ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে মার্কিন ডাক বিভাগে ১২৬ মিলিয়ন ডলারের প্রতারণার অভিযোগ


পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে মার্কিন ডাক বিভাগে ১২৬ মিলিয়ন ডলারের প্রতারণার অভিযোগ

এক পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি অনলাইনে জাল মার্কিন ডাকটিকিট বিক্রি করে ইউএস পোস্টাল সার্ভিস (ইউএসপিএস)-এর প্রায় ১২৬ মিলিয়ন ডলার ক্ষতি করেছেন। এই ঘটনায় যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে। ডনের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

মার্কিন বিচার বিভাগ জানায়, অভিযুক্ত ব্যক্তি পাকিস্তানের খানেওয়ালের ৩৩ বছর বয়সী। অভিযোগে বলা হয়েছে, তিনি একটি অনুমোদনহীন ওয়েবসাইট পরিচালনা করতেন। ওই ওয়েবসাইটে ৫০ লাখেরও বেশি জাল মার্কিন ডাকটিকিট বা ডাক লেবেল বিক্রি করার অভিযোগ রয়েছে।

আদালতের নথি অনুযায়ী, এসব জাল লেবেল প্যাকেজের আকার, ওজন বা গন্তব্য অনুযায়ী আলাদা দামে বিক্রি করা হয়নি। সাধারণত প্রতিটি লেবেলের দাম ছিল মাত্র ২ ডলার। ফলে ক্রেতারা বৈধ ডাক খরচের তুলনায় অনেক কম দামে পণ্য পাঠাতে পারতেন। মার্কিন কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জাল ডাকটিকিট বিক্রির ওই ওয়েবসাইটটি ইউএসপিএস-এর কোনো অনুমোদিত ওয়েবসাইট বা সেবাদাতা ছিল না।

আরও পড়ুন: চাঞ্চল্যকর তথ্য ফাঁস: বিজ্ঞাপনের আড়ালে বিশাল ইসরায়েলি সাইবার গুপ্তচরবৃত্তি

তদন্তে জানা গেছে যে, পাঁচ হাজার ২০০ জনেরও বেশি ব্যক্তি ওয়েবসাইটটি ব্যবহার করে ৫১ লাখের বেশি জাল শিপিং লেবেল কিনেছিল। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এর ফলে পরিষেবাটির ১২৬ মিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি জেসন রেডিং কুইনোনস বলেছেন, ‘ইউএস পোস্টাল ইন্সপেকশন সার্ভিস এবং আমাদের প্রসিকিউটরদের প্রচেষ্টার মাধ্যমে ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়েছে, ডোমেইনটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং এর অভিযুক্ত পরিচালকের বিরুদ্ধে ফেডারেল অভিযোগ আনা হয়েছে।’

মার্কিন কর্মকর্তারা অভিযুক্তের এই কর্মকাণ্ডকে ‘সহজ, কিন্তু বড় পরিসরের প্রতারণা’ হিসেবে বর্ণনা করেছেন। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে প্রতারণা ও জাল ডাকটিকিট তৈরি-বিক্রির ষড়যন্ত্র, জাল ডাক লেবেল তৈরি ও বিক্রির পাঁচটি অভিযোগ এবং অনলাইনে প্রতারণার চারটি অভিযোগ আনা হয়েছে।

অভিযোগগুলোতে দোষী প্রমাণিত হলে, জাল ডাকটিকিটের অভিযোগে তার সর্বোচ্চ পাঁচ বছর এবং অনলাইনে প্রতারণার প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ড হতে পারে।

আরও পড়ুন: তফসিলি হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করলে হারাবে অনগ্রসর শ্রেণির সুবিধা

মার্কিন বিচার বিভাগ (ডিওজে) জানিয়েছে, অভিযোগপত্রে থাকা তথ্যকে এখনো প্রমাণিত সত্য হিসেবে ধরা যায় না। আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত প্রত্যেক অভিযুক্তকে আইন অনুযায়ী নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে।

এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে দুই পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। তাদের বিরুদ্ধে মেডিকেয়ার ও বেসরকারি স্বাস্থ্যবীমা কর্মসূচিকে লক্ষ্য করে ১০ মিলিয়ন ডলারের একটি প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৫

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাসুদ রানা রাব্বানী

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৫
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে নারীসহ আটজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), পবা, বেলপুকুর থানা ও কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি। অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক বিক্রির নগদ টাকা, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, শুক্রবার (২ অক্টোবর) রাতে রাজপাড়া থানার লক্ষ্মীপুর বাকীর মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মেহেদী হাসান (২০) ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুকে আটক করে ডিবি। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় দুটি মাদক মামলা রয়েছে।

একই দিন পবা থানার বড়ইকুড়ি এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা সহ নাহিদা সুমি (২৩) ও ফেরদৌসি বিবি (৫৪) নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। ফেরদৌসির বিরুদ্ধে মাদক মামলা রয়েছে।

পবা থানার পৃথক অভিযানে পিল্লাপাড়া এলাকা থেকে নুর আলমকে (৩৫) ৭পিস ইয়াবাসহ ২ হাজার ৬০০ টাকা, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল সহ তেবাড়িয়া উত্তরপাড়া থেকে মাজেদুর রহমান ওরফে মামুনকে (২৮) ৪০পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া বেলপুকুর থানা পুলিশ রনি আহম্মেদকে (২৭) ১৭টি ট্যাপেন্টাডলসহ এবং কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি আক্তার হোসেনকে (২৮) ১০টি ইয়াবাসহ গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধেও সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

অন্যদিকে, আরএমপির বিভিন্ন থানা ও ডিবির পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত দুইজন, মাদক মামলায় ৮জন এবং অন্যান্য মামলায় ৭জন রয়েছেন।

শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।#
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিকআপের গোপন চেম্বারে ৯০ কেজি গাঁজা, বরিশালে ডিএনসির অভিযানে গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


পিকআপের গোপন চেম্বারে ৯০ কেজি গাঁজা, বরিশালে ডিএনসির অভিযানে গ্রেপ্তার ১

পিকআপের স্বাভাবিক কাঠামোর আড়ালে তৈরি করা হয়েছিল বিশেষ গোপন চেম্বার। রাতের আঁধারে সেই পিকআপের কাছেই অবস্থান করছিলেন তিন ব্যক্তি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে তিনজনই পালানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত একজনকে আটক করতে সক্ষম হয় অভিযানকারী দল। পরে পিকআপের গোপন চেম্বার খুলতেই বেরিয়ে আসে ৩০টি পলিথিনের পোটলা—যাতে ছিল মোট ৯০ কেজি গাঁজা।

বরিশাল নগরীর কোতোয়ালি মডেল থানাধীন বিসিসির ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর বরফকলের সামনে শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশালের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, রাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসির দাবি, অভিযানের সময় নীল-হলুদ রঙের একটি পিকআপ ভ্যানের কাছে থাকা তিন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। অভিযানকারী দল পিছু ধাওয়া করে মোঃ রাহুল হাওলাদার (২২) নামের একজনকে আটক করে। অপর দুজন পালিয়ে যান।

পরে সাক্ষীদের উপস্থিতিতে আইনানুগভাবে রাহুলের দেহ ও পিকআপ ভ্যান তল্লাশি করা হয়। এ সময় পিকআপের পেছনের ঢালাই অংশে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বারের সন্ধান মেলে। সেখান থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ৩০টি পলিথিনের পোটলা উদ্ধার করা হয়।

প্রতিটি পোটলায় ৩ কেজি করে মোট ৯০ কেজি গাঁজা রয়েছে বলে জানিয়েছে ডিএনসি।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটির পাশাপাশি চালকের ড্রাইভিং লাইসেন্সের আবেদনপত্রের একটি কপিও জব্দ করা হয়েছে।


গ্রেপ্তার রাহুল হাওলাদার (২২) বরিশাল নগরীর কোতোয়ালি থানাধীন বিসিসির ৬ নম্বর ওয়ার্ডের কলাপট্টি এলাকার হুমায়ুন হাওলাদার ও শিমু বেগমের ছেলে।

ডিএনসির বিজ্ঞপ্তিতে পলাতক হিসেবে মোঃ সিরাজ মিয়া (৩৭) ও মোঃ পলাশ হাওলাদারের (৪২) নাম উল্লেখ করা হয়েছে।

সিরাজ মিয়ার বর্তমান ঠিকানা কুমিল্লার কোতোয়ালি থানাধীন দুর্গাপুর এবং স্থায়ী ঠিকানা ময়মনসিংহের গৌরীপুর থানার রামচন্দ্রপুর এলাকায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে পলাশ হাওলাদারের ঠিকানা বরিশাল নগরীর কোতোয়ালি থানাধীন বিসিসির ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর লিপির গলি এলাকায়।


ডিএনসির প্রাথমিক অনুসন্ধানে দাবি করা হয়েছে, কুমিল্লা থেকে বিশেষ কৌশলে গাঁজার চালানটি বরিশালে আনা হয়েছিল। গ্রেপ্তার ও পলাতক ব্যক্তিরা মাদক পরিবহনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।

