ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ফিলিস্তিনিদের স্মরণে খেলতে নেমে ইসরায়েলকে ৩-০ গোলে উড়িয়ে দিল আয়ারল্যান্ড


ফিলিস্তিনিদের স্মরণে খেলতে নেমে ইসরায়েলকে ৩-০ গোলে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

ইসরায়েল ০-৩ আয়ারল্যান্ড

মাঠে নামার আগে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছিল আয়ারল্যান্ড। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতায় নিহতদের স্মরণে কালো বাহুবন্ধনী পরে মাঠে নেমেছিল আইরিশরা। জাতীয় সংগীতের সময় মাথা নিচু করে ছিলেন খেলোয়াড়েরা। প্রথাগত করমর্দনও হয়নি। মাঠের প্রতিবাদের পর গোলের ঝড় তুলে আয়ারল্যান্ড ইসরায়েলকে ৩-০ গোলে পরাজিত করেছে।

কাল রাতে হাঙ্গেরির ডেব্রেসেনে উয়েফা নেশনস লিগের ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলে আয়ারল্যান্ড। ১৪ মিনিটে ট্রয় প্যারটের গোলে তারা এগিয়ে যায়। জেমস আবানকোয়ার বাড়ানো বল পেয়ে নিখুঁত শটে ইসরায়েলের গোলকিপার ড্যানিয়েল পেরেজকে পরাস্ত করেন প্যারট।

আরও পড়ুন: লাউতারোর বদলে আর্জেন্টিনার একাদশে ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার?

দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে আয়ারল্যান্ড। জ্যাক ময়লানের বাড়ানো বলে অ্যাডাম ইদাহ গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।

ইসরায়েল তখনো প্রথম ধাক্কা সামলে উঠতে পারেনি। এর মধ্যেই তৃতীয় গোলটি করেন ময়লান। ২৫ মিনিটে করা গোলের পর কালো বাহুবন্ধনী খুলে সেটিতে চুম্বন করেন তিনি।

জাতীয় সংগীতের সময় মাথা নিচু করে ছিলেন আয়ারল্যান্ডের খেলোয়াড়রা। ছবি: এক্স

বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করলেও ইসরায়েলকে সুযোগ দেয়নি আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আয়ারল্যান্ড।

আরও পড়ুন: ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত

ফিলিস্তিনিদের প্রতি সংহতির বার্তা দেওয়া এই ম্যাচে আয়ারল্যান্ডের প্রতিবাদ যেমন আলোচনায় ছিল, তেমনি মাঠেও ছিল তাদের আধিপত্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুর প্রকল্পে অক্টোবরের প্রথম সপ্তাহে আসবে ইউরেনিয়াম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৬ এম


রূপপুর প্রকল্পে অক্টোবরের প্রথম সপ্তাহে আসবে ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আটকে থাকা ইউরেনিয়ামের চালান আগামী ১ অক্টোবর থেকে দেশে আসার পরিকল্পনা রয়েছে। আকাশসীমার অনুমতি জটিলতা সমাধান হওয়ায় রাশিয়া ইউরেনিয়ামের এই চালান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবির হোসেনের উদ্ধৃতি দিয়ে একটি বেসরকারি টেলিভিশনের অনলাইন প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি দেশে এসেছে। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়েছে।

উৎপাদনে গেলে এক-দেড় বছর পর পুরো জ্বালানি পরিবর্তন না করে কয়েকটি ইউরেনিয়াম অ্যাসেম্বল (পরিবর্তন) করতে হয়। সেই অনুযায়ী, বাড়তি জ্বালানির প্রথম চালান দেশে আসার কথা ছিল ২৪ সেপ্টেম্বর। রাশিয়া থেকে ইউরেনিয়ামের চালান কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান এবং ভারত হয়ে বাংলাদেশে প্রবাহিত হয়। তবে এসব দেশের আকাশসীমার অনুমতি না পাওয়ায় সম্প্রতি ইউরেনিয়ামের চালানের ফ্লাইটটি আটকে যায়। তবে নতুন করে অনুমোদন পাওয়ার পর আগামী ১ অক্টোবর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসবে।

বিষয়টি নিশ্চিত করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবির হোসেন জানান, আকাশসীমার অনুমতি জটিলতা সমাধান হওয়ায় ১ তারিখ থেকে জ্বালানি আসবে। পাশাপাশি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সেফটি বাল্বে জটিলতা কাটানোর জন্যও পদক্ষেপ নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে দ্রুতই উৎপাদনের দিকে এগোবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবায়নযোগ্য জ্বালানিতে ৫ হাজার কোটি টাকা ঋণ দেবে পিকেএসএফ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৬ এম


নবায়নযোগ্য জ্বালানিতে ৫ হাজার কোটি টাকা ঋণ দেবে পিকেএসএফ

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারকে সম্প্রসারণের জন্য, কুটির ও মাইক্রোএন্টারপ্রাইজ খাতে নতুন উদ্যোক্তা তৈরি এবং স্যানিটেশন ও অতিদরিদ্রদের জন্য ৭ হাজার ২৪৫ কোটি টাকা অর্থায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে।

আজ পিকেএসএফ ভবনে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সভাপতিত্ব করেন পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান। সভায় ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদেরসহ অন্যান্য পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ ব্যাংক-অর্থায়িত কুটির ও মাইক্রোএন্টারপ্রাইজ খাতে উদ্যোক্তা সৃষ্টির জন্য ৫ হাজার কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়। এই অর্থায়ন মাঠ পর্যায়ে প্রযুক্তিনির্ভর কৃষি, কৃষি প্রক্রিয়াজাতকরণ, ম্যানুফ্যাকচারিং, সেবা এবং বিভিন্ন ভ্যালু চেইনভিত্তিক কার্যক্রমে ব্যবহার করা হবে। এর ফলে স্বল্প আয়ের জনগণের দক্ষতা ও উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফেলা: নুর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৭ এম


জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফেলা: নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর মন্তব্য করেছেন যে, জামায়াতের ক্ষমতায় যাওয়ার উচ্চাভিলাষ বর্তমানে অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। এ বিষয়টি আমাদের সচেতন তরুণ প্রগতিশীল জনসমাজের জন্য মাথায় রাখতে হবে। জামায়াতের উত্থান মানেই দেশের ধর্মযুদ্ধের দিকে যাওয়া এবং বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফেলা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) পটুয়াখালী শিল্পকলা অ্যাকাডেমিতে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমানে ফ্যাসিবাদ নেই। বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব পালন করছে, যা মাত্র সাড়ে ছয় মাসের মতো। যদি বিরোধী দল লংমার্চ বা এ ধরনের কর্মসূচি দেয়, তাহলে তা পতিত ফ্যাসিস্টদের ফিরে আসার সুযোগ সৃষ্টি করবে।

নুরুল হক নুর উল্লেখ করেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটানো হচ্ছে কিনা, দেশি-বিদেশি গোয়েন্দা সংস্থা এর সাথে জড়িত কিনা, সরকার তা দেখছে। প্রধানমন্ত্রী যখন প্রথম রাষ্ট্রীয় সফরে চীন ও মালয়েশিয়া গিয়েছিলেন, তখন একটি অস্থিরতা তৈরি করার চেষ্টা হয়েছিল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ইউএনজিএর একাশি তম অধিবেশনে যোগদান করেছেন, যেখানে তিনি বিশ্বের বড় বড় নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর এ সফর বাংলাদেশের স্মরণকালের একটি সফলতা।

প্রতিমন্ত্রী বলেন, যখন এ ধরনের অর্জন ঘটে, তখন দুর্বৃত্তরা, ফ্যাসিস্টরা এবং পতিত ফ্যাসিস্টদের সাথে যারা সুর মিলিয়ে বলছেন, তারা ডিসেম্বরে সরকারের পতন ঘটাতে চায়। একদিকে ফ্যাসিস্টরা এবং অন্যদিকে বিরোধী দল, যারা গুপ্তভাবে ফ্যাসিস্টদের সাথে রাজনীতি করেছে, তারা একই কথা বলছে। এখানে তাদের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা, জামায়াতে ইসলাম অতীতে এই ধরনের কাজ করেছে। আওয়ামী লীগের সাথে মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছে, বলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মা হওয়ার পর কাজ করতে পারব না মনে হয়েছিল: পরিণীতি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৮ এম


মা হওয়ার পর কাজ করতে পারব না মনে হয়েছিল: পরিণীতি

মা হওয়ার পর দীর্ঘ সময় সন্তানের সঙ্গেই কাটিয়েছেন বলিউডের অভিনেত্রী পরিণীতি চোপড়া। তবে সন্তানকে ঘরে রেখে কাজের জন্য ফেরার সময় যে মানসিক ও শারীরিক কষ্টের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছিল, সেই অভিজ্ঞতা এবার তিনি প্রকাশ করেছেন।

পরিণীতি জানিয়েছেন, সন্তান জন্মের পর বেশ কয়েক মাস তিনি দিন-রাত সন্তানের কাছেই ছিলেন। এরপর কাজের প্রয়োজনে প্রথমবার মুম্বাই যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। সেই যাত্রার সময় বিমানবন্দরে যাওয়ার প্রক্রিয়া, কখন বিমানে উঠেছেন এবং বাড়ি ফিরেছেন, এসবের অনেক কিছুই তার মনে নেই। তবে পুরো সময়টিতে তিনি প্রায় তিন ঘণ্টা কেঁদেছিলেন বলে জানান।

অভিনেত্রীর ভাষায়, সন্তানকে রেখে কাজে বের হওয়ার সময় নিজেকে অপরাধী মনে হচ্ছিল। এক পর্যায়ে তার মনে হয়েছিল, হয়তো আর কখনো কাজ করতে পারবেন না। তবে তিনি এটিকে শুধুমাত্র অপরাধবোধ হিসেবে দেখছেন না। সন্তানের কাছ থেকে দূরে যাওয়ার সময় একজন মায়ের যে তীব্র শারীরিক ও মানসিক কষ্ট হয়, সেটিই তিনি অনুভব করেছিলেন বলে জানান।

পরিণীতির মতে, সন্তানকে ঘরে রেখে বাইরে যাওয়ার সময় মায়েদের এমন অনুভূতির পেছনে জৈবিক ও সামাজিক দুই ধরনের কারণই রয়েছে। মাতৃত্বের পর কাজ ও সন্তানের দায়িত্বের মধ্যে ভারসাম্য তৈরি করা যে সহজ নয়, নিজের অভিজ্ঞতার মাধ্যমে সেটিই তুলে ধরেছেন তিনি।

২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর রাজনীতিক রাঘব চাড্ডাকে বিয়ে করেন পরিণীতি। পরের বছর ১৯ অক্টোবর তাদের প্রথম সন্তান জন্ম নেয়। দীর্ঘ বিরতির পর সম্প্রতি আবার অভিনয়ে ফিরেছেন তিনি। ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিরিজ ‘শাক : ট্রাস্ট নো ওয়ান’। এতে তার সঙ্গে অভিনয় করেছেন জেনিফার উইঙ্গেট, সোনি রাজদান ও অনুপ সোনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%