ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদন্ড


নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদন্ড

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার (১১ জুলাই) দিনব্যাপী উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রাম ও বসুরহাট বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ সমন্বয়ে পরিচালিত টাস্কফোর্স অভিযানে মাদক সেবন এবং ক্রয়-বিক্রয়ের মাধ্যমে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে ঘটনাস্থলেই তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে তাদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বসুরহাট পৌরসভার ২নম্বর ওয়ার্ডের রামদি এলাকার সোবহান মাস্টার বাড়ির মৃত আবুল কালামের ছেলে জামাল উদ্দিন (৫০)। তাকে পনের দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া সিরাজপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বিরাহিমপুর গ্রামের উত্তম কুমার দাসের ছেলে অরুন চন্দ্র দাস (৪৭)। তাকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০শত টাকা অর্থদন্ড করা হয়। বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের রেজু মিয়ার বাড়ির মৃত ডা.মোতাহের হোসেনের ছেলে ফখরুল হোসেনকে সাত দিনের কারাদন্ড এবং ৫০০শত টাকা অর্থদন্ড করা হয়।      

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বার্তা প্রেরক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১ হাজার রানের ক্লাবে তানজিদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


১ হাজার রানের ক্লাবে তানজিদ

বাংলাদেশের ২৬তম ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১ হাজার রান পূর্ণ করেছেন ওপেনার তানজিদ হাসান। আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে, তানজিদ অসাধারণ ৮টি চার ও ৩টি ছক্কা মেরে ১০১ বলে ৯৪ রানের ইনিংস খেলেন। এই ইনিংস খেলার মাধ্যমে তিনি তাঁর ওয়ানডে ক্যারিয়ারে ১ হাজার রান পূর্ণ করেন। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর পূর্বে, তানজিদ ১ হাজার রান থেকে ১১৫ রান দূরে ছিলেন। সিরিজের প্রথম দুই ম্যাচে, যথাক্রমে তিনি ৮ ও ৫৭ রানের স্কোর করেছেন। ২০২৩ সালে পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে যে অভিষেক হয়েছিল, তার পর থেকে এখন পর্যন্ত তানজিদ ৪০ ওয়ানডেতে ১ শতক ও ৯ অর্ধশতকের মাধ্যমে ৩৯ ইনিংসে ১০৪৪ রান করেছেন। অন্যদিকে, ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক হলেন সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবাল, যিনি ২৪৩ ম্যাচে ৮৩৫৭ রান করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেওভোগ মাদ্রাসা ইস্যু: জামায়াত-সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার অধ্যক্ষ আবু তাহেরীর, তদন্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


দেওভোগ মাদ্রাসা ইস্যু: জামায়াত-সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার অধ্যক্ষ আবু তাহেরীর, তদন্তের দাবি

১১ ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে রোজ শনিবার,
দেওভোগ মাদ্রাসা অধ্যক্ষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে, জানান অদ্য মাদ্রাসায় দীর্ঘদিন যাবত কিছু চক্র মহল, রাজনীতিক প্রভাব খাটানোর লক্ষ্যে, উক্ত মাদ্রাসার শিক্ষক ছাত্রদের মধ্যে উদ্দেশ্য প্রমাণিত ভাবে, মিথ্যা বানানোর, প্রচারের মাধ্যমে তাকে হেয় পূর্ণ করা হয়েছে, এবং তার দাবি উক্ত বিষয়ে তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানান, অধ্যক্ষ মহোদয়,
জামাতে ইসলামের সমন্ধে জানতে চাইলে, নিষ্পষ্ট জানিয়ে দেন, জামায়াতের কোন কর্মী এখানে নাই ছিল না এখনো নাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণে ফকির মাহবুব আনামের গুরুত্বারোপ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণে ফকির মাহবুব আনামের গুরুত্বারোপ

টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে বক্তব্য দেন মন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবিঃ বাসস

 ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও নীতিগত সহায়তা অব্যাহত থাকবে। তবে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা, জবাবদিহিতা ও সমন্বিত উদ্যোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা অর্জনের লক্ষ্যেই আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।

আজ মন্ত্রী টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সভাকক্ষে জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

সভায় হাসপাতালে সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, ওষুধ সরবরাহ, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার। সরকার জেলা হাসপাতালগুলোকে আরও কার্যকর, পরিচ্ছন্ন ও জনবান্ধব সেবাকেন্দ্রে পরিণত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। চিকিৎসক সংকট, যন্ত্রপাতি, জনবল, টেকনিশিয়ানের অভাব, লিফটসহ অবকাঠামোগত সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

ফকির মাহবুব আনাম বলেন, জরুরি বিভাগে দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা, রোগীদের সঙ্গে মানবিক আচরণ করা এবং হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা-এসব বিষয়ে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। রোগীরা যেন হয়রানির শিকার না হন এবং কাক্সিক্ষত সেবা পান, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এ অঞ্চলের মানুষের জন্য একটি নির্ভরযোগ্য চিকিৎসাকেন্দ্র।

তাই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে সেবা নিশ্চিত করতে হবে। সরকার জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করতে কাজ করছে। জনগণ যেন মানসম্মত ও হয়রানিমুক্ত চিকিৎসাসেবা পায়, সেটিই আমাদের সবার অঙ্গীকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজেদের অধিকার আদায়ে জনগণকেই এগিয়ে আসতে হবে: ড. মঈন খান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


নিজেদের অধিকার আদায়ে জনগণকেই এগিয়ে আসতে হবে: ড. মঈন খান

নরসিংদীর পলাশ উপজেলার পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবিতে দেখা যাচ্ছে, তিনি আলোচনা সভায় বিষয়বস্তু উপস্থাপন করছেন।

আজ শনিবার, ১১ জুলাই, ২০২৬ তারিখে নরসিংদী জেলায় অনুষ্ঠিত কর্মসূচিতে ড. আব্দুল মঈন খান আলোচনা কালে বলেন, নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। নিজের অধিকার যতক্ষণ না জনগণ নিজেদের হাতে নিয়ে আদায় করবে, ততক্ষণ কেউ তাদের তা এনে দেবে না।

তিনি তাঁর মা বেগম খোর্শেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ড. মঈন বলেন, খান পরিবার কোন না কোনভাবে দেশের গণতন্ত্র ও উন্নয়নের ক্ষেত্রে সব সময় ভূমিকা রেখেছে। তাঁর মা বেগম খোর্শেদা বানু খান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে অসহায় ও নিগৃহীত মানুষের কল্যাণে কাজ করেছেন।

তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের পাশে দাঁড়াতে ও সহায়তা করতে পারি, তবে নিজের অধিকার আদায়ে জনগণকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

ড. মঈন খান বাংলাদেশে ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে একটি সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি সকলের কাছে মানুষের সেবায় আজীবন কাজ করার জন্য দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোখসানা খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি মিলিনিয়াম ইউনিভার্সিটির উপাচার্য অভিনয় চন্দ্র সাহা, নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল আল-ফারুক, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, এবং পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন মিলটন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%