তবে তারা কোনো মাদক চোরাচালান সিন্ডিকেটের সদস্য কি না, চালানটির প্রকৃত উৎস কোথায়, বরিশালে এর গন্তব্য কোথায় ছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না—এসব প্রশ্নের উত্তর তদন্তের পরই স্পষ্ট হবে।

ডিএনসির পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক দুই ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান ও অনুসন্ধান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


অভিযানে জব্দ করা হয়েছে—

১. ৩০টি পোটলায় থাকা মোট ৯০ কেজি গাঁজা।
২. নীল-হলুদ রঙের TATA 2011 সিঙ্গেল কেবিন পিকআপ ভ্যান।
৩. পিকআপটির রেজিস্ট্রেশন নম্বর—ঢাকা মেট্রো-ন-১৬-১০১৮।
৪. চ্যাসিস নম্বর—MAT44501BZR41834।
৫. ইঞ্জিন নম্বর—275IDI05EYYS87302।
৬. ড্রাইভিং লাইসেন্সের আবেদনপত্রের একটি কপি।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশাল।

তথ্যসূত্র: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ৩ অক্টোবর উদযাপিত হচ্ছে ন্যাশনাল বয়ফ্রেন্ড ডে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


আজ ৩ অক্টোবর উদযাপিত হচ্ছে ন্যাশনাল বয়ফ্রেন্ড ডে

ভালোবাসা দিবস বা অন্যান্য বিশেষ দিনগুলোতে প্রেমিকাদের খুশি করার জন্য বিভিন্ন আয়োজন করা হয়। ফুল, চকোলেট, উপহার অথবা বিশেষ বার্তা—প্রেমিকরা তাদের প্রেমিকাকে খুশি করার চেষ্টা করেন। কিন্তু আজ ৩ অক্টোবর একটি ভিন্ন চিত্র। আজকের দিনটি প্রেমিকদের জন্য বিশেষ। কারণ আজ পালিত হচ্ছে ন্যাশনাল বয়ফ্রেন্ড ডে।

নতুন সম্পর্ক হোক বা পুরনো, আজকের দিনটি প্রেমিককে কিছুটা বাড়তি গুরুত্ব দেওয়ার সুযোগ। তার প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও ভালো লাগার কথা জানানো এবং একসঙ্গে কিছু সময় কাটিয়ে দিনটি উদযাপন করা যেতে পারে।

কেমন প্রেমিক আপনার?

প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আলাদা, তাই সম্পর্কের ক্ষেত্রে প্রেমিকের ধরনও ভিন্ন। কেউ সব সময় নতুন কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন, আবার কেউ প্রযুক্তি বা সিনেমা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করতে পছন্দ করেন। কেউ রান্না করে সঙ্গীকে চমকে দিতে ভালোবাসেন, আবার কেউ ফুল নিয়ে হাজির হয়ে ভালোবাসার কথা জানান।

কেউ ভ্রমণপ্রিয়, সুযোগ পেলেই নতুন জায়গায় ঘুরে আসতে চান। কারো আগ্রহ প্রযুক্তি, বই বা সিনেমায়, আবার কেউ খাবার নিয়ে খুব আগ্রহী—প্রিয় মানুষের জন্য নিজের হাতে রান্না করা তাদের কাছে আনন্দের বিষয়।

আর কিছু প্রেমিক আছেন যারা পুরনো ধাঁচের রোমান্টিক। বিনা কারণে ফুল নিয়ে হাজির হওয়া, দরজা খুলে দেওয়া বা প্রিয় মানুষের জন্য গান বা গানের তালিকা তৈরি করা—এসব ছোট ছোট কাজেই তারা ভালোবাসা প্রকাশ করেন।

প্রেমিকের ধরন যাই হোক, আজকের দিনটির মূল উদ্দেশ্য হলো তাকে বোঝানো যে সম্পর্কের ক্ষেত্রে তার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ।

কিভাবে পালন করবেন বয়ফ্রেন্ড ডে?

দিনটি উদযাপনের জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তাই বড় কোনো উপহার না দিয়েও বিভিন্ন আয়োজন করা সম্ভব।

প্রিয় মানুষের জন্য ছোট্ট চমক রাখা যেতে পারে। তার পছন্দের রেস্তোরাঁয় নিয়ে যাওয়া, পছন্দের খেলার দলের ম্যাচ বা প্রিয় ব্যান্ডের অনুষ্ঠানের টিকিট দেওয়া, কিংবা বাসায় তার পছন্দের সিনেমা দিয়ে বিশেষ সময় কাটানো হতে পারে।

চাইলে প্রথম ডেটের স্মৃতিও ফিরিয়ে আনা যেতে পারে। প্রথম দেখা হওয়ার জায়গায় আবার যাওয়া, সেই দিনের স্মৃতি মনে করা বা সম্পর্কের শুরুর গল্প নিয়ে আলোচনা করাও দিনটিকে বিশেষ করে তোলার উপায়।

তবে এসবের কিছুই বাধ্যতামূলক নয়। একটি আন্তরিক বার্তা, ফোনে কিছুটা সময় দেওয়া বা সরাসরি তাকে জানানো—তার উপস্থিতি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ—এটিও হতে পারে বয়ফ্রেন্ড ডের সবচেয়ে সুন্দর আয়োজন।

কিভাবে এলো বয়ফ্রেন্ড ডে?

