ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং
যুক্তরাষ্ট্র

স্কুলে ৩ শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় ১৪ বছরের সন্দেহভাজন আটক


স্কুলে ৩ শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় ১৪ বছরের সন্দেহভাজন আটক

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি হাই স্কুলে ১৪ বছর বয়সী এক কিশোরের ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৮ আগস্ট) আমেরিকারাস হাই স্কুলে এই হামলার ঘটনা ঘটে।

 

তবে ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: সার্বিয়ায় ছাত্র আন্দোলন ভুসিসকে চ্যালেঞ্জ জানাচ্ছে

জেরোম ওয়াশিংটন জানান, সকাল সাড়ে ৮টার দিকে স্কুলের বেসবল মাঠের কাছে ছুরি নিয়ে হামলার খবর পাওয়া যায়। আহত শিক্ষার্থীদের মধ্যে এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। একজন শিক্ষার্থী হামলার শিকার হলে অন্য দুইজন তাকে বাঁচাতে গিয়ে জখম হয়।

 

আহতদের হাসপাতালে নেওয়া হলে দুইজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং বর্তমানে তারা সকলেই শঙ্কামুক্ত অবস্থায় আছেন।

ঘটনার পরপরই সতর্কতা হিসেবে স্কুলটিতে লকডাউন জারি করা হয়। জেলা পুলিশ ঘটনার স্থান থেকেই ১৪ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করেছে। তার বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলার অভিযোগ আনা হচ্ছে।

আরও পড়ুন: যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: মিজানুর রহমানের মৃত্যুদণ্ড

 

তবে অভিযুক্ত কিশোর ওই স্কুলের শিক্ষার্থী কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্কুল ডিস্ট্রিক্ট বোর্ড জানিয়েছে, অন্য সব শিক্ষার্থী ও কর্মীরা নিরাপদে রয়েছেন এবং তাদের মানসিক সহায়তার জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। টেক্সাস রেঞ্জার্স ও স্থানীয় পুলিশ ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: বন্দরে নবজাতকের মৃত্যুর অভিযোগে তদন্ত কমিটি গঠন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৪ এম


জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

আগামী ১৮ অক্টোবর জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত কমিটিতে বিভিন্ন পেশার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের অনুমোদনে এই কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। এতে চিকিৎসক, শিক্ষাবিদ, প্রকৌশলী, আইনজীবী ও সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির আহ্বায়ক হিসেবে অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে নিযুক্ত করা হয়েছে এবং সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।

এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে ডা. মোস্তফা আজিজ সুমন, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, প্রকৌশলী মো. মাহবুব আলম, ব্যারিস্টার মীর হেলাল, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী এবং কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম রয়েছেন।

কমিটির সদস্যদের মধ্যে আছেন- ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ডা. এস এম রাকিবুল ইসলাম, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম, অধ্যাপক ড. মো. আল মাহমুদউদ্দীন আলোকেশানী, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, প্রকৌশলী মো. এ কে এম জহিরুল ইসলাম, অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন জুয়েল, সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, কৃষিবিদ মো. শফিউল আলম দিদার, অধ্যাপক মো. লুৎফুর রহমান, অধ্যাপক ড. নাসরিন সুলতানা, ডা. পারভেজ রেজা কাকন, প্রকৌশলী কাজী আবদুর রহমান, ডা. মেহেদী হাসান, ডা. মো. আনোয়ারুল ইসলাম এবং প্রকৌশলী শাহ আদনান মাহমুদ, রেজাউর রহমান চৌধুরী (সুমন), অধ্যাপক ড. মো. আবু জাফর খান, ডা. ড. এম আর হাসান, প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, কৃষিবিদ ড. মো. আকিফুল ইসলাম, ডা. সাইদ ইমতিয়াজ উদ্দিন (সাজিদ), অ্যাডভোকেট আশরাফুল জালাল খান মনন, কৃষিবিদ তানজিয়ার আলম, ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, অ্যাডভোকেট মনিরুল হাসান খান, ডা. জাহানারা লাইজু, প্রকৌশলী মো. মেহেদী হাসান সোহেল, ডা. তানজিম কুবায়্যাত অফিক, সাংবাদিক শফিকুল ইসলাম, প্রকৌশলী আসিফ হোসেন রনি, ডা. রাকিবুল ইসলাম আকাশ, ডা. আমিরুল ইসলাম পাটোয়ারী এবং প্রকৌশলী সায়েম শাহনেওয়াজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে বন্যাকবলিত এলাকা থেকে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০৩ এম


নেপালে বন্যাকবলিত এলাকা থেকে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ উদ্ধার

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন, সরকার বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নাগরিকদের সহায়তায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। রাখীবন্ধন উপলক্ষে দেওয়া এক ভাষণে তিনি উল্লেখ করেন, দুর্গম এলাকায় আটকে পড়া সাড়ে চার হাজারের বেশি মানুষকে সফলভাবে উদ্ধার করা হয়েছে।

 

প্রধানমন্ত্রীর দেওয়া তথ্যমতে, উদ্ধার কার্যক্রমে সেনাবাহিনী, পুলিশ এবং সশস্ত্র পুলিশ বাহিনীর মোট ১৫৪৩১ জন সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। ভোতে কোশী ও ত্রিশুলি করিডোরসহ ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৪৪৫১ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে

১৯১ জন শ্রমিকও অন্তর্ভুক্ত রয়েছেন। উদ্ধারকাজে বিমান বাহিনীর পাশাপাশি বেসরকারি খাতের ১৬টি হেলিকপ্টার ব্যবহার করে ৯৯টি সফল ফ্লাইট পরিচালনা করা হয়েছে।

 

এছাড়া, আটকে পড়া ১২৯ জন বিদেশী পর্যটককে উদ্ধার করে শনাক্ত করা হয়েছে।

যোগাযোগ ও অবকাঠামো স্বাভাবিক করতে কাঠমান্ডু-মুগলিং মহাসড়ক চালু করা হয়েছে এবং বিকল্প পথ তৈরি করা হয়েছে। সাময়িক যোগাযোগের জন্য ভারত ও চীনের কাছে ১০টি বেলী সেতুর অনুরোধ জানানো হয়েছে। দুর্যোগ মোকাবেলায় গঠিত ত্রাণ তহবিলে ৩৬ ঘণ্টার মধ্যে ১.৯ বিলিয়ন রুপি জমা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা তাদের এক মাসের বেতন অনুদান দিয়েছেন। চিকিৎসা, খাবার পানি এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী সরবরাহ সুনিশ্চিত করার পাশাপাশি দ্রুত টেলিযোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা পুনরায় চালুর কাজ পুরোদমে এগিয়ে চলছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্টেমিস-২ এর নভোচারীদের সর্বোচ্চ মহাকাশ সম্মাননা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০৬ এম


আর্টেমিস-২ এর নভোচারীদের সর্বোচ্চ মহাকাশ সম্মাননা দিলেন ট্রাম্প

মহাকাশ অভিযানে অবদানের স্বীকৃতি হিসেবে ডোনাল্ড ট্রাম্প চার নভোচারীকে আমেরিকার সর্বোচ্চ মহাকাশ সম্মাননা ‘

’প্রদান করেছেন। একই সঙ্গে তিনি দেশে একটি নতুন মার্কিন মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার জন্য নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।

 

শুক্রবার (২৮ আগস্ট) টেক্সাসের হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ট্রাম্প এই পুরস্কার প্রদান করেন। পদকপ্রাপ্ত চার নভোচারী হলেন—নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। ২০২৩ সালের পর এই প্রথম সম্মানজনক এই পদক প্রদান করা হলো। উল্লেখ্য, ঐতিহাসিক আর্টেমিস-২ অভিযানটি ১ এপ্রিল উৎক্ষেপণ করা হয়েছিল এবং ১০ এপ্রিল মহাকাশযানটি নিরাপদে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে।

 

পুরস্কার প্রদান অনুষ্ঠানে নভোচারীদের সাহসিকতা ও মহাকাশ গবেষণায় যুক্ত প্রকৌশলী ও বিজ্ঞানীদের প্রশংসা করেন ট্রাম্প। পাশাপাশি দেশের প্রথম মহাকাশ একাডেমি গঠনের নির্বাহী আদেশে স্বাক্ষর করে তিনি জানান, মহাকাশ শিল্পের বিকাশ এবং চাঁদে উপস্থিতি বাড়াতে দক্ষ কর্মী ও বিশেষজ্ঞ তৈরিই হবে এই একাডেমির মূল উদ্দেশ্য। এ ছাড়া অনুষ্ঠান থেকে প্রেসিডেন্ট ট্রাম্প আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) অবস্থানরত মার্কিন নভোচারীদের সাথেও সরাসরি কথা বলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নির্দেশনায় চরের স্কুলে বেরোবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও বৃক্ষবিতরণ আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

‎বেরেোবি প্রতিনিধি

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৭ এম


প্রধানমন্ত্রীর নির্দেশনায় চরের স্কুলে বেরোবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও বৃক্ষবিতরণ আয়োজন

‎
‎প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে  "বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬" অনুষ্ঠিত হয়েছে।
‎
‎২৮ আগস্ট  শুক্রবার  লালমনিরহাটের চর ফলিমারীর স্মৃতি রায় ক্রিস্টাইল স্কাউট প্রাথমিক বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষক ও রোভার স্কাউটের সভাপতি ও সিনিয়র রোভারমেট সহ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব ও শিক্ষার্থীদের অনুপ্রেরণাদায়ক কথা বলেন।
‎
‎শিক্ষার্থীরা জানায়,গাছ আমাদের অক্সিজেন দেয়। একটি গাছ রোধন হলে গাছ আরও লাগাবো।আমরা চাই ভাইয়াদের মতো বড় হতে। এলাকার দরিদ্রদের পাশে দাঁড়াতে চাই।
‎
‎সিনিয়র রোভারমেট বিক্রম কুমার সিং বলেন,আপনারা জানেন আমরা অক্সিজেন গাছ থেকে পাই। গাছে কিন্তু পৃথিবী প্রাণ।আমরা গ্রামে বা শহরে একটি গাছ কাটলে নতুন করে রোপণ করিনা।নিয়ম হচ্ছে তিনটি গাছ রোপণ করা।আপনারা দেখবেন বাংলাদেশে হঠাৎ করে জলবায়ু পরিবর্তন হচ্ছে। আবহাওয়া অনুযায়ী যেটা ঘটার কথা সেটা ঘটছে না।
‎
‎রোভার স্কাউটের বেরোবির সভাপতি আবু সুফিয়ান বলেন,  বিশ্ববিদ্যালয় যারা পড়াশোনা করে তারা নানা প্রতিকূলতা পরিবেশের উপেক্ষা করে ।আমরা তাদেরকে নিয়ে এসেছি আপনাদের সাথে সম্পৃক্ততা অর্জন করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী যে বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন করার লক্ষ্যে আমরা এখানে এসেছি।আমরা এসেছি আপনাদেরকে পরিবেশ সম্পর্কে সচেতন করার জন্য।
‎
‎তিনি আরো বলেন, একটা সময় যখন বিদ্যুৎ ছিল না তখন কি মানুষ বেঁচে ছিল না। এখন দুই ঘন্টা কারেন্ট না থাকায় মানুষের কি অবস্থা হচ্ছে। আপনারা যে চরাঞ্চলে প্রতিকূল পরিবেশের মধ্যে খাপ খেয়ে নিয়েছেন।আপনারা সে সম্পর্কে অবহিত হবেনই পাশাপাশি আমরা আসছি সচেতনতামুলক কার্যক্রম করতে।
‎
‎সাবেক সিনিয়র রোভার মেট সাইফুদ্দিন নূরী বলেন,স্যাররা ও ম্যামরা যে স্বপ্ন নিয়ে তোমাদের কাছে আসেন। তোমরা যেন মানুষ হয়েই গড়তে পারো।
‎
‎
‎শিক্ষার্থীর উদ্দোশ্য বলেন,তোমরা বললা  ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবা। এটার জন্য তোমাদের চেষ্টা করতে হবে।
‎
‎স্কুলটির প্রধান শিক্ষক তাসলিমা খাতুন জানান,প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী যে বেগম রোকেয়া  বিশ্ববিদ্যালয়ের স্কাউট এসেছে। তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তিনি আরও বলেন,গাছ লাগান,পরিবেশ বাঁচান।
‎উল্লেখ্য বক্তব্যের পরবতীতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বৃক্ষবিতরণ ওই স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয় । এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রোববারে স্কাউটরা তাদের সাথে খেলাধুলায় অংশগ্রহণও করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%