১১:০১ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ২০২৭-২০২৮ কার্যকালের জন্য নির্বাচিত ২১৯ জন মজলিসে শূরা সদস্যের শপথ গ্রহণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই শপথ গ্রহণের আয়োজন করা হয় বুধবার রাতে মহানগর কার্যালয়ের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে।
অনুষ্ঠানটির সভাপতিত্ব ও পরিচালনা করেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
নবনির্বাচিত মজলিসে শূরা সদস্যদের উদ্দেশে তিনি বলেন, "শূরা সদস্য হিসেবে প্রত্যেকের ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয়েছে।" তিনি আরও উল্লেখ করেন, সংগঠনের নীতি ও আদর্শের আলোকে দায়িত্ব পালন করতে হবে এবং যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক পরামর্শ ও মতামত প্রদান তাঁদের গঠনতান্ত্রিক দায়িত্ব। তিনি বলেন, "পারস্পরিক আলোচনা, পরামর্শ ও সমন্বয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে।"
আরও পড়ুন: দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান শেখ হাসিনা : আবু সুফিয়ান
ঢাকা উত্তর সিটি করপোরেশনের দলীয় মেয়রপ্রার্থী সেলিম উদ্দিন মন্তব্য করেন, "দায়িত্ব কেবল পদ-পদবির বিষয় নয়, বরং এটি একটি আমানত।" তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও জবাবদিহির সঙ্গে কাজ করার আহ্বান জানান। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর প্রয়োজনীয়তা তিনি তুলে ধরেন।
তিনি দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করে বলেন, "দেশে একটি যোগসাজশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।" তিনি মজলিসে শূরা সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন, যাতে দেশের স্বার্থে এবং জাতীয় কল্যাণে স্থিতিশীলতা, শান্তি ও জনগণের স্বার্থ রক্ষায় কাজ করা যায়। তিনি বলেন, "জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে যেকোনো বিষয়ে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা রাখা প্রয়োজন।"
অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিমসহ নবনির্বাচিত মজলিসে শূরা সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের রুকনদের ভোটে প্রথম ধাপে ১৪১ জন (১০৯ জন পুরুষ ও ৫২ জন মহিলা) নির্বাচিত হন। দ্বিতীয় ধাপে নির্বাচিত শূরা সদস্যদের ভোটে ৬২ জন (৩২ জন পুরুষ ও ১০ জন মহিলা) নির্বাচিত হন। এছাড়া মহানগরী আমির ১৬ জনকে মনোনীত করেন।
আরও পড়ুন: এবার ত্রিপুরায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শীর্ষ ৪ নেতার দেখা মিলল
বুধবার বিকেল ৩টায় মহিলা শূরা সদস্যরা এবং রাত সাড়ে ৭টায় পুরুষ সদস্যরা শপথ গ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন