ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মোজতবা খামেনি, হিজবুল্লাহর প্রশংসা করে তাদের প্রতিরোধকে বিশ্বের অনুপ্রেরণা বললেন


মোজতবা খামেনি, হিজবুল্লাহর প্রশংসা করে তাদের প্রতিরোধকে বিশ্বের অনুপ্রেরণা বললেন

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অবিচল থেকে বুক চিতিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধাদের দৃঢ়তার ভূয়সী প্রশংসা করে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তাদেরকে ইসরায়েলের বিরুদ্ধে একটি ‘দুর্ভেদ্য প্রাচীর’ হিসেবে আখ্যায়িত করেছেন। একইসঙ্গে, লেবানিজ এই যোদ্ধাদের রক্ষা করাকে ইসলামী প্রজাতন্ত্রটির ‘কৌশলগত নীতি’ হিসেবেও ঘোষণা দিয়েছেন তিনি।

হিজবুল্লাহর মহাসচিব ও এর যোদ্ধাদের পাঠানো এক আনুগত্যপত্রের জবাবে খামেনি এসব কথা বলেন। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী, খামেনি বলেছেন, হিজবুল্লাহর এই প্রতিরোধ বিশ্বজুড়ে নিপীড়ন ও ‘বৈশ্বিক দাম্ভিকতা’র বিরুদ্ধে সংগ্রামরত স্বাধীন জাতিগুলোর জন্য এক অনুপ্রেরণামূলক বার্তায় পরিণত হয়েছে।

চিঠিতে খামেনি লেখেন, লেবাননের হিজবুল্লাহ এখন জায়নবাদী ইসরায়েল ও তাদের সমর্থকদের আগ্রাসনের বিরুদ্ধে জিহাদি গোষ্ঠীগুলোর অগ্রদূত হিসেবে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। সর্বোচ্চ এই নেতা ‘নিপীড়িত অথচ শক্তিশালী’ এই যোদ্ধাদের সুরক্ষাকে ইরানের কৌশলগত নীতি হিসেবে নির্ধারণ করেছেন। সেই সাথে, যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ অবসানের যেকোনো চুক্তির প্রথম শর্ত হিসেবে লেবাননের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা এবং ইসরায়েলি ‘আগ্রাসন’ সম্পূর্ণ ও নিঃশর্তভাবে প্রত্যাহারের কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ার দাবানলে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া

পাশাপাশি, সংঘাতের এই কঠিন সময়ে হিজবুল্লাহর পাশে দৃঢ়ভাবে সমর্থন জোগানোর জন্য লেবাননের সাধারণ জনগণ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের ভূমিকারও দারুণ প্রশংসা করেছেন ইরানের এই সর্বোচ্চ নেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টালমাটাল ইংল্যান্ড, পাকিস্তান সিরিজে অন্তর্বর্তী কোচ ট্রেসকোথিকের দায়িত্ব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০১:০১ এম


টালমাটাল ইংল্যান্ড, পাকিস্তান সিরিজে অন্তর্বর্তী কোচ ট্রেসকোথিকের দায়িত্ব

অ্যাশেজে ব্যর্থতার পর, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হার এবং এ সব মিলিয়ে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট বর্তমানে টালমাটাল অবস্থায় রয়েছে। এই অবস্থার মধ্যেই অভিজ্ঞ অলরাউন্ডার বেন স্টোকসের আচমকা অবসর এবং চার বছর দায়িত্ব পালনের পর টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককলামকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

তবে আগামী ১৯ আগস্ট থেকে যে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে, সেখানে জো রুটই ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, সহকারী কোচ মার্ক ট্রেসকোথিক অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

ম্যাককলামের উত্তরসূরি খোঁজার প্রক্রিয়ায় কিছু জটিলতা তৈরি হয়েছে। ইংল্যান্ডের প্রথম পছন্দ হিসেবে আলোচনায় থাকা অ্যান্ডি ফ্লাওয়ার নিজেকে এই দৌড় থেকে সরিয়ে নিয়েছেন। তিনি আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের সঙ্গে তার কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ইতোমধ্যেই কয়েকজন সম্ভাব্য কোচের সঙ্গে আলোচনা করেছে। কিন্তু তারা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছে না। কারণ, পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের পর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পূর্বে স্থায়ী কোচ নিয়োগের জন্য তাদের হাতে যথেষ্ট সময় রয়েছে।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, পাকিস্তান সিরিজের আগে নতুন কোচ নিয়োগের সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। তবে সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান ও দীর্ঘদিনের সহকারী কোচ মার্ক ট্রেসকোথিকের পাকিস্তান সিরিজে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করা প্রায় নিশ্চিত।

দক্ষিণ আফ্রিকা সফরের আগে ট্রেসকোথিককে দায়িত্ব দেওয়ার মাধ্যমে ইসিবি অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে পারে। এ ছাড়া, কোচ পদের জন্য গ্ল্যামারগানের কোচ রিচার্ড ডসনের নামও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।

