ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

কুষ্টিয়ায় চুরি হওয়া ৬ হাজার টন চালসহ গ্রেফতার ৫


কুষ্টিয়ায় চুরি হওয়া ৬ হাজার টন চালসহ গ্রেফতার ৫

কুষ্টিয়ার খাজানগরের এক চাল ব্যবসায়ীর কাছ থেকে বাকিতে ১৩ মেট্রিক টন চাল ক্রয় করে এক সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায়, ঝালকাঠি ও বরিশালে টানা দুদিনের অভিযানে প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এই অভিযানের ফলে চুরি হওয়া ১৩ টন চালের মধ্যে প্রায় ৬ মেট্রিক টন চাল উদ্ধার করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, আব্দুর রাজ্জাকের ছেলে মো. আরিফ হোসেন (৪০), মৃত মোফাজ্জেল মোল্লার ছেলে আব্দুর রহিম (৩৮), শাহ আলম খানের ছেলে মো. মিজানুর রহমান রাজু (৩২), মৃত শৌকে আলী খান তালুকদারের ছেলে মো. বাদশা তালুকদার (৬৫) এবং ঝালকাঠি জেলার নলসিটি থানার গোবিন্দপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে মো. আলম হাওলাদার (৫০)। বাকি চার আসামির বাড়ি ঝালকাঠি জেলার গাবখান ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত।

আরও পড়ুন: সকাল ৯টায়ও তালাবদ্ধ চিকিৎসকের কক্ষ, রোগীরা চরম ভোগান্তিতে

মামলার এজাহার অনুযায়ী, ঢাকার মিরপুর কচুক্ষেত এলাকার মো. কাশেম (৪৫) পূর্ব পরিচয়ের সূত্রে কুষ্টিয়ার খাজানগর এলাকার নূর অটো রাইস মিলের মালিক ব্যবসায়ী হাজি আমিরুল ইসলামের কাছ থেকে দুইবার চাল ক্রয় করেন। গত ১৫ আগস্ট প্রতারক কাশেম মোবাইল ফোনের মাধ্যমে ১৩ টন চাল ক্রয়ের প্রস্তাব দেন।

ব্যবসায়ী আমিরুল ইসলাম সরল বিশ্বাসে পরের দিন সন্ধ্যায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৩ টন চাল আসামির পাঠানো ট্রাক ড্রাইভার মো. রাসেলের মাধ্যমে ঢাকার কচুক্ষেত রজনীগন্ধা সুপার মার্কেটের উদ্দেশ্যে পাঠিয়ে দেন। পরবর্তীতে প্রতারক কাশেমের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। এরপর তিনি ট্রাক ড্রাইভার মো. রাসেলের সাথে যোগাযোগ করেন। মোবাইলে ওই ট্রাক চালক জানায় যে, ২০ আগস্ট রাত একটার সময় চাল কাশেমের ঠিকানায় পৌঁছে দেয়।

পরবর্তীতে কাশেমসহ অজ্ঞাতনামা প্রতারক চক্রটি কৌশলে ট্রাকটি ঢাকার বাবু বাজার টিন পট্টিতে নিয়ে যায়। এরপর আরেকটি ট্রাক করে ১৩ মেট্রিক টন চাল আনলোড করে অজ্ঞাতস্থানে চলে যায়। এ ঘটনায় ব্যবসায়ী আমিরুল ইসলাম কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) জাকির হোসেন জানান, সংঘবদ্ধ প্রতারক চক্রটি ঝালকাঠি এবং বরিশালে দুই জায়গায় চাল লুকিয়ে রেখেছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছে। মূল আসামি ঢাকার মিরপুর কচুক্ষেত এলাকার মো. কাশেমসহ প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

আরও পড়ুন: সিরাজগঞ্জে যুবলীগের মিছিলে পুলিশের ৪ সদস্যকে শাস্তি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় পরিবর্তনের নির্দেশ আদালতের, কারণ কী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৪ এম


গুগলের বিজ্ঞাপন ব্যবসায় পরিবর্তনের নির্দেশ আদালতের, কারণ কী

যুক্তরাষ্ট্রের একটি আদালত গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসার কার্যক্রম ও ব্যবসায়িক নিয়মে পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে, যা অনলাইন বিজ্ঞাপনের বাজারে প্রতিযোগীদের জন্য সুযোগ বৃদ্ধি করবে। তবে, আদালত গুগলের বিশাল বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসা ভেঙে বিক্রি করে দেওয়ার নির্দেশ দেয়নি।

বুধবার (২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় জেলা আদালতের বিচারক লিওনি এম. ব্রিংকেমা এই আদেশ প্রদান করেন। মার্কিন বিচার বিভাগের করা মামলার রায়ে বেআইনিভাবে বিজ্ঞাপন প্রযুক্তির বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযোগের ভিত্তিতে এই নির্দেশনা এসেছে।

অনলাইন বিজ্ঞাপনের বাজারে গুগলের আধিপত্য নিয়ে গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের সরকার আইনি পদক্ষেপ গ্রহণ করে আসছে। এ ক্ষেত্রে দুটি মামলা বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০২০ সালে দায়ের করা একটি মামলায় গুগলের অনলাইন সার্চ ব্যবসার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। অন্যদিকে, ২০২৩ সালে দায়ের করা মামলাটি সরাসরি গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসাকে কেন্দ্র করে।

সরকারের অভিযোগ, গুগল বিভিন্ন কৌশলের মাধ্যমে অনলাইন বিজ্ঞাপনের বাজারে বেআইনিভাবে একচেটিয়া অবস্থান তৈরি করেছে। ২০২৪ সালের একটি পৃথক রায়ে আদালত গুগলের সার্চ ব্যবসাকে অবৈধ একচেটিয়া ব্যবসা হিসেবে চিহ্নিত করে। সেখানে সার্চ-ভিত্তিক বিজ্ঞাপন ব্যবসার বিষয়টিও উঠে আসে। আদালতের মতে, গুগল নিজেদের বাজারক্ষমতা কাজে লাগিয়ে সার্চ ও সার্চ বিজ্ঞাপনের ক্ষেত্রে আধিপত্য বজায় রেখেছে।

গুগলের ব্যবসায়িক কাঠামো পরিবর্তনের জন্য মার্কিন বিচার বিভাগ পরবর্তী সময়ে বেশ কিছু প্রস্তাব দেয়। এর মধ্যে ক্রোম ব্রাউজার ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে গুগলের মূল ব্যবসা থেকে আলাদা করার প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল।

তবে, ২০২৫ সালের সেপ্টেম্বরে বিচারক অমিত মেহতা এসব প্রস্তাবের একটি বড় অংশ প্রত্যাখ্যান করেন। ফলে ক্রোম ও অ্যান্ড্রয়েড গুগলের অধীনেই থেকে যায়। তবে, বিভিন্ন ডিভাইসে গুগল সার্চকে ডিফল্ট হিসেবে রাখার জন্য অন্য প্রতিষ্ঠানের সঙ্গে একচেটিয়া চুক্তি করার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। পাশাপাশি, নির্দিষ্ট কিছু সার্চ-সংক্রান্ত তথ্য প্রতিযোগীদের সঙ্গে ভাগ করার নির্দেশও দেওয়া হয়।

এবার বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসার ক্ষেত্রেও গুগলকে একই ধরনের প্রতিযোগিতাবান্ধব পরিবর্তন আনতে বলা হয়েছে। বিচারক ব্রিংকেমার নির্দেশ অনুযায়ী, গুগলকে বিজ্ঞাপন ব্যবসা বিক্রি করতে হবে না। তবে, বাজারে প্রতিযোগীদের জন্য আরও সমান সুযোগ তৈরি হয়, এমনভাবে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক নিয়ম ও কার্যক্রম বদলাতে হবে।

আদালতের বিস্তারিত লিখিত রায় এখনো প্রকাশ করা হয়নি। আগামী ১৪ দিন এটি গোপন রাখা হবে। এই সময়ের মধ্যে মামলার পক্ষগুলো রায়ে থাকা সংবেদনশীল তথ্য চিহ্নিত করে প্রয়োজনীয় অংশ গোপন করার কাজ করবে। এরপর আদালতের পূর্ণাঙ্গ নির্দেশনা প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ ও প্রশাসনের অভিযান: গোয়ালঘর–ধানের গোলায় মিলল ২ হাজার ১৫০ কেজি অবৈধ সার

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৪ এম


পুলিশ ও প্রশাসনের অভিযান: গোয়ালঘর–ধানের গোলায় মিলল ২ হাজার ১৫০ কেজি অবৈধ সার
 
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে মজুত রাখা ২ হাজার ১৫০ কেজি সার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
বৃহস্পতিবার রাতে উপজেলার চরভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকার পৃথক তিনটি স্থানে রাতভর অভিযান চালানো হয়।
 
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ভুরুঙ্গামারী উপজেলায় সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে কিছু ব্যক্তির ওপর গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে ইসলামপুর এলাকায় মৃত আকবর আলীর ছেলে বেলাল মিয়া ও রমিজ উদ্দিনের ছেলে মানিক উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়।
 
ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেকের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি দলও অভিযানে অংশ নেয়।
 
অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত দুই ব্যক্তির কাছ থেকে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
 
পুলিশ জানায়, অভিযুক্তদের বসতবাড়ির গোয়ালঘর, খড়ের মাচা ও ধানের গোলা থেকে ৪২টি বস্তায় রাখা ১ হাজার ৫০০ কেজি ইউরিয়া ও ৬৫০ কেজি ডিএপি সার উদ্ধার করা হয়।
 
পুলিশের ভাষ্য, অভিযুক্ত ব্যক্তিরা স্থানীয় সার ডিলারদের কাছ থেকে বিভিন্ন উপায়ে বিপুল পরিমাণ সার সংগ্রহ করে অবৈধভাবে মজুত করেছিলেন।
 
ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, উপজেলার সার বিতরণব্যবস্থায় পুলিশের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যাতে সুযোগ নিতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
 
এ বিষয়ে ভুরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, "সারের কোন সংকট নেই। আমরা নিয়মিত সারের মজুত পরীক্ষা করছি, রেজিস্ট্রার মেইনটেইন সহ যথাযথ নিয়মে কৃষকদেরকে সার দিচ্ছি। যারা অবৈধভাবে সার মজুত করে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।"  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিমবঙ্গে শুটিংয়ে এলে ভর্তুকির প্রস্তাব মিঠুনের, যা বললেন শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৬ এম


পশ্চিমবঙ্গে শুটিংয়ে এলে ভর্তুকির প্রস্তাব মিঠুনের, যা বললেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষের অনুষ্ঠানে বাংলা সিনেমার সোনালি দিন ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, উত্তমকুমারের সময়ের মতো বাংলা ছবিগুলি আবারও সারা দেশে জনপ্রিয়তা অর্জন করুক। এই লক্ষ্যে টালিউডের প্রয়োজনীয়তা অনুযায়ী সবকিছু দেওয়ার আশ্বাস দেন শুভেন্দু। প্রয়োজনে আইন সংশোধনেও তিনি রাজি আছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নন্দনে উত্তম স্মরণে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এ কথা বলেন। তবে তিনি নিজে কোনো কর্মসূচি শুরু না করে চলচ্চিত্র তারকাদের সামনে তুলে ধরেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকালে সামাজিক মাধ্যমে উত্তমকুমারের প্রতি শ্রদ্ধা জানান। তিনি লিখেছেন— 'ইনস্টাগ্রাম-যুগের আগে একজন অভিনেতা মানুষের হৃদয়ে রাজত্ব করতেন। আজ তার ১০০তম জন্মশতবার্ষিকী। মহানায়ককে আমার শ্রদ্ধা।'

যদি উত্তমকুমার বেঁচে থাকতেন, তবে বৃহস্পতিবারই তার ১০০ বছর পূর্ণ হতো। তবে তিনি না থেকেও আজও বাঙালির অন্যতম সেরা আইকন, এ দিনটির উন্মাদনা তা আবারও প্রমাণ করে। সকালের অনুষ্ঠানে মাল্যদান করার জন্য মুখ্যমন্ত্রীকে আগে ডাকা হলেও, তিনি প্রবীণ চলচ্চিত্র ব্যক্তিত্ব রঞ্জিত মল্লিককে এগিয়ে দেন।

সন্ধ্যায় একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্রসদন চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে মিউজিয়ামের পাশ দিয়ে নন্দনে এসে শেষ হয়। এই পদযাত্রায় তারকাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। নন্দনে উত্তমবিষয়ক একটি প্রদর্শনীর সূচনা হয়। সেখানেও আনুষ্ঠানিক সূচনার জন্য শুভেন্দুকে ডাকা হলে, তিনি অভিনেতা জিৎকে ফিতে কাটার জন্য এগিয়ে দেন। পরে মঞ্চে শুভেন্দু অধিকারী বলেন, উত্তমের জন্মশতবর্ষে বাংলার মানুষ তার উপরে মুখ্যমন্ত্রিত্বের ভার তুলে দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞ। ক্ষমতায় আসার পর মহানায়কের পরিবারের সঙ্গে কথা বলে অনুষ্ঠানের পরিকল্পনা করেন তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, ‘বর্তমানে শুনি— দক্ষিণ ভারতের ছবি রাজত্ব করছে। তার উপরে রয়েছে বলিউডের ছবি। তবে মহানায়কের যুগে টালিউডই দেশে রাজত্ব করত। আমি চাই, সেই দিন ফিরে আসুক। বলিউডের ছবির উপরে রাজত্ব করবে টালিউড।’

তিনি আরও বলেন, "আপনারা আলোচনা করে আমাকে বলুন— তার জন্য কী চাই, আমি তাই দেব। আমরা দুহাত দিয়ে আপনাদের সঙ্গে থাকব। আমাকে বাজেট দিন, আমি অর্থ অনুমোদন করে দেব। পরিকল্পনা বলুন, ছাড়পত্র দিয়ে দেব। প্রয়োজনে আইন বদলে দেব, যা লাগবে বলুন, ব্যবস্থা করে দেব।"

অভিনেতা মিঠুন চক্রবর্তী জানান, তিনি চান এখানে যারা শুটিং করতে আসবেন, তাদের ৩০ শতাংশ ভর্তুকি দেওয়া হোক। তিনি বলেন, "আমি সবার সঙ্গে কথা বলে শুভেন্দুদার কাছে পরিকল্পনা নিয়ে যাব। তিনি অনুমোদন দিলেই হবে। তবে ভর্তুকি আমরা নগদে দেব না, কর বা অন্য কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করে দেব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৮ এম


মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের ব্যস্ততম সাথী সিনেমা হলের সামনের সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। নির্মাণকাজে ব্যবহৃত খোয়ার মান নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও অসন্তোষ।
স্থানীয়দের অভিযোগ, সড়কের গুরুত্বপূর্ণ অংশে উন্নয়নকাজ চললেও সেখানে মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহারের বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করা হচ্ছে না। ঢালাইয়ের কাজে ব্যবহারের জন্য সড়কের পাশে রাখা খোয়ার মধ্যে নিম্নমানের ও ভাঙাচোরা ইটের খোয়া দেখা যাচ্ছে বলে তারা দাবি করেছেন।
তাদের আশঙ্কা, নিম্নমানের খোয়া ব্যবহার করে ঢালাই করা হলে সড়কের স্থায়িত্ব কমে যেতে পারে। নির্মাণকাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই সড়কে ফাটল, ভাঙন কিংবা গর্ত সৃষ্টি হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এতে সরকারি অর্থ ব্যয়ের পাশাপাশি দুর্ভোগও বাড়বে পথচারী ও যানবাহন চালকদের।
স্থানীয় বাসিন্দারা বলছেন, সাথী সিনেমা হলের সামনের সড়কটি মধুপুর শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত একটি সড়ক। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন এ পথ ব্যবহার করেন। ফলে এ সড়কের নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ থাকলে তা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে নির্মাণকাজ পরিদর্শন করে ব্যবহৃত ইটের খোয়ার মান পরীক্ষা করুক। পাশাপাশি প্রকল্পের নির্ধারিত নকশা ও নির্মাণ specifications অনুযায়ী কাজ হচ্ছে কি না, সেটিও তদারকির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%