ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

আলফাডাঙ্গায় আনসার-ভিডিপি সদস্যদের নিয়ে নির্দেশনামূলক সমাবেশ


আলফাডাঙ্গায় আনসার-ভিডিপি সদস্যদের নিয়ে নির্দেশনামূলক সমাবেশ

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ফরিদপুরের আলফাডাঙ্গায় আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এক নির্দেশনামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪৩টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২৭০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান। এতে বক্তব্য দেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল সারোয়ার।
সমাবেশে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, দায়িত্ব পালনে সতর্কতা ও শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আনসার সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন: গোমস্তাপুরে কাঁঠাল চাঁদপুর সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান

এ সময় উপজেলা আনসার ও ভিডিপির টিআই অর্পনা রানী ঘোষ, দলনেতা লাল মিয়াসহ দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিদা খাতুন জানান, উপজেলার ৪৩টি পূজামণ্ডপের মধ্যে ছয়টিকে অধিক গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকি ৩৭টি মণ্ডপকে গুরুত্বপূর্ণ ও সাধারণ শ্রেণিতে রাখা হয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তায় ২৭০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত আলফাডাঙ্গা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।

আরও পড়ুন: বান্দরবানে তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তথ্য সংবাদমাধ্যমের কাছে ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত। এই তথ্যটি এসেছে আলজাজিরার প্রতিবেদনের মাধ্যমে।

বৃহস্পতিবার অ্যারিজোনায় অনুষ্ঠিত এক নির্বাচনি সমাবেশে তিনি এই মন্তব্য করেন। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার সময়সূচি সংক্রান্ত তথ্য ফাঁসের অভিযোগে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন।

তবে, তিনি ওই তথ্য ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি।

ট্রাম্প বলেন, "যারা তথ্য ফাঁস করেন, তাদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত।" তিনি আরও দাবি করেন যে, অতীতে এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের এভাবেই মৃত্যুদণ্ড দেওয়া হতো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদ ভবনে স্থাপত্যশৈলী অক্ষুণ্ন রেখে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


সংসদ ভবনে স্থাপত্যশৈলী অক্ষুণ্ন রেখে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৬ : সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে জাতীয় সংসদ ভবনের মূল স্থাপত্যশৈলী ও লুইস আই কানের নকশা অক্ষুণ্ন থাকে।

এই উদ্যোগের অংশ হিসেবে সংসদ ভবন এবং সংসদ এলাকার বিদ্যুতের চাহিদা নিরূপণ, সোলার প্যানেল স্থাপনের জন্য উপযুক্ত স্থান চিহ্নিতকরণ এবং প্রস্তাবিত পরিকল্পনার ত্রিমাত্রিক (থ্রিডি) অ্যানিমেশন তৈরির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সংশ্লিষ্ট কমিটির দ্বারা।

আজ সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় সংসদ ভবন ও সংসদ এলাকার মোট বিদ্যুতের চাহিদা নিরূপণ, বিদ্যুতের ব্যবহার কমানো, সিস্টেম লস হ্রাস এবং সোলার প্যানেল স্থাপনের জন্য উপযুক্ত ফাঁকা জায়গার সম্ভাব্যতা যাচাই নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে মানচিত্র প্রণয়ন এবং সেখানে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনার থ্রিডি অ্যানিমেশন তৈরি করে পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় সংসদ ভবনের মূল স্থাপত্যশৈলী ও লুইস আই কানের নকশার কোনো ধরনের ব্যত্যয় না ঘটানোর ওপর। পাশাপাশি পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্যের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা নির্ধারণের ওপর জোর দেওয়া হয়। এজন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অথবা অন্য কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ করা হয়।

সোলার প্যানেল স্থাপনের সার্বিক সম্ভাব্যতা পরীক্ষা-নিরীক্ষা, যাচাই-বাছাই ও এ বিষয়ে প্রতিবেদন তৈরির জন্য তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে। এই উপকমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ ও মারদিয়া মমতাজ।

উপকমিটির কার্যক্রমে সংসদ সচিবালয়ের যুগ্মসচিব (এএস), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) প্রতিনিধি, স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী স্থপতি এবং গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলীরা সম্পৃক্ত থাকবেন।

এছাড়া অধিবেশনকালীন ছাড়া অন্যান্য সময়ে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ রাখলে কী ধরনের সম্ভাব্য ক্ষতি হতে পারে, সে বিষয়ে একটি প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে উপকমিটির কাছে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, এমপি হোস্টেলের ছাদে সোলার প্যানেল স্থাপনের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন সম্পন্ন হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে। তবে ওই প্রকল্পের বিষয়ে এ কমিটি কোনো দায়ভার গ্রহণ করবে না বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় কমিটির সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম ও মারদিয়া মমতাজ অংশগ্রহণ করেন।

এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি শুরু, ফুল দিয়ে বরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি শুরু, ফুল দিয়ে বরণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে যাত্রাবিরতি শুরু করেছে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর প্রভাতী ট্রেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি কসবা স্টেশনে পৌঁছালে স্থানীয়রা ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় কসবাবাসী আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।

স্থানীয়দের ধারণা, ট্রেনটিকে বরণ করতে কসবা রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষ জড়ো হন। বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে স্টেশনে আসেন। ট্রেনটি পৌঁছানোর পর অনেকেই এর সঙ্গে ছবি তুলে স্মরণীয় মুহূর্ত ধরে রাখেন।

