ঢাকা সোমবার, ১০ই আগস্ট, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে সফর, ১৪৪৮হিজরী
সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ইং ২৬শে শ্রাবণ, ১৪৩২বাং

দুই ঘণ্টা পর সচল হলো ফেসবুকের ডেস্কটপ সেবা


দুই ঘণ্টা পর সচল হলো ফেসবুকের ডেস্কটপ সেবা

দীর্ঘ প্রায় দুই ঘণ্টার বিভ্রাটের পর আবারও স্বাভাবিক হয়েছে মেটা মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণ। রবিবার বিকেল সাড়ে ৩টার পর থেকে ব্যবহারকারীরা পুনরায় ওয়েবসাইটের মাধ্যমে প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে সক্ষম হন।

এর আগে, একই দিন দুপুর দেড়টার পর থেকে ফেসবুকের ওয়েব সংস্করণে লগইন করতে গিয়ে সমস্যায় পড়েন অনেক ব্যবহারকারী। কিছু ব্যবহারকারী অভিযোগ করেন, ওয়েবসাইট ও অ্যাপ লোড হতে বিলম্ব হচ্ছে, আর অনেকে নিউজফিড হালনাগাদ না হওয়ার সমস্যার সম্মুরখীন হন।

বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, রবিবার দুপুর দেড়টার পর থেকেই ফেসবুকের বিভিন্ন সেবা নিয়ে ব্যবহারকারীদের অভিযোগ দ্রুত বাড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যেই অভিযোগের সংখ্যা কয় গুণ বৃদ্ধি পায়।

আরও পড়ুন: প্রত্যাশিত ফল না পেয়ে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: চরমোনাই পীর

ব্যবহারকারীদের অভিযোগ অনুযায়ী, মোবাইল অ্যাপে তেমন কোনো বড় সমস্যা দেখা যায়নি, তবে ফেসবুক ও মেসেঞ্জারের ওয়েব সংস্করণে প্রবেশ করতে গিয়ে অনেকেই সম্পূর্ণ অচল অবস্থার মুখোমুখি হন। বিশেষ করে বার্তা আদান-প্রদান, নিউজফিড দেখা এবং অন্যান্য ওয়েবভিত্তিক সেবা ব্যবহারে বিঘ্ন দেখা দেয়।

অবশেষে প্রায় দুই ঘণ্টা পর ফেসবুকের ডেস্কটপ সেবা পুনরায় সচল হয় এবং ব্যবহারকারীরা স্বাভাবিকভাবে প্ল্যাটফর্মটি ব্যবহার করতে শুরু করেন। তবে ফেসবুকের এই বিভ্রাটের কারণ সম্পর্কে মেটা এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাদশে দুই পরিবর্তন নিয়ে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


একাদশে দুই পরিবর্তন নিয়ে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে টসে হেরে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ। আজ রবিবার (১৯ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবের মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

সিরিজের প্রথম ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় লাভ করে। এর ফলে ১-১ সমতায় থাকা সিরিজের শেষ ম্যাচটি এখন কার্যত অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। এই ম্যাচের বিজয়ী দলই সিরিজ নিজেদের দখলে নেবে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন করা হয়েছে। পেসার নাহিদ রানা চোটের কারণে খেলতে পারছেন না। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন আবদুল গাফফার সাকলাইন। এছাড়া নুরুল হাসান সোহানের পরিবর্তে একাদশে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, আবদুল গাফফার সাকলাইন, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান ও তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ের একাদশ: ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিয়ন মেয়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, টিনোটেন্ডা মাপোসা, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থাইল্যান্ড সফরে ঢাকা ছাড়লেন আইজিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


থাইল্যান্ড সফরে ঢাকা ছাড়লেন আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ আলী হোসেন ফকির থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। আজ রবিবার বিকালে তিনি ঢাকা ত্যাগ করেন।

সম্মেলনটি ২০ থেকে ২১ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে। সম্মেলনের আয়োজন রয়্যাল থাই পুলিশের সহযোগিতায় ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) করেছে।

সম্মেলনে স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় অপরাধী চক্রের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় কার্যকর অপারেশনাল সমন্বয়, আঞ্চলিক কৌশল প্রণয়ন এবং সমন্বিত যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পুলিশ এবং গোয়েন্দা সংস্থার প্রধানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ সম্মেলনে অংশগ্রহণ করবে।

বাংলাদেশের পুলিশ প্রধান সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি রয়্যাল থাই পুলিশের প্রধানের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। আগামী ২২ জুলাই তিনি দেশে ফিরবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্ভাষীদের প্রতিটি ক্যাম্পে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


দুর্ভাষীদের প্রতিটি ক্যাম্পে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

রাজধানীর পল্লবীর উর্দুভাষী জনগণের দীর্ঘদিনের দাবি, নিরাপদ পানির সংকট দূর করার জন্য নতুন উদ্যোগ গ্রহণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

তাঁর এই উদ্যোগের অংশ হিসেবে পল্লবীর রাবেদা ক্যাম্প ও মুসলিম ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষী মানুষের জন্য নিরাপদ বিশুদ্ধ পানি সরবরাহ কর্মসূচির আওতায় গভীর নলকূপ স্থাপন করা হয়েছে এবং এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার রাজধানীর পল্লবীর উর্দুভাষী জনগণের জন্য আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গভীর দু'টি নলকূপের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

প্রতিমন্ত্রী জানান, “আমার নির্বাচনী এলাকার প্রতিটি উর্দুভাষী ক্যাম্পে নিরাপদ বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে। পাশাপাশি বছরব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণের কর্মসূচিও চালু থাকবে।”

তিনি আরও বলেন, “উর্দুভাষী জনগণের জীবনমান উন্নয়নে শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, পরিচ্ছন্ন পরিবেশ এবং সচেতনতা বাড়ানোর দিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।”

গভীর নলকূপ স্থাপনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন। নতুন নলকূপ চালু হওয়ার ফলে নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত হবে এবং তাদের দৈনন্দিন দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিগ্রি পরীক্ষায় অংশ নিলেন সুনামগঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


ডিগ্রি পরীক্ষায় অংশ নিলেন সুনামগঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন

সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে বন্ধুর সহযোগিতায় শ্রুতি লেখন পদ্ধতিতে এবার ডিগ্রি তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দিচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন তালুকদার।

চয়ন, যিনি জগন্নাথপুর পৌরসভার ভবানীপুর গ্রামের নিতাই তালুকদারের ছেলে, রোববার (১৯ জুলাই) আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার জন্য যাবার সময় বলেন, "সমবয়সী ছোট বোনের সহযোগিতায় আমি এতদূর আসতে পেরেছি। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আমার বেশ আগ্রহ ছিল। দু-চোখ অন্ধ থাকায় পড়ালেখা অনিশ্চিত ছিল। সমবয়সী ছোট বোন যখন পড়তে বসত, তখন তার পাশে বসে শুনে শুনে আমি পড়া শিখে ফেলতাম। পরে আমি ওই পড়া বলতাম, অন্যজন লিখে দিত। এভাবে আমি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়ে ডিগ্রিতে ভর্তি হই।"

তিনি জানান, তাকে শ্রুতি লেখনে সহায়তা করেন বন্ধু জাহেদ মিয়া। এর আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বন্ধু মাজহারুল ইসলাম শ্রুতি লেখনের দায়িত্ব পালন করেন।

চয়নের শ্রুতিলেখক জাহেদ মিয়া বলেন, "চয়ন বলে দেয় আমি শুধু খাতায় লিখে দিই। এতে আমাদের কোনো অসুবিধা হয় না। সে পড়ায় ভালো। তাকে সহযোগিতা করতে আমারও ভালো লাগে।"

চয়নের বাবা নিতাই তালুকদার জানিয়েছেন, জন্মগতভাবেই চয়নের দুই চোখ অন্ধ। তবে ছোটবেলা থেকেই পড়াশোনায় তার আগ্রহ ছিল। ভাইবোন মিলে একসঙ্গে পড়ালেখা করে এবার দুজন ডিগ্রি পরীক্ষা দিচ্ছে। তিনি আরও বলেন, "অভাব-অনটনের কারণে ঠিকমতো তাদের পড়ালেখার খরচ জোগাতে পারছি না। তবুও তাদের স্বপ্ন পূরণে চেষ্টা করে যাচ্ছি।"

জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক সুরঞ্জিত কুমার সেন জানান, চয়নকে শিক্ষা বোর্ড থেকে শ্রুতি লেখনের অনুমতি এনে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে। তিনি চয়নের সফলতা কামনা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে সফর, ১৪৪৮হিঃ
ফজর ০৪:১১
জোহর ১২:০৫
আসর ০৪:৪০
মাগরিব ০৬:৩৬
ইশা ০৭:৫২
সূর্যোদয় : ০৫:৩২ সূর্যাস্ত : ০৬:৩৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%