ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

নানা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


নানা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজন, কনসার্ট ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। এবারের বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য ছিল ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’৷

বুধবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা পৃথক শোভাযাত্রা নিয়ে বিভিন্ন হল, হোস্টেল ও প্রশাসনিক ভবন থেকে স্মৃতি চিরন্তন চত্বরে জড়ো হন।

পরে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। টিএসসি মাঠে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলোর পতাকা উত্তোলন ও কেক কাটার মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আরও পড়ুন: জঙ্গিবাদ ও উগ্রবাদের স্থান নেই: বিএনপির এমপি শাহজাহান

উদ্বোধনী আয়োজনে সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান ও বিশ্ববিদ্যালয়ের থিম সং পরিবেশন করেন। বিদেশি শিক্ষার্থীরাও তাদের নিজস্ব পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন।

এরপর টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় দিবসের মূল আলোচনা সভা। সেখানে ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের বেশি সময়ের ইতিহাস কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নয়, বরং গণতান্ত্রিক চেতনা, মুক্তবুদ্ধি ও সামাজিক পরিবর্তনের ইতিহাস। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে সাম্প্রতিক গণঅভ্যুত্থান পর্যন্ত বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে এই বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছে।

সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, গবেষণা, উচ্চশিক্ষা, নারীশিক্ষার বিস্তার এবং শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অসামান্য। তবে সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণার পরিধি বাড়ানো, মাতৃভাষাভিত্তিক শিক্ষা জোরদার করা এবং বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ আরও সুসংহত করা প্রয়োজন। মানবিক মূল্যবোধ ও জ্ঞানচর্চার সমন্বয় বজায় রাখতে পারলে ভবিষ্যতেও এই বিশ্ববিদ্যালয় জাতিকে পথ দেখাবে।

আরও পড়ুন: পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি: ছাত্রশিবির

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশ রাষ্ট্র গঠন, মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন এবং জাতীয় উন্নয়নের প্রতিটি গুরুত্বপূর্ণ পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার উৎকর্ষ ধরে রেখে ভবিষ্যতেও জাতীয় প্রয়োজনের মুহূর্তে বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দেবে।

আলোচনা সভায় বক্তব্য দেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও ডাকসুর ভিপি সাদিক কায়েম।

এসময় সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক লুৎফর রহমান ও অন্যান্য বিভিন্ন শিক্ষাবিদ ও অতিথিরা উপস্থিত ছিলেন।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে বিকালে সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। একই সময়ে রাজু ভাস্কর্যের সামনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের সাইক্লিং ক্লাবের উদ্যোগে সাইকেল র‌্যালি ও স্টান্ট শো অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: দেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি: চিফ হুইপ

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দিবসের আয়োজন দ্বিতীয় দিনেও চলবে। বৃহস্পতিবার সকালে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ‘১০৫ বছরে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ: অর্জন ও সম্ভাবনা’ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদি অংশ নেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রির গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন এনডিসির প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


ব্রির গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন এনডিসির প্রতিনিধি দল

 বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ব্রিজে অবস্থিত, সেখানে জাতীয় প্রতিরক্ষা কোর্স (এনডিসি) এর ১৪৫ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল পরিদর্শন করেছে। এই প্রতিনিধি দলে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের ১৮টি দেশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রতিনিধি দলে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা এবং জাম্বিয়া।

আজ বুধবার, প্রতিনিধি দল ব্রি ক্যাম্পাসে পৌঁছালে ব্রির মহাপরিচালক আফসারী খানম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের স্বাগত জানান। এর পরেই ইনস্টিটিউটের মিলনায়তনে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ব্রির গবেষণা কার্যক্রম, নতুন জাতের ধান উদ্ভাবন এবং সাম্প্রতিক অর্জন সম্পর্কে সচিত্র উপস্থাপনা করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম। উপস্থাপনার পর প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে ব্রির বিজ্ঞানীদের একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় এনডিসি প্রতিনিধি দলের প্রধান মেজর জেনারেল মো. মাসুদুর রহমানের হাতে ব্রির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ব্রির মহাপরিচালক আফসারী খানম।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম। এই অনুষ্ঠানে ব্রির বিভিন্ন বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রতিনিধি দল ব্রির ফার্ম মেশিনারি শেড, উদ্ভিদ প্রজনন ল্যাব এবং জিন ব্যাংক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তারা বাংলাদেশের ধান চাষের আধুনিক প্রযুক্তি উদ্ভাবন ও সাফল্য সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং ব্রির সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভার ল্যান্ডফিলে ২০২৮ সালে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


সাভার ল্যান্ডফিলে ২০২৮ সালে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

 

সাভারের আমিনবাজার ল্যান্ডফিলে পরিদর্শন করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সাভারের আমিনবাজার ল্যান্ডফিল থেকে আগামী ২০২৮ সালের নভেম্বর মাস থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হবে। আজ বুধবার বিকেলে প্রকল্পটির বাস্তবায়নের সঙ্গে সংযুক্ত চীনা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে ল্যান্ডফিল পরিদর্শন করার পর তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সরকারের একাধিক নীতিনির্ধারক যারা আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের প্রস্তুতির পরিদর্শনে এসেছিল।

পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রকল্পটির জন্য ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়া গেছে। তিনি বলেন যে, আগামী ২০২৮ সালের নভেম্বর মাস থেকে এখানে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি এই সময় আরো বলেন, ‘যেহেতু প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ৩ বছরের সময় লস করেছে, এই কারণে আমরা তাদেরকে এই সময়টা দিয়েছি। এ ব্যাপারে সরকারের সুবিধা হচ্ছে যে পুরো বিনিয়োগটাই তারা করছে। এখানে আমাদের কোনো বিনিয়োগ নেই।’

ল্যান্ডফিল পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, সাভারের আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকার, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং চীনের প্রতিষ্ঠান চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিএমইসি)। ৪২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই ‘ওয়েস্ট টু এনার্জি’ বা বর্জ্য থেকে বিদ্যুৎ কেন্দ্রটি বাস্তবায়নের চুক্তি অনুযায়ী চীনের কোম্পানি সিএমইসি প্ল্যান্টটি নির্মাণ ও পরিচালনা করছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বিদ্যুৎ কেন্দ্রের জন্য জায়গা ও প্রতিদিনের ময়লা সরবরাহ করছে। উৎপাদিত সম্পূর্ণ বিদ্যুৎ কিনে নেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সরকারিভাবে জর্ডানের টাস্কার অ্যাপারেল-এ ১৩১ জন দক্ষ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে যে, তারা অনলাইনে আবেদন করবেন এবং ৩ জুলাই ঢাকায় সরাসরি সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নেবেন।

বোয়েসেল জানিয়েছে, মহিলা কারখানায় শ্রমিক পদে নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীদের প্লেইন মেশিন ও ওভারলক মেশিন পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক এবং বয়স অনুযায়ী ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

নিয়োগপ্রাপ্ত কর্মীরা মাসিক ২২ হাজার ৫০০ টাকা করে মূল বেতন পাবেন। প্রতিদিন ৮ ঘণ্টা এবং সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে। এছাড়া অতিরিক্ত কাজের ক্ষেত্রে ওভারটাইমের সুবিধাও থাকবে। প্রাথমিকভাবে চাকরির মেয়াদ হবে তিন বছর, যা নবায়নযোগ্য।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের আবাসন, খাবার, প্রাথমিক চিকিৎসা ও কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা করবে। বাংলাদেশ থেকে জর্ডানে যাওয়ার বিমানভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরার বিমানভাড়াও কোম্পানি বহন করবে।

জর্ডানে আগে টাস্কার অ্যাপারেল-এ কর্মরত ছিলেন এমন ব্যক্তিরাই পুনরায় আবেদন করতে পারবেন। তবে, যাদের বিরুদ্ধে দেশের বা জর্ডানের কোনো মামলায় অভিযোগ রয়েছে তারা নিয়োগের জন্য বিবেচিত হবেন না। একাধিক পাসপোর্ট থাকলে সাক্ষাৎকারের সময় তা নিয়ে আসতে হবে। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে ফিরে আসা দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বোয়েসেল জানাচ্ছে, নির্বাচিত কর্মীদের নিয়োগ-সংক্রান্ত প্রায় সব ব্যয় কোম্পানি বহন করবে। প্রার্থীদের শুধুমাত্র মেডিকেল পরীক্ষার জন্য ১ হাজার টাকা এবং পিডিও প্রশিক্ষণ ও ফিঙ্গারপ্রিন্ট বাবদ ২২০ টাকা ব্যয় হবে। ভিসা পাওয়ার পর জর্ডান যাত্রার আগে কোম্পানি অর্থ পরিশোধ করবে।