ন্যাশনাল বয়ফ্রেন্ড ডের সঠিক ইতিহাস এখনও পুরোপুরি পরিষ্কার নয়। দিনটির নির্দিষ্ট প্রতিষ্ঠাতা বা শুরু সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায় না। তবে এর উদ্দেশ্য বেশ পরিষ্কার—সম্পর্কের পুরুষ সঙ্গীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও আনন্দের সঙ্গে উদযাপন করা।

ন্যাশনাল ডে ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, ৩ অক্টোবর দিনটি মূলত প্রেমিককে উদযাপনের একটি অনানুষ্ঠানিক উপলক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দিনটি নিয়ে বিভিন্ন পোস্ট ও শুভেচ্ছা প্রকাশ করা হয়। এদিন অনেকে #NationalBoyfriendDay হ্যাশট্যাগ ব্যবহার করে নিজেদের ভালোবাসার মানুষটির ছবি বা বার্তা প্রকাশ করেন।

আজকের দিনটি কিছুটা ভিন্ন। সব সময় যখন প্রেমিকাদের জন্য নানা আয়োজন করা হয়, আজ সেই আয়োজনের কেন্দ্রবিন্দু হতে পারেন প্রেমিকও। উপহার বা বড় কোনো পরিকল্পনা নয়, প্রিয় মানুষটির প্রতি একটু বাড়তি যত্ন ও ভালোবাসা আজকের দিনের আসল উদযাপন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের মন্তব্য, ‘পাইপমিস্ত্রির বিমান রক্ষা গল্পটি শতভাগ সত্য কি না জানি না’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


ট্রাম্পের মন্তব্য, ‘পাইপমিস্ত্রির বিমান রক্ষা গল্পটি শতভাগ সত্য কি না জানি না’

দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ‘ফ্লাইদুবাই’ বিমানের ককপিটের ঘটনা এবং মাঝ আকাশে রক্তক্ষয়ী বিমান ছিনতাইয়ের চেষ্টা সংক্রান্ত একটি ঘটনায়, এক প্ল্যাম্বার (পাইপমিস্ত্রি) টিভিতে বিমান বিধ্বস্তের একটি শো দেখে শেখা কৌশল ব্যবহার করে কন্ট্রোল টেনে ধরে ১৭৪ যাত্রীর জীবন রক্ষা করেছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট এই অলৌকিক গল্পের ওপর পুরোপুরি বিশ্বাস করতে পারেননি।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেতের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

ট্রাম্প সাংবাদিকদের সামনে পুরো ঘটনাটি নেতানিয়াহুর ওপর ছেড়ে দিয়ে বলেন, ‘ওই ব্যক্তি (প্ল্যাম্বার) বিমানে চিৎকার-চেঁচামেচি শুনে এগিয়ে যান এবং দেখেন ঘটনা কী হচ্ছিল। বোয়িং বিমানটি অবিশ্বাস্য গতিতে নিচের দিকে নেমে আসছিল। জীবনে কখনো বিমান না চালানো এ ব্যক্তি বিমানে উঠে কন্ট্রোল হাতে নেন এবং ওপরের দিকে টান মারেন, আর মাটিতে আছড়ে পড়ার ঠিক আগ মুহূর্তে বিমানটিকে সোজা করে ফেলেন।’

ঘটনাটি নেতানিয়াহুর কাছ থেকে শোনা উল্লেখ করে ট্রাম্প হাসিমুখে যোগ করেন, ‘এটিই হলো সেই গল্প, যা আমি পেয়েছি। গল্পটি শতভাগ সত্য কি না তা আমার জানা নেই, তবে আমি সরাসরি বিবির (নেতানিয়াহু) কাছেই এটি শুনেছি।’

পরবর্তীতে ট্রাম্প আরো জানান, প্ল্যাম্বারের সেই প্রাথমিক ধাক্কা সামলানোর পর বিমানে সাধারণ যাত্রী হিসেবে বসে থাকা অফ-ডিউটি ‘রিলিফ’ পাইলটরা ককপিটের পূর্ণ নিয়ন্ত্রণ নেন এবং বিমানটিকে নিরাপদে সৌদি আরবের মোড়ে জরুরি অবতরণ করান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%