১১:২০ পি.এম
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটের ফ্রান্স সফরসহ এ জাতীয় সকল সফর আপাতত স্থগিত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, সম্প্রতি কয়েকটি অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সড়কবাতি নিয়ে জ্ঞান অর্জন করতে ফ্রান্সে যাচ্ছেন রাসিক প্রশাসক’ শিরোনামে প্রকাশিত সংবাদে আংশিক ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে প্রচারিত হয়েছিল।
আরও পড়ুন: সমস্যা নিরসনে রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা
তবে প্রকৃতপক্ষে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেড বিদ্যুৎ সাশ্রয়ী ও আধুনিক নগর আলোকায়ন প্রযুক্তি বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং সংশ্লিষ্ট প্রকৌশলীকে ফ্রান্স সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে।
এই সম্ভাব্য সফরের সব ব্যয়ভার আমন্ত্রণকারী প্রতিষ্ঠান বহন করার প্রস্তাব করেছিল এবং এ সফরের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের কোনো অর্থ ব্যয়ের প্রশ্নই ছিল না।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে যে, আমন্ত্রণকারী প্রতিষ্ঠানটি রাজশাহী সিটি কর্পোরেশনের কোনো চলমান বা পূর্ববর্তী উন্নয়ন প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত নয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সফরটি স্থগিত করা হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সফর বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। প্রয়োজনীয় সরকারি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদনপত্র প্রেরণ করা হয়েছিল মাত্র।
আরও পড়ুন: রেশম কারখানার উৎপাদন বাড়াতে সরকার নতুন পাওয়ার লুম চালু : ভূমিমন্ত্রী
সরকার কর্তৃক কোনো অনুমোদন বা সরকারি আদেশ (জিও) জারি হয়নি। পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ ধরনের সকল বিদেশ সফর আপাতত বাতিল করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন