০৪:৪২ পি.এম
বলিউড অভিনেতা সাইফ আলি খানের ৫৬তম জন্মদিন উপলক্ষে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন তাঁর স্ত্রী কারিনা কাপুর খান। বিশেষ এই দিনে, ইনস্টাগ্রামে তিনি স্বামীর সঙ্গে একাধিক অদেখা ছবি প্রকাশ করেছেন। যদিও সামাজিক মাধ্যমে পোস্ট করার আগে প্রতিটি ছবির জন্য সাইফের অনুমোদন নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারিনা।
সামাজিক মাধ্যমে সাইফ খুব একটা সক্রিয় নন এবং তিনি ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন 'ছোটে নবাব' বলে পরিচিত। তবুও, কারিনার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে মাঝে মাঝে তাঁদের দাম্পত্য জীবনের নানা মুহূর্ত ভক্তদের সামনে আসে।
১৬ আগস্ট সাইফ আলি খানের জন্মদিন। এ উপলক্ষে কারিনা তাঁদের একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন।
আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর
পোস্টের ক্যাপশনে স্বামীকে শুভেচ্ছা জানিয়ে কারিনা লেখেন, 'শুভ জন্মদিন আমার সারা জীবনের সঙ্গী।' তিনি মজার ছলে উল্লেখ করেন, সাইফকে ছাড়া তাঁর জীবন আরও বেশি একঘেয়ে হয়ে যেত।
কারিনা আরও জানান, পোস্টে থাকা সব ছবিই সাইফকে দেখিয়ে তাঁর অনুমোদন নিয়ে প্রকাশ করা হয়েছে। স্বামীর ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করতে তিনি সুখী বোধ করেন বলেও উল্লেখ করেন অভিনেত্রী।
কারিনার এই বিশেষ পোস্টে ২০০৮ সালের জনপ্রিয় সিনেমা ‘তশন’-এর গান ‘দিল ড্যান্স মারে’ ব্যবহৃত হয়েছে। গানটির সঙ্গে রয়েছে তাঁদের সম্পর্কের বিশেষ স্মৃতি।
‘তশন’ সিনেমার শুটিংয়ের সময়েই সাইফ ও করিনার প্রেমের সম্পর্কের সূচনা হয়। কয়েক বছর ধরে প্রেম করার পর ২০১২ সালে তারা মুম্বাইয়ের বান্দ্রায় ঘনিষ্ঠ একটি অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের বন্ধনে আবদ্ধ হন।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
বর্তমানে তাঁদের দুই ছেলে রয়েছেন—তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন