ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন


টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় কমাতে গাজীপুরের টঙ্গীতে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রতি কেজি ৩০ টাকা দরে চাল পাবেন পোশাকশ্রমিকরা। গাজীপুরের মোট ৩০টি পোশাকশিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা এ সুবিধার আওতায় আসবেন। কর্মসূচিটি প্রতি সপ্তাহে এক দিন করে চলমান থাকবে। জাবের এন্ড জোবায়ের পোশাকশিল্পে প্রাথমিকভাবে ৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা ১০ কেজি করে মোট ৫০০ জন শ্রমিকের মধ্যে বিতরণ করা হয়েছে । শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় টঙ্গীর বিসিক শিল্পাঞ্চলে জাবের এন্ড জোবায়ের গার্মেন্টসের নিচতলার কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শফি আফজালুল আলম। এ সময় উপস্থিত ছিলেন জাবের এন্ড জোবায়ের গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল্লাহ জুবায়ের, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান নূর ভিপি আসাদ,এবং টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম, কালীগঞ্জ খাদ্র অফিসের ইন্সপেক্টর শারমিনআরা নিপা, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরন, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুর রহমান প্রধান সুবেল, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গাজী মহসিন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশেষ এ ওএমএস কর্মসূচির আওতায় গাজীপুরের মোট ৩০টি পোশাকশিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের সাশ্রয়ী মূল্যে চাল কেনার সুযোগ দেওয়া হবে। প্রতি সপ্তাহে নির্ধারিত এক দিন এসব প্রতিষ্ঠানে চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচিটি এককালীন নয়, বরং নিয়মিতভাবে চলমান থাকবে। একজন শ্রমিক মাসে একবার ১০ কেজি চাল কেনার সুযোগ পাবেন। জাবের জোবায়ের গার্মেন্টসের জন্য বরাদ্দ করা ৫ হাজার কেজি চাল প্রতিজন শ্রমিকের মধ্যে ১০ কেজি করে বিতরণ করা হয়েছে । প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকা হিসাবে একজন শ্রমিক ১০ কেজি চাল কিনতে পারবেন ৩০০ টাকায়। সে হিসাবে প্রাথমিক বরাদ্দে প্রতিষ্ঠানটির ৫০০ জন শ্রমিক এ সুবিধা পাবেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি পোশাকশ্রমিকদের হাতে চাল তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শিল্পাঞ্চলের শ্রমজীবী মানুষের খাদ্যব্যয় কমানো এবং স্বল্প আয়ের পোশাকশ্রমিকদের সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী পাওয়ার সুযোগ সৃষ্টিতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবিজি ইউনিভার্সিটি কাপের ফাইনালে ফারহানের ৫৩ রানের ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


এবিজি ইউনিভার্সিটি কাপের ফাইনালে ফারহানের ৫৩ রানের ঝড়

এবিজি ইউনিভার্সিটি কাপের টসে হারার পরও ব্যাটিংয়ে নেমে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ঝড় তুলতে সক্ষম হয়েছে। এই দলের নেতৃত্ব দিচ্ছেন ওপেনার ফারহান জানি এবং শাবাব জামিল ফেরদৌস।

এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের ইনিংস শুরু করার সময় সোনারগাঁও ইউনিভার্সিটির বোলারদের ওপর দাপট দেখাতে শুরু করেছেন ফারহান ও শাবাব। তারা দুজনে মিলে ইতিমধ্যে ৯০ রানের একটি অবিচ্ছেদ্য জুটি গড়েছেন। ওভার শেষ ১০।

ফারহান সোনারগাঁওয়ের বোলারদের বিরুদ্ধে বেশি আক্রমণাত্মক ছিলেন। তিনি ২০০ ছুঁই ছুঁই স্ট্রাইকরেটে ফিফটি অর্জন করেছেন। তার ৫৩ রানের ইনিংসটি ১টি চার এবং ৬টি ছক্কায় সাজানো। অপরদিকে, দলের অধিনায়ক শাবাব ২টি ছক্কা ও ৩টি চারে ৩৫ রানে অপরাজিত রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে জ্বিনের ভয় দেখিয়ে কিশোরীকে অন্ধকার ঘরে নেন খতিব, অতঃপর গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


মুন্সীগঞ্জে জ্বিনের ভয় দেখিয়ে কিশোরীকে অন্ধকার ঘরে নেন খতিব, অতঃপর গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মো. রেজাউল বারী (৪৭) নামে এক মসজিদের খতিবকে। অভিযোগ রয়েছে, তিনি জ্বিনের আসর তাড়ানোর কথা বলে কিশোরীকে অন্ধকার ঘরে নিয়ে যান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে শ্রীনগর বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রেজাউল বারী শ্রীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ি গ্রামে অবস্থিত।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, অসুস্থ কিশোরীর ওপর জ্বিনের প্রভাব রয়েছে এমন ধারণা থেকে চলতি বছরের ২০ সেপ্টেম্বর তার পরিবার খতিব রেজাউল বারীর কাছে যান। এ সময় তিনি কিশোরীকে তাবিজ-কবজ দেন। কিছুদিন সুস্থ বোধ করার পর কিশোরী আবার অসুস্থ হয়ে পড়ে।

পরে খতিবের সঙ্গে যোগাযোগ করার পর তার পরামর্শে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কিশোরীকে নিয়ে শ্রীনগর বাজার এলাকায় তার ভাড়া বাসায় যান মা-বাবা। সেখানে খতিব কিশোরীকে একটি কক্ষে নিয়ে গিয়ে ঘর অন্ধকার করে দেন, জ্বিন হাজির করার কথা বলে।

কিশোরীর মা-বাবার অভিযোগ, এ সময় জ্বিন তাড়ানোর নামে বিভিন্ন কৌশলে খতিব কিশোরীকে জোরপূর্বক যৌন নিপীড়ন করেন। পরে রাতেই তারা শ্রীনগর থানায় অভিযোগ করেন।

শ্রীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মিল্টন দত্ত জানান, ভুক্তভোগী কিশোরীর জবানবন্দির ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত রেজাউল বারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করবে বাংলাদেশ: হুইপ দুলু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করবে বাংলাদেশ: হুইপ দুলু

বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি উল্লেখ করেছেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে। ধর্মীয় পরিচয়ে ভিন্নতা থাকলেও জাতীয় পরিচয়ে আমরা সবাই বাংলাদেশি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ বা বৈষম্য নেই। ধর্ম যার যার, বাংলাদেশ সবার।’

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নাটোরে বাংলাদেশ মন্দির কমিটি জেলা শাখার আয়োজনে শারদীয় দুর্গাপূজা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, ‘আমাদের ঠিকানা বাংলাদেশ, আমাদের অস্তিত্ব বাংলাদেশ। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সঙ্গে বাংলাদেশ জড়িয়ে আছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান—আমরা সবাই বাংলাদেশি। এটাই আমাদের পরিচয়। এই পরিচয় ধারণ করেই আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, বাংলাদেশ মন্দির কমিটির সভাপতি তপন চৌধুরী হাবু, সাধারণ সম্পাদক সুজিত ঘোষসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়ার্কার্স পার্টি ছেড়ে জামায়াতে যোগ দিলেন রাণীশংকৈলের সাদেকুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


ওয়ার্কার্স পার্টি ছেড়ে জামায়াতে যোগ দিলেন রাণীশংকৈলের সাদেকুল ইসলাম

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় একটি মাদ্রাসার সহকারী শিক্ষক সাদেকুল ইসলাম দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অনুষ্ঠিত উপজেলা জামায়াতের মাসিক রোকন বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।

যোগদানকালে সাদেকুল ইসলাম বলেন, “আমার বুঝতে অনেক সময় লেগেছে। আমি এখন মনে করি, ইসলামী আন্দোলনই সঠিক পথ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।”

উপজেলা জামায়াতের মাসিক রোকন বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মতিউর রহমান। উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা আ. মতিন বিশ্বাস, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিন্নাতুল্লাহ পাঠান এবং উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মোকাররম হোসাইনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের রোকন সদস্যরা।

সাদেকুল ইসলামের এই দল পরিবর্তনের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%