ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি সিরাজুল হক, সম্পাদক মাহফুজ আলম


ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি সিরাজুল হক, সম্পাদক মাহফুজ আলম

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর শিক্ষক সমিতির ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস. এম. মাহফুজ আলম নির্বাচিত হয়েছেন।

বুধবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে এ তথ্য জানানো হয়। নির্বাচনের দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

১৩ সদস্যের কমিটির অন্য নির্বাচিতরা হলেন—সহসভাপতি পদে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান, যুগ্ম সম্পাদক পদে গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ পারভেজ, কোষাধ্যক্ষ পদে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. তৌহিদুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক পদে গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহিদুল হাসান, ক্রীড়া সম্পাদক পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সানজিদ-ই-ইলাহী, দপ্তর সম্পাদক পদে ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টের সহকারী অধ্যাপক আকরামুল হক, প্রচার সম্পাদক পদে একই বিভাগের প্রভাষক মো. সাকিব সালিম এবং মহিলা সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. উম্মে ফাওজিয়া রহিম।

আরও পড়ুন: জুলাইয়ের চেতনায় ন্যায়ভিত্তিক সমাজ গড়তে নারীদের এগিয়ে আসার আহ্বান শামছুন্নাহার বেগমের

সদস্য পদে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সাহাব উদ্দিন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফোরকান সরকার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লা বলেন, শিক্ষক সমিতির কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭৫ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দিল সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


৭৫ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দিল সরকার

কৃষি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ উপকরণ মিউরিয়েট অব পটাশ (এমওপি) সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রাশিয়া ও কানাডা থেকে মোট ৭৫ হাজার টন সার আমদানির দুটি পৃথক প্রস্তাব সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি) অনুমোদন দিয়েছে। অনুমোদনের জন্য মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫১ কোটি ২৬ লাখ টাকা।

আজ রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২৬ সালের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৯তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

দেশের ক্রমবর্ধমান সারের চাহিদা পূরণে সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এই সার আমদানি করবে।

কৃষি মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কমিটি রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন (প্রোডইনটর্গ) থেকে ৩৫ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেয়। প্রতি মেট্রিক টন ৩৮০ মার্কিন ডলার দরে এই সার আমদানি করতে আনুমানিক ১৬৩ কোটি ৯২ লাখ টাকা ব্যয় হবে।

এছাড়া কৃষি মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন (সিসিসি) থেকে ৪০ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়। প্রতিটি মেট্রিক টনের জন্য ৩৮০ মার্কিন ডলার দাম ধরা হয়েছে এবং এই সার আমদানিতে মোট ব্যয় আনুমানিক ১৮৭ কোটি ৪ লাখ টাকা হবে।

এই দুটি চালানের মাধ্যমে দেশে মোট ৭৫ হাজার টন এমওপি সার আমদানি করা হবে। যা কৃষি উৎপাদনে সহায়তা করবে এবং চাষাবাদের মৌসুমে সারের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্টক এক্সচেঞ্জকে বাজার নিয়ন্ত্রণের মাপকাঠি নির্ধারণে স্বাধীনতা দিল বিএসইসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


স্টক এক্সচেঞ্জকে বাজার নিয়ন্ত্রণের মাপকাঠি নির্ধারণে স্বাধীনতা দিল বিএসইসি

 পুঁজিবাজারে শেয়ারের দর ওঠানামা নিয়ন্ত্রণে ব্যবহৃত সার্কিট ব্রেকারসহ বাজার নিয়ন্ত্রণের বিভিন্ন মাপকাঠি নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষমতা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) স্বাধীনভাবে প্রয়োগের সুযোগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে গত ৩০ জুন কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত ১০১৮তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট প্রবিধানমালা অনুযায়ী সার্কিট ব্রেকার সীমাসহ বাজার নিয়ন্ত্রণের বিভিন্ন মাপকাঠি নির্ধারণ ও বাস্তবায়নের এখতিয়ার ডিএসই এবং সিএসইর রয়েছে। এই কারণে প্রযোজ্য প্রবিধান, নীতিমালা ও কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তা বিবেচনায় এসব মাপকাঠি স্বাধীনভাবে নির্ধারণ ও বাস্তবায়নের জন্য দুই স্টক এক্সচেঞ্জকে নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ১৭ জুন জারি করা এ সংক্রান্ত কমিশনের আদেশ বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

কমিশন সভায় আরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে ট্রাস্টি চাইলে সম্পদ ব্যবস্থাপকের প্রস্তাবের ভিত্তিতে বিনিয়োগকারী এবং পুঁজিবাজারের সার্বিক স্বার্থ বিবেচনার মাধ্যমে অর্থবছর শেষে অর্জিত আয় লভ্যাংশ হিসেবে বিতরণ না করে তা ফান্ডে পুনঃবিনিয়োগের জন্য অনুমোদন দিতে পারবেন।

বিএসইসি মনে করছে, এই সিদ্ধান্তের মাধ্যমে বাজার ব্যবস্থাপনায় স্টক এক্সচেঞ্জগুলোর কার্যকর ভূমিকা আরও জোরদার হবে এবং দীর্ঘমেয়াদে পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে সহায়ক হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা হামলা আফগানিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা হামলা আফগানিস্তানের

