১১:০০ পি.এম
আগামী ১৪ ও ১৫ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
প্রধানমন্ত্রী হিসেবে কক্সবাজারে তার প্রথম সফরে আগমনী বার্তায় দলীয় নেতাকর্মী এবং সর্বসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।
বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে জেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। পাড়া-মহল্লায়, ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দেওয়া হচ্ছে। বিভিন্ন সড়ক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, সাজসজ্জা এবং নিরাপত্তা জোরদারের কাজও চলছে পুরোদমে।
আরও পড়ুন: আমি এখন পীরগঞ্জের বিএনপি নেতাদের একজন':ঠাকুরগাঁওয়ে ইউএনওর বিতর্কিত বক্তব্য
সফরের এক সপ্তাহ আগে কক্সবাজার গেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
তিনি শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে প্রথমেই পৌঁছান চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে। তার সঙ্গে ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার সাজেদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) অহিদুর রহমান। এ দিন প্রধানমন্ত্রী যেসব স্থানে যাবেন, সেখানে পরিদর্শনে যান সিনিয়র সচিব।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রধানমন্ত্রী আগামী ১৪ ও ১৫ জুন দুই দিনের সফরে কক্সবাজারে যাচ্ছেন।
প্রথম দিন ১৪ জুন সকাল ১১টায় ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করার পর পার্ক পরিদর্শন করবেন। এরপর পেকুয়ায় যাবেন এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। এরপর পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন শেষে সাঈদ ম্যানশনে (মন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাড়ি) অবস্থান এবং দুপুরের খাবার খাবেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘চর উৎসব’
এরপর চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠের জনসভায় রওনা হবেন এবং যাত্রাপথে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। বিকেল চারটায় চকরিয়া পৌরসভার শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনাল মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।
এরপর পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশে রওনা হয়ে সেখানে রাত্রীযাপন করবেন। পরদিন ১৫ জুন সকালে সুধীজনের সঙ্গে মতবিনিময় করার পর ঢাকার উদ্দেশে রওনা হবেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) অহিদুর রহমান কালের কণ্ঠকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার আগমনকে ঘিরে চার-পাঁচ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রীর সফরকে সফল, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করার জন্য সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তামূলক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরও পড়ুন: ৯ কোটি টাকার সেতুতে মই বেয়ে উঠতে হচ্ছে স্থানীয়দের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন