০১:১৩ পি.এম
চট্টগ্রামের জোরারগঞ্জে থানা পুলিশের পৃথক অভিযানে ১৮০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী এবং পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের সূত্র থেকে জানা গেছে, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় উত্তরা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। গত ৩১ জুলাই রাত ১১টা ২০ মিনিটে পাকা রাস্তার ওপর থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং ক্যাম্প-৭-এর বাসিন্দা আজিজ খান (১৯) ও বশির আলম (২১)। পরে তাদের তল্লাশি করে আজিজ খানের হেফাজত থেকে ১,০০০ পিস এবং বশির আলমের হেফাজত থেকে ৮০০ পিসসহ সর্বমোট ১,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
অন্যদিকে, পৃথক অভিযানে এএসআই (নিঃ) খন্দকার বাবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পেনাল কোডের বিভিন্ন ধারার একটি মামলার (মামলা নং-১৩(২)২৩) পরোয়ানাভুক্ত আসামি মোঃ তারেকুলকে (২০) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
সে জোরারগঞ্জ থানার ছত্তরুয়া এলাকার মৃত কোরবান আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ওসি জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর পর পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন