মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:১১ পি.এম
হরমুজ প্রণালিতে সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন দুটি সুপারট্যাংকার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা মেরিস্কের বরাত দিয়ে নিশ্চিত করা হয়েছে যে, গত গভীর রাতে পারস্য উপসাগর থেকে বেরিয়ে যাওয়ার সময় ট্যাংকার দুটি নিশানা হয়। হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৯২ ডলার ছাড়িয়ে গেছে।
কূটনৈতিক ও সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর মধ্যে একটি হলো সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত শিপিং কোম্পানি বাহরির নিয়ন্ত্রিত বিশাল আকৃতির ক্রুড বাহক সিদর। এটি ওমানের খাসাবের উত্তর-পূর্বাঞ্চলে আক্রান্ত হয়। একই সময়ে, দক্ষিণ কোরিয়ার সিনোকোর গ্রুপের নিয়ন্ত্রিত অন্য সুপারট্যাংকার 'সেনেগাল প্রসপারিটি' লক্ষ্য করে অন্তত তিনটি দিক থেকে হামলা চালানো হয়। উভয় জাহাজই ঝুঁকি নিয়ে ওই এলাকা অতিক্রম করছিল, তাদের নিজস্ব অবস্থান চিহ্নিতকারী এআইএস ট্রানসপন্ডার বন্ধ রেখে।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে কিছুদিন ধরেই প্রণালিটি দিয়ে স্বাভাবিক তেল পরিবহন ব্যাহত হচ্ছিল। তবে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনার মাঝেও গোপন কিংবা সংক্ষিপ্ত রুটে তেল সরবরাহ চালু করার প্রচেষ্টা চলছিল, কিন্তু নতুন করে এই জোড়া হামলার ঘটনায় তা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। এর ফলে মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহের প্রধান এই সামুদ্রিক করিডোরটিতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক শিপিং সংস্থাগুলো তাদের জাহাজের সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করছে।
এদিকে, ক্ষেপণাস্ত্র হামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়তে থাকে। লন্ডনের আইসিই এক্সচেঞ্জে আগামী নভেম্বরে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম বাড়তে বাড়তে কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্থান স্পর্শ করে ৯২ ডলারের গণ্ডি পেরিয়ে গেছে। বাজার বিশ্লেষকরা আশঙ্কা করছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালিতে হামলা ও পাল্টাহামলা থামানো না গেলে সামনের দিনগুলোতে বিশ্বজুড়ে জ্বালানি খাতের অস্থিরতা আরও ঘনীভূত হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : রাজধানীর সবুজবাগে ভেনিস আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এই জরিমানার কারণ হলো অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, মেয়াদোত্তীর্ণ ভ্যানিলা ফ্লেভার সংরক্ষণ, আইসক্রিমের স্টোরেজে মাছ-মাংস রাখা এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ প্রদর্শনে ব্যর্থতা।
আজ মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে ভেনিস আইসক্রিম ফ্যাক্টরিতে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা কার্যকর করা হয়।
অভিযান চলাকালীন দেখা যায়, কারখানাটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। প্রতিষ্ঠানের নাম ভেনিস হলেও সেখানে ‘ড্যানিশ’ ও ‘(সেভেন আপ)’ নামে লেবেলযুক্ত আইসক্রিম উৎপাদন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছিল। পাশাপাশি, কারখানায় মেয়াদোত্তীর্ণ ভ্যানিলা ফ্লেভার এবং আইসক্রিম সংরক্ষণের স্টোরেজে মাছ-মাংস রাখা ছিল।
এ সময় প্রতিষ্ঠানটি হালনাগাদ ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স ও বিএসটিআই সনদ প্রদর্শনে ব্যর্থ হয়। এসব অপরাধের জন্য প্রতিষ্ঠানের দায় স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ২ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুর, ১ সেপ্টেম্বর, ২০২৬ : সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, যিনি লক্ষ্মীপুর-২ আসনের প্রতিনিধিত্ব করেন, তিনি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছেন। তিনি রাজনীতিতে ফিরে আসার পেছনে একটি ঐতিহাসিক কারণ রয়েছে।
জনগণ তাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমান কাউকে হত্যা বা ক্ষমতাচ্যুত করে ক্ষমতা গ্রহণ করেননি। জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন, তখন তিনি দেশের মানুষের আকাক্সক্ষা বুঝতে সক্ষম হন।
১৯৭১ সালে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, চিকিৎসা ও বাসস্থানের জন্য দেশের মানুষ রক্ত দিয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালির প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) বিএনপির ব্যানারে দালাল বাজার এলাকায় র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিটি ঢাকা-লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে।
এ সময় সদর পশ্চিম উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারীর নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল করিম ভূঁইয়া মিজান, দালাল বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল, সদর পশ্চিম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ভুট্টু চৌধুরী ও জাকির হোসেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিন, সদর পশ্চিম উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক, সদস্যসচিব জাকির হোসেন এবং জেলা যুবদল নেতা আমির আহমেদ রাজু প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও উপজেলা পরিষদগুলোতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
মন্ত্রী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি এ সময় বলেন, আওয়ামী লীগের গত চারটি নির্বাচন ছিল ভুয়া। মৃত মানুষের ভোটও তারা নিজেদের পক্ষে দিয়েছেন। যারা ভোট দেননি, তাদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল।
মন্ত্রী আরও বলেন, বিএনপি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী দেশের জনগণকে একটি চমৎকার স্থানীয় সরকার নির্বাচন উপহার দেবেন।
বর্তমান সংকট নিয়ে দেশের জনগণের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মঈন খান বলেন, বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নতুনভাবে রাজনীতি শুরু করেছেন। অচিরেই বাংলাদেশের ১৮ কোটি মানুষ তার সুফল পাবে।
আলোচনা সভায় পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার সভাপতিত্ব করেন। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, শ্রমিক দলের সভাপতি আলামিন ভূইয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিতে গিয়ে মো. সেলিম মাঝি (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ মৃত্যুর ঘটনা ঘটে।
মৃত মো. সেলিম মাঝি ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি উপজেলার গজারিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার পুত্র।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিম মাঝি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণের জন্য উপস্থিত হন। আলোচনা সভা চলাকালীন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার আকস্মিক মৃত্যুতে অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী ও স্থানীয় নেতাকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
এদিকে সেলিম মাঝির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ।
তিনি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, "আমরা তার পরিবারের পাশে থাকার চেষ্টা করব।" সেলিম মাঝির মৃত্যুতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে শোকের আবহ বিরাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