ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন


ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন

ইতালির রাজধানী রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার নোয়াখালীর কোম্পানীগঞ্জের একই পরিবারের তিন বাংলাদেশির দাফন সম্পন্ন হয়েছে। তবে ঘটনার ১ মাস ১৯ দিন পার হয়ে গেলেও প্রধান অভিযুক্ত শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

শুক্রবার (১৪ আগস্ট) বাদ মাগরিব উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

নিহতরা হলেন কোমল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী (৩৮) ও তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের একমাত্র ছেলে অয়ন। তিনি শুক্রবার বিকেলে দেশে পৌঁছে জানাজা ও দাফনে অংশ নেন। এর আগে শুক্রবার সকাল ৮টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত তিনজনের মরদেহ পৌঁছায়। পরে স্বজনরা মরদেহগুলো গ্রামের বাড়ি কোম্পানীগঞ্জে নিয়ে যান।

আরও পড়ুন: এমপির হস্তক্ষেপের পরও কমেনি ডাকাতি, নাসিরনগরের আনন্দপুরে ফের ডাকাতি আজ ভোররাতে আবারও ডাকাতির ঘটনা, আতঙ্কে স্থানীয়রা

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাতে ইতালির রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে ছুরিকাঘাতে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী ও মেয়ে নিহত হন। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। একই সময় গুরুতর আহত অবস্থায় তাদের ছেলে অয়নকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়। গত ১১ আগস্ট ইতালির স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় রোমের ক্যাসালোত্তি এলাকার পিয়াজ্জা ওর্মেয়ায় নিহত তিনজনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের মরদেহ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়।

অভিযোগ করা হয়েছে মো.শাহাদাত হোসেন (৪০) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এবং চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবদুল আহাদের ছেলে।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে শাহাদাত হোসেনকে প্রধান সন্দেহভাজন উল্লেখ করে গত ২৭ জুন তার ছবি প্রকাশ করে ইতালীয় আইনশৃঙ্খলা বাহিনী। বিজ্ঞপ্তিতে তারা জানায়, ছবিতে থাকা ব্যক্তি রোমে ট্রিপল মার্ডারের মূল হোতা বলে সন্দেহ করা হচ্ছে। শাহাদাত হোসেনের বয়স ও জাতীয় পরিচয় উল্লেখ করে তার বিষয়ে কোনো তথ্য থাকলে রোম কোয়েস্টের মোবাইল টিমে (৩৩৪৬৯০৩২৯৫) জানাতে অনুরোধ করা হয়েছে।

নিহত বাবুলের চাচাতো ভাই অ্যাডভোকেট ইউনুস বলেন, ইতালিতে থাকা স্বজনদের মাধ্যমে তারা হত্যাকাণ্ডের খবর জানতে পারেন। পাঁচ বোনের মধ্যে বাবুল এক ভাই। দেশে এলে সবার সঙ্গে আন্তরিকভাবে মিশতেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতেন। এমন নির্মম ঘটনায় তারা বাকরুদ্ধ। ঘটনায় অভিযুক্ত শাহাদাতকে এখনো আইনের আওতায় না আনার ফলে বিস্ময় প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: গ্রাহকের বাড়িতে পল্লী বিদ্যুতের ডিজিএম, ১ লাখ ১০ হাজার টাকার বিল নামলো ১১৮২ টাকায়

এদিকে হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে ইতালিয়ান পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পারিবারিক সূত্র জানায়।

উল্লেখ্য, ২০২৫ সালের ২ জুলাই চরকাঁকড়া ইউনিয়নে তাদের বাড়ির সামনে ‘লাল বাহিনী’ নামের একটি কথিত ডাকাত দলের নামে একটি উড়ো চিঠি পাওয়া যায়। চিঠিতে পরিবারের কাছে টাকা ও স্বর্ণালংকার দাবি করা হয়। দাবি পূরণ না করলে ছেলে-নাতিকে হত্যাসহ পরিবারের নারী সদস্যদের ওপর নির্যাতনের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন স্বজনেরা। পরে নিরাপত্তাশঙ্কার কথা জানিয়ে নিহতের বাবা সিরাজুল ইসলাম কোম্পানীগঞ্জ থানা ও স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত বাবুলের বাবা সিরাজুল ইসলাম বলেন, “আমার ছেলে দেশে ছুটিতে এসে কবরস্থানে মাটি ফেলেছে। সেখানেই তাকে স্ত্রী-সন্তানসহ দাফন দেওয়া হলো। আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি বিচার চাই।”

আরও পড়ুন: হিলিতে সবজির দাম অর্ধেকে নেমে আসায় ক্রেতাদের স্বস্তি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেশের ৬টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে সর্বাধিক ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে– খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর (পুন.) ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

এতে আরও বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ জেলার সিটি কর্পোরেশনের প্রশাসক, সাখাওয়াত হোসেন খান, পরিতক্ত খালের পরিদর্শন করেন

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ,

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


নারায়ণগঞ্জ জেলার সিটি কর্পোরেশনের প্রশাসক, সাখাওয়াত হোসেন খান, পরিতক্ত খালের পরিদর্শন করেন

১৪ ই আগস্ট শুক্রবার, ২০২৬ খ্রিস্টাব্দে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার পরিতক্ত খাল পরিদর্শন করেন নারায়ণগঞ্জের সুযোগ্য প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জনাব সাখাওয়াত হোসেন খান।

আজকে, প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের খাল খনন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে, সাখাওয়াত হোসেন খান বিভিন্ন খাল খননের পরিকল্পনার জন্য প্রশাসকের নিকট আদেশ প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐতিহাসিক সেঞ্চুরি বাবা-মাকে উৎসর্গ করলেন তানজিদ তামিম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


ঐতিহাসিক সেঞ্চুরি বাবা-মাকে উৎসর্গ করলেন তানজিদ তামিম

 

ডারউইনের মাটিতে ইতিহাস গড়েছেন তানজিদ হাসান তামিম। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে টেস্ট সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার হয়ে কীর্তি গড়েছেন। বাঁহাতি এই ওপেনারের ক্যারিয়ারের প্রথম টেস্ট শতকের আনন্দ তাই আরও বিশেষ হয়ে উঠেছে। তানজিদ সেই ঐতিহাসিক ইনিংসটি বাবা-মাকে উৎসর্গ করেছেন।

বাংলাদেশের ব্যাটিংয়ের নেতৃত্ব দিয়েছেন তানজিদ ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে। আগের দিন ৩২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ার পর দ্বিতীয় দিনে তিনি দুর্দান্ত আত্মবিশ্বাস ও ধৈর্যের সঙ্গে ব্যাটিং করেন। ১৯৭ বলে তিনি ১০১ রানের অসাধারণ ইনিংসটি সাজান আটটি চার ও একটি ছক্কায়।

তিনি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে ৮৪ রান করেন। এই দুই ব্যাটারের দৃঢ় ব্যাটিংয়ের ফলে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ৩৫১ রান সংগ্রহ করেছে। এতে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৫৩ রানে।

দিন শেষে সংবাদ সম্মেলনে তানজিদ নিজের প্রথম টেস্ট সেঞ্চুরির অনুভূতি শেয়ার করতে গিয়ে বলেন, "আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দিনটা খুব ভালো গেছে। দ্বিতীয় টেস্টেই শতক করতে পারা আমার জন্য দারুণ একটি মুহূর্ত। এই শতকটা আমার বাবা-মাকে উৎসর্গ করতে চাই।"

অস্ট্রেলিয়ার বিশ্বমানের পেস আক্রমণের বিপক্ষে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ নিয়েও তিনি কথা বলেন। মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সদের সম্পর্কে তানজিদ জানান, নতুন বলেই সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়েছে। তবে তিনি বলের মেরিট অনুযায়ী ব্যাটিং করাই তার মূল লক্ষ্য ছিল।

তানজিদ বলেন, "নতুন বলে ওদের বিপক্ষে ব্যাটিং করা কঠিন ছিল। তবে আমি কখনো বোলার দেখে খেলি না। চেষ্টা করি বলের মেরিট অনুযায়ী সিদ্ধান্ত নিতে।" তিনি গ্যালারিতে দাঁড়িয়ে দর্শকদের অভিবাদন জানানো সময়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, "স্ট্যান্ডিং ওভেশন পাওয়াটা সত্যিই অসাধারণ অনুভূতি। খুব ভালো লেগেছে। আজ বুঝতে পেরেছি, টেস্ট ক্রিকেটের সৌন্দর্য ঠিক কতটা গভীর।"

ম্যাচের পরিস্থিতি নিয়ে তানজিদ আশাবাদী। তার মতে, বাংলাদেশ যত বেশি সময় ব্যাটিং করতে পারবে, দলের জন্য ততই ভালো হবে। তিনি বলেন, "আমরা যত বেশি ব্যাটিং করতে পারব, সেটাই দলের জন্য ভালো। সামনে এখনো তিন দিন আছে। যত বেশি রান করা যাবে, আমাদের বোলারদের জন্য কাজটা তত সহজ হবে।"

দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের ব্যাটে লিড আরও বড় করার লক্ষ্য থাকবে সফরকারীদের। সেই শক্ত ভিত গড়ে দিয়েছেন তানজিদ হাসান অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়া এক শতকে, যা তিনি উৎসর্গ করেছেন জীবনের সবচেয়ে আপন দুই মানুষ বাবা-মাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজার থেকে নিখোঁজ ২ শিক্ষার্থী উদ্ধার, রাজশাহীতে মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


কক্সবাজার থেকে নিখোঁজ ২ শিক্ষার্থী উদ্ধার, রাজশাহীতে মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসা শিক্ষার্থীকে ৭২ ঘণ্টার মধ্যে কক্সবাজার থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে আরএমপি পুলিশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে অনলাইন জুয়াড়ি, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকালে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। তিনি জানান, ১০ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে শাহমখদুম থানাধীন ডাঙ্গীপাড়া এলাকার আল-জামিয়া আস্-সালাফিয়া শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে ছদ্মনাম রাফি (১৩) ও হাবিব (১২) নামের দুই শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়। এ ঘটনার পরে ১১ আগস্ট শাহমখদুম থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জিডির পর আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশনায় তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালায় শাহমখদুম থানা পুলিশ। অনুসন্ধানের এক পর্বে তাদের অবস্থান কক্সবাজারে শনাক্ত করে একটি বিশেষ টিম সেখানে অভিযান পরিচালনা করতে সক্ষম হয় এবং সুস্থ অবস্থায় দুজনকে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, কক্সবাজার সমুদ্রসৈকত দেখার উদ্দেশ্যে তারা বাড়ি থেকে বের হয়ে সেখানে চলে গিয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার রাতভর পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ হেরোইন, ইয়াবা, ভারতীয় এসকাফ সিরাপ ও গাঁজাসহ ৬ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। মতিহারের বিনোদপুর থেকে ৪ বোতল এসকাফ সিরাপ, মোটরসাইকেল ও নগদ টাকাসহ সোহেল রানা (৩১) নামের একজনকে এবং রাজপাড়ার দাশপুকুর এলাকা থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পেশাদার মাদক কারবারী নয়নকে (৪০) গ্রেফতার করা হয়।

নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়ায় অভিযান চালিয়ে রুনা বেগম (২৯) নামের এক নারীকে ৮৭ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী কাওসার (৩৯) পালিয়ে যায়।

নগরীর পবার দক্ষিণ পিল্লাপাড় থেকে ১০ পিস ইয়াবাসহ শরিফুল ইসলাম (৩৫), কর্ণহারের কুপেরহাট থেকে ২০ গ্রাম গাঁজাসহ হাসান আলী (৩৮) এবং বোয়ালিয়ার তালাইমারী থেকে ৩০ গ্রাম গাঁজাসহ ববিন ইসলামকে (৩২) গ্রেফতার করে পুলিশ।

এদিন রাতে অনলাইন জুয়া প্রতিরোধের অংশ হিসেবে কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে হড়গ্রাম চারখুটার মোড় থেকে রাজা হোসেন (৪৫) ও ইয়ার লতিফ চঞ্চল (৩০) এবং রাজপাড়ার দাশপুকুর এলাকা থেকে জিতু (২১) নামের ৩ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন ২০২৬-এর অধীনে মামলা রুজু করা হয়েছে।

এছাড়াও আরএমপির মিডিয়া সেল জানায়, মহানগরীর আইনশৃংখলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টায় ডিবি ও বিভিন্ন থানার যৌথ অভিযানে মোট ২০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন, মাদক মামলায় ৭ জন এবং অন্যান্য অপরাধের মামলায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকল আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%