ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

মাদক-চোরাচালান বন্ধের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন


মাদক-চোরাচালান বন্ধের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নে মাদক কারবার, চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টায় কুমিরা বাসস্ট্যান্ডে ‘কুমিরা ইউনিয়ন সচেতন নাগরিক সমাজ’-এর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কুমিরা ইউনিয়নে দীর্ঘদিন ধরে মাদক কারবার, চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আরও পড়ুন: শেরপুর সীমান্তে হাতি-মানুষের সংঘাত নিরসনে সমন্বিত উদ্যোগের প্রয়োজন

তারা দাবি করেন, এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বক্তারা আরও অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি ও তাদের সহযোগীরা অবৈধ কর্মকাণ্ডে জড়িত থেকে এলাকার যুবসমাজকে বিপথে ঠেলে দিচ্ছেন।

তারা সংশ্লিষ্টদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন কুমিরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবলুর রহমান, কুমিরা ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম রেজা, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি কাজী মোস্তফা ও সালাউদ্দিন হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুবদল নেতা নাজমুল হুসাইন, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদ, সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক আক্তারুল ইসলাম, জাহাঙ্গীর আলম (ডিম্পল), হাসিবুল বিল্লাহ, কাজী নায়েব হোসেন, জাকারিয়া জিম, সালাউদ্দিন হোসেন, শেখ রিয়াজি আহমেদ রানা, আব্দুল আলিমসহ স্থানীয় রাজনৈতিক নেতা, সমাজসেবক ও সচেতন নাগরিকরা।

আরও পড়ুন: রংপুরে সনাতন ধর্মাবলম্বীদের দ্বন্দ্বে প্রতিমা বিসর্জন হয়নি, মন্দিরে ফেরানো

মানববন্ধন শেষে আয়োজকদের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, দ্রুত সময়ের মধ্যে অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
কারাগারে চরম গাফিলতি

নারী বন্দির পালানোর ঘটনায় ৭ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০১:২৯ এম


নারী বন্দির পালানোর ঘটনায় ৭ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দির পালানোর ঘটনায় মোট সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়াদের মধ্যে তিন মেট্রন ও চার মহিলা কারারক্ষী রয়েছেন। দায়িত্বে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাময়িক বরখাস্তকৃতরা হলেন, মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা। এছাড়া, নারী কারারক্ষী হিসেবে শায়লা, শারমিন, জেমি ও আসমা বরখাস্ত হয়েছেন।

এই ঘটনার বিষয়টি নিশ্চিত করে সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ জানান, ‘দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে তাদের বরখাস্ত করা হয়েছে।’

কারাগার সূত্রের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। সেই সময় দায়িত্বে থাকা মেট্রনের তদারকির ঘাটতির সুযোগ নিয়ে বন্দি রিম্পা (২১) কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।

পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ছিলেন।

ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ পুরো কারাগারে তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে তিনি কারাগার থেকে পালিয়ে গেছেন।

এআইজি মো. জান্নাতুল ফরহাদ আরও জানান, ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পলাতক বন্দিকে দ্রুত গ্রেপ্তারে পুলিশ ও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে। পাশাপাশি এই ঘটনার পর কীভাবে কঠোর নিরাপত্তার মধ্যেও একজন বন্দি পালাতে সক্ষম হলো, তা খতিয়ে দেখতে তদন্তও চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতপুরে ভারতীয় মাদকদ্রব্য ও ভারতে পাচারকালে কীটনাশক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০১:৩৩ এম


দৌলতপুরে ভারতীয় মাদকদ্রব্য ও ভারতে পাচারকালে কীটনাশক উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার এবং অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায়, বিভিন্ন বিওপির চৌকস টহল দল পৃথক তিনটি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে বাংলাদেশি কীটনাশক (এলবা) উদ্ধার করেছে।

সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর বর্ডারপাড়া মাঠে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে মালিকবিহীন অবস্থায় বাংলাদেশি ১৯৮ বোতল কীটনাশক (এলবা) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামলের আনুমানিক সিজার মূল্য (সাতান্ন হাজার চব্বিশ) টাকা।

একই দিন জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কান্দিরপাড়া এলাকায় পরিচালিত অপর একটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১.৩ কেজি গাঁজা এবং ৩৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২০,১৫০/- (বিশ হাজার একশ পঞ্চাশ) টাকা।

পরবর্তীতে ১৭ জুলাই শুক্রবার জামালপুর বিওপির একটি চৌকস টহল দল মহিষকুন্ডি কোম্পানির দায়িত্বপূর্ণ এলাকার ডাংমড়কা এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (ত্রিশ হাজার) টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তে চোরাচালান, মাদক পাচার এবং অন্যান্য সীমান্ত অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিজিবির নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা এবং সীমান্ত নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাঁকা বাসায় হাত-পা বাঁধা নারীর মরদেহ, তিন ফ্ল্যাটে লুটপাটের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৩ এম


ফাঁকা বাসায় হাত-পা বাঁধা নারীর মরদেহ, তিন ফ্ল্যাটে লুটপাটের অভিযোগ

ঝালকাঠিতে একটি বাসা থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাঁচানো অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (১৭ জুলাই) রাতে শহরের টিএনটি সড়কের একটি ভবনের নিচ তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, দুর্বৃত্তরা বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের মালামাল নিয়ে গেছে। শুক্রবার দুপুর থেকে রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটে।

 

নিহত নারীর নাম মলিনা রায় (৪৫)। তিনি ওই বাসার নিচতলার ফ্ল্যাটে মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন।

 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শহরের টিএনটি সড়কের একটি তিন তলা বাড়ির তিনটি ফ্ল্যাটের লোকজন রথযাত্রা উপলক্ষে সকালে গ্রামের বাড়িতে যায়। কেবল নিচতলায় মলিনা রায় বাসায় ছিলেন। সন্ধ্যায় তার মেয়ে পুজা রায় বাড়িতে ফিরে তার মা মলিনা রায়কে ঘরের মেঝেতে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাঁচানো অবস্থায় দেখতে পান। পুজা রায় সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

এসময় দেখা যায় তিন ফ্ল্যাটের সবগুলো দরজা-জানালা ও তালা ভাঙা অবস্থায় ছিল। ঘরের মালামাল তছনছ অবস্থায় পাওয়ায় যায়। তিন ফ্লাট থেকেই স্বর্ণালংকার ও নগদ টাকাও নিয়ে যায় দুর্বৃত্তরা।

 

এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ হাসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মার্কিন করদাতাদের অর্থে যুক্তরাষ্ট্রের সমালোচকদের মুখ বন্ধ করছে ইসরাইল’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০১:৫১ এম


‘মার্কিন করদাতাদের অর্থে যুক্তরাষ্ট্রের সমালোচকদের মুখ বন্ধ করছে ইসরাইল’

 

ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্রনীতিতে ইসরাইলি হস্তক্ষেপের বিষয়ে মার্কিন সরকারকে আবারও সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তিনি দাবি করেন যে, ইসরাইল মূলত মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে তাদের সমালোচকদের মুখ বন্ধ করার চেষ্টা করছে।

শুক্রবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আরাগচি এই মন্তব্য করে জানান, আমেরিকানদের বিদেশি হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করা হচ্ছে। তবে তিনি জিজ্ঞেস করেন, মার্কিন প্রশাসনকে একটি জয়-অসম্ভব যুদ্ধে জড়াতে ইসরাইলের যে ব্যাপক চক্রান্ত ও প্রচারণা চলছে, সেটির বিষয়ে কী বলা হবে?

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, পরিস্থিতি আরও ভয়াবহ। কারণ ইসরাইল খোদ মার্কিন করদাতাদের অর্থ দিয়েই মার্কিন সমালোচকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। কিন্তু তিনি হুঁশিয়ারি দেন যে, এই পুরো চক্রান্ত ও পরিস্থিতি খুব শিগগিরই সবার সামনে উন্মোচিত হয়ে যাবে।

প্রসঙ্গত, মূলত মার্কিন সাময়িকী ‘টাইম’-এ প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্র ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই প্রতিক্রিয়া জানান। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনী প্রচার ব্যবস্থাপক ব্র্যাড পারস্কেল ট্রাম্পের কট্টর সমর্থক গোষ্ঠী তথা ‘মাগা’ ভিত্তিকে লক্ষ্য করে একটি ইসরাইলি প্রভাব বিস্তারের প্রচারণা বা ইনফ্লুয়েন্স অপারেশন চালাচ্ছিলেন।

সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%