ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বেকারি পণ্যের দাম বাড়ছে না, ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি


বেকারি পণ্যের দাম বাড়ছে না, ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : বেকারি পণ্যের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার বিষয়ে সম্মত হয়েছেন এই খাতের ব্যবসায়ী নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ব্যবসায়ীদের ঘোষণাসহ উৎপাদন ও বাজারজাতকরণের ব্যয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, যেখানে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনার পর ব্যবসায়ী নেতারা বিস্কিট ও ব্রেডের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার বিষয়ে সম্মতি প্রদান করেন।

এদিকে, বেকারি পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যয়, কাঁচামালের মূল্য, কর ও শুল্কসহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয় পর্যালোচনার জন্য বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: ‘জনপ্রতিনিধিদের সব সমস্যা সমাধান সম্ভব নয়, নাগরিকদের এগিয়ে আসতে হবে’

কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় সরকার পক্ষ থেকে জানানো হয়, ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করে জনস্বার্থ ও ভোক্তাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে যৌক্তিক মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সভায় সচিব মো. আতাউর রহমান খান, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা এবং বেকারি পণ্য ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মহাসচিবসহ দুই শীর্ষ নেতা বহিষ্কার, আমিনুল ভারপ্রাপ্ত চেয়ারম্যান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণসভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব চৌধুরী চট্টগ্রাম

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১০ এম


চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণসভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়।

কল্যাণসভায় পুলিশ সদস্যদের বিভিন্ন পর্যায়ের সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে সরাসরি মতবিনিময় করেন পুলিশ সুপার মহোদয়। তিনি পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগসহকারে শুনে বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। ছুটি, চিকিৎসা, খাবারসহ অন্যান্য কল্যাণমূলক বিষয় নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভায় পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা, সচেতনতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও সতর্কতা অবলম্বনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

কল্যাণসভা শেষে মাদক ও অস্ত্র উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনায় সাফল্য, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতারসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কার, সম্মাননা ও সনদপত্র প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।

পুলিশ সুপার মহোদয় বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি ভালো কাজের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান একটি ফোর্সবান্ধব কর্মপরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য তিনি সকলকে উৎসাহিত করেন।

সভায় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশেষ চেকপোস্টে দেশের বিভিন্ন এলাকায় ৬ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০৬ এম


বিশেষ চেকপোস্টে দেশের বিভিন্ন এলাকায় ৬ জন গ্রেপ্তার

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ চেকপোস্ট কার্যক্রমের আওতায় ২৮ হাজার ৫টি গাড়ি ও মোটরসাইকেলে তল্লাশি সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত দুই ঘণ্টার অভিযানের ফলে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে একটি দেশীয় অস্ত্র। পাশাপাশি ১ হাজার ১৪টি গাড়ি ও ১ হাজার ১২৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাতে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের সংশ্লিষ্ট ইউনিটের চেকপোস্ট সংক্রান্ত তথ্য অনুযায়ী, মেট্রোপলিটন ও জেলা পর্যায়ে মোট ১ হাজার ৬৩৭টি চেকপোস্ট পরিচালিত হয়েছে। এসব চেকপোস্টে ২২ হাজার ৮টি গাড়ি এবং ২৮ হাজার ৫টি মোটরসাইকেলে তল্লাশি কার্যক্রম চালানো হয়।

অভিযানে ১ হাজার ১৪টি গাড়ি ও ১ হাজার ১২৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর ঢাকা মহানগরীতে ২১৫টি চেকপোস্ট পরিচালনা করা হয়। এসব চেকপোস্টে ৩ হাজার ৭৪৮টি গাড়ি ও ৪ হাজার ৭৮৭টি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। গাড়ির বিরুদ্ধে ১৬৭টি এবং মোটরসাইকেলের বিরুদ্ধে ৩১৭টি প্রসিকিউশন মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রামে ২৬৯টি চেকপোস্টে ৫ হাজার ৪৫৯টি গাড়ি ও ৪ হাজার ৮৯৬টি মোটরসাইকেলের তল্লাশি করা হয়। এ সময় ৩৭২টি গাড়ি ও ২৪৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা দায়ের করা হয়।

খুলনায় ২১৫টি চেকপোস্টে ১ হাজার ৫০৮টি গাড়ি এবং ২ হাজার ৬৩৪টি মোটরসাইকেলে তল্লাশি পরিচালিত হয়। এ সময় ১৩২টি গাড়ি ও ৪২টি মোটরসাইকেলের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহীতে ১১৯টি চেকপোস্টে ১ হাজার ৩৩৬টি গাড়ি ও ২ হাজার ৬০১টি মোটরসাইকেলে তল্লাশি করা হয়। এ সময় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়। পরে তাকে ২৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

ময়মনসিংহে ৬৭টি চেকপোস্টে ১ হাজার ২৮১টি গাড়ি ও ১ হাজার ৬১৮টি মোটরসাইকেলে তল্লাশি করা হয়। এ সময় গাঁজাসহ একজনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।

এছাড়া দেশের বিভিন্ন জেলায় মাদক ও অবৈধ মালামাল উদ্ধারের জন্য অভিযান পরিচালিত হয়েছে।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অবৈধ অস্ত্রধারী ও অপরাধীদের শনাক্তে এ ধরনের বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২৪ এম


প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

নওগাঁর অজপাড়া গাঁ থেকে স্কুল কলেজের গন্ডি পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করেছেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন। গরিব পরিবারে জন্ম নেওয়া শাকিল মেধা ও অদম্য পরিশ্রমে শিক্ষা জীবন সফল ভাবে সম্পন্ন করলেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় চাকরি জীবনে। চাকরি পেতে বিভিন্ন দপ্তরে ঘুরতে থাকেন দৃষ্টিহীন শাকিল কিন্তু অন্ধ ছেলেকে চাকরি দেবে কে? অধরা থেকে যায় তার স্বপ্নের চাকরি। বিষয়টি দৃষ্টিগোচর হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রী তার উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে নির্দেশ দিলে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সহায়তায় চাকরির ব্যাবস্থা করেন।   

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির হাত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা হিসেবে নিয়োগপত্র পেলেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন।  

গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু ও রুহুল কবির রিজভীর এপিএস জাহেদুল আলম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৪ দিনে ১৮ হাজার ৭৭০ কোটি টাকার প্রবাসী আয়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২৮ এম


১৪ দিনে ১৮ হাজার ৭৭০ কোটি টাকার প্রবাসী আয়

চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১৪ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এই পরিমাণ দেশের মুদ্রায় ১৮ হাজার ৭৬৯ কোটি ৮০ হাজার টাকা, যা প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে গণনা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র আরিফ হোসেন জানান, গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রবাসী আয় এসেছে এক হাজার ২০৫ কোটি ৪০ লাখ টাকা। গত বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছিল ১৪৭ কোটি ৫০ লাখ ডলার। এই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে তিন দশমিক ৪০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৭৩৫ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৬৩৭ কোটি ৫০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৩০ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%