ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর


শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

বিটিএমএ সভাপতি অভিযোগ করেন যে, সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে। শওকত আজিজ রাসেল বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন। টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহিতবোধ করছেন।

তিনি আরও জানান, পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন, তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায়, সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে তথ্য জানানো হয়েছে যে, উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। এটি ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িষ্যা, দক্ষিণ ঝাড়খন্ড ও ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে।

এছাড়া, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা খুলনার কুমারখালীতে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কি. মি. ছিল। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত কক্সবাজারে ৪৫ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৭ মিনিটে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁধে বহনযোগ্য চীনা মিসাইল সিস্টেম পাচ্ছে ইরান: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


কাঁধে বহনযোগ্য চীনা মিসাইল সিস্টেম পাচ্ছে ইরান: রয়টার্স

নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনের জন্য ইরান শুধু কয়েক সপ্তাহের মধ্যে চীনের তৈরি বহনযোগ্য ক্ষেপণাস্ত্র হাতে পেতে যাচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৩০ থেকে ৪০ কোটি টাকার (৬ থেকে ৭ কোটি ডলার) এই চুক্তি যুদ্ধ শুরুর পর স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা জোরদারে তেহরানের অন্যতম বড় প্রচেষ্টা।

এই চুক্তিটি ইরানের সামরিক ঘাঁটি এবং কৌশলগত স্থাপনা রক্ষায় বিদ্যমান দুর্বলতা দূর করতে সহায়ক হবে। সূত্রের তথ্যমতে, এ চুক্তির আওতায় ইরান ৩০০ থেকে ৪০০টি ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম (ম্যানপ্যাডস) পাবে। এই ম্যানপ্যাডসগুলোর মধ্যে চীনের তৈরি কিউডব্লিউ-১২ এবং এফএন-১৬ ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তিটি সই হয়েছে হংকংভিত্তিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান জংচিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের মাধ্যমে।

তবে, এই সংক্রান্ত প্রতিবেদনের বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় পুরোপুরি ভিত্তিহীন দাবি করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, চীন সবসময় শান্তির বজায় রাখা এবং সংঘাত বন্ধে ভূমিকা পালন করে আসছে। এদিকে জংচিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের মূল প্রতিষ্ঠান বেইজিংভিত্তিক জং চিং বাও শাং গ্রুপ এই বিষয়ে ইমেইলের কোনো জবাব দেয়নি। এছাড়া, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি।

মাসব্যাপী যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে এবং ইরানও পাল্টা আঘাত হেনেছে। তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ব্যর্থ হলে পুনরায় হামলা শুরু হবে।

হাজার হাজার ম্যানপ্যাডস পাওয়ার মাধ্যমে ইরানের স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। চীনের সঙ্গে তেহরানের গভীর সামরিক সম্পর্কের বিষয়টিও পরিষ্কার হয়েছে। তবে, সূত্রগুলো সতর্ক করে জানিয়েছে যে, চুক্তি সই হলেও সরবরাহের সময়সূচি, পরিমাণ এবং অন্যান্য বিষয় পরিবর্তন হতে পারে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, চীনের পশ্চিমাঞ্চলীয় উরুমকি থেকে পাকিস্তানের মাধ্যমে ইরানে এসব অস্ত্র পাঠানো হবে। তবে, স্থানান্তর আকাশপথে হবে নাকি সড়কপথে তা স্পষ্ট নয়।

অন্যদিকে, পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর এ বিষয়ে জানিয়েছে যে, চীন থেকে ইরানে আকাশ প্রতিরক্ষা অস্ত্র সরবরাহে পাকিস্তানের জড়িত থাকার বিষয়টি সম্পূর্ণ বানানো এবং মিথ্যা। তবে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক্ষেত্রে কোনো মন্তব্য করেননি।

সামরিক বিশেষজ্ঞদের মতে, বিগত দুই দশকে ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং রাডারে প্রচুর বিনিয়োগ করেছে। তবে, কাঁধে বহনযোগ্য এই প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এগুলো দ্রুত স্থানান্তর করা যায়, ছোট দলে পরিচালনা করা যায় এবং ঘনঘন স্থান পরিবর্তন করা যায়।

ইউরোপীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে যে, তাদের কর্তৃপক্ষ ইরানের কাছে কিউডব্লিউ-১২, কিউডব্লিউ-১৮ এবং কিউডব্লিউ-১৯ ম্যানপ্যাডস বিক্রির বেশ কয়েকটি সম্ভাব্য চুক্তি সম্পর্কে অবহিত। একাধিক মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে, ইরান এগুলো কেনার চেষ্টা করছিল। তবে, চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়ে তারা অবগত ছিল না। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, কিউডব্লিউ-১২ ব্যবস্থার সক্ষমতা কিউডব্লিউ-১৮ বা ১৯-এর চেয়ে কিছুটা কম হলেও, এটি ড্রোন ও কম উচ্চতার লক্ষ্যবস্তুর বিরুদ্ধে বেশ কার্যকর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-সৌদি হামলায় ইরাকে বিপুল সংখ্যক নিহত ও আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


যুক্তরাষ্ট্র-সৌদি হামলায় ইরাকে বিপুল সংখ্যক নিহত ও আহত

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ : ইরাকে ইরানপন্থি সাবেক আধাসামরিক বাহিনীগুলোর একটি জোট বুধবার দাবি করেছে যে, দেশটিতে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হামলায় বিপুল সংখ্যক মানুষ নিহত এবং আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও সৌদি আরব তথ্য জানিয়েছে যে, মার্কিন বাহিনী এবং সৌদি তেল স্থাপনার ওপর হামলার জবাবে তারা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ইরাকে হামলা চালিয়েছে।

বাগদাদ থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানায়।

আরবিতে ‘হাশেদ আল-শাবি’ নামে পরিচিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) এক বিবৃতিতে প্রকাশ করে, ‘এসব হামলায় আমাদের বেশ কয়েকজন সদস্য শহীদ হয়েছেন। এছাড়া আরও অনেকেই আহত হয়েছেন। এর সঙ্গে কয়েকটি ভবন ও স্থাপনারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০১:০১ পি.এম


বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মন্তব্য করেছেন, বাঘ হল পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং এটি জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এই প্রাণীটির সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে সংরক্ষণ বিষয়ক মানসিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন।

আজ বিশ্ব বাঘ দিবসের উপলক্ষে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আয়োজিত র‌্যালি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রায় একশ বছর আগে বিশ্বে বাঘের সংখ্যা ছিল প্রায় এক লাখ। কিন্তু বর্তমানে বিশ্বে বাঘের সংখ্যা কমে পাঁচ হাজারের মতো হয়েছে। এই পরিসংখ্যান স্পষ্টভাবে নির্দেশ করে যে, বাঘের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে।

তিনি সতর্ক করে বলেন, "যদি আমরা এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ না করি এবং মানুষকে সচেতন করতে না পারি, তাহলে ভবিষ্যতে এ প্রজাতি আরও সংকটের মুখে পড়বে।"

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বর্তমানে সুন্দরবনে ১২৪টি বাঘ রয়েছে। এর বাইরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় প্রায় ১৫টি এবং বিভিন্ন দেশের চিড়িয়াখানায় প্রায় ৫০টি বাঘ আছে।

তিনি উল্লেখ করেন, "বাঘ আমাদের জাতীয় সম্পদ।" এই প্রাণীটির সংরক্ষণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বাঘ সম্পর্কে জানতে পারে এবং এর সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করতে পারে।

মাধ্যমে বাঘ গণনায় বরাদ্দকৃত বাজেট এবং এ সংক্রান্ত স্বচ্ছতা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, "বাঘ গণনার বিষয়টি বন বিভাগের আওতাধীন। এটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নয়।" তবে, বন বিভাগ তাদের নিজস্ব প্রক্রিয়ায় স্বচ্ছতার সঙ্গে এই কার্যক্রম পরিচালনা করে থাকে।

অনুষ্ঠানের শেষে, প্রতিমন্ত্রী বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার স্যুভেনির শপ উদ্বোধন করেন।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. শাহীনুর আলম, চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. হাবিবুর রহমান, বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদসহ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%