ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ইতিহাস গড়লেন মিরাজ


ইতিহাস গড়লেন মিরাজ

ওয়ানডে অধিনায়কত্ব হারানোর পর অস্ট্রেলিয়ায় রীতিমতো উড়ছেন মেহেদী হাসান মিরাজ। টেল-এন্ডারদের সঙ্গে নিয়ে ব্যাট হাতে ৬৫ রানের দারুণ এই ইনিংসের পর বল হাতেও ছিলেন প্রাণবন্ত। চতুর্থ দিনে মাঠে নেমে আরও একটি ইতিহাস গড়েছেন এই টাইগার অলরাউন্ডার।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে মিরাজ উল্লেখযোগ্যভাবে এখন পর্যন্ত ৪ উইকেট শিকার করেছেন। তার অফ-স্পিনের ঘূর্ণি প্যাট কামিন্সের ব্যাটের কানা ঘেঁষে শর্ট ফিল্ডার সাদমান ইসলামের হাতে জমা পড়তেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০তম উইকেটের মাইলফলক পূর্ণ হলো।

বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে টেস্টের এই মেগা টুর্নামেন্টে ১০০ উইকেট এবং ১০০০ রানের ডাবল গড়ার রেকর্ড গড়লেন মিরাজ। এর আগে বিশ্বে এই কীর্তি আছে কেবল চার ক্রিকেটারের।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডিএমপি’তে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১১১টি মামলা

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দুই তারকা রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা, অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স এবং ইংল্যান্ডের ক্রিস ওকস ১০০ উইকেট এবং ১০০০ রানের ডাবল পূর্ণ করেছিলেন। এ পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩২টি ম্যাচ খেলেছেন মিরাজ। যেখানে তার শিকার ১০০ উইকেট এবং ব্যাট হাতে করলেন ১৪৩৬ রান।

আইসিসির এই মেগা টুর্নামেন্টে অবশ্য প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ উইকেটের মাইলফলক আগেই পূর্ণ করেছিলেন তাইজুল ইসলাম। সেই উইকেটের মাইফলকে মিরাজ হলেন দ্বিতীয় বাংলাদেশি বোলার।

চলমান টেস্টের তৃতীয় দিনে অভিজ্ঞ অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথকে বল এবং ক্যাচ বানিয়ে ফিরিয়েছিলেন মিরাজ। আর আজ একে একে তুলে নিলেন অ্যালেক্স ক্যারি, ব্যু ওয়েবস্টার ও কামিন্সের উইকেট।

আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে বাংলাদেশি এই অলরাউন্ডার এখন পর্যন্ত খেলেছেন ৫৯ ম্যাচ। যেখানে ৩.০৮ ইকোনমিতে মিরাজের শিকার ২২৩ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১৪ বার এবং ম্যাচে ১০ উইকেট তিনবার। আর ব্যাট হাতে ২৪.১৭ গড়ে এই টেলএন্ডার ব্যাটারের রান ২২৯৬।

আরও পড়ুন: ভূমি খাতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থাইল্যান্ডে সাঁতারে সোনা জিতলেন রাফি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৪ এম


থাইল্যান্ডে সাঁতারে সোনা জিতলেন রাফি

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে অসাধারণ ফলাফল দেখিয়েছেন বাংলাদেশের প্রতিভাবান সাঁতারু সামিউল ইসলাম রাফি। তিনি ৫০ মিটার ব্যাকস্ট্রোকে অসাধারণ সোনা এবং বাটারফ্লাইয়ে ব্রোঞ্জ পদক লাভ করেছেন।

৫০ মিটার ব্যাকস্ট্রোকে রাফি ২৪.৩৩ সেকেন্ড সময় নেন। উল্লেখ্য, এসএ গেমসে এই ইভেন্টের সেরা টাইমিং ২৪.৪০ সেকেন্ড। রাফির এই টাইমিং প্রতিযোগিতায় একটি রেকর্ড সৃষ্টি করে সোনাপদক জিতেছে।