যদি ইসিবি কোনো ইংলিশ কোচ নিয়োগ না দেয়, তাহলে টেস্ট দলের প্রধান কোচ হিসেবে তাদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ের তারিখ জানাল উয়েফা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০১:১২ এম


চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ের তারিখ জানাল উয়েফা

ক্লাব পর্যায়ের সবচেয়ে রোমাঞ্চকর প্রতিযোগিতা হিসেবে পরিচিত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এখন দরজায় কড়া নাড়ছে। ২০২৬-২৭ মৌসুমের জন্য লিগ পর্বের ড্রয়ের তারিখও এখন চূড়ান্ত হয়েছে।

ইউরোপের শীর্ষ ফুটবল সংস্থা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, আগামী ২৭ আগস্ট ইউরোপের সবচেয়ে বড় ক্লাব প্রতিযোগিতার ৩৬ দলের জন্য পথ নির্ধারণের কাজ সম্পন্ন হবে।

এখনো একাধিক দলের চ্যাম্পিয়ন্স লিগের ভাগ্য এখনও ঝুলে আছে। চ্যাম্পিয়ন্স লিগের প্রতিযোগীতার বাছাইপর্বের নকআউট শিগগিরই অনুষ্ঠিত হবে। দুই লেগের বাছাইপর্বে উতরে যেতে পারলে দলগুলো নিশ্চিত করবে তাদের টিকিট। প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১৮-১৯ আগস্ট তারিখে, এবং ফিরতি লেগটি হবে ২৫-২৬ আগস্ট।

বাছাইপর্ব শেষ হতেই পরের দিন প্রত্যেক প্রতিযোগী দলকে নিয়ে ড্র অনুষ্ঠিত হবে। একক-লিগের ফরম্যাটটি শুরু হয়েছিল ২০২৪-২৫ মৌসুমে। ৩৬ দলের প্রত্যেকটি দল প্রথম পর্বে ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে মোট আটটি ম্যাচ খেলবে, যার মধ্যে চারটি হবে হোম এবং চারটি অ্যাওয়ে। শীর্ষ আট দল সরাসরি নকআউটে প্রবেশ করবে। নবম থেকে ২৪তম স্থান অধিকারী দলগুলো দুই লেগের প্লে অফ খেলে শেষ ষোলোতে প্রবেশ করবে।

গত দুটি আসরের চ্যাম্পিয়ন হিসাবে প্যারিস সেন্ট জার্মেই পরিচিত। দুইবারের জন্য এই প্রতিযোগিতাটি নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রদ্রিকে দলে ভেড়াতে কেন আগ্রহী রিয়াল মাদ্রিদ?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০১:১৬ এম


রদ্রিকে দলে ভেড়াতে কেন আগ্রহী রিয়াল মাদ্রিদ?

দীর্ঘদিন ধরেই রিয়াল মাদ্রিদের সঙ্গে স্পেনের মিডফিল্ডার রদ্রির নাম জড়ানো হচ্ছে। তবে সদ্যসমাপ্ত ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হুয়ার পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে। এখন রিয়াল সমর্থকদের একটাই প্রশ্ন, রদ্রিকে কি এবার সত্যিই দলে ভেড়াবে রিয়াল মাদ্রিদ?

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, এখনই এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও বর্তমানে রিয়ালের মূল মনোযোগ দল থেকে কয়েকজন খেলোয়াড়কে ছাড়ার দিকে। কারণ নতুন কোচ হোসে মরিনহোর পরিকল্পনায় কিছু খেলোয়াড় নেই।

ইতোমধ্যে রিয়াল তিন ডিফেন্ডার মার্ক কুকুরেয়া, ডেনজেল ডামফ্রিস ও ইব্রাহিমা কোনাতেকে দলে ভিড়িয়েছে। আক্রমণভাগে এসেছে বার্নার্দো সিলভাও। তবে মিডফিল্ডে এখনো কোনো নতুন খেলোয়াড়কে চূড়ান্ত করা হয়নি।

সেখানেই আলোচনায় উঠে আসছে রদ্রির নাম। টনি ক্রুস ও লুকা মদ্রিচের বিদায়ের পর রিয়ালের মাঝমাঠে ঘাটতির বিষয়টি বারবার সামনে এসেছে। তবে সম্প্রতি একই পজিশনের খেলোয়াড় অরোলিয়ে চুয়ামেনির সঙ্গে নতুন চুক্তি করেছে ক্লাবটি, যা বর্তমান মিডফিল্ডারদের ওপর আস্থারই ইঙ্গিত দেয়।

তবু রদ্রির জন্য দরজা পুরোপুরি বন্ধ করছে না রিয়াল। দলটির সামনে আরও কয়েকটি প্রীতি ম্যাচ রয়েছে। এসব ম্যাচ এবং মৌসুমের শুরুর পারফরম্যান্স দেখে শেষ পর্যন্ত নতুন মিডফিল্ডার নেওয়ার সিদ্ধান্ত হতে পারে।

রদ্রিকে দলে ভেড়ানো আগের যেকোনো সময়ের চেয়ে সহজ হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ম্যানচেস্টার সিটির সঙ্গে তার চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি। ফলে প্রায় ৬০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতেই তাকে পাওয়া সম্ভব হতে পারে।

বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা রদ্রি ব্যালন ডি'অরজয়ীও। এছাড়া স্প্যানিশ জাতীয় দলের অন্যতম বড় তারকাকে দলে আনলে রিয়ালের স্প্যানিশ পরিচয়ও আরও শক্তিশালী হবে।

গুরুতর হাঁটুর চোট কাটিয়ে বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করে নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন রদ্রি। যদিও পিঠের একটি ছোট অস্ত্রোপচার করাবেন তিনি। তবে সেটি মূলত ভবিষ্যতের চোট এড়ানো এবং দীর্ঘদিনের অস্বস্তি দূর করার জন্য, গুরুতর কোনো সমস্যা নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলের সঙ্গে চুক্তিতে আগ্রহী কেন সিরিয়া?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০১:১৯ এম


ইসরায়েলের সঙ্গে চুক্তিতে আগ্রহী কেন সিরিয়া?

ইসরায়েলের সঙ্গে একটি যৌথ নিরাপত্তা চুক্তি করতে চায় সিরিয়া। এ লক্ষ্যে বেশ কয়েকটি দেশের মধ্যস্থতায় দামেস্ক জোর তৎপরতা চালাচ্ছে। রোববার (২৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার ‘আল মুকাবেলা’ অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এই তথ্য জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, ইসরায়েলের সঙ্গে এই নিরাপত্তা চুক্তিটি মধ্যপ্রাচ্যে একটি সমন্বিত শান্তি প্রক্রিয়ার দ্বার উন্মোচন করতে পারে। তবে তিনি এ-ও স্পষ্ট করেছেন যে, এই চুক্তির ফলে ১৯৭৩ সাল থেকে ইসরায়েলের অবৈধ দখলে থাকা গোলান মালভূমির ওপর সিরিয়ার ন্যায্য অধিকার কোনোভাবেই ক্ষুণ্ণ হবে না।

মূলত, ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর দক্ষিণ সিরিয়ায় ইসরায়েল তাদের বিমান ও স্থল হামলা উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। শুধু চলতি মাসেই ইসরায়েলি বাহিনী সিরিয়া সীমান্তে ২০ বারের বেশি অনুপ্রবেশ করেছে ও হামলা চালিয়েছে। এই অব্যাহত সামরিক অভিযানের মুখে সিরিয়া ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত এড়িয়ে একটি নিরাপত্তা চুক্তির মাধ্যমে বৃহত্তর সমাধানের পথ খুঁজছে বলে জানান সাবেক এই বিদ্রোহী নেতা।

সাক্ষাৎকারে লেবানন পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট। তিনি নিশ্চিত করেছেন, প্রতিবেশী লেবাননে সামরিক হস্তক্ষেপের কোনো ইচ্ছা সিরিয়ার নেই। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান লড়াইয়ের প্রেক্ষাপটে তিনি জানান, লেবাননের সংকট কাটিয়ে দেশটিতে স্থিতিশীলতা ফেরাতে সরকার কীভাবে সহায়তা করতে পারে, সে বিষয়ে দামেস্ক আলোচনা চালাচ্ছে। লেবাননের সার্বভৌমত্বকে পূর্ণ সমর্থন জানিয়ে শারা বলেন, দেশটিতে অস্ত্রের একক নিয়ন্ত্রণ এবং যুদ্ধ বা শান্তির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল রাষ্ট্র ও সেনাবাহিনীর হাতেই থাকা উচিত। তিনি সতর্ক করে বলেন, লেবাননের যেকোনো অস্থিতিশীলতা কিংবা ওই অঞ্চলে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত ছড়িয়ে পড়লে তা সিরিয়ার ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি প্রতিবেশী ইরাকের সঙ্গেও দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

অভ্যন্তরীণ ও অর্থনৈতিক ইস্যু প্রসঙ্গে আহমেদ আল-শারা জানান, সিরিয়ার ওপর থেকে কেবল যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়াই যথেষ্ট নয়; বরং সন্ত্রাসবাদের মদদদাতা দেশের তালিকা থেকেও তাদের নাম বাদ দিতে হবে। কুর্দি নেতৃত্বাধীন ‘এসডিএফ’-এর সঙ্গে চুক্তি বাস্তবায়নে দেরি হলেও সরকার এর প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

সিরিয়ার প্রেসিডেন্ট ২০১১ থেকে ২০২৪ সালের যুদ্ধ চলাকালে নিখোঁজ হওয়া ব্যক্তিদের সন্ধানে একটি বিশেষ কমিটি গঠনের কথা জানান। আন্তর্জাতিক মানদণ্ড মেনে এই কমিটি কাজ করবে। জাতিসংঘের হিসাব মতে, যুদ্ধে প্রায় ১ লাখ মানুষ গুম হয়েছেন, যদিও সিরিয়ার জাতীয় কমিশনের ধারণা এই সংখ্যা ৩ লাখ পর্যন্ত হতে পারে।

বিডিপ্রতিদিন/কেকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%