০৪:২৩ পি.এম
রাশিয়ার পাল্টা আঘাতে মাথায় হাত ইউক্রেনের
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চলমান পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে তীব্র পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটছে। সম্প্রতি ইউক্রেনের ড্রোন হামলার প্রতিক্রিয়ায় রাশিয়া তীব্র পাল্টা আক্রমণ শুরু করেছে।
আরও পড়ুন: ১২৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা ট্রাম্পের বিরুদ্ধে
ফলস্বরূপ, দুই দেশের মধ্যে শিশুসহ বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা ঘটেছে।
যুদ্ধের মধ্যে রাশিয়ার কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে ইউক্রেনের ড্রোন তেল শোধনাগারগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিচ্ছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় রাশিয়া ইউক্রেনের পেট্রল পাম্পগুলোতে আক্রমণ চালাচ্ছে। খারকিভের মেয়র ইহোর তেরেখভ জানিয়েছেন, চালকদের দ্রুত পেট্রল পাম্প থেকে তেল ভরে নিয়ে বেরিয়ে যেতে বলা হয়েছে।
এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত সোমবার ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের একটি শহরের দুটি পেট্রল স্টেশনে রুশ ড্রোন হামলা হয়, যার ফলে দুজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান
এছাড়া, গত সপ্তাহে ক্রিভি রিহ শহরের বাইরে একটি পেট্রল পাম্পে রাশিয়ার আরেক হামলায় তিনজন নিহত হয়।
এপ্রিল মাস থেকে ইউক্রেনের পেট্রোল পাম্পগুলো লক্ষ্য করে রাশিয়ার হামলা শুরু হয়েছে। মূলত যুদ্ধক্ষেত্রের সম্মুখবর্তী অঞ্চলে এই হামলাগুলো এখন নিয়মিত ঘটছে।
একই সময়ে, রাশিয়ার তেল শোধনাগারগুলিতে ইউক্রেনের ড্রোন হামলার ফলে দেশজুড়ে দুই দফা তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে।
আরও পড়ুন: স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী
ইউক্রেনের জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান নাফ্টো রিনোকয়ের বিশ্লেষক ওলেক্সান্দর সিরেঙ্কো জানিয়েছেন, রাশিয়া এ পর্যন্ত ইউক্রেন জুড়ে মোট অন্তত ২৪৬টি ফিলিং স্টেশনে হামলা চালিয়েছে।
শুধুমাত্র জুলাই মাসে ১১৪ পাম্পে রুশ হামলার ঘটনা ঘটেছে, যা একটি সংস্থার তথ্যে উঠে এসেছে। আগের মাসে এই সংখ্যা ছিল ৬৬।
এই হুমকির প্রেক্ষিতে ইউক্রেন পুলিশ একটি বিশেষ নির্দেশনা জারি করেছে।
আরও পড়ুন: জনগণের বিরুদ্ধে অবৈধ সাম্রাজ্য রক্ষার দায়িত্ব পুলিশের নয়: হাসনাত আবদুল্লাহ
জারিকৃত নির্দেশনায় বলা হয়েছে, বিমান হামলার সতর্কবার্তা শোনা গেলে গাড়িচালকদের পেট্রল স্টেশন ত্যাগ করতে হবে এবং প্রয়োজনে নিজেদের যানবাহন রেখে নিরাপদ স্থানে অবস্থান করতে হবে।
দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পুলিশ জানিয়েছে, "আপনি আপনার গাড়ি ঠিক করতে পারবেন, কিন্তু আপনার জীবন চলে গেলে ফিরে পাবেন না।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন