ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

হুইলচেয়ারে অলকা ইয়াগনিক, ভক্তরা উদ্বেগে


হুইলচেয়ারে অলকা ইয়াগনিক, ভক্তরা উদ্বেগে

নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক বিরল রোগে ভুগছেন। সম্প্রতি, তিনি ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পুরস্কার গ্রহণ করেন। সেই অনুষ্ঠানে অলকা হুইলচেয়ারে উপস্থিত ছিলেন, যা জানার পর থেকে তার স্বাস্থ্য নিয়ে ভক্তরা গভীর উদ্বেগে রয়েছেন।

২৩ জুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে অলকা অংশ নেন। এখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ‘পদ্মভূষণ’ পুরস্কার গ্রহণ করেন এই কিংবদন্তি শিল্পী। কিন্তু গায়িকার এই গৌরবময় মুহূর্ত ভক্তদের মধ্যে হতাশা তৈরি করে।

কারণ, অলকাকে ওই অনুষ্ঠানে বেশ দুর্বল দেখাচ্ছিল এবং তিনি হাঁটতে পারছিলেন না। হুইলচেয়ারে করে আসা অলকা হাঁটার জন্য একজন স্বেচ্ছাসেবকের সাহায্য নেন। প্রিয় গায়িকার এমন শারীরিক অবস্থা দেখে তার কোটি কোটি ভক্ত-অনুরাগী চরম উদ্বেগে পড়েছেন।

আরও পড়ুন: তেলের দাম কমবে কবে: রুশ উপপ্রধানমন্ত্রীর বক্তব্য

সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি মুহূর্তের ভিডিও প্রকাশিত হওয়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে ভক্তরা উদ্বেগ প্রকাশ করতে শুরু করেন। ভক্তদের উদ্বেগের কথা জানার পর বুধবার (২৪ জুন) অলকা ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট দেন। তিনি লেখেন, “বিগত দুই বছর ধরে আমি লাইমলাইট, জনসমক্ষে থেকে দূরে রয়েছি। আপনারা অনেকেই জানেন যে, আমি এক কঠিন শারীরিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। বর্তমানে থেরাপির মাধ্যমে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি। একটাই প্রার্থনা, কঠিন লড়াই জয় করে যেন খুব দ্রুত আবার গানের জগতে ফিরতে পারি।”

অলকা ‘পদ্মভূষণ’ পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে বলেন, “এ সম্মান অত্যন্ত মর্যাদাপূর্ণ। আজ আমি যখন এটি নিতে মঞ্চে পা রেখেছিলাম, আমার মন কৃতজ্ঞতায় ভরপুর ছিল। আমি ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছি। আজ এখানে আসা শুধু নিজের জন্য নয়, আমার সেসব শ্রোতার জন্য যারা চড়াই-উতরাইয়ের মাঝেও আমার পাশে দাঁড়িয়েছেন।”

২০২৪ সালে অলকা প্রথমবার জানিয়েছিলেন, বিমান থেকে নামার পর তিনি আর কিছু শুনতে পারছেন না। চিকিৎসকের শরণাপন্ন হয়ে প্রয়োজনীয় পরীক্ষা করার পর জানতে পারেন বিরল স্নায়ুজনিত বধিরতা বা 'সেন্সোরিনিউরাল হিয়ারিং লস'-এ আক্রান্ত হয়েছেন। এই রোগে কান থেকে মস্তিষ্কে শব্দ সংকেত পৌঁছানোর প্রধান স্নায়টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা শারীরিক জটিলতা তৈরি করতে পারে।

সংগীত জগতে অলকা ইয়াগনিক অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো কুছ কুছ হোতা হ্যায় সিনেমার টাইটেল সং, সাজন সিনেমার মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়, মোহরা সিনেমার টিপ টিপ বারসা পানি, ধাড়কান সিনেমার দিল নে ইয়ে কাহা হ্যায় দিল সে, তামাশা সিনেমার আগার তুম সাথ হো, ক্যায়ামত সে ক্যায়ামত তক সিনেমার অ্যায় মেরে হামসাফার।

আরও পড়ুন: অরেগনের স্কুলে গুলিতে নিহত ৪, আহত ২; শোকে স্তব্ধ শহর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে, এ সময় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাজশাহী ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়, তবে উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে এমন পরিস্থিতি বিরাজ করবে। একই সঙ্গে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ সময় রাজশাহী ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার ২৭ জুন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানেই অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে চার বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রবিবার ২৮ জুন একই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বিদ্যমান রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার ২৯ জুন রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে উল্লিখিত পাঁচ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার ৩০ জুন রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশা রয়েছে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জোড়া ঘূর্ণিঝড়ের শঙ্কায় জাপানের আকাশপথে বিঘ্ন, বাতিল শতাধিক ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


জোড়া ঘূর্ণিঝড়ের শঙ্কায় জাপানের আকাশপথে বিঘ্ন, বাতিল শতাধিক ফ্লাইট

জাপানের দিকে ধেয়ে আসা দুটি ক্রান্তীয় ঝড়ের কারণে শুক্রবার ১০০টিরও অধিক ফ্লাইট বাতিল করেছে দেশটির বিভিন্ন বিমান সংস্থা। পাশাপাশি কয়েকটি এলাকায় সম্ভাব্য বন্যা ও ভূমিধসের আশঙ্কায় কর্তৃপক্ষ বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে। আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, ঝড়ের নাম ‘মেখালা’ যা টাইফুন থেকে দুর্বল হয়ে আসছে এবং ঘণ্টায় সর্বোচ্চ ১৪৪ কিলোমিটার বেগে বাতাস বইছে। ইতোমধ্যে জাপানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ঝড়টি সপ্তাহান্তে কিউশু ও শিকোকু দ্বীপের পাশ দিয়ে অগ্রসর হতে পারে। একই সময়ে প্রশান্ত মহাসাগরের আরেকটি ক্রান্তীয় ঝড় ‘হিগোস’-এর সঙ্গে মিলিত হওয়ার শঙ্কাও রয়েছে। আবহাওয়াবিদরা দুটি ঝড়ের পারস্পরিক প্রভাবকে ‘ফুজিওয়ারা প্রভাব’ হিসেবে বর্ণনা করেন, যা ঝড়গুলোর গতিপথ ও শক্তির পূর্বাভাসকে আরও জটিল করে তুলেছে। জাপান এয়ারলাইন্স এবং অল নিপ্পন এয়ারওয়েজ যথাক্রমে ৭০টি ও ৫০টি ফ্লাইট বাতিল করেছে। এসব ফ্লাইট ছিল ওকিনাওয়া ও কাগোশিমা অঞ্চলের সঙ্গে সংযুক্ত। কিয়োটো অঞ্চলের কর্তৃপক্ষ কয়েক হাজার মানুষকে সম্ভাব্য ভূমিধসের আশঙ্কায় নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে। কিয়োটো ও ওসাকা উভয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধান নদীগুলোর পানির স্তর বাড়ছে এবং সম্ভাব্য বন্যার ঝুঁকিতে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এদিকে কিয়োডো নিউজ নিশানের বরাত দিয়ে জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে সড়ক বন্ধ থাকায় টয়োটা কিউশুর একটি কারখানায় উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং কিছু উৎপাদন লাইন বন্ধের পরিকল্পনা করা হয়েছে। কিয়োডো জানিয়েছে, জাপানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়ার অংশ হিসেবে মিয়াকো দ্বীপে ভি-২২ অসপ্রে পরিবহন বিমানের প্রথম পরীক্ষামূলক ফ্লাইটও বাতিল করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইতি ও সিরীয় অভিবাসীদের সুরক্ষা বাতিলে রায় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


হাইতি ও সিরীয় অভিবাসীদের সুরক্ষা বাতিলে রায় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার একটি রায়ে ট্রাম্প প্রশাসনকে হাইতি ও সিরিয়ার হাজার হাজার অভিবাসীর জন্য থাকা আইনি সুরক্ষা বাতিল করার অনুমতি দিয়েছে।

এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে থাকা কয়েক লাখ মানুষ দেশ থেকে বহিষ্কারের ঝুঁকিতে পড়বেন।

সুপ্রিম কোর্ট ৬–৩ ভোটে এই রায় দেয়। এই রায়ের মাধ্যমে একটি আগের নিম্ন আদালতের আদেশ বাতিল করা হয়। আদালত যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগকে দ্রুত 'টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস' বা অস্থায়ী সুরক্ষা কর্মসূচি বন্ধ করার অনুমতি দেয়। এই কর্মসূচির আওতায় মোট ১৭টি দেশের প্রায় ১৩ লাখ মানুষ যুক্তরাষ্ট্রে সুরক্ষা পেয়ে আসছিলেন।

এই রায়কে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় আইনি জয় হিসেবে দেখা হচ্ছে। কারণ তিনি অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছেন। এর আগে সুপ্রিম কোর্ট ট্রাম্পের কিছু নীতিতে বাধা দিলেও, এবার আবার তার পক্ষেই রায় এসেছে। একই দিনে আদালত আরো একটি নীতির পথ খুলে দেয়, যেখানে আশ্রয়প্রার্থী অভিবাসীদের ওপর কড়াকড়ি বাড়ানো যাবে।

বিচারপতি স্যামুয়েল আলিটো বলেন, ট্রাম্পের অতীত মন্তব্য এই সিদ্ধান্তে প্রভাব ফেলেনি। তিনি বলেন, এসব মন্তব্য থেকে প্রমাণ হয় না যে সিদ্ধান্ত জাতিগত কারণে নেওয়া হয়েছে।

তবে বিচারপতি এলেনা কাগান এই রায়ের সঙ্গে একমত হননি। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা ট্রাম্পের কিছু মন্তব্য রায়ে না আনলেও সেগুলো খুবই গুরুতর ছিল। তিনি উল্লেখ করেন, ট্রাম্প একবার হাইতিদের সম্পর্কে এমন মন্তব্য করেছিলেন যা তিনি 'জাতিগতভাবে অবমাননাকর' বলে মনে করেন।

ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্রে থাকা হাইতিয়ানদের 'সম্ভবত এইডস আছে'। তিনি ২০২৪ সালের নির্বাচনী প্রচারে মিথ্যা গুজবও ছড়িয়েছিলেন যে ওহাইওতে হাইতিয়ান অভিবাসীরা কুকুর ও বিড়াল ধরে খায়।

ফেডারেল কর্তৃপক্ষ বলেছে, এই সিদ্ধান্তে কোনো পক্ষপাত নেই। তাদের দাবি, এই সুরক্ষা মূলত সাময়িক ছিল। কিন্তু অনেক ক্ষেত্রে এটি ১০ বছরেরও বেশি সময় ধরে চালু ছিল। হোমল্যান্ড সিকিউরিটির এক শীর্ষ কর্মকর্তা বলেন, এই কর্মসূচি 'অতিরিক্ত দীর্ঘস্থায়ী হয়ে গিয়েছিল' এবং এখন এটি বন্ধ হওয়া উচিত। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, এটি একটি দীর্ঘ লড়াইয়ের পর পাওয়া সাফল্য।

অভিবাসীদের আইনজীবীরা এই রায়ের কঠোর সমালোচনা করেছেন। তারা বলেন, এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার মানুষের জীবন ঝুঁকিতে পড়বে। তাদের দাবি, হাইতিতে ফেরত পাঠালে অনেক মানুষের নিরাপত্তা থাকবে না। একজন কমিউনিটি সংগঠক বলেন, অনেক পরিবার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছে। তাদের সন্তানরা স্কুলে যাচ্ছে, অভিভাবকরা কাজ করছেন। এখন হঠাৎ করে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। একজন মানবাধিকার কর্মী বলেন, এই সিদ্ধান্ত প্রবীণদের সেবাসহ বিভিন্ন খাতে বড় প্রভাব ফেলবে।

এই কর্মসূচি প্রথম চালু হয় ১৯৯০ সালে। যুদ্ধ, সহিংসতা বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশের মানুষকে নিরাপদে রাখতে এটি তৈরি করা হয়। ২০১০ সালে বড় ভূমিকম্পের পর হাইতির নাগরিকদের এই সুরক্ষা দেওয়া হয়। পরে দেশটিতে সহিংসতা বাড়ায় এটি কয়েকবার বাড়ানো হয়। সিরিয়ার নাগরিকদের ২০১২ সালে এই সুরক্ষা দেওয়া হয়, কারণ তখন দেশটিতে দীর্ঘ গৃহযুদ্ধ চলছিল।

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এই রায়ের ফলে হাইতি ও সিরিয়ার হাজার হাজার মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তারা এখন জানতে চাইছেন, এই সিদ্ধান্ত কবে এবং কীভাবে কার্যকর হবে। একই সঙ্গে অনেক পরিবার পরবর্তী পদক্ষেপ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
জামায়াত আমির

আশুরার মূল শিক্ষা-অন্যায়, জুলুমের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০১:১০ পি.এম


আশুরার মূল শিক্ষা-অন্যায়, জুলুমের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো

অন্যায়, জুলুম ও অসত্যের বিরুদ্ধে দৃঢ়ভাবে মাথা তুলে দাঁড়ানো, এটি আশুরার মূল শিক্ষা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলমীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি উল্লেখ করেন, এই দিনের বার্তা হলো কখনো মাথা নত না করা।

আজ শুক্রবার, পবিত্র আশুরার দিনের সূচনা হলো। এই পবিত্র দিনটি মানব ইতিহাসের এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী। তবে আশুরা শুধুমাত্র হযরত হুসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের শাহাদতের কারণেই মহিমান্বিত নয়, এটা মানবজাতির ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শিক্ষণীয় একটি দিন।

জামায়াত আমির আরো বলেন, আশুরার মূল শিক্ষা হচ্ছে—অন্যায়, জুলুম ও অসত্যের বিরুদ্ধে দৃঢ়ভাবে মাথা তুলে দাঁড়ানো। সত্য ও ন্যায়ের পথ অবিচল রাখা এবং কোনো অন্যায়ের সামনে কখনো মাথা নত না করা, এই বিষয়গুলোই এ দিনের অন্যতম বার্তা।

মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সবাইকে আশুরার প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করে সত্য, ন্যায় ও ইনসাফের পথে অবিচল থাকার তাওফিক দান করুন এবং আমাদের প্রিয় জাতিকে মাথা তুলে দাঁড়ানোর শক্তি ও সাহস দান করুন, এভাবে বলেন ডা. শফিকুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%