রেমী মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

সফরকালে তিনি বাংলাদেশের বিভিন্ন স্থানে দ্বীনি সেমিনার, ইসলামী চিন্তা ও গবেষণাবিষয়ক মতবিনিময় সভা, তরুণদের উদ্দেশে দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেম-উলামাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশগ্রহণ করবেন। এছাড়া, সমসাময়িক ইসলামী চিন্তা, শিক্ষা ও সমাজসংক্রান্ত বিভিন্ন বিষয়েও তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

সফরের অন্যতম আকর্ষণ আগামী ১৮ জুলাই রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিতব্য ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’। এই সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে আল্লামা সাজ্জাদ নোমানী বক্তব্য রাখবেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে, অংশ নেবেন সরকারি কর্মসূচিতে

একই অনুষ্ঠানে আল্লামার উপস্থিতিতে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থ’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হবে।

রাজধানীর কর্মসূচির পাশাপাশি চট্টগ্রাম সফরে তাঁর গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এ সময় তিনি দেশের ঐতিহ্যবাহী দুটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান—হাটহাজারী ও পটিয়ার মতো দেশের বৃহৎ দুটি মাদরাসা পরিদর্শন করবেন এবং সেখানে আলেম, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।

উল্লেখ্য, ১৯৫৫ সালে ভারতের লখনউয়ে জন্মগ্রহণকারী আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী উপমহাদেশের অন্যতম খ্যাতিমান ইসলামী ব্যক্তিত্ব। তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড-এর খাস কমিটির সদস্য এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি মুম্বাইয়ের ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রিসার্চ ইনস্টিটিউট এবং জামিয়া দারুল উলুম ইমামে রব্বানী-এর পরিচালনা করে চলেছেন। ইসলামী গবেষণা, শিক্ষা, সমসাময়িক মুসলিম সমাজ এবং বুদ্ধিবৃত্তিক অঙ্গনে তাঁর অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং ব্যাপকভাবে সমাদৃত।

আরও পড়ুন: ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম, হাত বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম, হাত বিচ্ছিন্ন

চুয়াডাঙ্গায় বহিষ্কৃত যুবদল নেতা জাহিন শেখকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ হামলায় তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার বাম পা।

শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হোমিওপ্যাথি কলেজ এলাকার ঘটনাটি ঘটেছে। রাতেই প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত জাহিন শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ এলাকার মৃত রজব আলীর ছেলে ছিলেন। তিনি জেলা যুবদলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করতেন। বর্তমানে তিনি দল থেকে বহিষ্কৃত।

পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন, রাতের বেলায় জাহিন শেখকে ফোন করে হোমিওপ্যাথি কলেজ এলাকায় ডেকে নেয় দুর্বৃত্তরা। সেখানে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালানো হয়। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয়রা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব জানিয়েছেন, হাসপাতালে আনার সময় জাহিন শেখের বাম হাতের কবজি বিচ্ছিন্ন ছিল। বাম পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বিস্তারিত চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানান, অভ্যন্তরীণ বিরোধের কারণে ওই হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যু

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম গতকাল সন্ধ্যায় মারা গেছেন। শনিবার (১১ জুলাই) তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

লিন্ডসে গ্রাহাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭০ বছর। এই তথ্য সিনেটরের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।

সিনেটর গ্রাহামের অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তিনি পরলোকগমন করেছেন।

এই কঠিন সময়ে তার পরিবার সকলের প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং পাশাপাশি এই মুহূর্তে একান্ত ব্যক্তিগত সময় কাটানোর জন্য অনুরোধ জানিয়েছেন।

লিন্ডসে গ্রাহাম তার ব্যক্তিগত জীবনে কখনো বিয়ে করেননি। তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি অত্যন্ত প্রভাবশালী ও পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুর কারণে মার্কিন রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ অর্থমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ অর্থমন্ত্রীর

জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং প্রবীণ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি রবিবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোকবার্তায় বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাজনৈতিক ও আইন অঙ্গনের এক উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন। সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট সংবিধান ও আইন বিশেষজ্ঞ হিসেবে তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন এবং দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক অগ্রযাত্রায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

শোকবার্তায় অর্থমন্ত্রী আরো উল্লেখ করেন যে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবীদের সংগঠিত করতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবন, প্রজ্ঞা ও নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অর্থমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশের রাজনৈতিক, আইন ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিরা তার অবদানের কথা স্মরণ করে শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ রবিবার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জাতীয় নাগরিক পার্টি’-এটার মধ্যে একটা স্বৈরাচারী মনোভাব আছে : প্রতিমন্ত্রী নুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


‘জাতীয় নাগরিক পার্টি’-এটার মধ্যে একটা স্বৈরাচারী মনোভাব আছে : প্রতিমন্ত্রী নুর

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘জাতীয় নাগরিক পার্টি’—এটার মধ্যে একটা স্বৈরাচারী মনোভাব আছে। তিনি সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন।

প্রতিমন্ত্রী নুর বলেন, জাতীয় মানে আসলে কি? এটি তো সর্বজনীন বিষয়। যেমন, আমাদের জাতীয় ফল কাঁঠাল, সবাই এ ফলকে জাতীয় ফল হিসেবে স্বীকৃতি দেয়। একইভাবে, আমাদের জাতীয় মাছ ইলিশ, এটি সকলের কাছে স্বীকৃত, এবং জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারকে সবাই জানে। আমাদের জাতীয় পতাকাকেও সবাই স্যালুট করে।

জাতীয় শব্দটি সর্বজনীন। তাহলে এটি আপনি কিভাবে একটি দলের মধ্যে সীমাবদ্ধ করার চেষ্টা করবেন? এরশাদ সাহেবের ক্ষমতায় থাকাকালীন জাতীয় পার্টি গঠন করেছেন, তাহলে এটি কি আসলে একটি সর্বজনীন পার্টি?

তিনি আরও বলেন, এসব পার্টি অন্য দলগুলোও সম্মান করে কিনা? এটি ঠিক কি ভাবে? এ যেন চীনে সব পার্টি বাদ দিয়ে কমিউনিস্ট পার্টি—এটা কি ন্যাশনাল পার্টি? চীনে এরকমটা হয় সঠিক।

প্রতিমন্ত্রী নুর উল্লেখ করেন, এরা স্বৈরাচারী মনস্তত্ত্ব থেকে এগুলো নিয়ে এসেছে, যা আগের সরকারের দ্বারা প্রমোট হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%