ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

অপরাধের অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা চলবে: ইরান


অপরাধের অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা চলবে: ইরান

দক্ষিণ ইরানে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায়, ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কার্যক্রমকে জোরদার করেছে। তেহরান একইসাথে ঘোষণা করেছে যে, যুক্তরাষ্ট্র তাদের অপরাধের জন্য অনুশোচনা না করা পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে।

এই হুঁশিয়ারি বার্তা ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় হেডকোয়ার্টার্সের মুখপাত্র কর্নেল ইব্রাহিম জুলফাকারি প্রদান করেছেন। আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত বক্তব্যে, জুলফাকারি দাবি করেন যে, ইরানি বাহিনীর পাল্টা হামলার ফলে ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর অবকাঠামো এবং সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। তিনি আরও জানান, এই অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা ও শীর্ষ কমান্ডার নিহত ও আহত হয়েছেন।

আরও পড়ুন: শেরেবাংলা নগরে সচিবালয় সরছে, মন্ত্রিসভায় সিদ্ধান্ত

কর্নেল ইব্রাহিম জুলফাকারি বলেন, "যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমাদের এই আক্রমণাত্মক সামরিক অভিযান অব্যাহত থাকবে, যতক্ষণ না তারা নিজেদের সংঘটিত অপরাধের জন্য অনুশোচনা প্রকাশ করছে।"

তিনি আরও সতর্ক করে দেন যে, যদি যুক্তরাষ্ট্র হামলা বন্ধ না করে, তবে ভবিষ্যতে ইরানের পক্ষ থেকে ‘আরও ভারি, ব্যাপক ও ধ্বংসাত্মক’ জবাব দেওয়া হবে। পাশাপাশি, মধ্যপ্রাচ্যের যেসব দেশ মার্কিন সামরিক বাহিনীকে সহযোগিতা করছে, তাদেরকেও এর মারাত্মক পরিণতি ভোগ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ার শেরপুরে জ্যাক খুলে ট্রাকের নিচে চাপা পড়ে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৭ এম


বগুড়ার শেরপুরে জ্যাক খুলে ট্রাকের নিচে চাপা পড়ে নিহত ৩

বগুড়ার শেরপুরে একটি বিকল ট্রাক মেরামত করার সময় জ্যাক খুলে ট্রাকের নিচে চাপা পড়ে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মহিপুর ফায়ার সার্ভিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন—বগুড়া সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ী এলাকার মামুন হোসেন (৩৫), নন্দীগ্রাম উপজেলার হানজালা আহম্মেদ (৩০) এবং লিটন হোসেন (৩০)।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, ঢাকা-রংপুর মহাসড়কের মহিপুর এলাকায় একটি কাঠবোঝাই ট্রাক বিকল হয়ে পড়ে। পরে ট্রাকটি মেরামতের জন্য তিনজন সেখানে কাজ শুরু করেন। এ সময় ট্রাকটি জ্যাকের সাহায্যে উঁচু করে রাখা হয়েছিল। হঠাৎ করে জ্যাক খুলে গেলে ট্রাকটি নিচে পড়ে যায় এবং ট্রাকের নিচে থাকা ব্যক্তিরা চাপা পড়ে যান।

ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন, অপরজন চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান।

শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকল ট্রাকটি মেরামতের সময় জ্যাক খুলে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনা, পুলিশ কনস্টেবল নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৯ এম


টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনা, পুলিশ কনস্টেবল নিহত

ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে ডাক পৌঁছে দেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবল প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার ১ সেপ্টেম্বর দুপুরে টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারের উপর এই দুর্ঘটনা ঘটে।

নিহত কনস্টেবল শামীম আহমেদ জিএমপির এসএফ শাখায় ডাক বাহক হিসেবে কর্মরত ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মানিকদী দক্ষিণপাড়া এলাকার আঙ্গুর মিয়ার পুত্র।

 

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মাকসুদুল আমল জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১১টার দিকে পুলিশ কমিশনার কার্যালয় থেকে ডাক নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন কনস্টেবল শামীম আহমেদ। ডাক বিতরণের কাজ সম্পন্ন করার পর ফেরার পথে দুপুর আনুমানিক ২টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারের উপর সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।

এদিকে, দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় কনস্টেবল শামীম আহমেদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গাজীপুরের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রশাসন, অর্থ মোহাম্মদ তাহেরুল হক চৌহান এবং টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মাকসুদুল আমল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

সোহেল, বেরোবি প্রতিনিধি:

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২২ এম


বেরোবিতে ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগসমূহের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান)/বিবিএ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত বিভাগসমূহের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বি.এসসি (ইঞ্জিনিয়ারিং) চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী প্রধান অতিথি হিসেবে উপরোক্ত অনুষদভুক্ত বিভাগের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র ও চেক প্রদান করেন।

তিনি তাঁর বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের এই অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও মেধার স্বীকৃতি। শিক্ষার মূল উদ্দেশ্য কেবল ভালো ফলাফল অর্জন নয়, বরং অর্জিত জ্ঞান ও যোগ্যতাকে দেশ ও বিশ্বমানবতার কল্যাণে কাজে লাগানো। উপাচার্য বলেন, সম্মাননা ও সনদ অর্জনের অনুপ্রেরণা শিক্ষার্থীদের অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার্থীদের সততা, দেশপ্রেম ও গবেষণাধর্মী মানসিকতা নিয়ে নতুন বাংলাদেশ ও আধুনিক বিশ্ব বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা উচ্চশিক্ষা ও মানসম্মত গবেষণার সহায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে দ্বিতীয়বারে মতো ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ৩ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড- ২০২৫/২০২৬ এবং ১৫ জন শিক্ষার্থীকে মেরিট অ্যাওয়ার্ড - ২০২৫/২০২৬ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নূর আলম সিদ্দিক, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বিজন মোহন চাকী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সুমন কুমার দেবনাথ, কলা অনুষদের ডিন প্রফেসর ড. নিতাই কুমার ঘোষ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধানসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মোঃ আমিনুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদাবাজির মামলায় মোহাম্মদপুরে বহিষ্কৃত শ্রমিক দল নেতা পিন্টু গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৬ এম


চাঁদাবাজির মামলায় মোহাম্মদপুরে বহিষ্কৃত শ্রমিক দল নেতা পিন্টু গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, ভাঙচুর ও মারধরের অভিযোগে পুলিশ মো. আলী কায়সার পিন্টুকে গ্রেপ্তার করেছে। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম মঙ্গলবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় পিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে মোহাম্মদপুর থানা থেকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

 

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৩১ আগস্ট বিকেল ৫টার দিকে মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিংয়ের ভাঙা মসজিদ ট্রাক টার্মিনালে অবস্থিত আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে পিন্টুসহ কয়েকজন প্রবেশ করেন। সেখানে তারা সমিতির সদস্যদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।

মামলার বাদী ও সমিতির সদস্য মো. বেলায়েত হোসেন অভিযোগ করেছেন, পিন্টুসহ অভিযুক্তরা এর আগে বিভিন্ন সময় তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দিয়ে আসছিলেন।

এজাহারে উল্লেখ রয়েছে, ঘটনার দিন পিন্টুর নির্দেশে অভিযুক্তরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা দিতে বলেন। সমিতির সদস্যরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা কার্যালয়ে ভাঙচুর চালান বলে অভিযোগ করা হয়।

এ সময় কার্যালয়ের টেবিল, চেয়ার ও ব্যানার ভাঙচুর করা হয়। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে বাদী বেলায়েত হোসেনকে লাঠি দিয়ে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মনোয়ার হোসেন মন্টু, সাধারণ সম্পাদক জহির হোসেন ও ড্রাইভার সমিতির সভাপতি মো. নুশু মিয়াসহ অন্যান্যরা এগিয়ে এসে বেলায়েত হোসেনকে উদ্ধার করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশের সূত্রে জানা গেছে, পিন্টুর বিরুদ্ধে এর আগে মোহাম্মদপুর থানায় অন্তত আটটি মামলা রয়েছে। এছাড়া মোহাম্মদপুর এলাকার পুলিশের চাঁদাবাজির তালিকায় তার নাম ৮ নম্বরে রয়েছে বলে জানা গেছে।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৫ সালের ৮ মে মো. আলী কায়সার পিন্টুকে মোহাম্মদপুর থানা শ্রমিক দলের আহ্বায়ক পদ ও দলের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%