ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বর্ষীয়ান রবীন্দ্রসংগীত শিল্পী বিভা সেনগুপ্ত মারা গেছেন


বর্ষীয়ান রবীন্দ্রসংগীত শিল্পী বিভা সেনগুপ্ত মারা গেছেন

ভারতের বর্ষীয়ান রবীন্দ্রসংগীত শিল্পী বিভা সেনগুপ্ত আর নেই। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স ছিল ৯৪ বছর।

বিভা সেনগুপ্ত বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। সংগীতশিল্পী শ্রাবণী সেন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, “উনি এমনিতে সুস্থ-সবলই ছিলেন। মাঝেমাঝে শুনতাম রক্ত দিতে হয়। সম্ভবত হিমোগ্লোবিন কম ছিল।”

মৃত্যুর মাত্র কয়েক দিন আগে বিভা সেনগুপ্তকে তার বাড়িতে গিয়ে সংবর্ধনা জানিয়েছিল ‘লোকভারতী’ নামের একটি সংগঠন। সংগীতশিল্পী অলক রায়চৌধুরী সেই স্মৃতি তুলে ধরে শোক প্রকাশ করেছেন। তিনি জানান, “সেপ্টেম্বর মাসের ২৯ তারিখ বিভাদিকে ‘লোকভারতী’ সংস্থার পক্ষ থেকে ওনার বাড়িতে গিয়েই সংবর্ধনা জানাই। সে দিন ওনাকে খুব স্বতঃস্ফূর্ত দেখেছিলাম। কত গল্প হলো।”

আরও পড়ুন: তিশার বিস্ফোরক দাবি, সাবিলার কারণে ভেঙেছে প্রেম-বিয়ে

বিভা সেনগুপ্ত রবীন্দ্রসংগীতের সঙ্গে দীর্ঘ সময়ের পথচলা সম্পন্ন করেছেন। তবে তিনি বরাবরই ছিলেন অনেকটা নিভৃতচারী। জীবনের শেষ দশ-বারো বছরে এসে কিছুটা প্রচারের আলোয় আসেন তিনি। অলক রায়চৌধুরী এ প্রসঙ্গে বলেন, “শেষ দশ-বারো বছরে অনেকখানি প্রচার পেলেন বিভাদি। মানুষ তাকে চিনল বেশি করে। কিন্তু এ সব নিয়ে ওনার মাথাব্যথা ছিল না। যত্ন নিয়ে শেখাতেন, ছাত্রছাত্রী তৈরি করতেন। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে গুরু দেবব্রত বিশ্বাসের জন্মদিন পালন করতেন।”

ত্রিপুরার জন্মসূত্রে বিভা সেনগুপ্ত ছিলেন। ১৯৫৯ সালে কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। সংগীতের জগতে তার হাতেখড়ি হয় মায়া সেনের কাছে। পরবর্তী সময়ে একটি সংগীত শিক্ষাকেন্দ্রে গান শেখানোর সঙ্গেও যুক্ত ছিলেন এই শিল্পী।

দীর্ঘ সংগীতজীবনে রবীন্দ্রসংগীত চর্চা ও শিক্ষাদানের মধ্য দিয়ে বিভা সেনগুপ্ত নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। তার প্রয়াণে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: নারীদের প্রতি অশালীনতা ও হেনস্থার বিরুদ্ধে ‘নো মোর সাইলেন্স’ প্রতিবাদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবাবদিহিতা নিশ্চিতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


জবাবদিহিতা নিশ্চিতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চার্টার্ড অ্যাকাউনট্যান্টস পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন, দেশের প্রাতিষ্ঠানিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করার জন্য।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি সাব্বীর আহমেদের নেতৃত্বে একটি ছয় সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, সরকারি, বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং বিনিয়োগকারীদের আস্থা অটুট রাখতে চার্টার্ড অ্যাকাউনট্যান্টস ও নিরীক্ষা পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাক্ষাৎকালে আইসিএবি প্রতিনিধিদল সংগঠনটির সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা রাষ্ট্রপতিকে আগামী নভেম্বরে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউনট্যান্টসের (সাফা) উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণের আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ নৌবাহিনীতে একাধিক পদে চাকরি, অষ্টম শ্রেণি পাশেও আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


বাংলাদেশ নৌবাহিনীতে একাধিক পদে চাকরি, অষ্টম শ্রেণি পাশেও আবেদন

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৯টি শাখায় জনবল নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার পর, পরীক্ষায় অংশগ্রহণের জন্য সরাসরি কেন্দ্রে উপস্থিত হতে হবে। আবেদনের শেষ তারিখ ১৩ অক্টোবর ২০২৬।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

শাখাসমূহের নাম

১. ডিই/ইউসি (সিম্যান এবং কমিউনিকেশন ও টেকনিক্যাল)

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান) বা সমমান (মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ), জিপিএ–৩.৫০ ও তদূর্ধ্ব।

২. রেগুলেটিং

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ) জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।

৩. রাইটার, স্টোর ও মিউজিশিয়ান

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ) জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।

৪. মেডিকেল

শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানসহ ন্যূনতম এসএসসি (বিজ্ঞান) বা সমমান জিপিএ–৩.৫০ ও তদূর্ধ্ব।

৫. কুক ও স্টুয়ার্ড

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ), জিপিএ–২.৫০ ও তদূর্ধ্ব।

৬. টোপাস

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাস।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ), জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।

৭. এমওডিসি (নৌ)

বয়স

১ জানুয়ারি ২০২৭ তারিখে (১) নাবিক: ১৭ থেকে ২০ বছর, (২) এমওডিসি (নৌ): ১৭ থেকে ২২ বছর।

বেতন ও ভাতা

সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবে।

যারা আবেদন করতে পারবেন না

বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধির অধীন গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে।

সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত/বহিষ্কৃত হলে।

দ্বৈত নাগরিকত্ব।

সশস্ত্র বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ চলাকালে স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে।

আবেদন যেভাবে

নাবিক পদে আবেদনকারী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজে Sailor Section/Apply Now–এ ক্লিক করে প্রথমেই প্রার্থীকে প্রাক্–যোগ্যতা যাচাই করে নাবিক ও এমওডিসির (নৌ) শাখাভিত্তিক Job Description (দায়িত্ব ও কর্তব্য) জেনে Apply Now বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে বিস্তারিত দেখুন।

আবেদন ফি দেয়ার জন্য Sign Up/Sign In করে প্রার্থীকে ব্যাংকিং/মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এ পর্যায়ে প্রার্থীরা যেকোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমন ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস) এবং মোবাইল ব্যাংকিং (যেমন বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেট) ইত্যাদির মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে।

ফি দেয়ার পর অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। পূরণ করা ফরম আবার যাচাই করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে ‘নাবিক-১’ ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করে পরে নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট সময়ে অন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে।

আবেদন ফি: ৩০০ টাকা।

ভর্তি পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র

৩টি কেন্দ্রে ১৮ অক্টোবর ২০২৬ থেকে ২৩ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কেন্দ্র

১. বানৌজা ঢাকা, খিলক্ষেত, ঢাকা।

২. বানৌজা তিতুমীর, শহর খালিশপুর, খুলনা।

৩. নৌবাহিনী ভর্তি ও তথ্যকেন্দ্র, টাইগার পাস, চট্টগ্রাম।

শাখা অনুযায়ী পরীক্ষার সময়সূচি দেখতে এই লিংকে ক্লিক করুন

প্রয়োজনীয় সনদসহ নির্ধারিত তারিখে সকাল ৮টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৩ অক্টোবর ২০২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রারের বদলি তালিকা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রারের বদলি তালিকা প্রকাশ

দেশের বিভিন্ন জেলা থেকে লটারির মাধ্যমে ঢাকার বিভিন্ন সাব-রেজিস্ট্রার কার্যালয়ে বদলি করা হয়েছে ১৮ জন সাব-রেজিস্ট্রারকে। ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে তাদের নির্বাচন করা হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সচিবালয়ে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলির এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, পরে নির্বাচিতদের দক্ষতা ও কাজের চাপের ভিত্তিতে ঢাকার বিভিন্ন সাব-রেজিস্ট্রার কার্যালয়ে পদায়ন করা হবে।

লটারিতে নির্বাচিত ১৮ জনের মধ্যে রয়েছেন, চট্টগ্রামের ফটিকছড়ির সাব-রেজিস্ট্রার রিপন চাকমা, যশোর সদরের সাব-রেজিস্ট্রার আমিনা বেগম, মানিকগঞ্জের ঘিওরের সাব-রেজিস্ট্রার শর্মিলা আহমেদ সম্পা, মুন্সীগঞ্জ সদরের সাব-রেজিস্ট্রার আলী আজগর, টাঙ্গাইলের গোপালপুরের সাব-রেজিস্ট্রার রাজীব মজুমদার, চট্টগ্রামের বাঁশবাড়িয়ার সাব-রেজিস্ট্রার শিংমং থোয়াই এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সাব-রেজিস্ট্রার মনিষা রায়।

এছাড়া, কুমিল্লার দাউদকান্দির সাব-রেজিস্ট্রার মোহাম্মদ হানিফ, সাতক্ষীরার শ্যামনগরের সাব-রেজিস্ট্রার নাজনীন জাহান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সাব-রেজিস্ট্রার এস এম আবু মুসা, পিরোজপুরের নাজিরপুরের সাব-রেজিস্ট্রার মোহাম্মদ মাসুম, নরসিংদীর মনোহরদীর সাব-রেজিস্ট্রার গোবিন্দ সাহা, কুষ্টিয়া সদরের সাব-রেজিস্ট্রার রাশেদ মল্লিক, চট্টগ্রামের সাতকানিয়ার সাব-রেজিস্ট্রার অমিত মঙ্গল চাকমা এবং চুয়াডাঙ্গা সদরের সাব-রেজিস্ট্রার অজয় কুমার সাহা লটারিতে ঢাকায় বদলির জন্য নির্বাচিত হয়েছেন।

অন্য দুজন হলেন, চাঁদপুরের চিতলমারীর সাব-রেজিস্ট্রার ফরিদা আক্তার, সাতক্ষীরা সদরের সাব-রেজিস্ট্রার অমাইক বাবু এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাব-রেজিস্ট্রার গোলাম মর্তুজা।

আইনমন্ত্রী বলেন, ঢাকার জন্য নির্বাচিত ১৮ জনের মধ্যে দক্ষতা ও কাজের চাপ বিবেচনা করে বিভিন্ন সাব-রেজিস্ট্রার কার্যালয়ে পদায়ন করা হবে। তিনি উল্লেখ করেন, ঢাকার সব কার্যালয়ে কাজের চাপ এক নয়। তাই যে কর্মকর্তা যে পরিমাণ কাজের চাপ নিতে সক্ষম, সে অনুযায়ী তাকে দায়িত্ব দেওয়া হবে।

সাব-রেজিস্ট্রারদের প্রাইজ পোস্টিংয়ে বদলির উদ্যোগ প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, পাবলিক পারসেপশনে যেসব জায়গাকে দুর্নীতির আখড়া মনে করা হয়, সেসব জায়গায় গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতেই এ প্রক্রিয়া নেওয়া হয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। এ উদ্যোগ একটি শুরুর প্রক্রিয়া এবং এটি চলমান থাকবে। লটারিতে নির্বাচিতদের সাধারণভাবে সার্ভিস রুল অনুযায়ী দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হবে। তবে দায়িত্ব নিয়ে দুর্নীতিতে জড়ালে তাকে রাখা হবে না।

বর্তমানে সারাদেশে ২৩২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত এবং ১৩৯টি পদ খালি রয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, খালি পদগুলোতে পিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলছে।

সাব-রেজিস্ট্রারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। গত ছয় মাসে এ ধরনের অভিযোগে প্রায় ১০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬ : মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি সতর্ক করে বলেন, এই সংকট যদি দীর্ঘায়িত হয়, তাহলে তা ব্যাপক নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে এবং অবৈধ অভিবাসনকে উসকে দিতে পারে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) চেয়ারপার্সন আফসানা বেগম এমপি’র নেতৃত্বে সফররত একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন হাউস অব কমন্সের সদস্য শওকত আদম এমপি এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসেন।

হুমায়ুন কবির বলেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট এখন আর কেবল মানবিক উদ্বেগের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি আঞ্চলিক নিরাপত্তা এবং অনিয়মিত অভিবাসনের ক্ষেত্রে আরও ব্যাপক প্রভাব ফেলছে।

আগামীকাল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিনিধিদলের। বাস্তুচ্যুত এই জনগণের দুর্দশা লাঘবে তারা তাদের সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গাদের নিজ জন্মভূমিতে টেকসই প্রত্যাবাসন এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে যুক্তরাজ্যের পার্লামেন্ট ও বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সোচ্চার থাকার প্রতিশ্রুতি দেন।

প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে হুমায়ুন কবির বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে এপিপিজি’র ধারাবাহিক আগ্রহের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক সুসংহতকরণ ও সংস্কার উদ্যোগে যুক্তরাজ্য সরকারের সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। তিনি যুক্তরাজ্যের পার্লামেন্ট, বাংলাদেশ এবং ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে এপিপিজি’র ভূমিকার কথা উল্লেখ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের অগ্রগতি ও মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি তুলে ধরে যুক্তরাজ্যের পার্লামেন্টের সাথে আরও সম্পৃক্ততা বাড়াতে গ্রুপটির সহযোগিতা কামনা করেন।

বৈঠকে সংসদীয় সহযোগিতা ও বিনিময়, গণতান্ত্রিক সুসংহতকরণ, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন, দক্ষতা ও মানবসম্পদ উন্নয়ন এবং মানবাধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এছাড়া উভয় পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে পারস্পরিক মতামত বিনিময় করেন এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ফোরামের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%