ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

খলনায়ক ডনের জামিন আবেদন নামঞ্জুর


খলনায়ক ডনের জামিন আবেদন নামঞ্জুর

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার তিনদিনের মাথায় খলনায়ক আশরাফুল হক ডনের পক্ষে করা জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছেন।

বুধবার (১২ অগাস্ট) দুপুরে ডনের পক্ষে তার আইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন এই জামিন আবেদন করেন।

তবে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম জামিন নাকচের আদেশ দেন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

সালমান শাহ’র আইনজীবী আবিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৯ আগস্ট রবিবার ওমরা পালন করতে সৌদি আরব যাওয়ার সময় সিআইডি ডনকে গ্রেপ্তার করে।

এদিন আদালতে রাষ্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকী ডনের জামিনের বিরোধিতা করে যুক্তি তুলে ধরেন। অপর দিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ আসে।

আরো পড়ুন রঞ্জন কর্মকার মারা গেছেন।

জামিন আবেদনে বলা হয়, হাজতি আসামি ডনের বিরুদ্ধে এজাহার এবং গ্রেপ্তারি ফরোয়ার্ডিংয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি কথিত ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

এই কারণে তার জামিন পাওয়া একান্ত আবশ্যক।

জানা গেছে, চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন থেকে জানানোর পরে সিআইডি তাকে হেফাজতে নিয়েছে। সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

আরো পড়ুন পিএসজির সামনে কেমন দল নিয়ে নামছে অ্যাস্টন ভিলা।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরে এ নিয়ে হত্যা মামলা হয়। মামলাটির তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম এসেছে।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

উল্লেখ্য, ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

আরো পড়ুন মুদি দোকানি কুদ্দুস হত্যা মামলায় একজনের যাবজ্জীবন।

মামলার অন্য আসামিরা হলেন—সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

আরও পড়ুন: কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে পেলে কতদিন ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহেরির পোস্টে ১৪ আগস্ট চাপুইর ফয়েজিয়া দরবার শরীফের স্বাগত র‍্যালির ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


তাহেরির পোস্টে ১৪ আগস্ট চাপুইর ফয়েজিয়া দরবার শরীফের স্বাগত র‍্যালির ঘোষণা

 

পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে আগামী শুক্রবার (১৪ আগস্ট) চাপুইর ফয়েজিয়া দরবার শরীফের ব্যবস্থাপনায় স্বাগত র‍্যালির আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। পোস্টে তিনি পবিত্র ঈদে আ’যম—ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আয়োজিত স্বাগত র‍্যালিতে অংশগ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, এবারের স্বাগত র‍্যালিটি সাইকেলযোগে অনুষ্ঠিত হবে। পাশাপাশি অংশগ্রহণকারীরা মোটরসাইকেল ও পিকআপ নিয়েও র‍্যালিতে অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছে।

র‍্যালিতে অংশগ্রহণকারীদের শুক্রবার সকাল ৮টার পূর্বেই নির্ধারিত স্থানে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে র‍্যালিটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, পবিত্র মাহে রবিউল আউয়ালকে সামনে রেখে ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্বাগত র‍্যালিটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলমগীরকে যে কারণে গুলি করেছিল ল্যাংড়া রুবেল, জানাল ডিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


আলমগীরকে যে কারণে গুলি করেছিল ল্যাংড়া রুবেল, জানাল ডিবি

মাদক বিক্রির পাওনা ১৫ লাখ টাকা না দেয়ায় বিএনপি নেতা আলমগীরকে পল্লবীতে গুলি করে চিহ্নিত মাদক সম্রাট ও সন্ত্রাসী ল্যাংড়া রুবেল।

বুধবার (১২ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় ইতোমধ্যে সন্ত্রাসী ল্যাংড়া রুবেলসহ ৫ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

এদিকে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম উল্লেখ করেন, উত্তরায় প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পাম্পের কোটি টাকা ডাকাতির ঘটনায় তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে একাধিক টিম প্রচেষ্টা চালাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রগামী বিমানে ২২ বছর বয়সী যাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


যুক্তরাষ্ট্রগামী বিমানে ২২ বছর বয়সী যাত্রীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের ডালাস থেকে লস অ্যাঞ্জেলেসগামী একটি যাত্রীবাহী বিমানে হঠাৎ অসুস্থ হয়ে ২২ বছর বয়সী এক তরুণের মৃত্যু ঘটেছে। এই মর্মান্তিক ঘটনা ৭ আগস্ট ঘটে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডালাস থেকে লস অ্যাঞ্জেলেস যাওয়ার পথে বিমানের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন রেইন ম্যাকমিলান ওয়ালমসি নামের ওই তরুণ। এর পর বিমানের কর্মী এবং কয়েকজন যাত্রী তাকে বাঁচাতে হৃদ্‌যন্ত্র সচল করার প্রচেষ্টা চালান।

যখন বিমানটি লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, তখন জরুরি সেবাকর্মীরা সেখানে পৌঁছান। কিন্তু চিকিৎসাকর্মীরা তাকে আর বাঁচাতে সক্ষম হননি। শেষ পর্যন্ত ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

তবে, ঠিক কী কারণে ওই তরুণ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মৃত্যুর কারণ সম্পর্কে তদন্ত চলছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ডালাস থেকে লস অ্যাঞ্জেলেসগামী ওই ফ্লাইটে একজন যাত্রীর সাথে চিকিৎসাজনিত একটি ঘটনা ঘটেছিল, তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।

সূত্র: কেটিএলএ ডট কম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎গ্রামের বাড়ি পিতলগঞ্জে পারিবারিক মিলনমেলা, আগামীর করণীয় নিয়ে শহিদুল্লাহ কায়সারের মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

‎হোসেনপুর( কিশোরগঞ্জ) প্রতিনিধি

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


‎গ্রামের বাড়ি পিতলগঞ্জে পারিবারিক মিলনমেলা, আগামীর করণীয় নিয়ে শহিদুল্লাহ কায়সারের মতবিনিময়
‎মানুষের ভালোবাসা, আত্মীয়তার টান আর আগামীর স্বপ্ন—সব মিলিয়ে গ্রামের বাড়ি পিতলগঞ্জে যেন বসেছিল এক আবেগঘন মিলনমেলা। নির্বাচন সামনে রেখে নিজের শেকড়ের মানুষের কাছে ফিরে এসে তাদের কথা শুনলেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার শহিদ।
‎
‎মঙ্গলবার সন্ধ্যায় হোসেনপুরের পিতলগঞ্জে প্রার্থীর নিজ গ্রামের বাড়িতে আয়োজন করা হয় এ পারিবারিক মিলনমেলা ও আগামীর করণীয় নিয়ে মতবিনিময় সভা। নিজের গ্রাম ছাড়িয়ে আশপাশের কয়েকটি গ্রামের মুরুব্বি, যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় প্রাণবন্ত এক মিলনমেলায়।এ সভা একসময় পরিনত হয় জনসমূদ্রে।
‎
‎এ যেন শুধুই একটি রাজনৈতিক সভা নয়—দীর্ঘদিনের পরিচিত মানুষগুলোর সঙ্গে দেখা, পুরোনো সম্পর্কের টান আর এলাকার ভবিষ্যৎ নিয়ে নতুন করে স্বপ্ন দেখার এক আন্তরিক আয়োজন।
‎
‎সভায় বীর মুক্তিযোদ্ধা হাসিম উদ্দিন মাখনের সভাপতিত্বে বক্তব্য দেন শহিদুল্লাহ কায়সারের বড় ভাই কিশোরগঞ্জ পিটিআইয়ের সুপারিন্টেন ফরিদ আহমেদ, নিজ বংশের মুরুব্বি ও যুবকরা।
‎
‎এছাড়াও বক্তব্য রাখেন, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, জেলা নবীন দলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সিদলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিটন মেম্বার, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল আলম রবিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
‎
‎মতবিনিময়ে উঠে আসে গ্রামের মানুষের সুখ-দুঃখ, এলাকার নানা সমস্যা, উন্নয়নের সম্ভাবনা এবং আগামীর করণীয় নিয়ে নানা প্রত্যাশার কথা। কেউ তুলে ধরেন যোগাযোগব্যবস্থার কথা, কেউ বলেন তরুণদের কর্মসংস্থান ও খেলাধুলার সুযোগের কথা। আবার কেউ চান এলাকার মানুষের পাশে থেকে সুখে-দুঃখে নেতৃত্ব দেওয়ার মতো একজন আপন মানুষ।
‎
‎আর এসব কথা মনোযোগ দিয়ে শুনেছেন শহিদুল্লাহ কায়সার। নিজের এলাকার মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে আগামীতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
‎
‎পিতলগঞ্জের মানুষের কাছে শহিদুল্লাহ কায়সার শুধু একজন সম্ভাব্য প্রার্থী নন—সকলের কাছে তিনি এই মাটিরই সন্তান, পরিচিত মুখ, দীর্ঘদিনের আপনজন। তাই তাকে ঘিরে মুরুব্বিদের আশীর্বাদ আর তরুণদের উচ্ছ্বাসে পুরো আয়োজনেই ছিল আবেগের ছোঁয়া।
‎
‎অনুষ্ঠানে বিপুলসংখ্যক যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি প্রমাণ করে—নিজ গ্রামের মানুষের সঙ্গে সম্পর্কের জায়গাটি এখনো কতটা গভীর। সন্ধ্যার পিতলগঞ্জ তাই একসময় হয়ে ওঠে আত্মীয়তা, ভালোবাসা আর প্রত্যাশার এক মিলনমেলা।
‎
‎অনুষ্ঠান সঞ্চালনা করেন কলামিস্ট এসএম মিজানুর রহমান মামুন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক স্বপন আহমেদ।
‎
‎স্থানীয়দের ভাষ্য, নির্বাচন শুধু ভোটের হিসাব নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের ভালোবাসা, আস্থা, আশা-আকাঙ্ক্ষা আর এলাকার ভবিষ্যৎ। সেই প্রত্যাশাকে সামনে রেখেই গ্রামের বাড়ি পিতলগঞ্জে শহিদুল্লাহ কায়সারের এই পারিবারিক মিলনমেলা ও মতবিনিময় যেন হয়ে উঠেছে আগামীর পথচলার কথা বলার একটি উপলক্ষ।
‎
‎সবশেষে গ্রামের প্রয়াত মানুষদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
‎পিতলগঞ্জের মাটিতে সেদিন যেন একটি কথাই বারবার ফিরে এসেছে—শেকড়ের মানুষকে সঙ্গে নিয়েই আগামীর পথচলা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%