থাইল্যান্ডে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১৬টি দেশের মোট ৬০টি দল/ক্লাব অংশগ্রহণ করেছে। এর মধ্যে স্বাগতিক থাইল্যান্ডের ৪৪টি ক্লাব/দল অন্তর্ভুক্ত ছিল।

বাংলাদেশ সাঁতার ফেডারেশন এবং নৌবাহিনী দ্বারা প্রদত্ত সার্বিক সহায়তার ফলে সামিউল ইসলাম রাফি এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলা বন্দর মাঝিমাল্লা সংঘের সভাপতি রব, সম্পাদক আল-আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৫ এম


মোংলা বন্দর মাঝিমাল্লা সংঘের সভাপতি রব, সম্পাদক আল-আমিন

মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে আ. রব ব্যাপারী সভাপতি এবং আল-আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার জানিয়েছেন, শনিবার সকাল ৮টায় মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘ চত্বরে সংগঠনটির ত্রিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলা এ ভোট গ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলেছে।

এ সময় সংঘের ৭৭২ জন ভোটারের মধ্যে থেকে ৬৭৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গ্রহণ শেষে গণনার কাজ শুরু হয়েছে। গণনার পর রাত সোয়া ৯টার দিকে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ছাতা প্রতীক নিয়ে ৩৩৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আ. রব ব্যাপারী। তার নিকটতম প্রতিবন্ধী দেলোয়ার হোসেন কলস প্রতীক নিয়ে ৩৩৩ ভোট পেয়ে ছিলেন। সভাপতি পদে লড়াই ছিল হাড্ডাহাড্ডি।

অপরদিকে বাঘ প্রতীক নিয়ে লড়াই করে ৪০১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আল-আমিন। তার নিকটতম প্রতিবন্ধী শহীদুল ইসলাম গরুর গাড়ি প্রতীক নিয়ে ২০৯ ভোট পেয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে স্বপন শিকদার ও বাবুল হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক পদে ফরিদ খলিফা ও সোহাগ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক পদে সোহাগ হাওলাদার, কোষাধ্যক্ষ পদে ইউসুফ পাটোয়ারী এবং প্রচার সম্পাদক পদে আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। সদস্য (মেম্বার) পদে নির্বাচিত হয়েছেন ৮ জন।

এদিকে নির্বাচন পর্যবেক্ষণ করেন পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।

নির্বাচন পরিচালনা কমিটিতে অপর দুটি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি এবং সাবেক শ্রমিক নেতা সাখাওয়াত হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা নগরীতে ৬ হাজার শিক্ষার্থীর জন্য নিরাপদ পানির স্থাপনা উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৭ এম


কুমিল্লা নগরীতে ৬ হাজার শিক্ষার্থীর জন্য নিরাপদ পানির স্থাপনা উদ্বোধন

ওসাপ বাংলাদেশ দ্যা কোকাকোলা ফাউন্ডেশনের অর্থায়নে এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় কুমিল্লা মডার্ণ হাইস্কুলে ৬ হাজার শিক্ষার্থীর জন্য নিরাপদ পানির স্থাপনা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পানির স্থাপনাটির উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।

উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সূশীল সমাজসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন স্কুলের ব্যবস্থাপনা এডহক কমিটির সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার।

কুসিক প্রশাসক শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ খাবার পানির গুরুত্ব তুলে ধরেন এবং ওসাপের এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, "বিশ্বজুড়েই নিরাপদ পানির সমস্যা রয়েছে। বিশ্বে প্রতি ৪ জন মানুষের একজন নিরাপদ পানির অভাবে ভুগছে। দেশের ৪১ শতাংশ মানুষ এখনো নিরাপদ পানি সুবিধা থেকে বঞ্চিত।" তিনি তার বক্তব্যের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রচেষ্টা তুলে ধরেন।

তিনি আরও বলেন, "শহুরে বস্তিগুলিতে এখনো নিরাপদ পানির অপ্রতুলতা রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার, আন্তর্জাতিক সংস্থা, এবং বেসরকারি সংস্থাগুলিকে এগিয়ে আসতে হবে, এবং একসাথে কাজ করতে হবে।"

বিশেষ অতিথির বক্তব্যে জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার বলেন, "দেশের ৯৮-৯৯ শতাংশ মানুষ সাধারণভাবে পানির সুবিধা পেলেও গুণগত মানসম্পন্ন নিরাপদ পানি এখনো সবার জন্য নিশ্চিত করতে পারা যায়নি। পানির স্তর নিচে নেমে যাচ্ছে, এটা একটা সমস্যা। কুমিল্লা ঘনবসতি বলে সমস্যা আরো বেশি।"

"পানি শোধনাগার যা আছে, তা যথেষ্ট নয়। তবে সরকার এসডিজি লক্ষ্য পূরণের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। নিরাপদ পানি ও স্যানিটেশন-ব্যবস্থা বাড়াতে আগের চেয়ে বাজেট অনেক বাড়ানো প্রয়োজন।"

ওসাপ ম্যানেজার ফিল্ড অপারেশন মোহাম্মদ খোরশেদ বলেন, "ওসাপ বাংলাদেশ গত ২০২৪ সাল থেকে কুমিল্লা সিটি করপোরেশনের আওতাধীন স্বল্প আয়ের জনগণের বসবাসকারী এলাকা সমুহে নিরাপদ পানি নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।"

এ ছাড়াও সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তাহের, কমিউনিটি প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি এবং সিটি কর্পোরেশনের পানি শাখার প্রধান মোহাম্মদ ইউসুফ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের শেষ সময় কাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৮ এম


এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের শেষ সময় কাল

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় খাতা পুনর্নিরীক্ষণের জন্য এখন আবেদন চলছে। ১১ আগস্ট থেকে ফল প্রকাশের পরদিন প্রথম দিন আবেদন শুরু হয়েছে, যা সোমবার (১৭ আগস্ট) পর্যন্ত চলতে থাকবে।

এদিকে, এবার রেকর্ড পরিমাণ শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন। ১১ আগস্ট থেকে শুরু হওয়ার পর আজ রবিবার (১৬ আগস্ট) ৫ম দিনে মোট আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখেরও বেশি হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বর্তমান সময়ে এসএসসির ফলাফলে অসন্তুষ্ট তিন লাখেরও বেশি শিক্ষার্থী আবেদন করেছে। শিক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে।

আবেদন প্রক্রিয়ায় জানা গেছে, ১৯৯৮ সালের আইন অনুযায়ী খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। তবে বর্তমান সরকার এই আইনটিতে সংশোধন আনে। তাই এবার শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুর্নমূল্যায়নেরও সুযোগ প্রাপ্ত হয়েছে।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ঠিক স্থানে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর প্রদান করতে হবে।

এরপর বোর্ডের ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে মোবাইল ফোন নম্বর দেওয়ার প্রয়োজন হবে। পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে ওই মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থী কোনো বিষয়ভিত্তিক ফলাফল দেখতে পাবে। একজন শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ের ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট বিষয়গুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে পারবেন।

প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি প্রযোজ্য হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের জন্য উভয় পত্রের জন্য আবেদন করা প্রয়োজন। পরবর্তী স্ক্রিনে মোট প্রদেয় ফি’র পরিমাণ দেখতে পাওয়া যাবে। বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপ জানার জন্য সংশ্লিষ্ট পোর্টালের ‘হেল্প’ বাটনে ক্লিক করে নির্দেশনা দেখতে হবে।

ফি পরিশোধের পরে আবেদন পোর্টালে ফিরে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। একবার ফি দিয়ে আবেদন জমা দেওয়ার পর অতিরিক্ত কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় তা করা যাবে। তবে এ ক্ষেত্রে নতুন করে মোবাইল ফোন নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

অন্যদিকে, ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে যেসব বিষয়ের জন্য ফি দেওয়া হয়নি, সেগুলো প্রত্যাহার করা যাবে। এরপর নতুন করে প্রয়োজনীয় বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি জমা দেওয়ার পর আবেদন করা বিষয়গুলো আর বাতিল করা যাবে না। কোনো অবস্থাতেই পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না এবং ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%