আগামী ৩ জুলাই (শুক্রবার) সকাল ৮টায় ঢাকার মিরপুরের দারুস সালাম রোডে অবস্থিত মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রার্থীদের চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মূল পাসপোর্ট এবং প্রয়োজনীয় ফটোকপিসহ উপস্থিত থাকতে হবে। জীবনবৃত্তান্ত (বায়োডাটা) সঙ্গে আনার প্রয়োজন নেই।

বোয়েসেল আরও জানিয়েছে, অনলাইনে আবেদন করা সাক্ষাৎকার বা চাকরি পাওয়ার নিশ্চয়তা নয়। চূড়ান্ত নির্বাচনের জন্য প্রার্থীদের ট্রেড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অনলাইনে আবেদন ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, প্রতিষ্ঠানটি সতর্ক করে বলেছে, বোয়েসেলের কোনো এজেন্ট বা সাব-এজেন্ট নেই এবং সবাইকে নগদ অর্থ প্রদান না করার জন্য অনুরোধ করা হয়েছে। কর্মী নির্বাচনের পুরো প্রক্রিয়া বোয়েসেল নিজস্ব ব্যবস্থাপনায় সম্পন্ন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই অভ্যুত্থান: খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


জুলাই অভ্যুত্থান: খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি শুরু

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে খেলাফত মজলিস দেশব্যাপী ৩৬ দিনের কর্মসূচির উদ্বোধন করেছে।

বুধবার (১ জুলাই) বাদ আসর বায়তুল মোকাররম উত্তর গেটে, জুলাই সনদ বাস্তবায়নসহ ৭ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে ঢাকা মহানগরী দক্ষিণ শাখার কর্মসূচি উদ্বোধন করেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

এ সময় সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আব্দুল জলিল, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নুর হোসেন, আলহাজ্ব আমির আলী হাওলাদার, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এছাড়া বাদ ফজর ঢাকা মহানগরী উত্তর শাখার উদ্যোগে, উত্তরায় শহীদ জাবের ইব্রাহীম, বিকাল ৪টায় শহীদ মীর মুগ্ধের কবর জিয়ারত ও শহীদদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন আহমদ খন্দকার, মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক প্রমুখ।

এ ছাড়াও উল্লেখ্য, গত ২৪ জুন খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের স্বাক্ষরিত এক সার্কুলারের মাধ্যমে শাখা সমূহকে ৩৬ দিনব্যাপী কর্মসূচি পালনের নির্দেশনা দেয়া হয়েছিল। কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো, গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া, আহতদের খোঁজখবর ও সম্ভাব্য সহযোগিতা, ফ্যাসিবাদী সরকার ও তার দোসরদের বিচার ত্বরান্বিত করতে হবে এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে মতবিনিময়, গণ-সংযোগ, গণ-জমায়েত ও মিছিল, দেয়ালিকা প্রকাশ ও আন্দোলনের ভিডিও প্রদর্শণী, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান ও রক্তদান কর্মসূচি প্রভৃতি।

# গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে।

# পতিত ফ্যাসিবাদী সরকার ও দোসরদের গণহত্যা, গুম, খুন ও দুর্নীতির দ্রুত বিচার করতে হবে।

# অবিলম্বে জুলাই স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে।

# জুলাই অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

# জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে হবে।

# ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা ও পুশইনের নামে বাংলাদেশ সীমান্তে বিশৃঙ্খলা বন্ধ করতে হবে।

# ভারতীয় আধিপত্যবাদ ও সংস্কৃতিক আগ্রাসন রুখে দেয়ারও আহ্বান জানিয়েছে দলটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%