আফগানিস্তান পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা পরিচালনা করেছে। সম্প্রতি পাকিস্তানের বিমান হামলার ফলে আফগানিস্তানের অভ্যন্তরে ব্যাপক সংখ্যক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এরই প্রেক্ষিতে আফগান বাহিনী ড্রোন হামলা চালিয়েছে। খবরটি প্রচার করেছে আল জাজিরা।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জানায় যে, তারা পাকিস্তান সীমান্তবর্তী লক্ষ্যবস্তুতে বিমান হামলা করেছে। অন্যদিকে, পাকিস্তান জানায়, পাক বাহিনী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে চারটি ড্রোন ভূপাতিত করেছে। ইসলামাবাদ আরও সতর্ক করেছে যে, ভবিষ্যতে যেকোনো ধরনের উসকানির বিরুদ্ধে যথাযথ জবাব দেওয়া হবে।

সম্প্রতি প্রতিবেশী দেশ দুটি উভয়েই হামলার পাল্টা হামলার ঘটনায় জড়িয়ে পড়েছে। প্রাণঘাতী সংঘর্ষের পর গত বছরের অক্টোবরে দুই দেশ একটি যুদ্ধবিরতিতে সম্মতি জানায়। কয়েক মাস ধরে তুলনামূলক শান্ত থাকার পর আবারও নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

গত রোববার (২৮ জুন) পাকিস্তান আফগানিস্তানে একটি ভয়াবহ বিমান হামলা চালায়। হামলার পরে পাল্টা জবাব দেওয়ার সংকল্প প্রকাশ করে তালেবান সরকার। কয়েকদিনের মধ্যে ড্রোন হামলা করা হয়।

পাকিস্তানের সামরিক বাহিনী আজ বুধবার (১ জুলাই) জানান, আফগান তালেবান বাহিনী বেলুচিস্তানে সীমান্ত দিয়ে চারটি সাধারণ ড্রোন ছোড়ার চেষ্টা করেছে। তবে পাকিস্তানের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে তৎক্ষণাৎ শনাক্ত করেছে।

তারা আরও উল্লেখ করেছে, ‘যদি আফগান তালেবান পাকিস্তানকে উস্কানি দিতে থাকে, তবে এর উপযুক্ত জবাব দেওয়া হবে এবং তাদের চরম মূল্য দিতে হবে।’

অপরদিকে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, তারা বেলুচিস্তান এবং উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে ‘বিমান হামলা’ চালিয়েছে, যাতে আইএসআইএল (আইএসআইএস)-এর একটি সহযোগী সংগঠনের সদস্যরা হতাহত হয়েছে।

তালেবান বাহিনীর কোনো যুদ্ধবিমান নেই এবং তাদের কাছে কার্যকর বিমান বাহিনীও নেই, তবে তারা পাকিস্তানের সাথে লড়াইয়ের জন্য ছোট ড্রোন ব্যবহার করছে, যেগুলোর লক্ষ্য মূলত সীমান্ত অঞ্চলের এলাকায়।

২০২১ সালে তালেবান কাবুলের ক্ষমতা দখল করার পর থেকে পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক উত্তপ্ত হয়ে আছে। ফেব্রুয়ারি মাস থেকে সীমান্ত-সংলগ্ন লড়াইয়ে শত শত মানুষ নিহত হয়েছে, যখন পাকিস্তান আফগান ভূখণ্ডে বিমান হামলা চালালে আফগানিস্তান প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে।

করাচিতে গত সপ্তাহে একটি প্রাণঘাতী হামলার পর পাকিস্তান পূর্ব আফগানিস্তানে হামলা চালিয়েছে, যাতে অনেক মানুষ নিহত হয়েছে। ইসলামাবাদ বলছে, তারা জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে, কিন্তু আফগান সরকার জানিয়েছে, এতে অন্তত ৩৬ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে।

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, আফগানিস্তান তাদের ভূখণ্ডে পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। তবুও তালেবান সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। তাদের দাবি, ইসলামাবাদ বিনা উসকানিতে আফগান ভূখণ্ডে হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রেরণায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রেরণায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রেরণায় সরকার দেশে সুশাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি জানান, সমাজের কোনো মানুষকে সরকারি উন্নয়ন কার্যক্রম থেকে বাদ দেওয়া হবে না।

আজ বিকেলে অনুষ্ঠিত দিনাজপুর জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক মৌলিক দক্ষতা উন্নয়ন নিয়ে সপ্তাহব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা সবাই যেন ভালো থাকতে পারি এবং একসঙ্গে কাজ করতে পারি, সে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে সম্পৃক্ত করতে হবে।’

তিনি আরো বলেন, প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞানকে বাস্তবে কাজে লাগাতে হবে। পাশাপাশি প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অধিক গুরুত্ব দিতে হবে।

ডা. জাহিদ হোসেন বলেন, শিক্ষার পাশাপাশি দক্ষতাকে কাজে লাগিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে। প্রশিক্ষণ দিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না, প্রশিক্ষণপ্রাপ্তদের আত্মনির্ভরশীল করে তুলতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে হবে। এতে তাদের জীবনমানের বাস্তব উন্নয়ন ঘটবে।

তিনি বলেন, দেশটা সবার, তাই দেশ গড়ার দায়িত্বও সবার। সবার স্লোগান হোক- ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ বলে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের উন্নয়নের দৃশ্যমান সুফল ইতোমধ্যে দেশের মানুষ দেখতে পাচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জুলাই মাস শুরু হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে বহু জুলাই যোদ্ধা শহীদ হয়েছেন, অনেকে গুরুতর আহত হয়েছেন। জুলাইয়ের প্রথম দিনে আমি তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে সরকার দায়িত্বশীলভাবে কাজ করছে।’

দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোছা. জিলুফা সুলতানা, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুর রহিম এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুকনুজ্জামান মণ্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জনের প্রত্যেককে একটি করে গরু ও একটি করে ছাগল প্রদান করা হয়েছে। এছাড়া ১১ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে একটি করে হুইলচেয়ার দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%