বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং
০৫:৩২ পি.এম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ই আগষ্ট) বিকেল সারে ৩টার সময় নন্দীগ্রাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে কাঠাল, পেয়ারা, জাম, জলপাই সহ উক্ত ফলজ বৃক্ষ বিতরণ করা হয়।
বগুড়া জেলা সেচ্ছাসেবক দলের নির্দেশনা মোতাবেক উক্ত ফলজ বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করেন নন্দীগ্রাম উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দল।
উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টুর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা সেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো, সাবিরুল ইসলাম (চঞ্চল) তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক কোরবান আলী, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু আহম্মেদ, যুগ্ম-আহ্বায়ক তারেক আহম্মেদ, সানাউল্লাহ বাকি, সেচ্ছাসেবক দল নেতা আব্দুল মান্নান, সিপন তালুকদার, হেলাল, রানা প্রমূখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিপজ্জনক সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী এবং দুষ্কৃতকারীদের থেকে নাশকতা প্রতিরোধ করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে এবং সাইবার পেট্রোলিংও বৃদ্ধি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) র্যাবের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ আগস্টের জন্য প্রতিটি ব্যাটালিয়ন নিজেদের এলাকায় নিরাপত্তা হুমকি পর্যালোচনা করেছে এবং নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। যেসব স্থানে দায়িত্বপ্রাপ্ত এলাকায় বিশেষ নজর রাখা হচ্ছে, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হচ্ছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন কিংবা রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো কুচক্রী মহল যাতে পরিবেশ অশান্ত করতে না পারে, সেটির জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। র্যাব নিজস্ব নেতৃত্বে দায়িত্ব পালন করবে।
প্রয়োজনে এসএসএফ, স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে। অনুষ্ঠানস্থলে যাতায়াতের রুটে সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন এবং এলাকায় সোর্স ও ইনফরমার নিয়োগের কাজ শুরু করা হয়েছে।
অনুষ্ঠানস্থল এবং তার আশপাশের এলাকাগুলিতে র্যাব সদস্য মোতায়েনের সঙ্গে সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহের কাজও করা হচ্ছে। অনুষ্ঠান থেকে কোন দুষ্কৃতকারী বা উগ্রবাদী গোষ্ঠী যাতে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সতর্কতা নেওয়া হয়েছে।
এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি আপলোডের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
র্যাব জানিয়েছে, কোনো স্থানে যদি বিস্ফোরক বা বিস্ফোরক সদৃশ বস্তু পাওয়া যায়, সেক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নিতে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে। সন্দেহজনক কোনো ব্যক্তি, বস্তু কিংবা কার্যকলাপ দেখা গেলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে সকল মানুষের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকা থেকে চুরি হওয়া ইউনিক রোড রয়েলস (NK Travels)-এর একটি যাত্রীবাহী বাস, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন আমনুরা রেলজংশন সংলগ্ন ঝিলিম বাজার এলাকা থেকে, পুলিশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা রেলজংশন থেকে প্রায় আধা কিলোমিটার উত্তরে ঝিলিম বাজার এলাকা থেকে বাসটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে, এ তথ্য নিশ্চিত করেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান। তিনি জানান, উদ্ধারকৃত বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১১-০০৮৭। বাসটির মালিক নরেন সরকার (৫২), পিতা-শ্রীপদ সরকার। নরেন সরকারের বাড়ি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকাতে।
মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টার দিকে, বাসটি রাজশাহীর নওদাপাড়া বাস টার্মিনাল থেকে নওগাঁ জেলার নিয়ামতপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিকেল ৫টার দিকে বাসটি পুনরায় নওদাপাড়া বাস টার্মিনালে ফিরে আসে। পরে সন্ধ্যা ৬টার দিকে, বাসটি পরিষ্কার করে খানকার মোড় এলাকায় মালিকের নিজস্ব গ্যারেজের সামনে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়।
পরদিন বুধবার (১১ আগস্ট) সকাল ৭টার দিকে, বাসটির বদলি সুপারভাইজার মোঃ জালাল উদ্দিন গ্যারেজে গিয়ে বাসটি না দেখে বিষয়টি মালিককে জানান। এরপর বাসের মালিক ও গ্যারেজের কর্মচারীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও বাসটির সন্ধান না পেয়ে ধারণা করেন, ১০ আগস্ট রাত সাড়ে ৯টা থেকে ১১ আগস্ট সকাল ৭টার মধ্যে, কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরের দল বাসটি চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় বাসের মালিক নরেন সরকার শাহমখদুম থানায় অভিযোগ করেন। অভিযোগ করার পর বুধবার (১২ আগস্ট) পেনাল কোড, ১৮৬০-এর ৩৭৯ ধারায় শাহমখদুম থানায় মামলা নং-০৯ রুজু করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য-প্রযুক্তির সহায়তা ও অন্যান্য তদন্ত কার্যক্রমের মাধ্যমে, বাসটির অবস্থান শনাক্ত করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা রেলজংশন থেকে প্রায় আধা কিলোমিটার উত্তরে ঝিলিম বাজার এলাকা থেকে বাসটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বাসটি শাহমখদুম থানা হেফাজতে নেওয়া হচ্ছে। একই সঙ্গে, তদন্ত ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে যাতে বাসটি কীভাবে চুরি হয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করা যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক যাত্রী পরিবহনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর হিসেবে প্রথমবারের মতো আবির্ভূত হয়েছে। এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনালের (এসিআই) প্রাথমিক তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ইনচিয়ন বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন ৩ কোটি ৮৪ লাখ আন্তর্জাতিক যাত্রী।
৩ কোটি ৭৭ লাখ ৯০ হাজার যাত্রী নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের লন্ডন হিথ্রো বিমানবন্দর। তৃতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর, যেটি ৩ কোটি ৪৫ লাখ ৩০ হাজার যাত্রী নিয়ে তালিকায় রয়েছে।
ইনচিয়ন বিমানবন্দরের যাত্রী সংখ্যা বাড়ার অন্যতম কারণ হিসেবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কথা উল্লেখ করা হয়েছে। সংঘাতের কারণে সেই অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর থেকে যাত্রীদের একটি অংশ ইনচিয়ন হয়ে যাতায়াত করছেন।
২০২৪ ও ২০২৫ সালে একটি পূর্ণ বছরের হিসাবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ছিল বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। তবে এবার এটি শীর্ষ পাঁচের বাইরে চলে যেতে পারে বলে শঙ্কা আছে। অন্যদিকে, লন্ডন হিথ্রো ২০২৪ সালে পঞ্চম এবং ২০২৫ সালে সপ্তম অবস্থানে ছিল। এ সময়ে ইনচিয়ন যথাক্রমে ১২তম ও ১৩তম অবস্থানে ছিল।
ইনচিয়ন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগে ইউরোপে যাওয়ার পথে দুবাইয়ে ট্রানজিট করতেন এমন কিছু যাত্রী এখন ইনচিয়ন হয়ে ইউরোপে যাচ্ছেন। এই পরিবর্তনের ফলে গত বছরের একই সময়ের তুলনায় ট্রানজিট যাত্রীর সংখ্যা ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
উল্লেখযোগ্যভাবে, ইউরোপকে চূড়ান্ত গন্তব্য হিসেবে বেছে নেওয়া ট্রানজিট যাত্রীর সংখ্যা ৬৩ দশমিক ২ শতাংশ বেড়ে ২ লাখ ১০ হাজারে পৌঁছেছে। ইনচিয়ন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অবকাঠামো সম্প্রসারণের ফলে বিমানবন্দরটি এখন আরো বেশি যাত্রী ও ফ্লাইটের চাপ সামলাতে পারছে। ২০০১ সালে চালু হওয়া এই বিমানবন্দর বর্তমানে বিশ্বের ১৫৮টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে।
হংকং আন্তর্জাতিক বিমানবন্দর ১৩৯টি, সাংহাইয়ের পুডং বিমানবন্দর ৯২টি এবং টোকিওর নারিতা বিমানবন্দর ৮৬টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে।
ইনচিয়ন বিমানবন্দর করপোরেশনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কিম বিওম-হো বলেন, ‘ইনচিয়নকে বিশ্বের এক নম্বর বিমানবন্দর হিসেবে গড়ে তোলার জন্য দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতা, সাধারণ মানুষের উৎসাহ এবং বিমানবন্দরে কর্মরত সবার কঠোর পরিশ্রমের জন্য আমরা কৃতজ্ঞ।’
তিনি যোগ করেছেন, যাত্রীদের সুবিধাকে অগ্রাধিকার দিয়ে বিমানবন্দরটির সেবার মান উন্নত করা এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর জন্য পরিকল্পনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাটোরের বড়াইগ্রামে ভাড়াটিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি বাড়ির মালিককে জিম্মি করে জোরপূর্বক ফাঁকা নন-জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে বাড়ি দখল করার চেষ্টা করেছেন। অভিযোগের মধ্যে রয়েছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করার ঘটনাও। এ ঘটনার কারণে বৃহস্পতিবার ভুক্তভোগীর ছেলে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় পাশের লালপুর উপজেলার নাওদাড়া গ্রামের ষাটোর্ধ্ব সাজদার রহমানের একটি বাড়ি রয়েছে। প্রায় পঁাচ মাস যাবৎ বড়াইগ্রামের আটুয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম ওই বাড়ির একটি ইউনিট ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। हाल সম্প্রতি, তিনি বাড়ির মালিককে না জানিয়েই বাড়ির আরো দুটি ইউনিট সুমন আলী এবং হোসেন আলী নামে দুই ব্যক্তি ভাড়া দেন। পরে বিষয়টি জানতে পেরে সাজদার রহমান অনুমতি ছাড়া বাসা ভাড়া দেওয়ার কারণ জানতে চাইলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেন এবং বাড়ি থেকে বের করে দেন। গত ৯ আগস্ট পুনরায় ওই বাসায় ভাড়া চাইতে গেলে অভিযুক্তরা সাজদার রহমানের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে ছয়টি নন-জুডিসিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক সই করিয়ে নেন। এরপর তারা তাঁর কাছে পঁাচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ টাকা না দিলে তাঁকে হত্যার হুমকি দিয়ে ভবিষ্যতে তাঁকে ওই বাড়িতে যেতে নিষেধ করেন। এ অবস্থায় প্রাণ ভয়ে সাজদার রহমান তার নিজের বাড়িতে যেতে পারছেন না। এ ব্যাপারে অভিযুক্ত জহুরুল ইসলামের সঙ্গে কথা বলার জন্য একাধিকবার কল দেওয়ার পরও মোবাইল (০১৭৬৬৭৭৪৪৫৬) বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ বিষয়ে জানিয়েছেন যে, তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