ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ইসরাইলের অস্ত্র রপ্তানি ১৩০ শতাংশ বেড়ে ১৯.২ বিলিয়ন ডলারে, প্রধান ক্রেতা আমিরাত


ইসরাইলের অস্ত্র রপ্তানি ১৩০ শতাংশ বেড়ে ১৯.২ বিলিয়ন ডলারে, প্রধান ক্রেতা আমিরাত

বিশ্ববাজারে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিতে রেকর্ড গড়েছে ইসরাইল, যদিও চারপাশে যুদ্ধ-বিগ্রহ ও সংঘাত চলছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস)-এর একটি নতুন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে ইসরাইলের বৈশ্বিক প্রতিরক্ষা রপ্তানি ১৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, হামাস, হিজবুল্লাহ, হুতি এবং ইরানের সঙ্গে তীব্র লড়াই চলার পরও।

এই পাঁচ বছরে দেশটির অস্ত্র রপ্তানি ৮ দশমিক ৩ বিলিয়ন ডলার থেকে বেড়ে ১৯ দশমিক ২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ‘আব্রাহাম অ্যাকর্ডস’ বা আব্রাহাম চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই রপ্তানির একটি বড় অংশ গেছে। চুক্তির অংশীদার দেশগুলো— সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মরক্কো এবং বাহরাইন এই সময়ে ইসরাইলের কাছ থেকে মোট প্রায় ৮ দশমিক ৮ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করেছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বেশি লাভবান ও প্রধান ক্রেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, আমিরাত ইসরাইল থেকে মাঝারি পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম, ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং গোয়েন্দা বিমান সংগ্রহ করেছে। দুই দেশের এই প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সম্পর্ক এখন অস্ত্র কেনাবেচায় সীমাবদ্ধ নেই।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: ইরান

আমিরাতের বিভিন্ন প্রতিষ্ঠান ইসরাইলের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা ও এআই স্টার্টআপগুলোতে বড় অংকের বিনিয়োগ করেছে এবং যৌথভাবে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন প্রযুক্তি তৈরি করছে। অন্যদিকে, আব্রাহাম চুক্তির অপর দুই অংশীদার মরক্কো ও বাহরাইনও ইসরাইলি স্যাটেলাইট, রাডার ও ড্রোন ক্রয়ের মাধ্যমে সামরিক সম্পর্ক বাড়িয়েছে। তবে আর্থিক সীমাবদ্ধতা এবং নিজস্ব প্রতিরক্ষা শিল্পখাত ততটা উন্নত না থাকায় আমিরাতের মতো ইসরাইলের সঙ্গে তারা বড় পরিসরে যৌথ শিল্প সহযোগিতা গড়ে তুলতে পারেনি। সার্বিকভাবে, মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মাঝেও ইসরাইলের প্রতিরক্ষা অর্থনীতি যে বহুগুণ শক্তিশালী হয়েছে, এই প্রতিবেদনে সেটিই স্পষ্ট হয়ে উঠেছে।

সূত্র: দ্য প্রিন্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নলডাঙ্গা প্রধান পোস্ট অফিস এখন ‘ভূতের বাড়ি’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


নলডাঙ্গা প্রধান পোস্ট অফিস এখন ‘ভূতের বাড়ি’

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ৫ আগস্টের পর কাজের ঠিকাদার নিখোঁজ হয়ে গেছেন। এর ফলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রধান ডাকঘর নলডাঙ্গা পোস্ট অফিসের সংস্কারকাজ বন্ধ রয়েছে। দুই বছর পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি এবং ঠিকাদারের কোনো খোঁজ নেই।

২০২৩ সালে নলডাঙ্গা পোস্ট অফিস ভবন সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছিল। ঠিকাদার কাজ শুরু করলেও ২০২৪ সালের ৫ আগস্টের পর তা বন্ধ হয়ে যায়। বর্তমানে অফিসের মূল কক্ষের দরজা ও জানালা নেই। ভেতরে কাঠ ও লাকড়ির স্তূপ রাখা হয়েছে। একইসাথে এটি কর্মীদের সাইকেল ও মোটরসাইকেল রাখার স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে।

অফিসের পাশে মাত্র ১০ বাই ১০ ফুটের একটি কক্ষে আটজন ডাককর্মী চারটি টেবিলের চারপাশে কাজ করছেন। পাশের প্রায় ৬ ফুটের ছোট কক্ষে উপজেলা পোস্টমাস্টার দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে ডাক বিভাগের কর্মীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সরকারি-বেসরকারি এবং সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ নথি গ্রহণ ও বিতরণেও কার্যক্রম ব্যাহত হচ্ছে। জরাজীর্ণ ভবনটির নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, পোস্ট অফিসের মূল প্রবেশদ্বারের দরজা ও জানালা নেই। ভবনের ভেতরে কাঠ-লাকড়ির স্তূপ এবং কর্মীদের মোটরসাইকেল রাখা হয়েছে। পাশের ছোট কক্ষে গাদাগাদি করে অফিসের কার্যক্রম চলছে।

উপজেলা পোস্টমাস্টার (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান জানিয়েছেন, তিনি এক বছর আগে এখানে যোগ দিয়েছেন। তার যোগদানের আগ থেকেই ভবনটি এমন খারাপ অবস্থায় রয়েছে। ২০২৩ সালে জরাজীর্ণ ভবন সংস্কারের জন্য টেন্ডার হয়েছিল এবং ঝিনাইদহের এক ঠিকাদার কাজ শুরু করেছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর কাজ বন্ধ হয়ে যায়। দায়িত্ব পালনকালে ঠিকাদার একদিনও এখানে আসেননি এবং ঠিকাদার বা প্রতিষ্ঠানের নামও তিনি জানেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ডাককর্মী জানান, ঠিকাদার বিগত আওয়ামী লীগ সরকারের একজন আশীর্বাদপুষ্ট ব্যক্তি ছিলেন। ৫ আগস্টের পর ভবনের কাজ বন্ধ রেখে তিনি চলে যান এবং এরপর আর ফিরে আসেননি।

ঝিনাইদহ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার রিয়াজুল হক জানিয়েছেন, তিনি কয়েক মাস আগে এ কার্যালয়ে যোগ দিয়েছেন। কালীগঞ্জ প্রধান পোস্ট অফিসের সংস্কারকাজ কেন বন্ধ বা ঠিকাদার কে ছিলেন, তা তিনি বলতে পারেননি। তবে কালীগঞ্জ পোস্ট অফিসের মতো অনেক উপজেলার পোস্ট অফিসের সংস্কারকাজও বন্ধ রয়েছে বলে তিনি জানিয়েছেন।

জরাজীর্ণ পুরোনো পোস্ট অফিস সংস্কার প্রকল্পের সাব-ইঞ্জিনিয়ার তাইবুর রহমান জানান, তিন মাস আগে তিনি কালীগঞ্জ প্রধান পোস্ট অফিস ভবন পরিদর্শন করেছেন। ২০২৩ সালে ভবন সংস্কারের টেন্ডার হয়েছিল। তবে কাজের বরাদ্দ বা ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম তিনি বলতে পারেননি। তিনি আশা প্রকাশ করেন যে খুব শিগগিরই কাজ আবার শুরু হবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ জানিয়েছেন, ঠিকাদার পালিয়ে গেছেন বা কাজ বন্ধ রয়েছে— এই বিষয়টি তিনি প্রথমবারের মতো জানতে পারলেন। পোস্ট অফিসের কর্মকর্তারাও কখনো সমস্যাটি নিয়ে তাঁর কাছে আসেননি। তিনি বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘নৈতিক অভিভাবকত্ব’ সেমিনারে শিক্ষার্থীদের সহায়তা নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘নৈতিক অভিভাবকত্ব’ সেমিনারে শিক্ষার্থীদের সহায়তা নিয়ে আলোচনা

আর্থিক সংকট ও প্রয়োজনীয় দিকনির্দেশনার অভাবে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এবং তাদের জন্য সহায়ক ও মানবিক পরিবেশ তৈরির উদ্দেশ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘নৈতিক অভিভাবকত্ব: আত্মিক সম্পর্কের ভিত্তিতে নৈতিক সমাজ বিনির্মাণ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা এতে অংশগ্রহণ করেন।

সেমিনারে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ট্রাস্টি সদস্য কাজী শহিদুল ইসলাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, অধ্যাপক ড. ফারজানা আহমেদ, সহযোগী অধ্যাপক মেজবাহ-উল-আজম সওদাগর এবং প্রক্টর (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ ছালেহ উদ্দিনসহ অন্যান্য শিক্ষকরা বক্তব্য রাখেন। প্রস্তাব উপস্থাপন করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ড. মো. মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন ট্রাস্টের ক্যাম্পাস গার্ডিয়ান সহযোগী অধ্যাপক ড. তারেক বিন আতিক।

কাজী শহিদুল ইসলাম বলেন, আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সহায়তার পাশাপাশি তাদের মানসিক সমর্থন ও সঠিক দিকনির্দেশনা প্রয়োজন। তিনি সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নৈতিক সমাজ গঠনে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রের উন্নয়ন শুধুমাত্র অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে নয়, বরং নৈতিক উন্নয়নের মাধ্যমেও বিবেচনা করা উচিত বলে তিনি উল্লেখ করেন।

