ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি


যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি

যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিন শিক্ষককে পদাবনতি করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১২৩তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একটি সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

সিন্ডিকেটের সূত্র অনুযায়ী, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে অবনমিত করা হয়েছে। ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শামীম হোসেনকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক পদে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে পদাবনতি করা হয়েছে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস ২০ থেকে ২৫ অক্টোবর ৬ দিন বন্ধ থাকবে

জানা গেছে, গত বছরের ১৯ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম ও এক ছাত্রীর মেসেঞ্জারে কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী ছাত্রী নিজের পরিচয় গোপন রেখে এসব স্ক্রিনশট প্রকাশ করেন। পরে তিনি নিজের ফেসবুক আইডি থেকে বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপে বিষয়টি নিয়ে বিস্তারিত একটি স্ট্যাটাস দেন। পরবর্তীতে ওই স্ট্যাটাস ও স্ক্রিনশট বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়ে।

এর আগে, গত বছরের ১৭ এপ্রিল অধ্যাপক রশীদুল ইসলামের বিরুদ্ধে পরীক্ষার খাতায় নম্বর টেম্পারিং ও হুমকি দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎ত্রিশালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

‎ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


‎ত্রিশালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়

‎ময়মনসিংহের ত্রিশালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ত্রিশালেরর সংসদ সদস্য মতবিনিময় করেছেন।
‎
‎গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিশালেরর সংসদস্য ডাঃ মোঃ মাহাবুবুর রহমান। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডাঃ মাহমুদা ইসলাম দীপার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এস এম জিয়াউল বারী, ওসি মনসুর আহাম্মদ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে ডিএনসির অভিযান: ৪০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


গোমস্তাপুরে ডিএনসির অভিযান: ৪০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিমান (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮:০০ টা থেকে ৮:৪০ টা পর্যন্ত গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার হঠাৎ পাড়া-২ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত বিমান রহনপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হঠাৎ পাড়া-২ গ্রামের জারমানীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হঠাৎ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে বাড়ির পাশের পুকুরে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


বালিয়াকান্দিতে বাড়ির পাশের পুকুরে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু 
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে আরিয়ান নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
 
শিশু আরিয়ান উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান খালকুলা গ্রামের আব্দুস সালামের ছেলে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে পুরান খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে শিশু আরিয়ান বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
 
একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে পানিতে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করা হয়।
 
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, বিষয়টি পুলিশ জানতে পেরেছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ী বালিয়াকান্দির তরুণ লেখক বাঁধন মৈত্রের সাহিত্য অঙ্গনে এগিয়ে চলা

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


রাজবাড়ী বালিয়াকান্দির তরুণ লেখক বাঁধন মৈত্রের সাহিত্য অঙ্গনে এগিয়ে চলা
 
পড়াশোনার পাশাপাশি বাংলা সাহিত্য অঙ্গনে নিয়মিত লেখালেখি করে তরুণ লেখক হিসেবে পরিচিতি তৈরি করছেন। সাহিত্যচর্চার পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় নিয়েও তিনি নিয়মিত পত্রিকায় লিখছেন। তাঁর লেখা দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
 
বাঁধন মৈত্রের বাবার নাম অসীম মৈত্র এবং মায়ের নাম অর্পনা মৈত্র। তাঁর বাড়ি বালিয়াকান্দি সদর ইউনিয়নের দক্ষিণ বালিয়াকান্দির কুন্ডুপাড়ায়।
 
বাঁধন তাঁর প্রাথমিক শিক্ষাজীবন শেষ করেন বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এরপর বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। বর্তমানে তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা কলেজ ক্যাম্পাসে বাংলা বিভাগে পড়াশোনা করছেন।
পড়াশোনার পাশাপাশি বাঁধন বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় লেখালেখি করছেন। তাঁর লেখায় সাহিত্য, সমাজ ও রাষ্ট্রীয় নানা বিষয় উঠে আসে। ইতোমধ্যে তাঁর বেশ কয়েকটি গল্প, অনুগল্প ও কবিতা পাঠকমহলে প্রকাশ পেয়েছে।
 
বাঁধন মৈত্রের উল্লেখযোগ্য লেখার মধ্যে রয়েছে—‘ডায়েরির ২৭ নম্বর পাতা’, ‘রূপনগরের অভাব’, ‘প্রথম প্রেম’, ‘অচেনা ফোন নম্বর’, ‘বুদ্ধিমান দাদু’ এবং ‘বাদলা দিনের মাথাব্যথা’। এর মধ্যে ‘ডায়েরির ২৭ নম্বর পাতা’ তাঁর সর্বাধিক জনপ্রিয় ছোটগল্প হিসেবে উল্লেখ করেছেন তিনি।
 
তাঁর এসব লেখনী প্রথম আলো-নাগরিক সংবাদ, দৈনিক চালচিত্র, দৈনিক ঢাকার আলো, দৈনিক সাতকাহন, দিনের পর দিন, দ্যা প্যারিস মেইল, Ayer News, ভোরের আলোসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে বলে জানান বাঁধন।
 
সাহিত্যচর্চার পাশাপাশি সামাজিক বিভিন্ন বিষয় নিয়েও তাঁর নিয়মিত লেখালেখি অব্যাহত রয়েছে। স্থানীয় এই তরুণের সাহিত্যচর্চা ও লেখালেখির মাধ্যমে বালিয়াকান্দির নাম আরও পরিচিত হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
 
বালিয়াকান্দির সন্তান হিসেবে বাঁধন মৈত্র তাঁর সাহিত্যচর্চার মাধ্যমে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে চান। তিনি বালিয়াকান্দিবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%