ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

স্লিপার বাসে নতুন চেসিস ও এয়ার সাসপেনশন বাধ্যতামূলক করার প্রস্তাব


স্লিপার বাসে নতুন চেসিস ও এয়ার সাসপেনশন বাধ্যতামূলক করার প্রস্তাব

সরকার স্লিপার বাসের বডি নির্মাণ ও সড়কে চলাচল নিয়ন্ত্রণের জন্য প্রথমবারের মতো নীতিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। প্রস্তাবিত নীতিমালায় স্লিপার বাস তৈরির জন্য সম্পূর্ণ নতুন চেসিস ব্যবহার, পেছনে টেনডেম এক্সেল, সব এক্সেলে এয়ার সাসপেনশন এবং এবিএস বা উন্নত প্রযুক্তির ব্রেকিং ব্যবস্থা রাখার শর্ত নির্ধারণ করা হয়েছে। এছাড়া, প্রতিটি বার্থে ৩০০ কেজি ওজন বহনের সক্ষমতা নিশ্চিত করার প্রস্তাবও করা হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সম্প্রতি ‘স্লিপার বাস গাইডলাইন/নীতিমালা, ২০২৬’ শিরোনামে একটি খসড়া তৈরি করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠিয়েছে। তবে, এই নীতিমালাটি এখনো চূড়ান্ত হয়নি।

খসড়ায় উল্লেখ করা হয়েছে, বর্তমানে দেশে ৮০০টির বেশি স্লিপার বাস চলাচল করছে। এসব বাসের কাঠামো নির্মাণ, বার্থের নকশা, স্থিতিশীলতা, অগ্নিনিরাপত্তা ও জরুরি নির্গমন ব্যবস্থা নিয়ে নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: রংপুরের নতুন বিভাগীয় কমিশনার হলেন জাহাঙ্গীর আলম

প্রস্তাবিত সংজ্ঞা অনুযায়ী, চালক ছাড়া কমপক্ষে ১৩ জন যাত্রী বহনের উপযোগী এবং যাত্রীরা শুয়ে বা আরাম করে ভ্রমণ করতে পারেন এমন বাসকে স্লিপার বাস হিসেবে বিবেচনা করা হবে।

খসড়ায় উল্লেখ করা হয়েছে, দেশে সম্পূর্ণ তৈরি বা সিবিইউ (কমপ্লিটলি বিল্ট-আপ) অবস্থায় কোনো স্লিপার বাস আমদানি করা হয়নি। এ ধরনের বাসের বডি তৈরির বিশেষায়িত প্রতিষ্ঠানও নেই। এ পরিস্থিতিতে বিভিন্ন দেশের অনলাইন গাইডলাইন পর্যালোচনা করে জরুরি প্রয়োজন ও বিশেষ বিবেচনায় নীতিমালার খসড়া তৈরি করেছে বিআরটিএ। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, অনুমোদন ছাড়াই স্লিপার বাস নির্মাণ করে সড়ক-মহাসড়কে চলাচল করতে দেখা যাচ্ছে।

খসড়ায় স্লিপার বাস নির্মাণে ব্যবহৃত চেসিস অবশ্যই সম্পূর্ণ নতুন হওয়ার প্রস্তাব করা হয়েছে। পুরোনো বা ব্যবহৃত চেসিস দিয়ে এ ধরনের বাস তৈরি করা যাবে না। বাসের পেছনে টেনডেম এক্সেল এবং সব এক্সেলে এয়ার সাসপেনশন অথবা উন্নত প্রযুক্তির সাসপেনশন রাখতে হবে। একই সঙ্গে ব্রেকিং ব্যবস্থায় এবিএস (অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম) বা সমমানের উন্নত প্রযুক্তি ব্যবহারের শর্ত দেওয়া হয়েছে।

বাসের স্থিতিশীলতা পরীক্ষার সময় প্রতিটি বার্থে ৭৫ কেজি ওজন প্রয়োগ করতে হবে। যাত্রী ও মালামালসহ বাসের সর্বোচ্চ ওজন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে ২১ টন। আর বাসের সর্বোচ্চ উচ্চতা হতে পারবে ৪ দশমিক ২৫ মিটার।

আরও পড়ুন: দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক নিহত

প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, প্রতিটি বার্থের দৈর্ঘ্য কমপক্ষে ১ হাজার ৮০০ মিলিমিটার হতে হবে। এক সারিতে তিনটি বার্থ থাকলে প্রতিটির প্রস্থ কমপক্ষে ৬০০ মিলিমিটার এবং দুটি বার্থ থাকলে প্রতিটির প্রস্থ ৬৫০ থেকে ৭৫০ মিলিমিটারের মধ্যে রাখতে হবে।

প্রতিটি বার্থে ৩০০ কেজি ওজন বহনের সক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি দুই পাশে নিরাপত্তাবেষ্টনী রাখার প্রস্তাব করা হয়েছে। উপরের বার্থে ওঠানামার জন্য হাতলসহ সিঁড়ি রাখতে হবে। এ ছাড়া যাত্রীদের সুবিধায় কলিং লাইট ও কলবেল, রিডিং লাইট, হেডরেস্ট, আর্মরেস্ট এবং খাবারের ট্রে রাখার জন্য ভাঁজযোগ্য টেবিল রাখার শর্তও রয়েছে।

স্লিপার বাসে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক অগ্নিনির্বাপক সিলিন্ডার এবং কমপক্ষে তিনটি স্মোক ডিটেক্টর রাখার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি জরুরি নির্গমন দরজা, নিচের ও ওপরের ডেকে জরুরি জানালা এবং জরুরি প্রয়োজনে কাচ ভাঙার জন্য সেফটি হ্যামার রাখতে হবে।

এ ছাড়া সার্ভিস দরজার এয়ারলক খোলার জন্য ম্যানুয়াল ভালভ রাখার শর্ত রয়েছে। বার্থের প্যাডে অগ্নিপ্রতিরোধক ফোম ব্যবহার করতে হবে। আসনের কভার, পর্দা, প্লাইউড ও ফ্লোরিংসহ বাসের অভ্যন্তরীণ উপকরণেও নির্ধারিত দাহ্যতা মান বজায় রাখতে হবে।

আরও পড়ুন: প্রশ্ন ফাঁস রোধে সচিবালয়ে রাত কাটাচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

প্রস্তাবিত নীতিমালাটি চূড়ান্ত হলে স্লিপার বাস নির্মাণ ও চলাচলের ক্ষেত্রে এসব শর্ত কার্যকর করার কাঠামো তৈরি হবে। তবে খসড়ার বিধানগুলো চূড়ান্ত নীতিমালায় কীভাবে অন্তর্ভুক্ত হবে, তা এখনো নির্ধারিত হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণের কারণে শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণের কারণে শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার

এশিয়ান গেমস ক্রিকেটে ব্যর্থতার পর এবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়াই এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করায় সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনকে আর্থিক জরিমানা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ দল এশিয়ান গেমসে ক্রিকেটে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। মাঠের ব্যর্থতার পাশাপাশি এবার দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার বিষয়টিও আলোচনায় এসেছে। বিসিবির একটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে দেশের একটি গণমাধ্যমে জানানো হয়েছে, অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণের ঘটনায় তিন ক্রিকেটারকে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনের প্রত্যেককে ১ লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। ইতোমধ্যে বিষয়টি ক্রিকেটারদের জানানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, এশিয়ান গেমসে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। বৃষ্টির কারণে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি পরিত্যক্ত হলেও র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে পদক জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় লিটন দাসের দলের।

বিশেষ করে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় ছিল চোখে পড়ার মতো। শ্রীলঙ্কার তুলনামূলক দ্বিতীয় সারির দলের বিপক্ষে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ৬৩ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।

মাঠের এমন ব্যর্থতার পর টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়া ভ্রমণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে তিন ক্রিকেটারের বিরুদ্ধে আর্থিক জরিমানার বিষয়ে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া না পর্যন্ত শাস্তির চূড়ান্ত পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যবিপ্রবির সাবেক উপাচার্য আনোয়ারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