সহযোগী অধ্যাপক ড. তারেক বিন আতিক বলেন, মোরাল প্যারেন্টিংকে আমি শুধু অনুদান হিসেবে দেখতে চাই না। এটি একটি পারস্পরিক দায়িত্ববোধ ও সহযোগিতার ধারাবাহিক প্রক্রিয়া। মানুষের মানসিক সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬’ পেল ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


‘বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬’ পেল ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান

দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, নারী ও তরুণ উদ্যোক্তা এবং পর্যটন সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ অর্জন করেছে ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) উদ্যোগে এই পুরস্কারের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়। পরবর্তীতে সরকারি ও বেসরকারি অংশীজনদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড যাচাই-বাছাই করে ১৬টি ক্যাটাগরিতে বিজয়ীদের নির্বাচন করে।

শনিবার বিকেলে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বাংলাদেশ পর্যটন পুরস্কার প্রদান অনুষ্ঠানে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

পুরস্কারের বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে:

বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ — Shakawath’s Six Control Point for Food Cost Optimization,
বর্ষসেরা পাঁচ তারকা হোটেল — ইন্টারকন্টিনেন্টাল ঢাকা,
বর্ষসেরা চার তারকা হোটেল — হোটেল আগ্রাবাদ,
বর্ষসেরা তিন তারকা হোটেল — হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স বাই ইউএইচটিপিএলসি,
বর্ষসেরা ইনবাউন্ড ট্যুর অপারেটর — দি বেঙ্গল ট্যুরস লিমিটেড,
বর্ষসেরা ডোমেস্টিক ট্যুর অপারেটর — শেয়ারট্রিপ লি.,
বর্ষসেরা বিনোদন পার্ক — ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স,
বর্ষসেরা তরুণ পর্যটন উদ্যোক্তা — বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চার,
বর্ষসেরা হোমস্টে — চারুবালা হোমস্টে অ্যান্ড ট্যুরস,
বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর — আবু মোহাম্মদ সালাহউদ্দিন (সুমন),
বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ — বিডি টিকিটস,
বর্ষসেরা পর্যটন নারী উদ্যোক্তা — নুরানী শারমিন আফরোজ,
বর্ষসেরা ট্যুরিস্ট ভেসেল — এম ভি মালিশা,
বর্ষসেরা ট্যুর গাইড — মো. সারোয়ার জাহান (মিঠু),
বর্ষসেরা মাইস উদ্যোগ — সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড ও বর্ষসেরা পর্যটন সাংবাদিকতা — নাঈম আবির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চবির ভাঙা সড়কে চারা রোপণ করে ছাত্রদলের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


চবির ভাঙা সড়কে চারা রোপণ করে ছাত্রদলের প্রতিবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার কারণে সড়কের গর্তে চারা রোপণের মাধ্যমে প্রতীকী প্রতিবাদ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। এই প্রতিবাদে তার সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীসহ অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত প্রধান সড়কের বিভিন্ন স্থানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সড়ক সংস্কারের পাশাপাশি পর্যাপ্ত সড়কবাতি স্থাপনের দাবিতে হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা।

বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে খানাখন্দ ও ভাঙনের সৃষ্টি হয়েছে। যদিও এটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান সড়ক, সেখানে পর্যাপ্ত সড়কবাতি না থাকার অভিযোগও রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, ভাঙা সড়ক ও পর্যাপ্ত আলোর অভাবে চলাচলে ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে।

সড়কটি সংস্কারের দাবিতে বিভিন্ন সময়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হলেও এখনো দৃশ্যমান সংস্কারকাজ শুরু হয়নি বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। তারা দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার পাশাপাশি সড়কটিতে পর্যাপ্ত সড়কবাতি স্থাপনের দাবি জানান।

চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, "এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক। অথচ সড়ক ভাঙনের কারণে দীর্ঘদিন ধরে আমাদের ২৮ হাজার শিক্ষার্থী ভোগান্তির শিকার হচ্ছেন। কিন্তু কর্তৃপক্ষ এখনো দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করেনি।"

তিনি আরও বলেন, "পুরো সড়কে পর্যাপ্ত সড়কবাতি না থাকায় বিভিন্ন সময় চুরি, ছিনতাই এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে। তাই দ্রুত সড়ক সংস্কার ও সড়কবাতি স্থাপনের দাবিতে আজকের এই প্রতীকী প্রতিবাদ জানানো হয়েছে।"

সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সঙ্গে সমন্বয় করে দ্রুত সড়ক সংস্কার এবং সড়কবাতির ব্যবস্থা করতে কার্যকর উদ্যোগ নেবে—এটাই আমাদের প্রত্যাশা।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%