এর আগে ঢাকা-চট্টগ্রাম রুটে নিয়মিত চলাচলকারী মহানগর প্রভাতী ট্রেনের কসবা স্টেশনে কোনো যাত্রাবিরতি ছিল না। ফলে এ এলাকার যাত্রীদের দীর্ঘদিন ধরে ট্রেনটি ব্যবহার করতে ভোগান্তিতে পড়তে হতো। কসবা স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি চালুর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান জাতীয় সংসদেও এ দাবি উত্থাপন করেন। অবশেষে ট্রেনটির যাত্রাবিরতি চালু হওয়ায় স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত বিএনপির নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় জনগণের উদ্দেশে বক্তব্য দেন সংসদ সদস্য মুশফিকুর রহমান। এ সময় তিনি কসবা স্টেশনে মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও রেলমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কসবা স্টেশন মাস্টার শফিকুর রহমান জানান, মহানগর প্রভাতী ট্রেনটি কসবা স্টেশনে দুই মিনিটের জন্য যাত্রাবিরতি দেবে। এ স্টেশন থেকে যাত্রীদের জন্য ট্রেনটিতে পাঁচটি আসন বরাদ্দ থাকবে। ট্রেনটির নির্ধারিত সময়সূচি সকাল ১০টা ২৩ মিনিট। তবে এদিন ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে কসবা স্টেশনে পৌঁছায়।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের রেলওয়ে ট্রাফিক কর্মকর্তা ফারহান মাহমুদ, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম, কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদসহ বিএনপির স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু হওয়ায় কসবা ও আশপাশের এলাকার যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখে কৃষিখাতের নীতি নির্ধারণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখে কৃষিখাতের নীতি নির্ধারণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৬ : কৃষিখাতের উন্নয়ন, বাজার শৃঙ্খল কিংবা আধুনিক প্রযুক্তি— যে কোনো আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে কৃষক, তার উৎপাদিত পণ্যের বাজার নিরাপত্তা ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত কৃষি ইকোসিস্টেম বা পরিবেশের সর্বোচ্চ প্রসার-উন্নয়ন: ব্লকচেইনের মাধ্যমে সংযোজন, অর্থায়ন এবং সহজীকরণ-গতিশীলকরণ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন মন্তব্য করেন, আধুনিক কৃষি ব্যবসার চেইনে বা স্তরে জড়িত বিভিন্ন মধ্যস্বত্বভোগী ও স্টেকহোল্ডারদের সমস্যা নিয়ে যেভাবে আলোচনা হয়, মূল উৎপাদক কৃষকের সমস্যা নিয়ে সেভাবে আলোচনা করা হয় না।

তিনি বলেন, ‘প্রযুক্তির যত অগ্রগতিই হোক না কেন, মানুষের খাদ্যগ্রহণের জৈবিক অনিবার্যতার কারণে কৃষির ওপর আমাদের নির্ভর করতেই হবে। আমাদের দেশের প্রায় ৪২ থেকে ৪৫ শতাংশ মানুষ এখনো কৃষির ওপর নির্ভরশীল। অথচ সমাজে কৃষি পেশাকে এখনো অনেক ক্ষেত্রে অবহেলার চোখে দেখা হয়। কৃষি ও কৃষকের এই স্ট্র্যাটেজিক বা কৌশলগত মূল্য না দিলে কোনো আলোচনাই পূর্ণাঙ্গ হবে না।’

কৃষিবান্ধব সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই কৃষি ও কৃষককে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে ‘কৃষক কার্ড’ প্রবর্তনসহ কৃষকদের সহায়তায় নানা উদ্যোগ গ্রহণ করেছেন। কারণ আমাদের দেশ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) টিকিয়ে রাখার জন্য কৃষিই সবচেয়ে কৌশলগত খাত।

তিনি কৃষিখাতের দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকদের উদ্দেশ্যে বলেন, প্রযুক্তির সুবিধা যেন কৃষক পর্যন্ত পৌঁছায় তা নিশ্চিত করতে হবে। কৃষকের উৎপাদন, বাজারের নিরাপত্তা, ন্যায্য মুনাফা এবং পচনশীল পণ্য সংরক্ষণের আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। কৃষক যেন কোনো মধ্যস্বত্বভোগী বা সিন্ডিকেটের মাধ্যমে প্রতারিত না হন, সে ব্যবস্থা কাঠামোগতভাবে নিশ্চিত করার আহ্বান জানান তিনি। বিশ্বব্যাপী কৃষিখাতে ভর্তুকিনির্ভরতার প্রসঙ্গ তুলে ধরে তিনি এ খাতের স্থায়ী ও লাভজনক সমাধানের ওপর জোর দেন।

সেমিনারে বক্তারা কৃষি খাতে স্বচ্ছতা, অর্থায়ন এবং আধুনিক ব্লকচেইন প্রযুক্তির সংযোগ ঘটিয়ে বাজার ব্যবস্থাপনাকে গতিশীল করার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) কান্ট্রি ডিরেক্টর ড. ভ্যালেন্টাইন আচানচো, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জিয়াওকুন শি, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) কান্ট্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার এবং ইনোভেটেক প্যানেল-১ (বাজার সংযোগ) প্রকল্প পরিচালক ক্রিস্টিনা ওলসেন।

এছাড়াও সেমিনারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম. শাইফুর রহমান মজুমদার, জেনারেল ম্যানেজার শাহজাহান শেখ, ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) কান্ট্রি হাব ম্যানেজার আলী এম. খান ও ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%