যবিপ্রবির সাবেক উপাচার্য আনোয়ারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনসহ সাতজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি মামলা করার অনুমোদন দিয়েছে। অভিযুক্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের দুই সহযোগী অধ্যাপক, দুই সহকারী অধ্যাপক, একজন মেডিকেল অফিসার এবং সাবেক রেজিস্ট্রার অন্তর্ভুক্ত রয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির জনসংযোগ বিভাগের উপপরিচালক ও মুখপাত্র মো. আকতারুল ইসলাম।

দুদকের তথ্য অনুযায়ী, প্রথম মামলায় আসামি করা হবে যবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার (আবাসিক) ডা. নুসরত জামান এবং সাবেক রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবকে। অন্য মামলায় আসামি করা হবে বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক, সহযোগী অধ্যাপক ড. মো. শিমুল ইসলাম এবং সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসান ও তানভীর আহমেদকে।

দুদকের অভিযোগ অনুযায়ী, প্রথম মামলায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার (আবাসিক) পদে ডা. নুসরত জামানের নিয়োগে অনিয়মের অভিযোগ রয়েছে। নিয়োগপত্রে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর নির্ধারিত থাকলেও তাকে ৩৫ বছর বয়সে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ নিয়োগের সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ও সাবেক রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

অন্য মামলায় পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ আনা হয়েছে। দুদকের অভিযোগ অনুযায়ী, সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসান কৃষি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেও তাকে পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের সময় বিভাগের প্ল্যানিং কমিটির সদস্য ছিলেন সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক, সহযোগী অধ্যাপক ড. মো. শিমুল ইসলাম এবং সহকারী অধ্যাপক তানভীর আহমেদ।

অভিযোগের বিষয়ে সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সাবেক রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবের চাকরির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। তার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক বলেন, "দুদক আমার বিরুদ্ধে মামলা করবে—এমন কিছুটা শুনেছি। বিভাগে গিয়ে বিষয়টি সম্পূর্ণভাবে জানতে হবে।" একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শিমুল ইসলামের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসান চাকরি ছেড়ে অনেক আগেই বিশ্ববিদ্যালয় থেকে চলে গেছেন। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি। সহকারী অধ্যাপক তানভীর আহমেদের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

অভিযুক্ত মেডিকেল অফিসার ডা. নুসরত জামানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে মামলা দায়েরের পর অভিযোগগুলোর চূড়ান্ত নিষ্পত্তি আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে ৫ ইউনিট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


গাজীপুরে পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুরের ডেগির চালা অঞ্চলে একটি গার্মেন্টসের মধ্যে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করেছে।

ঘটনাস্থলে পৌঁছানোর জন্য ফায়ার সার্ভিসের কোনাবাড়ী স্টেশনের একটি ইউনিট, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট রওনা হয়েছে।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় অবৈধভাবে গ্যাস বিক্রি করায় ১ ব্যবসায়ীর জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


চুয়াডাঙ্গায় অবৈধভাবে গ্যাস বিক্রি করায় ১ ব্যবসায়ীর জরিমানা

চুয়াডাঙ্গা, ৩ অক্টোবর, ২০২৬ : চুয়াডাঙ্গা পৌর কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অবৈধভাবে এলপিজি গ্যাস বিক্রি করার জন্য মল্লিক গ্যাস ঘরকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।

শনিবার দুপুরে এই অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় অন্যান্য ব্যবসায়ীকেও সতর্ক করা হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গ্যাস ও খাদ্যপণ্য সামগ্রীর দোকানে তদারকি করা হয়। এ সময় অবৈধভাবে গ্যাস বিক্রি করার কারণে মো. মুক্তাজুর রহমান মল্লিক-এর মেসার্স মল্লিক গ্যাস ঘরকে ৩০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি দ্রুত লাইসেন্স হালনাগাদ করে ব্যবসা পরিচালনা এবং অবৈধ মজুত না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও পুলিশের একটি টীম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%