ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মাধবপুরে ছাতিয়াইনে গ্লোরী এগ্রোর তীব্র দুর্গন্ধ, শ্বাসকষ্ট ও বমিভাবে ভুগছেন স্থানীয়রা


মাধবপুরে ছাতিয়াইনে গ্লোরী এগ্রোর তীব্র দুর্গন্ধ, শ্বাসকষ্ট ও বমিভাবে ভুগছেন স্থানীয়রা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রতনপুর এলাকায় অবস্থিত গ্লোরী এগ্রো প্রোডাক্টস লিমিটেড-এর বিরুদ্ধে পরিবেশ দূষণের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ভুট্টা থেকে স্টার্চ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি যথাযথভাবে তরল বর্জ্য পরিশোধন না করেই বাইরে ফেলছে। এছাড়া কারখানায় স্থাপিত এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) কার্যকরভাবে পরিচালনা করা হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। এতে কৃষিজমি, জলাশয় ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে দাবি এলাকাবাসীর।
স্থানীয়দের অভিযোগ, কারখানা থেকে নির্গত তীব্র দুর্গন্ধে রতনপুর-ছাতিয়াইন আঞ্চলিক সড়কে চলাচল করা দুর্বিষহ হয়ে উঠেছে। পথচারীদের নাক-মুখ চেপে চলাচল করতে হয়। দুর্গন্ধের কারণে শ্বাসকষ্ট, মাথাব্যথা, বমিভাবসহ বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর কোনো সমাধান হয়নি। অতীতে বিষয়টি নিয়ে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিও পালন করা হয়েছে। তাদের দাবি, সময়ের সঙ্গে দূষণের মাত্রা আরও বেড়েছে।
সরেজমিনে কারখানার পাশের একটি ড্রেনে কালো রঙের বর্জ্য পানি জমে থাকতে দেখা যায়। সেখান থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে বলে জানান স্থানীয়রা। এছাড়া কারখানা থেকে ট্রাকে করে পশুখাদ্য পরিবহনের সময় দুর্গন্ধ আরও বেড়ে যায় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় কৃষকদের দাবি, দূষণের কারণে কৃষিজমির উৎপাদনশীলতা কমে যাচ্ছে। দূষিত পানি পান করে গবাদিপশু অসুস্থ হয়ে পড়া ও মারা যাওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তারা। একই সঙ্গে আশপাশের খাল ও জলাশয়ে মাছ মারা যাওয়ার অভিযোগও রয়েছে।
কারখানার অদূরে অবস্থিত ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল অ্যান্ড কলেজ-এর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদেরও প্রতিদিন এই সড়ক ব্যবহার করতে হয়। তাদের অভিযোগ, তীব্র দুর্গন্ধের কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে এবং শিক্ষার পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, গ্লোরী এগ্রো প্রোডাক্টসসহ জেলার কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিবেশ, কৃষি ও জনস্বাস্থ্যের ক্ষতি আরও বাড়বে।
এলাকাবাসী পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা ঘটনাস্থল পরিদর্শন, কারখানার বর্জ্য ব্যবস্থাপনা ও ইটিপির কার্যকারিতা যাচাই, নিরপেক্ষ তদন্ত এবং পরিবেশগত ক্ষয়ক্ষতির মূল্যায়নের দাবি জানিয়েছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে গ্লোরী এগ্রো প্রোডাক্টস লিমিটেড-এর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিষ্ঠানটির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে পরিবেশ অধিদপ্তর, হবিগঞ্জ-এর উপপরিচালক ড. ইউসুফ আলী জানান, গ্লোরী এগ্রো প্রোডাক্টসের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর মামলা করেছে। প্রতিষ্ঠানটি ওই মামলার বিরুদ্ধে আপিল করেছে এবং মামলাটি বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিদানকে দেখতে এক দিনেই টিকিট বিক্রি শেষ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২৩ এম


জিদানকে দেখতে এক দিনেই টিকিট বিক্রি শেষ

ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে জিনেদিন জিদানের নতুন যাত্রা নিয়ে সমর্থকদের মধ্যে যে আগ্রহ রয়েছে, তা এখন তুঙ্গে। তার দায়িত্ব নেয়ার পর দেশে প্রথম ম্যাচের টিকিট বিক্রির প্রক্রিয়া এক দিনেরও কম সময়ের মধ্যে সম্পন্ন হয়ে গেছে। এর ফলে, ২ অক্টোবর ইতালির বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচটি কানায় কানায় পূর্ণ গ্যালারির সামনে অনুষ্ঠিত হবে।

ফরাসি ফুটবল কর্তৃপক্ষ জানিয়েছে, ঐতিহাসিক স্তাদ দ্য ফ্রান্স স্টেডিয়ামে ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার সকল টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। এটি স্পষ্ট করে দেয় যে, কোচ হিসেবে জিদানকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা কতটা বেশি।

দীর্ঘ ১৪ বছর ফ্রান্সের দায়িত্ব সামলানোর পর দিদিয়ের দেশম সরে দাঁড়ান। তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং ফরাসি ফুটবলের অন্যতম সেরা তারকা জিদান। সমর্থকদের মনে বিশ্বাস, তার নেতৃত্বে ‘লেস ব্লু’ আবার বড় কোন আন্তর্জাতিক শিরোপা জিততে পারে।

তবে, ফরাসি দর্শকদের সামনে মাঠে নামার আগেই জিদানের কোচিং অধ্যায় শুরু হবে। ২৫ সেপ্টেম্বর নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে তার যাত্রা শুরু হবে। এর পর, ২৮ সেপ্টেম্বর বেলজিয়ামের মাঠেও তারা খেলবে।

এতে উল্লেখযোগ্য হলো, ঘরের মাঠে প্রথমবার জিদানকে ২ অক্টোবর ইতালির বিপক্ষে দেখা যাবে। এর পর ৫ অক্টোবর প্যারিসে বেলজিয়ামের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে ফ্রান্স। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি জানিয়েছে, সেই ম্যাচেরও প্রথম শ্রেণির অল্প কিছু টিকিট ছাড়া প্রায় সবটুকুই বিক্রি হয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে ঘুমন্ত নারীকে টেনে নিয়ে গেল বাঘ, এলাকায় আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২৭ এম


ভারতে ঘুমন্ত নারীকে টেনে নিয়ে গেল বাঘ, এলাকায় আতঙ্ক

ভারতের মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় একটি বাঘের হামলায় সুগনি বাই ধুরভে (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (২ আগস্ট) রাতে কানহা ন্যাশনাল পার্কের নিকটবর্তী একটি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সুগনি বাই ধুরভে বালাঘাট জেলা সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের খাপা রেঞ্জের পারাপুর বাইগাতোলা গ্রামের বাসিন্দা।

গ্রামবাসীরা জানিয়েছেন, সুগনি বাই নিজ কুঁড়েঘরে ঘুমাচ্ছিলেন। এ সময় একটি বাঘ গ্রামে ঢুকে তার মাথায় কামড়ে ধরে টেনে নিয়ে যায়। পরিবারের সদস্যদের চিৎকার শুনে যখন স্থানীয়রা টর্চ নিয়ে ছুটে গেল, বাঘটি প্রায় ৩০০ মিটার দূরে গিয়ে গুরুতর আহত অবস্থায় সুগনি বাইকে ফেলে জঙ্গলে পালিয়ে যায়। পরে, তাকে উদ্ধার করে বাইহার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

হাসপাতালের ব্লক মেডিকেল কর্মকর্তা ডা. অনন্ত লিলহারে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বাঘটির গতিবিধি পর্যবেক্ষণে নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসন গ্রামবাসীদের রাতের সময় ঘরের বাইরে না যাওয়া এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনলাইন জুয়া ও পর্নে আসক্ত ছেলের বিরুদ্ধে বাবার মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২৯ এম


অনলাইন জুয়া ও পর্নে আসক্ত ছেলের বিরুদ্ধে বাবার মামলা

যশোরে, অনলাইন জুয়া এবং পর্নোগ্রাফিতে আসক্ত একজন ছেলের অনবরত নির্যাতনের কারণে অতিষ্ঠ হয়ে একজন বৃদ্ধ বাবা তার সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।

রোববার (২ আগস্ট) যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, জুয়ার টাকার জন্য ঘরের আসবাবপত্রের ভাঙচুর এবং মাকে মারধরের অভিযোগে মামলা রুজু করেছেন যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামের দিনমজুর বাবা তরিকুল ইসলাম।

বিচারের প্রথম দিনেই অভিযোগের গুরুত্ব বিবেচনা করে বিচারক সঞ্জয় পাল মামলাটি গ্রহণ করেন এবং অভিযুক্ত আজিম উদ্দিনের বিরুদ্ধে তাৎক্ষণিক গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মামলায় তরিকুল ইসলাম উল্লেখ করেন যে, তিনি একজন পেশাদার দিনমজুর। তাঁর ছেলে আজিম কোনোরকম কাজকর্ম করে না। কিছুদিন ধরে তাঁর আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা দেয়। আজিম সারাদিন ঘরের দরজা বন্ধ করে মোবাইলে মগ্ন থাকত। পরে তরিকুল ইসলাম এবং তাঁর স্ত্রী বিউটি বেগম নিশ্চিত হন যে, আজিম মারাত্মকভাবে অনলাইন জুয়া এবং পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছে।

জানা যায়, জুয়া খেলার জন্য আজিম প্রতিদিন বাবা-মায়ের কাছ থেকে ১ হাজার টাকা দাবি করতে শুরু করে। অভাবের সংসারে দিনমজুর বাবার পক্ষে সেই টাকা দেওয়া অসম্ভব হয়ে ওঠে এবং তখন থেকেই সে ঘরে তাণ্ডব চালাতে থাকে। সর্বশেষ গত ১৫ জুলাই বিকেলে আজিম পুনরায় টাকা দাবি করলে তার বাবা অসহায়ত্ব প্রকাশ করে বলেন, "কোথায় পাব টাকা? তুই তো আমাদের জীবন শেষ করে দিলি।" এ কথা শোনার সাথে সাথে আজিম মারাত্মক ক্ষিপ্ত হয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করে। এ সময় মা বিউটি বেগম বাধা দিতে এলে, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করা হয়। একপর্যায়ে ঘরে গচ্ছিত রাখা ৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় আজিম।

ঘটনার পরে, স্থানীয় সামাজিক বিচারে বিষয়টির কোনো সমাধান না পেয়ে, বাধ্য হয়ে আদালতের আশ্রয় নেন তরিকুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে আ.লীগের আরও ৫১ নেতাকর্মীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩১ এম


গোপালগঞ্জে আ.লীগের আরও ৫১ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৫১ জন নেতাকর্মী দলের পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

রোববার (২ আগস্ট) সকাল থেকে রাতের মধ্যে মুকসুদপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত এসব সংবাদ সম্মেলনে পদত্যাগকারীরা দলের সব পদ-পদবি ও সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন মুকসুদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিল্লাল মোল্লা, সদস্য পলাশ মোল্লা, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আবুল কালাম আজাদ, আওলাদ শেখ, আকরাম চৌধুরী, খোরশেদ মিয়া, সাইফুল শেখ, চাঁন শেখ, সিদ্দিক শেখ, সুমন মুন্সি, সালাম মোল্লা, হাসমত মোল্লা, ঠান্ডু শরীফ, শাজাহান মোল্লা, শাজাহান মৃধা, আবু সাইদ মিনা, মোহাম্মাদ শেখ, রশিদ শেখ, মফিজ শরীফ, হাসিব শেখ, সুমন শেখ, আমিরুল শরীফ, মাহাবুর শরীফ, মালেক শেখ, ফারুক মীর, তারেক মোল্লা ও আশরাফ আলী।

এছাড়া ৫ নম্বর ওয়ার্ডের হান্নান শেখ, শাজন শিকদার, মামুন হাসান, সৈয়াদ শেখ, আবুল হোসেন (আবু), মাসুদ মুন্সী, ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল হক, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হেমায়েত ফকির ও সদস্য নাসিরুদ্দিনও পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

উজানী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হরিদাস বিশ্বাস, সহসভাপতি প্রণয় কর্মকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহন বাঁশি পান্ডে, সদস্য নিপেন পান্ডে, বুদ্ধি কান্তি পান্ডে, মৃতুঞ্জয় পান্ডে, ৬ নম্বর ওয়ার্ডের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খিপু মোল্লা, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াদ আলী মোল্লা, মহারাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সঞ্জিত দত্ত এবং গোবিন্দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য কালাচান দাসও পদত্যাগকারীদের তালিকায় রয়েছেন।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারীরা জানান, তারা আওয়ামী লীগের সব ধরনের পদ-পদবি ও সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। দলের সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%