ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাবি উপাচার্যের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


ঢাবি উপাচার্যের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত অধ্যাপক ড. জালিল রাহিমি জাহানাবাদি একটি সাক্ষাৎকারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ২০ জুলাই বুধবার, ঢাবির উপাচার্যের কার্যালয়ে সাক্ষাতে তারা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এই বৈঠকের সময় ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলার মাহদি মৌলায়ী আরানি উপস্থিত ছিলেন। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমের বিস্তারে আলোচনা হয়েছে, পাশাপাশি ভাষা ও সাংস্কৃতিক বিনিময়কে জোরদার করতে এবং ঢাবিতে ফারসি ভাষা শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ও সম্প্রসারণের বিষয়ে কথাবার্তা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি, সৌর প্রযুক্তি, চিকিৎসা এবং ফার্মেসি সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নতুন সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণের ব্যাপারে তারা গুরুত্বারোপ করেন। ঢাবি ও বাংলাদেশে অবস্থিত ইরানি দূতাবাসের যৌথ পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং ইরানের রাষ্ট্রদূত অধ্যাপক ড. জালিল রাহিমি জাহানাবাদি শিক্ষা, গবেষণা, ভাষা ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুতর গুরুত্ব দিয়েছেন। তাদের মধ্যে সাক্ষাৎকালে ইরানি রাষ্ট্রদূত ঢাবির টিএসসি মিলনায়তনে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলার মাহদি মৌলায়ী আরানি। ইরানের রাষ্ট্রদূত অধ্যাপক ড. জালিল রাহিমি জাহানাবাদি শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির জন্য ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাবির বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ইরানি অধ্যাপক নিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। বৈঠকে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাবির ভিজিটিং প্রফেসর, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পেয়েছে। উপাচার্য ইরানের রাষ্ট্রদূতকে ঢাবি সফর এবং যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের জন্য ধন্যবাদ জানান। অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, সামাজিক, শিক্ষাগত ও সাং সংস্কৃতিক সম্পর্ক রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে আগামী দিনগুলোতে বিভিন্ন অ্যাকাডেমিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের কর্মসূচি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের কর্মসূচি ঘোষণা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সরকার একটি জাতীয় কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ২৬ আগস্ট বাংলাদেশে এই ঈদে মিলাদুন্নবী পালন করা হবে।

সরকার দিনটি যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছেন, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দেবেন। এদিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড, লাইটপোস্ট, স্থান ও সড়ক জাতীয় পতাকা, রঙিন পতাকা এবং ‘কালিমা তাইয়্যিবা’ লিখিত ব্যানারে সজ্জিত করা হবে।

এছাড়া, বাংলাদেশ সচিবালয় মসজিদসহ দেশের সব মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

সর্বোপরি, সব বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনী বিভাগ নিজ নিজ অধিক্ষেত্রে আলোচনাসভা ও দোয়া মাহফিল আয়োজন করবে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইলেকট্রনিক মিডিয়ায় ওয়াজ মাহফিল, সেমিনার এবং টক শো প্রচারের পাশাপাশি কিরাত, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠসহ ছাত্রছাত্রীদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আরবিতে খুতবা লেখা প্রতিযোগিতার আয়োজন করা হবে। স্মরণিকা বা ক্রোড়পত্র প্রকাশ এবং বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্রান্তে মাসব্যাপী ইসলামিক বইমেলার আয়োজন করবে প্রতিষ্ঠানটি।

বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি এবং অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয়, ঢাকা ও জেদ্দা হজ অফিসসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানকে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার এবং নারীর মর্যাদা বিষয়ক আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ শিশু একাডেমি শিশুদের জন্য হামদ-নাত, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব সামরিক এবং বেসামরিক হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু সদন, আবাসিক শিশু বিকাশ কেন্দ্র এবং প্রবীণ নিবাসে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা গ্রহণ করবে। বিদেশে বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলো যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করবে।

এছাড়া, দিবসটি উপলক্ষে শান্তি ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৩ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনসংক্রান্ত আন্ত মন্ত্রণালয় সভায় কর্মসূচি চূড়ান্ত করা হয়। ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) ড. আয়াতুল ইসলাম, অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. ইমতিয়াজ হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেলিযোগাযোগ উন্নয়নে প্রকৌশলীদের দক্ষতার সঙ্গে কাজের আহ্বান আইসিটি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


টেলিযোগাযোগ উন্নয়নে প্রকৌশলীদের দক্ষতার সঙ্গে কাজের আহ্বান আইসিটি মন্ত্রীর

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, দেশের টেলিযোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, আধুনিকায়ন ও সবার জন্য উন্নত মানের যোগাযোগসেবা নিশ্চিত করতে প্রকৌশলীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগাতে হবে।

আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে টেলিযোগাযোগ অধিদপ্তরে ২৭তম বিসিএস টেলিযোগাযোগ ক্যাডারে যোগদানকৃত সহকারী বিভাগীয় প্রকৌশলীদের সঙ্গে আয়োজিত পরিচিতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে টেলিযোগাযোগ ব্যবস্থা একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। বাংলাদেশও দ্রুত ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে দক্ষ মানবসম্পদ ও আধুনিক প্রযুক্তিনির্ভর টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তোলা জরুরি।

প্রকৌশলীদের উদ্দেশে মন্ত্রী বলেন, সরকারি দায়িত্ব শুধু চাকরি নয়, এটি জনগণের সেবা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, পেশাদারিত্ব, জবাবদিহি ও দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে নিজেদের দক্ষতা ও জ্ঞানকে নিয়মিতভাবে সমৃদ্ধ করার জন্যও তাদের আহ্বান জানান।

ফকির মাহবুব আনাম বলেন, টেলিযোগাযোগ খাতের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে উন্নত ও নিরবচ্ছিন্ন যোগাযোগসেবা পৌঁছে দিতে হবে। একই সঙ্গে নতুন প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগিয়ে সাশ্রয়ী, মানসম্মত ও জনবান্ধব টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

সভায় ২৭তম বিসিএস টেলিযোগাযোগ ক্যাডারে যোগদানকৃত সহকারী বিভাগীয় প্রকৌশলীরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং টেলিযোগাযোগ খাতের উন্নয়নে তাদের প্রত্যাশা ও কর্মপরিকল্পনা সম্পর্কে মতবিনিময় করেন। পরিচিতি সভার শুরুতে মন্ত্রী টেলিযোগাযোগ অধিদপ্তরে অবস্থিত সাইবার থ্রেট ডিটেকশন এন্ড রেসপন্স (সিটিডিআর) সেন্টার কার্যক্রম পরিদর্শন করেন।

টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ হোসেন সভায় সভাপতিত্ব করেন। এ সময় টেলিযোগাযোগ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং নবনিযুক্ত সহকারী বিভাগীয় প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপিতে যোগ দিলেন এনসিপির কেন্দ্রীয় পর্যায়ের নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


বিএনপিতে যোগ দিলেন এনসিপির কেন্দ্রীয় পর্যায়ের নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল, দলত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে, নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এনসিপির সাবেক এই নেতা বিষয়টি নিশ্চিত করেন। এদিকে, গত জাতীয় নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনে এনসিপির হয়ে এমপি হওয়ার প্রত্যাশা নিয়ে রাজনীতি করার পর, সাভারের ঢাকা-১৯ আসনে গিয়ে বিএনপিতে যোগ দেওয়ায় তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। মনোনয়ন না পাওয়ার পর, দল পরিবর্তনের ঘটনাকে অনেকে আদর্শের পরিবর্তনের চেয়ে রাজনৈতিক ভবিষ্যৎ ও সুবিধা নিশ্চিতের কৌশল হিসেবে দেখছেন। তাই, তার এই দলবদলকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে ‘মনোনয়নকেন্দ্রিক রাজনীতি’ নিয়ে আলোচনা চলছে। আরও পড়ুন স্বামীর মৃত্যুতে দীপু মনির ৪ দিনের প্যারোলে মুক্তির আবেদন। এনসিপির ঢাকা জেলা উত্তরের যুগ্ম আহ্বায়ক ফয়সাল খান এ বিষয়ে বলেন, আসাদুল ইসলাম মুকুলের এনসিপি ছেড়ে বিএনপিতে যোগদান তার একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি দাবি করেন, মুকুল ধামরাইয়ে দলের গুরুত্বপূর্ণ কোনো নেতা ছিলেন না এবং দলে তার এমন উল্লেখযোগ্য অবদান নেই যে তার দলত্যাগে এনসিপি দুর্বল হয়ে পড়বে। এছাড়া, মুকুলকে অনেক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছিল বলেও জানান তিনি। বিএনপিতে যোগদানের বিষয়ে আসাদুল ইসলাম মুকুল জানান, এনসিপি ছাড়ার পেছনে বিশেষ কোনো কারণ নেই। বিএনপির সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় তিনি দলটিতে যোগ দিয়েছেন। বিএনপিতে কোনো পদ পেয়েছেন কি না জানতে চাইলে, তিনি জানান, আগে কাজ করবেন, এরপর দল তার কাজের মূল্যায়ন করবে। ধামরাই তার এলাকা উল্লেখ করে তিনি বলেন, দল সুযোগ দিলে ধামরাইয়ের মানুষের জন্য কাজ করব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মডেল রিধির আত্মহত্যা প্ররোচনা মামলায় জামিন পাননি প্রেমিক হাসিবুর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


মডেল রিধির আত্মহত্যা প্ররোচনা মামলায় জামিন পাননি প্রেমিক হাসিবুর

মডেল রিধিকা রিধির ঝুলন্ত লাশ উদ্ধার হওয়ার ঘটনায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগে করা মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানের জামিনের আবেদন আদালত নামঞ্জুর করেছেন।

ঢাকার ভাটারা থানাধীন এলাকার বাসা থেকে রিধির লাশ উদ্ধার করা হয়। বুধবার (১৯ অগাস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে হাসিবুরের আইনজীবী গোলাম কিবরিয়া ছোটন জামিন চেয়ে শুনানি করেন।

শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে দেয়, এই তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই কামাল হোসেন।

গত শনিবার সকালে রিধিকে তার শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিধির মা মনি বেগম বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। এই মামলায় হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে। রিধির প্রেমিক ঘটনার দিন তার বাসায় যান। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করল পুলিশ।

রবিবার মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই আব্দুল ওয়াদুত আদালতে আসামিকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

হাসিবুরের আইনজীবী গোলাম কিবরিয়া ছোটন জামিনের জন্য আবেদন করেন। তবে তিনি মঙ্গলবার শুনানি করতে চান। পরে আদালত জামিনের শুনানির দিন মঙ্গলবার নির্ধারণ করেন, কিন্তু মঙ্গলবারের শুনানি পিছিয়ে বুধবার অনুষ্ঠিত হয়।

পুলিশ জানিয়েছে, রিধি ঘটনার সময় তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলেই ছিলেন। ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা মানা হলেও মৃত্যুর প্রকৃত কারণ ও পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%