ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

হবিগঞ্জে আলিফের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, দোষীদের বিচারের দাবি


হবিগঞ্জে আলিফের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, দোষীদের বিচারের দাবি

হবিগঞ্জে হামলায় গুরুতর আহত হয়ে দৃষ্টিশক্তি হারানো শিক্ষার্থী আলিফ চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১ আগস্ট) হবিগঞ্জ শহরের বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বের হয়। পরে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় তারা আলিফের উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।

জানা যায়, ২৯ জুলাই হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের সময় জাতীয় ছাত্রশক্তির নেতা ও উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী আলিফ চৌধুরী গুরুতর আহত হন। তার চোখে আঘাত লাগে, এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ১২ লিটার চোলাইমদসহ আটক ১

চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, আলিফের বাঁ চোখে অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বাঁ চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। এছাড়া তার ডান চোখেও দৃষ্টিজনিত সমস্যা দেখা দিয়েছে, এবং চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য দাবি জানান।

এদিকে হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এ ঘটনায় কারা দায়ী—তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুন: শেরপুরে ডিসি গোল্ড কাপ ২০২৬ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে,

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহে শিশুর মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহে শিশুর মর্মান্তিক মৃত্যু

জেলার হরিণাকুণ্ডু উপজেলায় আজ একটি ব্যাটারি-চালিত পাখিভ্যানের (থ্রি-হুইলার) আঘাত পেয়ে রাফিয়া খাতুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে।

আজ রোববার সকাল ৯টার দিকে হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম রাফিয়া খাতুন, যিনি হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের রাহাজ উদ্দিনের আদরের মেয়ে।

পুলিশ এবং স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রোববার সকালে বাড়ির পাশে রাস্তায় রাফিয়া খাতুনসহ কয়েকটি শিশু খেলা করছিল। এক পর্যায়ে একটি ব্যাটারি চালিত পাখিভ্যান শিশু রাফিয়াকে চাপা দেয়। ফলে গুরুতর আহত শিশু রাফিয়া ছিঁটকে পড়ে। তারপর স্থানীয়রা শিশু রাফিয়াকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়, যেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনাটির বিষয়টি নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অসিত কুমার রায় জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে ৩৫.৬ শতাংশ বেশি বৃষ্টিপাত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে ৩৫.৬ শতাংশ বেশি বৃষ্টিপাত

জুলাই মাসে স্বাভাবিকের তুলনায় ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রবিবার আবহাওয়া অফিস এক পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করেছে।

পূর্বাভাস অনুযায়ী, জুলাই মাসে সারাদেশে গড়ে ৬৬৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় ৩৫.৬ শতাংশ বেশি। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে সিলেট বিভাগে, যেখানে স্বাভাবিকের তুলনায় ৩৭.৩ শতাংশ বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এছাড়া, ময়মনসিংহ বিভাগে স্বাভাবিকের তুলনায় ০.০৫ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেরুতে বিমান বিধ্বস্ত, নিহত ১৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


পেরুতে বিমান বিধ্বস্ত, নিহত ১৩ জন

পেরুর বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘নাজকা লাইনস’ পরিদর্শনের সময় একটি পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি শনিবার পেরুর নাজকা শহরের কাছে একটি মাঠে ঘটে।

নাজকার মিউনিসিপ্যাল গভর্নমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি শত শত বছর আগে স্থানীয় আদিবাসীদের তৈরি মরুভূমির বিশাল সব ভূ-চিত্র বা জিওগ্লিফ দেখানোর জন্য পর্যটকদের নিয়ে একটি সাইটসিয়িং ফ্লাইটে বের হয়েছিল। সাধারণত, এই বিশালাকার প্রাণীর প্রতিকৃতিগুলো শুধু বিমান বা ভিউয়িং টাওয়ার থেকেই পুরোপুরি স্পষ্টভাবে দেখা যায়।

পেরুর বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনায় পতিত বিমানটিতে দুই ক্রু সদস্যসহ মোট ১১ জন বিদেশি পর্যটক ছিলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসোসিয়েশন আন্দিনা জানিয়েছে, নিহত পর্যটকদের মধ্যে দু'জন জার্মানি, দু'জন স্পেন এবং সাতজন ইতালির নাগরিক।

নিকটবর্তী ইকা শহর থেকে ছেড়ে আসা বিমানটি পরিচালনা করছিল পেরুর বিমান সংস্থা ‘অ্যারোডিয়ানা’। বিমান সংস্থার ওয়েবসাইট থেকে জানা যায়, তারা গত ১৪ বছর ধরে সেসনা গ্র্যান্ড ক্যারাভান বিমান দিয়ে নাজকা লাইনসের ওপর দিয়ে পর্যটকদের জন্য এই মনোরম ফ্লাইট পরিচালনা করে আসছে। তবে দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে এয়ারোডিয়ানা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বর্তমানে পেরুর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিমান দুর্ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডব, ৯১ বলে করলেন ২৩৩ রান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডব, ৯১ বলে করলেন ২৩৩ রান

ভারতের জাতীয় ক্রিকেট দলে ব্যর্থতার মাঝেই ব্যাট হাতে ঝড় তুললেন অভিষেক শর্মা। পাঞ্জাবে এক দিনের ম্যাচে অমৃতসরের হয়ে খেলতে নেমে ৯১ বলে ২৩৩ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।

এটা মুহূর্তে ক্রিকেটমহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আন্তর্জাতিক ক্রিকেটে টানা ব্যর্থতার পর এই দ্বিশতরান যেন তাঁর পক্ষ থেকে জোরালো জবাব।

বিষয়টি সময়ের প্রতিবেদন অনুযায়ী, পাঞ্জাব আন্ত জেলা সিনিয়র এক দিনের প্রতিযোগিতায় তারন তারনের বিপক্ষে অমৃতসরের হয়ে খেলতে নেমে ব্যাটিং তাণ্ডব চালান এই ওপেনার।

তার ৯১ বলে ২৩৩ রানের ইনিংসে ছিল ১৫টি চার এবং ২৫টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ২৫৬.০৪।

অভিষেকের এই বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে অমৃতসর ৫০ ওভারে ৮ উইকেটে ৫৩৩ রান তোলে। ম্যাচের স্কোরকার্ড এবং তাঁর ব্যাটিংয়ের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এই ইনিংস এমন এক সময়ে এলো, যখন আন্তর্জাতিক ক্রিকেটে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিষেক।

বছরের শুরুতে টি-টোয়েন্টি ব্যাটারদের বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে থাকলেও এখন তিনি তিন নম্বরে নেমে এসেছেন।

সম্প্রতি জিম্বাবুয়ে সফরে তিন ইনিংসে মাত্র ১১ রান করেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচে ১৩১ রান এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচে ৪৯ রান করেছিলেন।

শেষ ১০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইনিংসে তাঁর ঝুলিতে রয়েছে মাত্র একটি অর্ধশতরান।

সংখ্যার পাশাপাশি অভিষেকের আউট হওয়ার ধরনও চিন্তা বাড়িয়েছে।

জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচেই তাঁকে আউট করেন ব্লেসিং মুজারাবানি। প্রতিবারই অফ স্টাম্পের বাইরের বলে ভুল শট খেলে উইকেট হারান তিনি।

জাতীয় দলের হয়ে ধারাবাহিক ব্যর্থতার কারণে যখন প্রশ্নের মুখে পড়েছিলেন অভিষেক শর্মা, ঠিক তখনই ব্যাট হাতে বিস্ফোরক দ্বিশতরান করে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন তিনি।

এই ইনিংস ভবিষ্যতে তাঁর আত্মবিশ্বাস ফেরাতে বড় ভূমিকা নিতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%