০৩:৫৫ পি.এম
কুষ্টিয়ায় বিভিন্ন আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। বুধবার, এই দিবস উপলক্ষে সকালে কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে ফুল প্রদান করেন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার জসিম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার ও জুলাই যোদ্ধা সহ অন্যান্যরা।
এ সময় জুলাই শহীদদের স্মরণে দোয়া করা হয়। এরপর কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় শহীদদের পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং রাজনৈতিক প্রতিনিধি ও সুধীজনরা অংশগ্রহণ করেন।
এদিকে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে দিবসটি পালন উপলক্ষে ক্যাম্পাসে একটি র্যালি বের হয়। পরে সকাল ১১ টায় টিএসসিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন প্রমুখ।
আরও পড়ুন: পটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূ তানিয়া হত্যায় স্বামী-ননদ গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন