০৪:৩১ পি.এম
রাঙ্গামাটিতে এক পুলিশ কর্মকর্তা সাজেদুল হক (এসআই) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ জুন) রাত পৌনে ১টার সময় শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনির ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনা ঘটার পরপরই রাতেই পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন এবং মো. জসীম উদ্দিন ঘটনাস্থলে পরিদর্শন করেন।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
পুলিশ জানায়, পরিবারের বরাতে সোমবার মধ্যরাতে স্ত্রীর সঙ্গে সাজেদুল হকের খুব তীব্র বাগবিতণ্ডা হয়েছিল। একপর্যায়ে তিনি ক্ষোভের কারণে নিজের রুমের দরজা বন্ধ করে দেন। বেশ কিছুক্ষণ পর সাড়া-শব্দ না পেয়ে তিনি ডাকার পরও দরজা না খোলায় তার স্ত্রী আতঙ্কিত হয়ে আমাদের জানায়।
কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে রাতে রাঙ্গামাটির কোতোয়ালি থানার পুলিশ একটি দল ঘটনাস্থলে পৌঁছে। তারা রুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় সাজেদুল হকের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সাজেদুল হক রাঙ্গামাটি সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি তবলছড়ি পোস্ট অফিস কলোনির একটি ভাড়া বাসায় স্ত্রী ও এক সন্তান নিয়ে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলা সদরের হনুমানেরচর এলাকায়।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন