১০:২৩ এম
ব্রাজিলের ফুটবল প্রশাসন এবং সামগ্রিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশের কিংবদন্তি ফুটবলার পেলের বড় মেয়ে এবং প্রামাণ্যচিত্র নির্মাতা কেলি নাসিমেন্তো।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, দেশটিতে ফুটবল প্রশাসনের মধ্যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার তীব্র অভাব রয়েছে। এই অভাবের কারণে জাতীয় দলের মাঠের পারফরম্যান্সে সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে বলে উল্লেখ করেন তিনি। কেলি ব্রাজিলের ফুটবলকে একটি ‘বন্ধ ও অস্বচ্ছ বৃত্ত’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, কেন এই ব্যবস্থা কাজ করছে না তা সবাই জানে, কিন্তু কেউ এটি সংস্কার করতে সক্ষম হচ্ছে না।
চলতি বিশ্বকাপে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের বিদায় নেওয়ার পর ফুটবল বিশ্বের যে তোলপাড় সৃষ্টি হয়েছে, তার প্রেক্ষিতে কেলি নাসিমেন্তো এই মন্তব্য করেছেন। ১৯৯০ সালের পর এবারই প্রথম কোয়ার্টার ফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যারা সর্বশেষ ২০০২ সালে ট্রফি জিতেছিল।
আরও পড়ুন: ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে পুলিশের হাতে ৫৩৪ গ্রেপ্তার
পেলের মেয়ে উল্লেখ করেন, ব্রাজিলে প্রতিভার অভাব নাই এবং এখনো সেখানে বিশ্বমানের ফুটবলার তৈরি হচ্ছে। তবে আন্তর্জাতিক মঞ্চে দলগত ব্যর্থতার মূল কারণ হলো ফুটবল কাঠামোর ভেতরের গভীর সংকট। জীবিতাবস্থায় তার বাবা পেলে নিজেই ব্রাজিলের ফুটবলের এই অধঃপতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন দীর্ঘদিন।
অন্যদিকে কেলি ফরাসি ফুটবলের পরিকল্পিত ও কার্যকর কাঠামোর প্রশংসা করেন। তিনি বলেন, ফ্রান্সের মতো দেশগুলো একটি দারুণ টেকসই ব্যবস্থা গড়ে তুলেছে, যা ব্রাজিলে সম্পূর্ণরূপে অনুপস্থিত। তবে বর্তমানে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবগুলোতে বিদেশি বিনিয়োগের আগমনকে কিছুটা আশাব্যঞ্জক পরিবর্তন হিসেবে দেখছেন তিনি।
মার্কিন ব্যবসায়ী জন টেক্সটরের অধীনে বোটাফোগো ক্লাবের পুনরুত্থানের উদাহরণ টেনে কেলি বলেন, এই ধরনের বিনিয়োগের ফলে ক্লাবের কার্যক্রমে অন্তত স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। অনেক সমালোচনা থাকলেও এই জবাবদিহিতার সংস্কৃতি ব্রাজিলের ফুটবলের জন্য একটি ইতিবাচক দিক হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন: মানিকগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে ২ নিহত, আহত ১
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন