ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক প্রকাশ


সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক প্রকাশ

ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আবদুস সালাম মন্তব্য করেন, ‘সালাউদ্দিন আহমেদের বিয়োগে বিএনপি একজন অত্যন্ত নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ রাজনৈতিক অভিভাবককে হারালাম। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনকে শক্তিশালী করতে এবং ডেমরা, শ্যামপুর ও কদমতলী এলাকার মানুষের সার্বিক উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে সালাউদ্দিন আহমেদ রাজপথের আন্দোলন-সংগ্রামে এবং জনগণের অধিকার আদায়ে যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তা দলের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আরও পড়ুন: পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে ইনকিলাব মঞ্চের পথসভা

আবদুস সালাম মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরো সহযোগিতা চায় বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরো সহযোগিতা চায় বাংলাদেশ

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর পাশাপাশি দেশটির কাছ থেকে আরো অর্থনৈতিক সহায়তা প্রত্যাশা করছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অতীতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী সহায়তা পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের অগ্রগতির প্রেক্ষিতে সরকার এখন আরো সহযোগিতা আশা করছে।

বুধবার ব্যাঙ্ককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, ঋণ ব্যবস্থাপনা ও দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে।

আমির খসরু বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কেনার পাশাপাশি সয়াবিনসহ বিভিন্ন পণ্য আমদানি করছে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের এই অগ্রগতির প্রেক্ষাপটে বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বার্থে যুক্তরাষ্ট্রের আরো সহায়তা পাওয়া উচিত বলে মনে করে সরকার।

তিনি বলেন, অতীতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশ তেমন সহায়তা পায়নি। তবে বর্তমানে দুই দেশের সম্পর্কের উন্নতি হওয়ায় বাংলাদেশের জন্য আরো সহযোগিতা পাওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।

অর্থমন্ত্রীর মতে, দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ঋণ ব্যবস্থাপনা ও বাণিজ্য সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার: ডলারের দাম বৃদ্ধি ও টাকার মান কমছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০১ পি.এম


আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার: ডলারের দাম বৃদ্ধি ও টাকার মান কমছে

বিশ্ব অর্থনীতির গতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ক্রমাগতভাবে প্রসারিত হচ্ছে। এই বৃদ্ধি পাওয়া বাণিজ্যিক লেনদেনকে সচল রাখতে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার ওঠানামা করছে।

বাজারে চাহিদা অনুযায়ী বৈদেশিক মুদ্রার জোগান থাকা সত্ত্বেও, গত কয়েক দিনের মধ্যে ডলারের মূল্য ক্রমাগত বাড়ছে এবং টাকার মান কমছে। কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুতে ডলারের দাম ছিল ১২২ টাকা ৭০ পয়সা। বর্তমানে এটি বেড়ে দাঁড়িয়েছে ১২৩ টাকা ৩৫ পয়সায়।

বাংলাদেশ ব্যাংক এবং দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্যের ভিত্তিতে আজকের (১৪ অক্টোবর ২০২৬) সর্বনিম্ন মুদ্রা বিনিময় হারের একটি সার্বিক চিত্র নিচে তুলে ধরা হলো—

মুদ্রার নাম বাংলাদেশি টাকা

ইউএস ডলার : ১২৩ টাকা ৩৫ পয়সা

ইউরো : ১৩৮ টাকা ১২ পয়সা

পাউন্ড : ১৬৩ টাকা ৪৬ পয়সা

কানাডিয়ান ডলার : ৮৬ টাকা ৭৫ পয়সা

অস্ট্রেলিয়ান ডলার : ৮৬ টাকা ০৯ পয়সা

চায়নিজ ইয়েন : ১৮ টাকা ৪২ পয়সা

সিঙ্গাপুরি ডলার : ৯৬ টাকা ৩৩ পয়সা

ভারতীয় রুপি : ১ টাকা ২৯ পয়সা

মালয়েশিয়ান রিঙ্গিত : ৩০ টাকা ১১ পয়সা

সৌদি রিয়াল : ৩২ টাকা ৭৩ পয়সা

কাতারি রিয়াল : ৩৩ টাকা ৭৯ পয়সা

কুয়েতি দিনার : ৩৯৪ টাকা ৪৪ পয়সা

আরব আমিরাতের দিরহাম : ৩৩ টাকা ৪৭ পয়সা

*মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মনিটরিং এবং প্রবাস আয়ের (রেমিট্যান্স) প্রবাহ ইতিবাচক থাকায় খোলাবাজার ও অফিশিয়াল রেটের মধ্যে ব্যবধান অনেকটাই কমে এসেছে। এটি আমদানিকারক ও সাধারণ ব্যবসায়ীদের জন্য কিছুটা স্বস্তিদায়ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজের কাছে মার্কিন যুদ্ধজাহাজ ডোবানোর হুঁশিয়ারি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০১ পি.এম


হরমুজের কাছে মার্কিন যুদ্ধজাহাজ ডোবানোর হুঁশিয়ারি আইআরজিসির

হরমুজ প্রণালির নিকটবর্তী এলাকা আসলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি প্রদান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি আজমায়ি উল্লেখ করেছেন, ইরানি বাহিনী মার্কিন যুদ্ধজাহাজের আগমনের জন্য অপেক্ষা করছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) টেলিভিশনে দেওয়া বক্তব্যে আজমায়ি জানিয়েছেন, মার্কিন যুদ্ধজাহাজ কখন হরমুজ প্রণালির প্রবেশমুখে আসবে, সেই অপেক্ষায় রয়েছে ইরানি বাহিনী। তিনি সতর্ক করে বলেন, সেগুলোকে ডুবিয়ে দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে। এই কমান্ডার মন্তব্য করেন, ইরানি বাহিনী এ ধরনের মুখোমুখি সংঘর্ষের জন্য ‘সময় গুনছে’ এবং প্রস্তুতি নিচ্ছে।

আজমায়ির দাবি, মার্কিন যুদ্ধজাহাজগুলো নিজেদের দুর্বলতার কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের কাছে আসার সাহস পাচ্ছে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ১৩ বিলিয়ন ডলার মূল্যের একটি বিমানবাহী রণতরি হরমুজ প্রণালি থেকে ৭০০ কিলোমিটার দূরে সরে গেছে।

এছাড়া, ইরানি এই কমান্ডার আরও বলেন, হরমুজ প্রণালি খোলা নাকি বন্ধ এবং এর নিয়ন্ত্রণ কার হাতে, তা জানতে চাইলে যুক্তরাষ্ট্রের উচিত সরাসরি সেখানে এসে পরিস্থিতি দেখা।

অন্যদিকে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে তেহরানের দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের বাহিনী ও আঞ্চলিক মিত্রদের নিয়ন্ত্রণে রয়েছে। আইআরজিসির নৌবাহিনীর কমান্ডারের দাবিও মার্কিন সামরিক কমান্ড নাকচ করেছে।

সেন্টকমের দাবি, গত সোমবার হরমুজ প্রণালি দিয়ে এক কোটি ৯০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল পরিবহনে উপসাগরীয় অঞ্চলের মিত্রদের সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের বাহিনী।

এছাড়া, হরমুজ প্রণালিতে একটি কনটেইনারবাহী জাহাজ অজ্ঞাত কোনো বস্তু বা অস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকেএমটিও। তবে কী ধরনের বস্তু বা অস্ত্রের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা স্পষ্ট করা হয়নি।

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ। এর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি বক্তব্য এবং সাম্প্রতিক নিরাপত্তা-সংক্রান্ত খবর অঞ্চলটিতে উত্তেজনার চিত্র তুলে ধরছে। তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্যোগ ঝুঁকি হ্রাসে অবদানের জন্য রাষ্ট্রীয় সম্মাননা পেলেন উম্মে হাবিবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০২ পি.এম


দুর্যোগ ঝুঁকি হ্রাসে অবদানের জন্য রাষ্ট্রীয় সম্মাননা পেলেন উম্মে হাবিবা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে দুর্যোগের ঝুঁকি হ্রাস কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা লাভ করেছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ডেপুটি টিম লিডার উম্মে হাবিবা আক্তার চৌধুরী।

মঙ্গলবার ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে সম্মাননা মেডেল ও নগদ অনুদান প্রদান করা হয়।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তার বক্তৃতায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগসহনশীল অবকাঠামো গড়ে তোলার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পরিচালকসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিপিপির দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবীরা।

জানা গেছে, উম্মে হাবিবা আক্তার চৌধুরী ১৯৯২ সাল থেকে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি মাঠ পর্যায়ে দুর্যোগকালীন প্রস্তুতি, স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ প্রদান এবং দুর্যোগের ঝুঁকি হ্রাসে বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। এসব কার্যক্রমে তার অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে মিরসরাই উপজেলা থেকে জাতীয় পর্যায়ের এই সম্মাননার জন্য মনোনীত করা হয়।

ব্যক্তিগত জীবনে, উম্মে হাবিবা আক্তার চৌধুরী মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের সাবেক সেক্রেটারি আবদুল আউয়াল চৌধুরীর সহধর্মিণী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%