মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:০৪ পি.এম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার প্রেক্ষাপটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে ফুলবাড়ী থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। পরে দুপুরের দিকে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের সোপর্দ করা হলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন— মাসুদ পোদ্দারের ছেলে জোবায়দুল পোদ্দার আপন (২২), যিনি ফুলবাড়ী সদর ইউনিয়ন শাখার নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। অপরজন হলেন পূর্ব পানিমাছকুটি গ্রামের মৃত দেবেন্দ্রনাথ মোহন্তের ছেলে জয়ন্ত কুমার মোহন্ত (৩০), যিনি একই ইউনিয়ন শাখার নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি।
সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে উপজেলার বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে আসামিদের কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাজিলের ফরোয়ার্ড এন্দ্রিক নিয়মিত খেলার সুযোগ পেতে চান। তিনি মঙ্গলবার জানিয়েছেন যে, এটি রিয়াল মাদ্রিদে হতে পারে অথবা অন্য কোনো ক্লাবে। ২০ বছর বয়সী এই ফুটবলার গত জানুয়ারিতে লিওঁতে ধারে যোগ দেওয়ার পর নিয়মিত খেলার সুযোগ পেয়েছিলেন।
এন্দ্রিক শনিবার সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিল জাতীয় দলের হয়ে মাঠে নামবেন।
গত মৌসুমের দ্বিতীয়ার্ধে তিনি ফরাসি লিগ ওয়ানের ক্লাব লিওঁতে ধারে খেলেছেন। সেখানে ২১ ম্যাচে আটটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও আটটি গোল করিয়েছেন এই ফরোয়ার্ড।
তবে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে এন্দ্রিক খুব বেশি খেলার সুযোগ পাচ্ছেন না। গত মৌসুমের প্রথমার্ধেও একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তিনি।
এ কারণে জানুয়ারিতে দলবদলের জানালা খুললে অন্য কোনো ক্লাবে যাওয়ার বিষয়ে ভাবনা রয়েছে ব্রাজিলের এই তরুণ তারকার।
সিঙ্গাপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এন্দ্রিক বলেন, “জানুয়ারিতে কী ঘটবে, তা আমি জানি না। আমি শুধু চাই, আমার ক্যারিয়ারের জন্য যেটা সবচেয়ে ভালো, সেটাই হোক।”
তিনি আরও জানান, “এখনো আমার বয়স মাত্র ২০ বছর। দেখা যাক কী হয়। আমি শুধু খেলতে চাই, সুখী থাকতে চাই, সতীর্থদের সাহায্য করতে চাই, গোল করতে চাই এবং গোল করাতে চাই। লিওঁতে যেমনটা করতে পেরেছিলাম। আমার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলোর একটি ছিল সেটি।”
লিওঁতে ধারে খেলার অভিজ্ঞতা এন্দ্রিককে কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা পেতে সহায়তা করেছে।
তবে মাদ্রিদে হোসে মরিনিওর দলে জায়গা করে নিতে তিনি কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হচ্ছেন।
এন্দ্রিক বলেন, “রিয়াল মাদ্রিদে থাকার সুযোগ পাওয়া অবশ্যই বিশেষ কিছু। তবে আমি জানি, আমার পজিশনে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে রয়েছেন।”
মৌসুমের শুরুতে এন্দ্রিক চোটে পড়েছিলেন। এ কারণে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি সাত ম্যাচে মাত্র ১৪১ মিনিট মাঠে থাকার সুযোগ পেয়েছেন। গোল করেছেন মাত্র একটি।
সূত্র: বাসস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামে কিশোর মো. হৃদয় (১৬) হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন। এদিন বেলা ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বগাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৯ সেপ্টেম্বর রাতে খুলশী থানার ওয়্যারলেস কলোনির চার নম্বর গলির শেষ মাথায় উপর্যুপরি ছুরিকাঘাতে কিশোর হৃদয়কে হত্যা করা হয়। পুলিশ জানায়, স্থানীয়ভাবে সক্রিয় কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ বিরোধের কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
ওই এলাকায় ৫জি ও ৭জি নামে দুটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। নিহত হৃদয় ভ্যানগাড়িতে সবজি বিক্রি করত এবং ৫জি গ্রুপের সদস্য ছিল। ৭জি গ্রুপের সদস্যরা তাকে হত্যা করেছে। এই গ্রুপের নেতৃত্বে রয়েছেন ওয়াকিল হোসেন বগা ও তার ছোট ভাই নগর ছাত্রদল নেতা রকি হোসেন পিচ্চি।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বগাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনিসুর রহমান।
চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, কিশোর মো. হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে, গত ১৮ অক্টোবর চাঁদাবাজি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বগা। চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মহিদুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর গত ২৯ অক্টোবর একই আদালত বগাকে হৃদয় হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ধর্মঘট ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে মশাল মিছিল এবং রাতভর শহরের বিভিন্ন স্থানে পাহারা দেওয়া হয়।
সোমবার (৯ নভেম্বর) রাত ৯টায় জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বলের নেতৃত্বে শহরের থানা মোড় থেকে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে, মিছিল শেষ হওয়ার পর শহরের বিভিন্ন পয়েন্টে রাতভর অবস্থান নেয় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মশাল মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদল সভাপতি নাঈম হাসান উজ্জ্বল। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ, শেরপুর সরকারি কলেজ ছাত্রদল, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল, তাতালপুর বিএম কলেজ ছাত্রদলসহ অন্যান্য ইউনিটের নেতারা।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বল মন্তব্য করেন, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে শেরপুর জেলায় সন্ত্রাসী বাহিনীর বিশৃঙ্খলা প্রতিরোধে জেলা ছাত্রদল সজাগ রয়েছে এবং জেলায় নৈরাজ্যের চেষ্টা হলে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে কোনো ছাড় দেওয়া হবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