শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:০৯ পি.এম
চ্যাম্পিয়নস লীগের গুরুত্বপূর্ণ ম্যাচের প্রাক্কালে রিয়াল মাদ্রিদের জন্য এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দলের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্য লেফটব্যাক মার্ক কুকুরেয়া ইনজুরিতে আক্রান্ত হওয়ায় ইন্টার মিলানের বিরুদ্ধে আসন্ন ম্যাচটি নিয়ে লস ব্লাঙ্কোসদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।আগামী মঙ্গলবার ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের মুখোমুখি হবে রিয়াল।বেতিসের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে মাংসপেশির টান অনুভব করে মাঠ ছাড়েন এই বিশ্বকাপজয়ী খেলোয়াড়। আলভারো কারেরাসকে টপকে রক্ষণে নিজের অবস্থান শক্তিশালী করছিলেন কুকুরেয়া।
মরিনিয়ো জানান, তাঁকে তুলে নেওয়া হয়েছিল শুধুমাত্র শারীরিক ক্লান্তি ও ক্র্যাম্পের কারণে, যা একটি সতর্কতামূলক পদক্ষেপ ছিল।
তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানাচ্ছে, ইনজুরির সমস্যা গুরুতর না হলেও, ম্যাচ দুটির মধ্যে মাত্র দুই দিনের বিরতি থাকার কারণে মঙ্গলবারের মধ্যে কুকুরেয়ার পুরোপুরি সুস্থ হয়ে ওঠা বেশ কঠিন হবে।
এছাড়া, রিয়ালের চোটের তালিকা ইতিমধ্যেই দীর্ঘ। অরেলিয়াঁ চুয়ামেনি, এদের মিলিতাও, রদ্রিগো, ফেরলান্ড মেন্ডি ও তরুণ এনদ্রিক ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন। যদিও কোচিং স্টাফ চুয়ামেনি কিংবা রদ্রিগোর মধ্যে একজনকে পাওয়ার ব্যাপারে কিছুটা আশাবাদী।
কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে আর্দা গুলার, বের্নার্দো সিলভা ও এদুয়ার্দো কামাভিঙ্গা দলের বাইরে রয়েছেন।
চোট এবং নিষেধাজ্ঞার কারণে দলের একাধিক পজিশনে সঙ্কট দেখা দিয়েছে মরিনিয়োর। রোববারের অনুশীলনে কুকুরেয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। যদি তিনি সময়মতো সুস্থ না হন, তাহলে ইন্টার মিলানের বিরুদ্ধে শুরুর একাদশে কারেরাসকে নামানোর সিদ্ধান্ত নিতে পারেন রিয়াল বস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কালোবাজারে সার পাচারের সময় ৩৯৫ বস্তা সারসহ মিঠু নামের ট্রাক ড্রাইভারকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের মধুপুর থানা পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত মিঠুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং সার ও ট্রাক জব্দ করে মধুপুর থানায় রাখা হয়েছে। মধুপুর থানার তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
থানা পুলিশ জানায়, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মেসার্স মেজবাহ এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী পোড়াবাড়ী গ্রামের মোঃ মোয়াজ্জেম হোসেন ১২৭ বস্তা টিএসপি ও ২৬৮ বস্তা মিউরেট অব পটাস (এমওপি) সার শুক্রবার রাতে পাচার করছিলেন। গোপনসূত্রে খবর পেয়ে টাঙ্গাইলের মধুপুর থানা পুলিশ টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার জলছত্র এলাকা থেকে সারসহ ট্রাক আটক করে। যার আনুমানিক মূল্য চার লাখ ৩৯ হাজার ৪৫০টাকা। এসময় ট্রাকের চালক পাবনা জেলার আটঘরিয়া উপজেলার খিদিরপুর গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে মিঠু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
কালোবাজারে সার পাচারের সাথে জড়িত অন্যরা হলেন মোঃ রুবেল মিয়া (পরিচয় অজ্ঞাত), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রাজাবাড়ী এলাকার মো. আবু ইসহাকের ছেলে মো. আসাদুজ্জামানসহ অজ্ঞাত আরও ৪/৫জন। আসাদুজ্জামান মেসার্স মা-বাবা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী।
এই ঘটনায় অরণখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বিমলচন্দ্র পাইন বাদি হয়ে মধুপুর থানায় মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে মধুপুর থানার তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, সার পাচারের কাজে ব্যবহৃত ট্রাক ও সার জব্দ করে থানায় রাখা হয়েছে। আদালতের মাধ্যমে ড্রাইভার মিঠুকে কারাগারে পাঠানো হয়েছে। সার পাচারে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নতুন মৌসুমটি যেন অ্যালেক্সান্ডার ইসাকের জন্য নতুনভাবে শুরু করার একটি কাহিনী। লিভারপুলের রেকর্ড সাইনিং হিসেবে অ্যানফিল্ডে প্রবেশ করার পর প্রত্যাশার চাপের সাথে চোটের ধাক্কাও যুক্ত হয়েছিল। তবে এবার মাঠে তার পারফরম্যান্সের মাধ্যমে সবকিছুর জবাব দিতে শুরু করেছেন সুইডিশ ফরোয়ার্ড।
ইপসউইচ টাউনের বিরুদ্ধে ম্যাচে সেই ইঙ্গিতটি স্পষ্ট হয়েছে। ম্যাচের শুরুতেই মাত্র ৯ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ইসাক। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে নিজের অভিষেক মৌসুমের প্রথম ১২ মাসে করা মোট তিন গোলের মধ্যে দুটিই তিনি এবার এক ম্যাচে করে ফেললেন।
ইসাকের দুই গোলেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কডি গাকপো। সতীর্থের সাথে দারুণ বোঝাপড়ার মাধ্যমে দুবারই সুযোগকে গোলে রূপান্তরিত করেন ইসাক। পোর্টম্যান রোডে কয়েক মিনিটের ব্যবধানে তার এমন পারফরম্যান্স নতুন মৌসুমে লিভারপুলের সমর্থকদের মধ্যে আশাবাদ জাগিয়েছে।
তবে এই জোড়া গোল কেবল ম্যাচের ফলাফল কিংবা তিন পয়েন্টের হিসাবেই গুরুত্বপূর্ণ নয়। এর সাথে জড়িয়ে রয়েছে লিভারপুলের প্রিমিয়ার লিগ ইতিহাসও।
প্রিমিয়ার লিগ যুগে লিভারপুলের হয়ে ইসাকের আগে কোনো খেলোয়াড় ম্যাচের প্রথম ৯ মিনিটে দুই গোল করেননি। সর্বশেষ ২০১১ সালের মে মাসে ফুলহ্যামের বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন ম্যাক্সি রদ্রিগেজ।
লিভারপুল সমর্থকদের কাছে রদ্রিগেজ একসময়কার কাল্ট হিরো ছিলেন। মাঠে তার আগ্রাসী ফুটবল ও গুরুত্বপূর্ণ সময়ে গোল করার ক্ষমতা তাকে সমর্থকদের মনে বিশেষ স্থান করে দিয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগামীকাল রবিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুয়েটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণের জন্য একটি বৈঠকে মিলিত হবে। এই বৈঠকে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ এবং অন্যান্য সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।বৈঠক শেষে, অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।শনিবার (৫ সেপ্টেম্বর) বুয়েটের ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুল হাসান এই তথ্যটি জানিয়েছেন।তিনি উল্লেখ করেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি। তবে আগামীকাল আমরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছি।এদিকে, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্তত ১০টি বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। এর মধ্যে তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ও অন্তর্ভুক্ত রয়েছে। তবে প্রতিবছর তুলনামূলকভাবে আগে ভর্তি পরীক্ষা নেওয়ার নজির থাকা বুয়েটের ভর্তি পরীক্ষার সময়সূচি এখনও চূড়ান্ত করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বন্দর মডেল থানা তাসলিমা বেগম স্বামী মৃত্যু মুজিবুর রহমান সা পশ্চিম হাজিপুর সোনাকান্দা, তাহার ছেলে তাফসিরুর রহমান জীবন ২৫, এর বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগে অভিযোগ করলে, তাহার উপরে প্রেক্ষিতে, অদ্য ৫ই সেপ্টেম্বর রোজ শনিবার তিন ঘটিকার সময়, এস আই সৈয়দ জাকির হোসেনের নেতৃত্বে, পশ্চিম হাজিপুর সোনাকান্দা ভাগে জান্নাত মসজিদের পাশে চারতলা বিল্ডিং এর পশ্চিম পাশের ফ্লাটে অভিযান চালিয়ে, ঘটনাস্থলে, পার্শ্ববর্তী ভাড়াটিয়ার উপস্থিতিতে মাদকদ্রব্য সহ তাফসির রহমান জীবনকে গ্রেফতার করেলে ও তাহার সাথে থাকা নারী রাবেয়াকে কোন প্রকার জিজ্ঞাসা বাদ ও গ্রেফতার করেননি, সাংবাদিকরা রাবেয়াকে জিজ্ঞাসা করলে তিনি তার স্বামী বলে পরিচয় দেন অথচ তার কোন কাবিননামা নাই এবং তিনি তিন দিন ধরে এই বিল্ডিং এ এক সাথে বসবাস করে আসছেন বলে জানান রাবেয়া , তাফসির রহমান জীবনের স্ত্রী আছে এবং একটি সন্তানও আছে বলে জানান, তাকে মাদকদ্রব্যের সেবনের টাকা জোগাড় এর জন্য দুই লক্ষ টাকা দাবি করে মাইরধর করে, ঘর থেকে বের করে দিয়েছেন বলে পার্শ্ববর্তী ফ্লাটে লোকজন জানান।
এখন প্রশ্ন হল, একে ফ্ল্যাটে পাওয়া গেল দুইজন ব্যক্তি, একজনকে গ্রেফতার করে নিয়ে গেলেন কিন্তু বাকি একজন নারীর কে কেন কোন প্রকার প্রশ্ন বা তার বিরুদ্ধে অ্যাকশন নিলেন না এ বিষয়ে বাদী পক্ষের দাবি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